Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে এবার আওয়ামী লীগের জয়জয়কার

    হবিগঞ্জে এবার আওয়ামী লীগের জয়জয়কার

    হবিগঞ্জে ৪র্থ ধাপে ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ ১৩ এবং বিদ্রোহী ও স্বতন্ত্র ৭। এর মধ্যে বানিয়াচংয়ে ১৪টি ইউনিয়নের ১১ টিতেই নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন।

    লাখাইয়ে ৬টি ইউনিয়নের ২টিতে নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন। দুইটিতে বিএনপি সমর্থিত প্রার্থী এবং দুইটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

    বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, বানিয়াচং উপজেলার উত্তর-পূর্ব ইউনিয়নে মিজানুর রহমান খান (নৌকা), উত্তর-পশ্চিম হায়দারুজ্জামান খান ধন মিয়া (নৌকা), দক্ষিণ-পশ্চিম আরফান উদ্দিন (নৌকা), দৌলতপুর মঞ্জু কান্তি দাশ (আওয়ামী লীগ বিদ্রোহী), কাগাপাশা এরশাদ আলী (আওয়ামী লীগ বিদ্রোহী), বড়ইউড়ি ফরিদ আহমেদ (নৌকা), খাগাউড়া মাসুদ কোরাইশী মক্কি (আওয়ামী লীগ বিদ্রোহী), পুকড়া সামরুল ইসলাম (নৌকা), সুবিদপুর জয় কুমার দাশ (নৌকা), মক্রমপুর আহাদ মিয়া (নৌকা), সুজাতপুর সাদিকুর রহমান সাদিক (আওয়ামী লীগ বিদ্রোহী), মন্দরী শেখ সামছুল হক (নৌকা), মুরাদপুর শেখ মিজানুর রহমান (নৌকা), পৈলারকান্দি মো. ফজলুর রহমান (নৌকা)।

    লাখাই উপজেলার করাব ইউনিয়নে আব্দুল কদ্দুছ (নৌকা), বুল্লা ইউনিয়নে খোকন চন্দ্র গোপ (নৌকা), মুড়িয়াউক ইউনিয়নে নোমান মিয়া (আওয়ামী লীগ বিদ্রোহী), মুড়াকরি ইউনিয়নে আবুল কাশেম মোল্লা ফয়ছল (আওয়ামী লীগ বিদ্রোহী), বামৈ আজাদ হোসেন ফুরুক (বিএনপি) ও লাখাই সদর ইউনিয়নে আরিফ আহমেদ রুপম (বিএনপি)।

  • মাধবপুরে নৌকা প্রতীকের প্রার্থীকে মুক্তিযোদ্ধা সংসদের সমর্থন

    মাধবপুরে নৌকা প্রতীকের প্রার্থীকে মুক্তিযোদ্ধা সংসদের সমর্থন

    হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজবাউল বর পলাশকে সমর্থন জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। আগামী ০৫ জানুয়ারি ২০২২ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মেজবাউল বর পলাশকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ধর্মঘর ইউনিয়ন কমান্ড।

    রবিবার সকাল ১১ টায় ধর্মঘর ইউনিয়ন পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধা সংসদের এক পরামর্শ সভা শেষে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজবাউল বর পলাশকে সমর্থনের কথা জানান তারা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সম্পাদক মন্ডলীর সদস্য ক্যাপ্টেন অব কাজী কবির উদ্দিন।

    ধর্মঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ তৈয়ব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর,আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেজবাউল বর পলাশ, মুক্তিযোদ্ধা জারু মিয়া, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ধর্মঘর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম হারুন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মাধবপুর উপজেলা শাখার সভাপতি হাসানুজ্জামান ওসমান, মোস্তাফিজুর রহমান সজীব, সুরুজ আলী, মোঃ আলাউদ্দিন, মোহাম্মদ তৌহিদ মিয়া প্রমূখ। সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা তৌহিদ মিয়া।

    এর আগে গত শুক্রবার সন্ধ্যায় ধর্মঘর অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজবাউল বর পলাশকে সমর্থন জানিয়েছেন।

  • শীতার্তদের মাঝে মানবসেবা’র শীতবস্ত্র বিতরণ

    শীতার্তদের মাঝে মানবসেবা’র শীতবস্ত্র বিতরণ

    মানবসেবা সামাজিক সংগঠন, হবিগঞ্জের উদ্যোগে এবং ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সত্যবানী ডটকমের প্রকাশক ও সম্পাদক এবং ৮০’র দশকের প্রগতিশীল ছাত্র নেতা সৈয়দ আনাস পাশা’র সহায়তায় হবিগঞ্জ শহরের শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতের পোষাক (হুডি) বিতরণ কার্যক্রম চালু হয়েছে।

    শনিবার রাতে শহরের বিভিন্ন স্থানে মানবসেবা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরী, মানবসেবা সামাজিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ডাঃ নন্দদেব রায় নানু, সিনিয়র সদস্য কবি অপু চৌধুরী, কোষাধ্যক্ষ মিনহাদ আহমেদ চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুল হক, মানবসেবা’র সদস্য রাহাত হাসান,আব্দুর রব আশরাফ, সমীর দাশ প্রমূখ।

    উল্লেখ্য যে, বিগত ৭দিনে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া আগামী ১ সপ্তাহব্যাপী এই কার্যক্রম চালু থাকবে।

  • বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

    বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল সম্পন্ন

    সাইফুল ইসলাম মজনু

    বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে এক সভা অদ্য ২৫/১২/২০২১ইং শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমেদর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    জেলা সাধারণ সম্পাদক কাজী মাওলানা নজমুল হোসেনের শুভেচ্ছা বক্তব্য এবং জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ আব্দুল মজিদ পিরীজপুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন আনজুমানে আল ইসলাহর মুহতারাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ মঈনুল ইসলাম পারভেজ।

    হবিগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ আহমদের কুরআন তেলাওয়াত ও লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মোঃ আব্বাস উদ্দিনের নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে শুরু কাউন্সিল সভায় বিশেষ অতিথি ও সহকারী কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর সুযোগ্য নাতি ও মুহতারাম কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী (রায়হান)।

    সভায় মাওলানা ফরিদ উদ্দিন আহমেদকে সভাপতি, কাজী মাওলানা নজমুল হোসেনকে সাধারণ সম্পাদক ও এবিএম আল-আমীন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।

    কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- সহ সভাপতি: কাজী মাওলানা এম হাসান আলী, কাজী মাওলানা মোঃ আব্দুল আলীম, মুফতি মোঃ আব্দুল মজিদ, মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক: মাওলানা সাজ্জাদুর রহমান, মুফতি আহমদ কবির, সহ সাংগঠনিক সম্পাদক: মাওলানা মোঃ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক: মাওলানা মোঃ আফতাব উদ্দিন, সহ প্রচার সম্পাদক: মাওলানা মোঃ আব্দুস সবুর, অর্থ সম্পাদক: মাওলানা জুবায়ের আহমদ আনসারী, প্রশিক্ষণ সম্পাদক: মুফতি মুস্তাফিজুর রহমান আজহারী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: কাজী মাওলানা গুলজার আহমেদ, পাঠাগার সম্পাদক: মাওলানা মোঃ আব্দুর রহিম, সমাজ কল্যাণ সম্পদ: কাজী মাহবুব আহমেদ, অফিস সম্পাদক: মাওলানা সৈয়দ আহমেদ, সদস্য: মোঃ এমরান মিয়া তালুকদার, মাওলানা মোঃ আব্বাস উদ্দিন, মোঃ আব্দুল কাইয়ুম, আবু বকর সিদ্দিক আশিক, মোঃ আব্দুল মুহিত রাসেল।

    ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ হলেন- শাহ আহমদ আলী (মাস্টার), মাওলানা কাজী আলাউদ্দিন (দস্তগীর), সৈয়দ নূর মোহাম্মদ শাহজাহান, মাওলানা মোঃ আব্দুল হালিম হারুন, সৈয়দ মঈনুল হক আরিফ (পইলের সাব), মোঃ আব্দুল মালেক মাস্টার, মোঃ সোলেমান খান।

  • পুলিশ ও বিএনপির সংঘর্ষ : নবীগঞ্জে চারজন গ্রেফতার

    পুলিশ ও বিএনপির সংঘর্ষ : নবীগঞ্জে চারজন গ্রেফতার

    হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নবীগঞ্জ উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে হবিগঞ্জ সদর থানা ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু (৫৫) , নবীগঞ্জ উপজেলা যুবদল নেতা জাকির চৌধুরী (৩৭), হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন তালুকদার (৩৩), নবীগঞ্জ পৌর যুবদল নেতা শামীম আহমদ (৩৩)।

    পুলিশ জানায়, হবিগঞ্জে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা ও নবীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু (৫৫) , নবীগঞ্জ উপজেলা যুবদল নেতা জাকির চৌধুরী (৩৭), হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন তালুকদার (৩৩), নবীগঞ্জ পৌর যুবদল নেতা শামীম আহমদ (৩৩)কে তাদের বাসা থেকে গ্রেফতার করে।

    নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, গত বুধবার, (২২ ডিসেম্বর) খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হব বেশ কয়েকজন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে পুলিশের উপর হামলা, সরকারি প্রতিষ্ঠান গাড়ি ভাংচুর ও নাশকতার দায়ে বিএনপির ৬৫ জনের নাম উল্লেখ করে বিএনপির দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়

  • বাহুবলে চাচার হাতে ভাতিজা খুন

    বাহুবলে চাচার হাতে ভাতিজা খুন

    জুবায়ের আহমেদঃ হবিগঞ্জের বাহুবলে আপন চাচার ছুরির আঘাতে ভাতিজা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চক-সুকচর গ্রামে।

    জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের চক-সুকচর গ্রামের খালেদ আখঞ্জী ও মুন্না আখঞ্জীর মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।

    বৃহস্পতিবার সকালেও ছোট ভাই মুন্নার স্ত্রীর সাথে বড় ভাই খালেদ আখঞ্জীর ঝগড়াঝাটি হয়। এ ঘটনার জের ধরে রাত প্রায় ৮ টার দিকে মুন্না আখঞ্জীর ছেলে মেহেরাব আল হক ফারিয়াম (২৫) কে চাচা খালেদ আখঞ্জী (৫৫) দাড়ালো ছুরি দিয়ে আঘাত করলে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়।

    এসময় পরিবার ও আশপাশের লোকজন মেহেরাবকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারহানা খানম মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে একদল পুলিশ নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত মেহেরাব আল হক ফারিয়ামের লাশ হাসপাতালেই ছিলো। এব্যাপারে ডাক্তার ফারহানা খানমের সাথে যোগাযোগ করা হলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

  • মোটর সাইকেল দূর্ঘটনায় বানিয়াচংয়ের এক যুবক নিহত

    মোটর সাইকেল দূর্ঘটনায় বানিয়াচংয়ের এক যুবক নিহত

    দি‌লোয়ার হোসাইনঃ হবিগঞ্জ বানিয়াচংয়ের মোটর সাইকেল চালক মোঃ সোহান (২২) সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ডিসেম্বর বিকাল ৪ টায় মৃত্যুবরন করেছেন।

    দূর্ঘটনার সময় মোটর সাইকেলের অপর আরোহী আকাশ মিয়া(২০) গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এলাকাবাসী সূত্রে জানা যায়,বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের শরীফখানী গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র নিহত মোঃ সোহান ও তার বন্ধু পার্শবর্তী গরীব হোসেন মহল্লার আকাশ মিয়া মোটর সাইকেল যোগে সিলেট গিয়েছিলেন।

    সিলেট থেকে ফেরার পথে ২২ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় সিলেটের নাজির বাজার নামক স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় গুরুতরভাবে আহত হন।

    পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সোহানকে আইসিই‘তে রেখে চিকিৎসা দেওয়া হয়।

    দূর্ঘটনার পর আর চেতনা ফিরে না আসায় ২৩ ডিসেম্বর বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

    উল্লেখ্য যে গত ১৫ ডিসেম্বর মোটর সাইকেল দূর্ঘটনায় বানিয়াচংয়ের সিয়াম ও ফাহিম নামের দুই বন্ধু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় নিহত হয়েছিলেন।

    বানিয়াচংয়ের চলতি বছরে ইতিপূর্বে আরও ৩ জন সহ মোট ৬ জন মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন। যাদের অধিকাংশই বয়সে তরুন।