Category: হবিগঞ্জ

  • প্রশাসনের অনুমতি ছাড়া চলছে সর্দার বাছাইয়ে ভোটের আয়োজন

    প্রশাসনের অনুমতি ছাড়া চলছে সর্দার বাছাইয়ে ভোটের আয়োজন

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ওমিক্রন নিষেধাজ্ঞার মধ্যে একটি মহল্লার ভোটের আয়োজন চলছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এর জন্য উপজেলা প্রশাসনের কোন অনুমতি নেওয়া হয় নাই।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিন-পূর্ব ও ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়নে অবস্থিত পুরানবাগ সাত মহল্লা ছান্দ।

    ছান্দের একজন প্রধান সর্দার নির্বাচন করার জন্য ২৮ জানুয়ারী গোপন ব্যালটের মাধ্যমে ভোটের আয়োজন করা হয়েছে।

    সারাদেশে যখন মহামারী করোনার নতুন ভ্যারিয়েশন ওমিক্রন নিয়ে সরকার ও স্বাস্থ্য বিভাগ চিন্তিত তখন, ব্যাপক লোকসমাগম করে ভোটের আয়োজন এক ধরনের তামাশা ছাড়া আর কিছুই নয় বলে সচেতন মহলের দাবী।

    ওমিক্রনের মোকাবেলায় ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান বন্ধ ও বিভিন্ন প্রতিষ্টান ও যানবাহনে সীমিত চলাচলের ঘোষনা দেওয়া হয়েছে।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, মহল্লার ভোট আয়োজনের কোন অনুমতি দেওয়া হয় নাই। তারা আমার কাছে অনুমতির জন্য আসছিলো। আমি দেশের এই রকম পরিস্থিতিতে অনুমতি দিতে পারিনা। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।

  • হবিগঞ্জে হত্যা মামলায় দারোগা আলতাফ এর জামিন না মঞ্জুর

    হবিগঞ্জে হত্যা মামলায় দারোগা আলতাফ এর জামিন না মঞ্জুর

    হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিমাঞ্চলের ত্রাস খ্যাত মামলাবাজ অবসরপ্রাপ্ত দারগা আলতাফ চৌধুরী ওরফে মাখন (৭২) এর জামিন না মঞ্জুর করেছে আদালত।

    বুধবার দুপুরে হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ জামিন না মঞ্জুর করেন। আলতাফ চৌধুলী ফান্দ্রাইল গ্রামের আফজাল চৌধুরী হত্যার হুকুমদায়ী আসামী।

    আদালত সূত্রে জানা যায়, ফান্দ্রাইল গ্রামে ৩৫ বছরের পুরনো একটি মসজিদ নিয়ে বিরোধের জের ১০ জানুয়ারী পাচপীরের মাজারে ওরস চলাকালে আফজাল চৌধুরী নামে এক ব্যাক্তিকে খুন করা হয়। আহত হয় আরও ১০জন।

    নিহত আফজাল চৌধুরী ওই গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর পুত্র। সে ঢাকা বিআরটিএ অফিসের ড্রাইভার। হামলাকারীরা পরে আফজাল চৌধুরীর বাড়ীঘরেও হামলা করে।

    এ ব্যাপারে আফজাল চৌধুরীর ভাই লাউছ মিয়া ১২ জানুয়ারী রাতে হবিগঞ্জ সদর থানায় ২২ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

    এই মামলার ১ নম্বর ও হুকুমদায়ী আসামী দারোগা আলতাফ চৌধুরীকে র‌্যাব ১৩ গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে।

    বুধবার আদালতে আলতাফ চৌধুরীর জামিন প্রার্থনা করা হলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করেন। আদালত পরিদর্শক আনিছুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

    ফান্দ্রাইল গ্রামের আলতাফ চৌধুরীর পেশা হল মিথ্যা মামলা দিয়ে সাধারন মানুষকে হয়রানী করা। এমনকি নিজের মেয়েকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা করে পরে ১৫ লাখ টাকা দিয়ে আপস করেছেন।

    আবার নিজের আরেক মেয়ের বিরুদ্ধে নিজেই প্রতারণার মামলার হুমকি দিয়ে তার সম্পত্তি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তারই সন্তান আফিয়া খানম চৌধুরী।

    এ ব্যাপারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করার পাশাপাশি হবিগঞ্জ সদর থানায় দায়ের করেন।

  • বানিয়াচংয়ের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

    বানিয়াচংয়ের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে শপথবাক্য পাঠ করানাে হয়।

    বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহান এ শপথ বাক্য পাঠ করান।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের উন্নয়নের জন্য আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে। বিশেষত হাওর অঞ্চলের জন্য সরকার যেসকল বরাদ্দ প্রদান করছে সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করা। জনগণের প্রতিনিধি হিসেবে প্রত্যাশা পুরণ করা সকলের দ্বায়িত্ব।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ এবং নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

    এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

  • হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন কলেজ শাখার মাস্ক বিতরন কার্যক্রম সম্পন্ন

    হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন কলেজ শাখার মাস্ক বিতরন কার্যক্রম সম্পন্ন

    সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণ নতুন ভাবে বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম, বৃন্দাবন সরকারি কলেজ শাখার পক্ষ থেকে (২৬ জানুয়ারী) বুধবার সকাল ১১ টার দিকে কলেজ রোড সহ শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

    উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের অরত কলেজ শাখার সভাপতি মো: সিয়ামুল ছুরত প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুল মোসাদ্দেক, সহ-সভাপতি কে. এম. আবু বকর, পলাশ সরকার।

    এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ফরুক আহমেদ, হাফিজুর রশিদ সানি, এনায়েত হাসান, আকরাম হোসেন রিয়াদ , জিয়া প্রমূখ।

  • নবীগঞ্জে ইটভাটায় ভোক্তার অভিযানে জরিমানা

    নবীগঞ্জে ইটভাটায় ভোক্তার অভিযানে জরিমানা

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

    মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুরে উপজেলার বাংলাবাজার ও আাউশকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এসময় নবীগঞ্জের বাংলাবাজার এলাকার দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে নির্ধারিত পরিমাপের চেয়ে ছোট ইট উৎপাদনের কারনে। স্ট্যান্ডার্ড সাইজের চাইতে ছোট সাইজের ইট প্রস্তুতের কারনে গোল্ড ব্রিকসকে ৩০ হাজার টাকা ও মাস্টার ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এদিকে আউসকান্দি এলাকার শাকির রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করার কারনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ অভিযানে সহযোগীতা প্রদান করে।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

  • হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি হওয়ার ৬ ঘণ্টা পর উদ্ধার

    হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি হওয়ার ৬ ঘণ্টা পর উদ্ধার

    হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে নবজাতক চুরি হওয়ার ছয় ঘণ্টা পর নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    হাসপাতাল সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার মরড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ফেরদৌসী আক্তার সোমবার (২৪ জানুয়ারি) রাতে সদর হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে তার ছেলে সন্তানের জন্ম হয়।

    সকাল ৯টার দিকে নবজাতক কিছুটা অসুস্থ বোধ করলে তাকে স্কেনু ওয়ার্ডে স্থানান্ত করেন চিকিৎসকরা। এসময় নবজাতকের আত্মীয়-স্বজনদের বের করে দিয়ে তার চিকিৎসা করা হয়।

    আরো পড়ুনঃ হবিগঞ্জ সদর হাসপাতালে সিলিন্ডার আছে অক্সিজেন নাই
    হবিগঞ্জ সদর হাসপাতালে অক্সিজেন সংকটে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যুর অভিযোগ

    কিছুক্ষণ পর আত্মীয়-স্বজনরা নবজাতকের কাছে গেলে খালি বেড দেখতে পান। তারা কর্তব্যরত নার্সদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, ‘নবজাতককে তার বাবা নিয়ে গেছেন।”

    কিন্তু নবজাতকের বাবা হাসপাতালেই আসেননি বলে জানান স্বজনরা। এরপরেআর নবজাতককে খুঁজে পাওয়া যায়নি।

    এ ঘটনার পর নবজাতকের স্বজনরা নার্সদের সন্দেহ করলে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে দুপুর ২টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডের একটি স্থানে নবজাতককে পাওয়া যায়।

    হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ নিউজকে জানান, “নবজাতককে উদ্ধার করা হয়েছে। কিভাবে চুরি হয়েছে, ঘটনার সাথে কারা জড়িত, বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

  • নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিডরাইটার কানু লাল নিহত, পরিবারে শোকের মাতম

    নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিডরাইটার কানু লাল নিহত, পরিবারে শোকের মাতম

    মোঃ আলাল মিয়াঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের বাসিন্দা দলিল লিখক কানু লাল রায় (৫০) নামে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকালে উপজেলার মাধবপুর নামকস্থানে দুর্ঘটনাটি ঘটেছে।

    স্থানীয়রা জানান, সাবরেজিস্টার অফিস থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কানু লাল রায়। এসময় দ্রুতগতির পিক-আপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

    নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিডরাইটার কানু লাল নিহত

    গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে কানু লাল রায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম।