Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ

    হবিগঞ্জে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ

    সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও সদস্য সচিব পদপ্রার্থী সৈয়দ আশরাফ আহমেদ এর পক্ষ থেকে খাবার বিতরণ।

    এসময় উপস্থিত ছিলেন সদ্য কারামুক্ত জেলা ছাত্রদলের সহ-সম্পাদক নিয়াজ মোর্শেদ, আমিন শাহ্, জাহাংগির আলম, নাসের রহমান, আশরাফুর রহমান রাকি, এস এম বায়জিদ, রবিন রহমান, শান্ত আহমেদ সহ প্রমুখ।

    তারা শহরের শায়েস্তানগরে এই খাবার বিতরণ করেন।

  • মাধবপুরে সড়কে প্রাণ গেল ট্রাক চালকের

    মাধবপুরে সড়কে প্রাণ গেল ট্রাক চালকের

    হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মাটি ভর্তি একটি ট্রাকের সাথে অপর দুই ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক চালক নিহত ও হেলপার আহত হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরের নিকট সিলেটগামী মাটি ভর্তি একটি ট্রাকের সাথে অপর দুই বালূ ও পাথরভর্তি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়।

    এতে সিলেটগামী ট্রাকের চালক টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী গ্রামের মুসলিম উদ্দিন এর পুত্র মো:রবিউল (৪০) নিহত হয় এবং ট্রাকের হেলপার ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র বাবু মিয়া (২০) গুরুতর আহত হয়।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে এবং আহত ব্যক্তি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দুইটি ট্রাক আটক আছে অপর একটি ট্রাক পালিয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

  • ব্যালট পেপারের দিকে কেউ হাত দিলে কঠোর ব্যবস্থা

    ব্যালট পেপারের দিকে কেউ হাত দিলে কঠোর ব্যবস্থা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন নির্বাচনে আচরণ বিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৬ জানুয়ারি রবিবার বিকাল ৩ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার এর আয়োজনে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে শায়েস্তাগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনা ২০২২ইং উপলক্ষে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন প্রতিদ্বন্দী প্রর্থীদের সঙ্গে আচরণ বিধি অবহিত করণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভাটি অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার হবিগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শায়েস্তাগঞ্জ, লাখাই ও সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বুলবুল খান, লাঙ্গল মার্কায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ মুহাম্মদ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জনাব হামিদুল হক বুলবুল।

    প্রধান অতিথি বলেন, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃ স্ফুর্তভাবে ভোট দিতে পারবে। আমি চাই আপনারা আমাদের সহযোগীতা করবেন। আমি আপনাদের আশ্বস্থ করতে চাই নির্বাচন আবার সুষ্টু ও নিরপেক্ষ হবে। কোন অনিয়ম বরদাস্ত করা হবে না এবং ব্যালট পেপারের দিকে কেউ হাত দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বিশেষ অতিথি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (শায়েস্তাগঞ্জ, লাখাই ও সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল বলেন, নির্বাচনের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া হবে। কোন অনিয়ম করতে দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া কোন দেওয়ালে বা গাছে আঠা জাতীয় কোন পোষ্ঠার লাগানো যাবে না।

  • রিচিতে এমপি আবু জাহিরের শীতবস্ত্র বিতরণ

    রিচিতে এমপি আবু জাহিরের শীতবস্ত্র বিতরণ

    হবিগঞ্জ সদর উপজেলার দুই নং রিচি ইউনিয়নে ৪০০ জন নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

    রোববার দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসাবে এই কম্বল বিতরণ করেন।

    ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউপি’র সচিব জেসমিন আক্তার।

    রিচিতে এমপি আবু জাহিরের শীতবস্ত্র বিতরণ

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, সরকার করোনা পরিস্থিতিতে দেশজুড়ে সরকারি সহায়তা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে করোনা মহামারীর এই সংকট সুন্দরভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। সম্প্রতি করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে জীবন-জীবিকা পরিচালনার আহবান জানান।

    রিচিতে এমপি আবু জাহিরের শীতবস্ত্র বিতরণ

    এ ছাড়া বছরের শুরুতেই রিচি ইউনিয়নবাসীর উন্নয়নে অর্ধকোটির বেশি টাকা অনুদান দিয়েছেন উল্লেখ করে আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এমপি আবু জাহির।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগী নারী-পুরুষ হাত তুলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার ওয়াদা করেন।

  • মাধবপুরের গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    মাধবপুরের গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী নিজনগর গ্রামের একটি গাছ থেকে ছানাউল হক নিরু (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে এক নারী খড় আনতে গিয়ে বাড়ির পাশে একটি জামগাছে নিরুর ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি ওই গ্রামের আব্দুল মমিন মাষ্টারের ছেলে। সে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। তার পিতা আঃ মমিন মাষ্টার বৃহস্পতিবার দিবাগত রাতে নিরুর অসুস্থ মাকে নিয়ে সিলেটে চিকিৎসা কাজে চলে যান। রাতের কোন এক সময় নিরু গলায় ফাঁস দেয়।

    পুলিশ জানায়, নিরুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়া একাধিক ডাকাতি ও মাদক মামলায় ইতিপূর্বে সে গ্রেফতার হয়। সমাজের লোকজন ভাল চোঁখে দেখতো না তাকে। সে হতাশাগ্রস্থ ছিল, ছিল মাদকাসক্ত।

    মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল চৌধুরীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

    এস আই বাবুল চৌধুরী জানান, প্রাথমিক ধারনা এটা আত্নহত্যা। মৃত্যুর সঠিক কারন জানাতে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে সবকিছু জানা যাবে।

  • কালের কন্ঠের যুগপূর্তি অনুষ্ঠানে অধ্যক্ষ ইলিয়াছ বখত

    কালের কন্ঠের যুগপূর্তি অনুষ্ঠানে অধ্যক্ষ ইলিয়াছ বখত

    অন্যতম জাতীয় শীর্ষ দৈনিক কালের কণ্ঠের এক যুগপূর্তি উপলক্ষে হবিগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজন করে শুভসংঘ হবিগঞ্জ জেলা শাখা।

    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল।

    শুভসংঘ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জনি আহমেদ রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আফজাল হোসাইন রনি ও যুগ্ম-সাধারন সম্পাদক নাহিতা খান সুর্মির সঞ্চালায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, সরকারী বৃন্দাবন কলেজের প্রভাষক আ ব ম ফখরুদ্দিন পারভেজ, বিশিষ্ট কণ্ঠশিল্পী আশিক, কবি তাহমিনা বেগম গিনি, সাবেক ছাত্রনেতা মস্তোফা কামাল আজাদ রাসেল, ইনারহুইল ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এডভোকেট তাহমিনা খান, বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র শীল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি এডভোকেট শাহ ফখরুজ্জামান। উপস্থিত ছিলেন, সাংবাদিক শরীফ চৌধুরী,নুরুল হক কবির,

    বদরুল আলম, এসএম সুরুজ আলী, মঈনউদ্দিন আহমেদ, নায়েব হোসেন, সৈয়দ মশিউর রহমান, আব্দুল জলিল, কালেরকণ্ঠের চুনারুঘাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী,মাধবপুর প্রতিনিধি ফয়েজ হাসান সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবীদ, শিক্ষক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাসহ শুভ সংঘের সদস্যরা।
    প্রধান অতিথির বক্তব্যে সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল বলেন, দেশের যে কোন প্রান্তের পুরোপুরি সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ কালেরকণ্ঠে উঠে আসে সবার আগে। নানা সমস্যা-সম্ভাবনার খবর পরিবেশনের মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি হিসাবে পরিচিত পেয়েছে এ দৈনিক। দেশের উন্নয়নে সাংবাদিক ও সংবাদপত্র বলিষ্ট ভূমিকা রাখতে পারে। সামনের দিনে আমরা এ সংবাদপত্রের আরও সাফল্য কামনা করি।

    পরে আমন্ত্রিত অতিথিবৃন্দকে নিয়ে কেক কাটা ও স্বাস্থ্যবিধি মেনে আনন্দ-উলাসের মধ্য দিয়ে কালের কণ্ঠের যুগপূর্তি উদযাপন করে শুভসংঘ। পরে আমন্ত্রিত অতিথিরা একটি খাতায় তাদের মন্তব্য ও পরামর্শ প্রদান করেন।

  • ১ বছরে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৯৮

    ১ বছরে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৯৮

    হবিগঞ্জ জেলা জুড়ে ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যু ৯৮ জন ও ১০২ জন আহত। এমন তথ্যের একটি প্রতিবেদন দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

    প্রতিবেদনে দেখা যায়, হবিগঞ্জ জেলায় ৯৭টি সড়ক দুর্ঘটনায় ৯৮ জন নিহত ও ১০২ জন আহত হয়েছেন।

    এছাড়া সিলেট জেলায় ১৩৪টি সড়ক দুর্ঘটনায় ১১৯ জন নিহত ও ৩১৩ জন আহত হয়েছেন।

    সুনামগঞ্জ জেলায় ৪২টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ১৯৩ জন আহত হয়েছেন।

    মৌলভীবাজার জেলায় ৪২ টি সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।

    সর্বমোট সিলেট বিভাগ জুড়ে ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩৭৮ জন নিহত ও ৬৫৪ জন আহত হয়েছেন।

    নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য-সচিব জহিরুল ইসলাম মিশু এ তথ্য নিশ্চিত করেছেন।

    ২০২০ সাল থেকে ২০২১ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা বেড়েছে মর্মে উল্লেখ করা হয়। ২০২০ সালে ১৮৭টি সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ২৫০ জন নিহত ও ৩৯৮ জন আহত হয়েছিলেন।

    জানা গেছে, দেশের ১১টি জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পত্রিকার তথ্য ও নিসচা’র শাখা সংগঠন গুলোর রিপোর্টের ভিত্তিতে সারাদেশের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করা হয়েছে।

    প্রতিবেদনে সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত ১১১ টি সুপারিশনামা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর প্রবণতা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়া দীর্ঘ সময় ধরে গাড়ি চালনা, সড়ক-মহাসড়কের মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি, রাস্তার পাশে হাট বাজার ও দোকানপাট বসানোকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    এছাড়াও অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়া ইত্যাদি মূল কারণ হিসেবে প্রতিবেদনে চিহ্নিত করা হয়।

    শনিবার (৮জানুয়ারী) সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২১ সালের সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন।

    এ সময় তিনি জানান, ২০২১ সালে সারাদেশে ৩৭৯৩ টি সড়ক দুর্ঘটনায় ৪২৮৯ জন নিহত ও ৫৪২৪ জন আহত হয়েছেন।

    এছাড়া ২০২১ সালে সারা দেশে রেলপথে ২৭০ টি দুর্ঘটনায় ২৫৪ জন নিহত ও ৪২ জন আহত, নৌ-পথে ৯০ টি দুর্ঘটনায় ১৯৮ জন নিহত, ৩৩৯ জন আহত ও ১৮৬ জন নিখোঁজ রয়েছেন। তবে আকাশ পথে কোন দুর্ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।