Category: হবিগঞ্জ

  • লাখাইর বুল্লা বাজারে দুঃসাহসিক চুরি

    লাখাইর বুল্লা বাজারে দুঃসাহসিক চুরি

    লাখাইর স্থানীয় বুল্লা বাজারে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

    মামলার বিবরন ও গৃহকর্তা সূত্রে জানা যায়, বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় গৃহকর্তা তাফাজ্জুল হক তার বুল্লা সড়ক বাজারস্থ ভাড়া বাসা থেকে তার কর্মস্থল লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজে চলে যান।

    তার স্ত্রী শামসুন্নাহার আনুমানিক সাড়ে ৯ টায় অসুস্থ শাশুড়ি কে দেখার জন্য বাজারের পার্শবর্তী সিংহগ্রামে চলে যান।

    তিনি শাশুড়িকে দেখে আনুমানিক দুপুর ১১ টায় বাসায় ফিরে এসে বাসার তালা ভাংগা ও ঘরের জিনিস পত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

    লাখাইর বুল্লা বাজারে দুঃসাহসিক চুরি

    তাৎক্ষণিক তিনি পাশেপাশের ভাড়াটিয়াদের ডেকে আনেন এবং তার স্বামীকে সংবাদ পাঠান।

    চোরেরা ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরে রক্ষিত নগদ ১৪০,০০০ হাজার টাকা ও ১৬৫,০০০ টাকা মূল্যমানের আড়াই ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

    প্রতিকার চেয়ে গৃহকর্তা তাফাজ্জুল হক অজ্ঞাত নামাদের আসামী করে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে লিখিত এজাহার দায়ের করেন।

  • শায়েস্তাগঞ্জে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” অবহিতকরণ ও বাস্তবায়ন সভা অনুষ্ঠিত

    শায়েস্তাগঞ্জে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” অবহিতকরণ ও বাস্তবায়ন সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় উদযাপিত হয় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯” অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

    বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা।

    বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, ইউনিলেভার জেলা ডিস্ট্রিবিউটর মোঃ সারোয়ার আলম শাকিল, ইউএফও কনিক চন্দ্র শর্মা, এএফও মোঃ তৌহিদুর রহমান মিলন, হবিগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মোঃ মামুন চৌধুরী, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ ব্যকস সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত, শেরাটন হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রোঃ শাহ মোঃ হামিদুল হক, মোঃ সেলিম মিয়া, মোঃ আব্দুল আহাদ, মোহাম্মদ আলী, মোঃ আব্দুল আহাদ প্রমুখ।

  • মাধবপুরে সাইফুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    মাধবপুরে সাইফুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    হবিগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের ল্যাব টেকনোশিয়ান মোঃ সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলার মনতলা বাজারে স্থানীয় চৌমুহনী ইউপি চেয়ারম্যান আপন মিয়া ও বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ এর নেতৃত্বে কয়েক হাজার লোকের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে শাহজালাল সরকারী কলেজ মাটে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

    এতে এলাকাবাসীর দাবির প্রতি একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মইন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন , শাহজালাল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান ,সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এড.আমিনুল ইসলাম মাধবপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউছ সামাদ বাবু, ছাত্র নেতা আব্দুস সামাদ সুমন , আব্দুর রউফ মেম্বার, আহমদ আলী সরদার প্রমূখ।ছাত্রনেতা মনিরুল ইসলাম মন্টি পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মঈনুল ইসলাম মঈন তার বক্তব্যে এলাকাবাসীর দাবির প্রতি একাত্মতা পোষণ করে সাইফুলের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন দ্রুত সময়ের মধ্যে সাইফুলের খুনিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। উল্লেখ্য মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের খাজা গার্ডেন এর সামনে সন্ত্রাসী হামলায় সাইফুল গুরুতর আহত হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তার মা-বাবা উভয়ই প্রয়াত। সাইফুল উপজেলার চৌমুহনী ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত নজরুল ইসলাম নান্নু মাস্টারের ছেলে।

    এর আগে বুধবার রাত সাড়ে আটটায় কয়েক হাজার মানুষের অংশগ্রহণে তার বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

  • সাইফুল হত্যাকারীর ফাসির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল

    সাইফুল হত্যাকারীর ফাসির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল

    হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলামের হত্যাকারীকে আটক ও বিচারের দাবিতে উত্তাল হবিগঞ্জ শহর।

    সকালে সদর হাসপাতাল থেকে প্রতিবাদ সমাবেশ শেষে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন।

    মানববন্ধন শেষে জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে স্বারক লিপি প্রদান করা হয়।

    সাইফুল হত্যাকারীর ফাসির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল

    প্রতিবাদ সমাবেশে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হিমাংশু লাল রায় বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে পুরো সিলেট বিভাগের সকল প্রকার স্বাস্থ্য সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে সদর হাসপাতালে শুধমাত্র জরুরী সেবা ছাড়া অন্য সকল সেবা বন্ধ আছে। আমরা ঢাকার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি, তারা আমাদের সাথে একমত পোষণ করেছেন, প্রয়োজন হলে সারা দেশে থেকে আমরা আন্দোলন গড়ে তুলব।

    এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কোন জনগনকে সেবা দিব? যে জনগণ আমাকে মারবে, যে জনগণের হাতে আমাদের জীবনের নিরাপত্তা নাই, আমরা তাদেরকে সেবা দিব?

    গতকাল বুধবার সকালে সদর হাসপাতালের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

    এসময় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, আমরা স্বাস্থ্য বিভাগের কর্মসুচীর সাথে একাত্ততা প্রকাশ করছি, যতক্ষণ পর্যন্ত আসামীকে গ্রেফতার না হবে আমরাও তাদের সাথে আন্দোলন চালিয়ে যাব।

    সাইফুল হত্যাকারীর ফাসির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল

    এতপর হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।

    মানববন্ধন শেষে ডাঃ হিমাংশু লাল রায়, ডাঃ মুশফিক হোসেন চৌধুরী এবং ডাঃ আমিনুল ইসলাম সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে স্বারকলিপি প্রদান করেন।

    এসময় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি, যতদ্রুত সম্ভব আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

  • নবীগঞ্জ অর্ধবার্ষিকী কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    নবীগঞ্জ অর্ধবার্ষিকী কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের যৌথ সমন্বয়ে এবং ইউএসএআইডি-র অর্থায়নে মামনি এমএনসিএস প্রকল্পের সহায়তায় অর্ধবার্ষিকী কাজের অগ্রগতি পর্যালোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার- এমসিএইচ, এফপি ও ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা পাল চৌধুরী, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোরঞ্জন দাশ।

    নবীগঞ্জ অর্ধবার্ষিকী কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    এসময় উভয় বিভাগের কাজের অগ্রগতি ভিত্তিক চিত্র তুলে ধরা হয়। বিশেষত নতুন গর্ভবতী চিহ্নিতকরণের হার বৃদ্ধি করতে হবে। তাছাড়া গর্ভকালীন সেবা এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধিমুলক কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত হয়।

    সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিল্ড্রেন ইন্টারন্যাশনাল এর এডভাইজর লোকালগভর্নমেন্ট এন্ড একাউন্টিবিলিটি ডাঃ যতন ভৌমিক, ডেপুটি ডিরেক্টর ড. বিভাকর রায়, ম্যানেজার- ডিস্ট্রিক্ট ইপ্লিমেন্টেশন, রওশন আরা বেগম, ম্যানেজার এমআইএস শাকিল আহমেদ খান, সীমান্তিক জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাশ, উপজেলা সমন্বয়কারী বিশ্বজিত সাহা প্রমুখ।

  • হবিগঞ্জে সন্ত্রাসী হামলায় মাধবপুরের সাইফুল নিহত

    হবিগঞ্জে সন্ত্রাসী হামলায় মাধবপুরের সাইফুল নিহত

    হবিগঞ্জ শহরে সন্ত্রাসীদের নির্মমতায় নির্মমভাবে প্রাণ হারিয়েছেন মাধবপুর উপজেলার শিবনগর গ্রামের সাইফুল ইসলাম লালন (৩০) সে শাহজালাল সরকারি কলেজের প্রাক্তন ছাত্র।

    মোঃ সাইফুল ইসলাম লালন মঙ্গলবার বেলা ২.৩০ মিনিটে হবিগঞ্জ জেলা সদরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।

    সে হবিগঞ্জ সদর হাসপাতালে প্যাথলজি বিভাগে চাকুরি করত। লালন উপজেলার বহরা ইউনিয়নের শিবনগর গ্রামের নজরুল ইসলাম নান্নু মাস্টারের ছেলে। সাইফুল ইসলাম লালন হত্যার প্রতিবাদে এলাকায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠছে এবং তার খুনিদের ফাঁসির দাবি জানাচ্ছেন।

    শাহজালাল সরকারি কলেজের পক্ষ থেকেও তার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আব্দুল জব্বার তার ফেসবুকে পোস্ট দিয়ে শাহজালাল সরকারি কলেজের প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম লালন এর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • বানিয়াচং উপজেলা হাসপাতালে গর্ভকালীন বিশেষ সেবা প্রদান

    বানিয়াচং উপজেলা হাসপাতালে গর্ভকালীন বিশেষ সেবা প্রদান

    বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ইউএসএআইডি’র অর্থায়নে সীমান্তিক মা-মনি প্রকল্পের সহযোগিতায় গর্ভকালীন এবং প্রসব পরবর্তী বিশেষ সেবা প্রদানের আয়োজন করা হয়।

    মঙ্গলবার ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে উপজেলা হাসপাতালের এএনসি কর্ণারে এই বিশেষ সেবা প্রদান করা হয়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার ফিতা কেটে উক্ত কর্মসুচীর উদ্ভোধন করেন। দিনব্যাপী ৪৬ জন মাকে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষাসহ গর্ভকালীন সেবা, ৯ জন মাকে প্রসোবত্তোর সেবা এবং ১১ জন মাকে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।

    বানিয়াচং উপজেলা হাসপাতালে গর্ভকালীন বিশেষ সেবা প্রদান

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম আব্দুল হাদী, অত্র হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জি.এম ইশতিয়াক মাহমুদ, মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়া সুলতানা তাজিন, মামনি উপজেলা সমন্বয়কারী কিশোর মিশ্র, মিডওয়াইফ ফারজানা আক্তার শিবলি, সুজিনা বেগম কলি, মৌসুমী আক্তার এবং সিনিয়র স্টাফ নার্স তাজনাহার আক্তার প্রমুখ ।

    বানিয়াচং উপজেলা হাসপাতালে গর্ভকালীন বিশেষ সেবা প্রদান

    সেবা গ্রহণকারী খোদেজা বেগম বলেন, আমি এখানে এসে সেবা এবং তাদের আন্তরিকতা পেয়ে খুবই খুশি, আমি গতকাল মাইকিং এর মাধ্যমে জেনে আজ সেবা নিতে এসেছি। আমি আশা রাখি, এরকম সেবা যেন সব সময় অব্যাহত থাকে।