Category: হবিগঞ্জ

  • মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

    মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

    হবিগঞ্জের মাধবপুরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ 3 পাচারকারীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায় তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এস,আই মোঃজাকারিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ ভিত্তিতে সুরমা চা বাগানের ২০ নং লালটিলার সামনে থেকে ৪৬ কেজি গাজা সহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।

    রবিবার ০৮ জানুয়ারি ২২ ইং রাত ১২.৫ ঘঠিকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬টা প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৪৬ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী দের গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃতরা হল সুরমা চা বাগানের মৃত চন্দ্র প্রধানের ছেলে
    রবি প্রধান(২৫)
    রবি মুন্ডার ছেলে প্রদীপ মুন্ডা(২২)

    ও মৃত বিম রাজ প্রধানের ছেলে সুমন রাজ প্রধান।

    বিষয় টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচর্জ আঃ রাজ্জাক। তিনি জানান
    মাদক ব্যবসায়ী দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
    মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

  • লাখাইয়ে সাংবাদিকদের সাথে ইউএনও এর মতবিনিময়

    লাখাইয়ে সাংবাদিকদের সাথে ইউএনও এর মতবিনিময়

    হবিগঞ্জের লাখাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে লাখাইর নবাগত উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দীন এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্টিত।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ উপজেলার সমস্যা, সম্ভাবনা ও প্রস্তাবনা নিয়ে বিষদ বিবরন তুলে ধরেন।

    আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই রিপোর্টারস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম,অনলাইন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান ইমরান,সাংবাদিক ফোরাম সভাপতি সুশীল চন্দ্র দাস,বাংলাদেশ প্রেসক্লাব লাখাই কমিটির আহবায়ক মহিউদ্দিন আহমেদ রিপন,লাখাই রিপোর্টারস ইউনিটির সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, সহসভাপতি ছায়েদুর রহমান,লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়,উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক,সিনিয়র সাংবাদিক এম,এ,ওয়াহেদ, আব্দুল হান্নান, সানী চন্দ্র বিশ্বাস,শাহীনুর রহমান শাহীন মোল্লা, আক্তার মিয়া,জাহাঙ্গীর আলম,আব্দুল মতিন,শেলিমুর রহমান প্রমুখ।

    উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দীন সাংবাদিক দের সার্বিক সহযোগীতা কামনা করেন এবং লাখাইর বিরাজমান সমস্যা সমাধানের আশ্বাস দেন।

    পূর্বাহ্নে উপজেলা নির্বাহী অফিসার বীরমুক্তিযোদ্ধা ও লাখাইয়ে কর্মরত কর্মকর্তাকর্মচারী এবং জনপ্রতিনিধিদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।

  • হবিগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়ে সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়ে সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের বেইজলাইন সার্ভে ও জনধারণা জরিপ এর প্রাপ্ত তথ্য অবহিতকরণ এবং নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    আজ জেলা প্রশাসকের ট্রেনিং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

    পলিসি অ্যাডভোসেী এন্ড হিউমান রাইটস ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালক উম্মে ফারহানা জেরীফ কান্তর সভাপতিত্বে এবং মো. মুজিব উল্ল্যাহ’র পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    বক্তৃতা করেন সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম আব্দুল্লাহ।

    সভায় পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    সেমিনারে বক্তারা বলেন, ৫% পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষত দলিত, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজড়া, ট্রান্সজেন্ডার এবং প্রতিবন্ধীদের সর্বক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে হবে এবং তাদের সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে।

    উল্লেখ্য ইউরোপী ইউনিয়নের অর্থায়নে ক্রিশ্চিয়ান এইড, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, নাগরিক উদ্যোগ, ব্লাস্ট এবং ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

  • শায়েস্তাগঞ্জে পাঁচ শতাধিক হতদরিদ্র মাঝে শীতবস্ত্র বিতরণ

    শায়েস্তাগঞ্জে পাঁচ শতাধিক হতদরিদ্র মাঝে শীতবস্ত্র বিতরণ

    প্রতি বছরের ন্যায় এবারো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরে পাঁচ শতাধিক হতদরিদ্র মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    এ উপলক্ষে ৩১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় পৌর শহরে ঐতিহ্যবাহী দাউদনগর বাজারে সোনালী ব্যাংক এর প্রাঙ্গণে ৯৭-৯৯ ব্যাচের সিলেট চ্যাপ্টার এর পক্ষে শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সারোয়ার আলম শাকিল এর উদ্দ্যোগে পৌর এলাকার পাঁচ শতাধিক প্রতিবন্ধি, ভিক্ষুক, বিধাবা, বৃদ্ধ বয়সের নারী-পুরুষদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

    এ শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা খুব আনন্দিত ও উৎসাহিত হয়েছে।

    এদিকে শীতবস্ত্র বিতরণ সময় উপাস্থিত ছিলেন মেসার্স সারোয়ার আলম এর জেনারেল ম্যানেজার মোঃ সাদাত চকদার, মোঃ বাহাদুর মিয়া, মোঃ নোমান মিয়া, মোঃ আলী হোসেন, মোঃ রুবেল মিয়া।

  • হবিগঞ্জে অসহায় নারীকে পিঠার বক্স উপহার

    হবিগঞ্জে অসহায় নারীকে পিঠার বক্স উপহার

    হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার গৃহবধু আনোয়ারা খাতুন। ২ ছেলে ও ১ মেয়ের মাঝে মেয়েটি প্রতিবন্ধি। স্বামী বাচ্চু মিয়ারও নেই তেমন কোন আয় উপার্জন। অতিকষ্টে দিনাতিপাত করতে হয়। নিজে কিছু করবেন তেমন কোন পূজিও নেই।

    পরিচিত এক নারী আইনজীবী ১০ হাজার টাকা পূজি দিলে সেই টাকা নিয়ে রাস্তার পাশে চুলা বসিয়ে তৈরি করেন শীতের পিঠা। স্বামী-সন্তানও তাকে সহযোগিতা করে।

    ভাপা ও চিতই পিঠা দিয়ে আয় উপার্জনও ভালই হচ্ছে। কিন্তু রাস্তার ধুলা বালি থেকে পিঠাগুলো সুরক্ষার কোন উপায় না থাকায় বিক্রির পরিমাণ তেমন বাড়ছিলনা।

    বিষয়টি নজরে আসে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রায়হানা বেগমের। তিনি তার ক্লাবে বিষয়টি উপস্থাপন করলে ক্লাবের নারীর ক্ষমতায়ন প্রকল্প থেকে ওই নারীর পাশে থাকার সিদ্ধান্ত নেন ক্লাবের সদস্যরা।

    পরে গ্রাস ও থাই এ্যালমুনিয়ার দিয়ে তৈরি করেন একটি নিরাপদ বাক্স। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আনোয়ারা খাতুনের হাতে তুলে দেয়া হয় বাক্সটি।

    বাক্সটি পেয়ে আনন্দে কেদে ফেলে ওই মহিলা। প্রতিক্রিয়া জানিয়ে এই মহিলা বলেন, ‘এখন আর শুধু শীতকাল নয়। সারা বছরই ডাইলের পিঠা, ডাইলের বড়া, সিঙ্গারা আর সমুচা বিক্রি করতে পারব।

    হবিগঞ্জে অসহায় নারীকে পিঠার বক্স উপহার

    শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুলে এক অনুষ্ঠানে আনোয়ারার হাতে বাক্সটি তুলে দেয়া হয়।

    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল।

    ক্লাব প্রেসিডেন্ট রায়হানা বেগমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাছকিরা আক্তার জুবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, ট্রেজারার এডভোকেট শায়লা পারভীন ও ক্লাব করেসপন্ডেন্ট রওশন আরা লুনা।

    প্রধান অতিথির বক্তৃতায় ড. জহিরুল হক শাকিল বলেন, “নারীর ক্ষমতায়নের জন্য সবার আগে প্রয়োজন নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাভলম্ভি করা। ছোট একটি উদ্যোগ একটি নারীর পরিবারকে বদলে দিতে পারে।”

    “ইনারহুইল ক্লাবের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় অনেক অসহায় নারী নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। এভাবে সকলে মিলে কাজ করলেই নারীর ক্ষমতায়ন সম্ভব হবে।”

  • বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক রতনের মায়ের ইন্তেকালে হবিগঞ্জ নিউজের শোক প্রকাশ

    বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক রতনের মায়ের ইন্তেকালে হবিগঞ্জ নিউজের শোক প্রকাশ

    দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতনের মা এবং লহরজপুর শহীদ আব্দুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম ছামিরুজ্জামান চৌধুরীর সহধর্মিণী পিয়ারা খাতুন জমাদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হবিগঞ্জ নিউজ পরিবার৷

    হবিগঞ্জ নিউজ পরিবারের পক্ষে সম্পাদক শরিফ চৌধুরী মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান৷

    এসময় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন৷

  • স্কাউটিংয়ে উডব্যাজ অর্জন করলেন হবিগঞ্জের ২ কৃতি স্কাউটার

    স্কাউটিংয়ে উডব্যাজ অর্জন করলেন হবিগঞ্জের ২ কৃতি স্কাউটার

    হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ইউনিট লিডার স্কাউটার সুজন চন্দ্র দেব এবং লাখাই উপজেলার বামৈ সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ মুমিনুল হক নিটুল স্কাউট শাখায় উড ব্যাজ অর্জন করেছে। স্কাউটিংয়ের পাঁচ স্তরবিশিষ্ট প্রশিক্ষণ স্কিম ও নির্দিষ্ট কার্যক্রম সম্পন্ন করার পর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর তাদের উডব্যাজ মঞ্জুর করেছে। বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক (প্রশিক্ষণ) জনাব ফারুক আহম্মদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উডব্যাজ অর্জনের মাধ্যমে একজন স্কাউটার স্কাউটিংয়ের জাতীয় ও আন্তর্জাতিক প্রায় সব ট্রেনিং ও কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।
    মোঃ মুমিনুল হক ও সুজন চন্দ্র দেব বলেন, স্কাউট লিডার হিসেবে এটি আমাদের অন্যতম অর্জন। আমরা স্কাউট আন্দোলনের মূলমন্ত্র ও আত্মমর্যাদাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। উডব্যাজ অর্জনে যারা আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা স্কাউটিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সবসময় সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখার যথাসাধ্য চেষ্টা করব। উল্লেখ্য যে, মোঃ মুমিনুল হক ও সুজন আইসিটি বিষয়ে দক্ষতার জন্য a2i কর্তৃক জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হন।

    এদিকে স্কাউটিংয়ে উডব্যাজ অর্জন করায় ইতোমধ্যে এই দুই কৃতি স্কাউটারকে অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো. রফিকুল আলম, বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ কমিশনার ও সহকারী লিডার ট্রেনার জনাব মো. হারুন-অর-রশিদ সাগর, বাংলাদেশ স্কাউট্স হবিগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় উপকমিশনার জনাব মো. জুনায়েদ, বাংলাদেশ স্কাউট্স সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক জনাব এস এম জহির উল আলম, বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার জনাব প্রমথ সরকার ও বদরুন নাহার, হবিগঞ্জ জেলা স্কাউট সম্পাদক জনাব মো. শাহজাহান, লাখাই উপজেলা স্কাউট সম্পাদক জনাব হেমেন্দ্র দাশ নিতাই, নবীগঞ্জ উপজেলা স্কাউট এর কমিশনার আলী আমজাদ মিলন।