Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ শহরে এক রাতে ৩ দোকানে চুরি। জনমনে আতংক

    হবিগঞ্জ শহরে এক রাতে ৩ দোকানে চুরি। জনমনে আতংক

    হবিগঞ্জ শহরে বেড়েই চলছে একের পর এক চুরি। এনিয়ে ব্যবসায়ীসহ জনসাধারণের মাঝে আতংক বিরাজ করছে।

    শুক্রবার দিবাগত রাতে শহরের বেবি স্টেন্ড এলাকায় ৩টি দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এসময় অলিম্পিক স্টোর ও নন্দ স্টোর থেকে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। অন্যদিক ডাঃ ইশতিয়াক রাজের আলিফ ডেন্টাল কেয়ারের ভিতর তছনছ করে দিয়েছে। এনিয়ে গত ১ সপ্তাহে ৩টি চুরির ঘঠনা ঘঠল। যা জনমনে ভীতির সঞ্চার করেছে।

    খবর পেয়ে শনিবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    অলিম্পিক স্টোরের মালিক কামরুল ইসলাম জানান, প্রতিদিনের মত তিনি দোকান বন্ধ করে বাসায় যান। সকালে এসে দেখেন চোরেরা দোকানের তালা ভাঙ্গতে না পেরে সাটারে ছিড়ে ভেতরে ঢুকে নগদ আনুমানিক ৫ হাজার টাকা এবং আরো প্রায় ৪হাজার টাকার মালামাল নিয়ে যায়।

    একই কথা নন্দ স্টোরের মালিক জানান, তার দোকান থেকে নগদ টাকাসহ ৭হাজার টাকার মালামাল নিয়ে নিয়ে।

    এবিষয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, এনিয়ে আজ রবিবার রাত ৮টায় আলিফ কমিউনিটি সেন্টারে আমরা ব্যবসায়ীারা বসব। তখন আমরা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিব।

    তাছাড়া আজ পর্যন্ত শহরে যতগুলো দোকানে চুরি হয়েছে তার একটারও মালামাল আমরা পাই নাই, এবিষয়ে আমরা খুবই হতাশ। পাশাপাশি প্রত্যেক এলাকা ভিত্তিক নিজ দ্বায়িত্বে পাহারাদার নিয়োজিত করার জন্য অনুরোধ করছি।

  • খোয়াই নদীর বাঁধ পুনঃনির্মান কাজ পরিদর্শনে ইউএনও

    খোয়াই নদীর বাঁধ পুনঃনির্মান কাজ পরিদর্শনে ইউএনও

    লাখাইয়ে খোয়াই নদীর লাখাই অংশের বাঁধের ভাংগনে ক্ষতিগ্রস্ত অংশের পুনঃনির্মান কাজ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড এর কাবিটা প্রকল্পের লাখাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন।

    পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে সঙ্গে ছিলেন প্রকল্পের তদারকি কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী ও প্রকল্প সংশ্লিষ্টরা।

    খোয়াই নদীর বাঁধ পুনঃনির্মান কাজ পরিদর্শনে ইউএনও

    তিনি বাঁধের পূর্নিবাড়ী, চাঁনপুর, হেলারকান্দি, যাদবপুর অংশের ক্ষতিগ্রস্ত স্থানগুলোর পুনঃ নির্মানের চলমান কাজ প্রত্যক্ষ করেন।

    তিনি পরিদর্শনকালে কাজের গুনগতমান বাজায় রেখে যথানিয়মে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

    উল্লেখ্য, খোয়াই নদীর লাখাই অংশের বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পুনঃনির্মানের জন্য ৬ টি অংশে ৬ টি পিআইসি গঠনপূর্বক পুনঃনির্মানের কাজ চলছে। এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ।

  • হেডওয়ে স্কুল ও রোজেস কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জীপ প্রকল্পের সচেতনতামূলক সভা

    হেডওয়ে স্কুল ও রোজেস কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জীপ প্রকল্পের সচেতনতামূলক সভা

    ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যার অন্যতম প্রকল্প “Gender Equity and Empowerment Programme (GEEP)” গত ১ সেপ্টেম্বর ২০২১ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

    এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার হেডওয়ে মডেল স্কুল হবিগঞ্জ এবং দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ এ পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, পরিবেশ, আত্মরক্ষা, বাল্যবিবাহ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও মাসিক, মাদক ও সড়ক নিরাপত্তা নিয়ে কথা বলেছে জীপ প্রকল্পটির সিলেট কো-জোন লিডার ইয়াসিন আরাফাত সহ সিলেট বিভাগের ভলান্টিয়ার অহনা, বিজয় রাকিব।

    সার্বিক তত্ত্বাবধানে ছিলো সিলেট জোন লিডার প্রাপ্তি আচার্য। জীপ ভ্রমণকন্যার একটি সামাজিক সচেতনতামূলক কার্যক্রম প্রকল্প।

    এর আগে প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি।

    অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. সৈয়দ মো. গোলাম ফারুক এবং বাংলাদেশের ৬৪ জেলার জেলা শিক্ষা অফিসারগণ।

    প্রতিষ্ঠানটির যৌথ প্রতিষ্ঠাতা ডাঃ সাকিয়া হক এবং ডাঃ মানসী সাহা জানান, এই প্রকল্পটির মাধ্যমে আমরা ৫ বছর ব্যাপী বাংলাদেশের প্রায় ১০০০ স্কুলের ৫ লক্ষ ছাত্রছাত্রীদের সাথে কর্মসূচি পরিচালনা করবো।

    ইতোমধ্যে সংগঠনটি সারাদেশব্যপী ব্যাপক সাড়া ও প্রশংসা অর্জন করছে। কাজের স্বীকৃতি হিসাবে দেশে-বিদেশে বিশেষ পুরষ্কার অর্জন করেছে।

    তার মধ্যে “জয় বাংলা ইয়ূথ অ্যাওয়ার্ড ২০১৮”, “জাফিগো অ্যাওয়ার্ড ২০২৮ (মালয়েশিয়া), “ইয়ূথ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯( চীন)”, “দ্য ডায়ানা অ্যাওয়ার্ড ২০২০ (যুক্তরাজ্য) অন্যতম।

  • মাধবপুরে রাস্তা কেটে জন চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ

    মাধবপুরে রাস্তা কেটে জন চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে একটি রাস্তার উপর দিয়ে খাল খনন এবং অপর একটি রাস্তা কেটে ফেলায় কয়েকটি পরিবারের জনচলাচল ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

    বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে এই রাস্তা দুটির এ অবস্থা সৃষ্টি করা হয়েছে।

    জানা যায় ওই গ্রামের আওলাদ হোসাইন, ইকবাল হোসেন, বকুল হোসেন, তাহের মিয়া, বাছির মিয়া, তাজুল ইসলামসহ প্রায় ১৫-১৬ টি পরিবারের লোকজন চান্দপুর মৌজার ১ নং খতিয়ানের ১০৬১ নং দাগের রেকর্ডিয় রাস্তা এবং ৪৪৭ নং দাগের বিপরীতে ৪৪৯ ও ৪৫০ নং দাগের মধ্যবর্তী স্থান দিয়ে দুই পায়া রাস্তায় গ্রামের মসজিদসহ বিভিন্ন জায়গায় চলাচল করত।

    কিন্তু তাদের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে আলামিন এবং স্ত্রী হেলেনা বেগম, হাসান আলীর ছেলে জজ মিয়া, জজ মিয়ার স্ত্রী রেহানা বেগম, মোকসেদ আলীর ছেলে ইন্তাজ আলীর, শের আলী, ইন্তাজ আলীর ছেলে আব্দুল মন্নাফ ও মুক্তার হোসেন সহ তাদের লোকজন ষড়যন্ত্রমূলকভাবে জেনেশুনে জন চলাচলের ব্যাঘাত সৃষ্টি করার উদ্দেশ্যে ১০৬১ নং দাগের সরকারি রাস্তার উপর দিয়ে ড্রেন খনন করে এবং ৪৪৭ নং দাগের বিপরীতে ৪৪৯ ও ৪৫০ দাগের মধ্যবর্তী দুই পায়া রাস্তাটি কেটে ফেলে দেয়।

    এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

  • আজমিরীগঞ্জে গর্ভকালীন ও প্রসব পরবর্তী বিশেষ সেবা প্রদান

    আজমিরীগঞ্জে গর্ভকালীন ও প্রসব পরবর্তী বিশেষ সেবা প্রদান

    হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ইউএসএআইডি’র মা-মনি এমএনসিএস প্রকল্পের অর্থায়নে সেইভ দা চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় সীমান্তিকের বাস্তবায়নে গর্ভকালীন এবং প্রসব পরবর্তী বিশেষ সেবা দিবস উদযাপন করা হয়।

    বুধবার (২৯ জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন উক্ত কর্মসুচীর উদ্ভোধন করেন।

    আজমিরীগঞ্জে গর্ভকালীন ও প্রসব পরবর্তী বিশেষ সেবা প্রদান

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমও ডাঃ মনির উদ্দিন, ডেন্টাল সার্জন ডাঃ কামরুল ইসলাম, নার্সিং ইনচার্জ জোৎস্না বিশ্বাস, মা-মনি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কিশোর মিশ্রসহ হাসপাতালে কর্মরত মিডওয়াইফ এবং সিনিয়র ষ্টাফ নার্সগণ।

    আজমিরীগঞ্জে গর্ভকালীন ও প্রসব পরবর্তী বিশেষ সেবা প্রদান

    এদিন ৬০ জন মাকে গর্ভকালীন সেবা ১০ জন মাকে প্রসোবত্তোর এবং ১০ জন মাকে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।

  • বিডিএমএসএ হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন

    বিডিএমএসএ হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন

    বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (বিডিএমএসএ) হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি আগামী এক (১) বছরের জন্য ঘোষণা করা হয়েছে।

    বিডিএমএসএ কেন্দ্রীয় ছাত্র সংসদের আহবায়ক মোঃ রাজিকুল হাসান রিফাত এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সজিব এর সাক্ষরিত হবিগঞ্জ জেলা শাখায় মোঃ জহিরুল ইসলাম জহিরকে সভাপতি ও শাকিল আহমেদ কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

    নতুন কমিটিতে সিনিয়র সহ সভাপতি সুজন আহমেদ, সহ সভাপতি নিশাত আনজুম তনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা শ্রাবণী ও আরিফুল হক মাহী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া আলম তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মুবিন, অর্থসম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক হোসনে আরা মনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিজিৎ রায়, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান কিবরিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকিব শাহরিয়ার এবং সদস্য মারুফ আহমেদ স্বাধীন, আতিউর রহমান।

  • বানিয়াচংয়ে পর্ণোগ্রাফি মামলায় এক আসামী গ্রেফতার

    বানিয়াচংয়ে পর্ণোগ্রাফি মামলায় এক আসামী গ্রেফতার

    হবিগঞ্জের বানিয়াচংয়ে পর্ণোগ্রাফি মামলায় থানা পুলিশের অভিযানে মোঃ মামুন(২২) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
    গ্রেফতার হওয়া আসামী মোঃ মামুন বানিয়াচং উপজেলার ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমংগল কান্দির মালেক মিয়ার পুত্র।

    গত ২০ ডিসেম্বর ২০২১ ইং তারিখে মামলাটি দায়ের করেছেন বানিয়াচং উপজেলার একই ইউনিয়ন ও একই গ্রামের হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন।

    হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগ আদালতে দায়ের করা মামলায় জানা যায়, একটি পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে বাদী পক্ষের আলেম পরিবারকে সমাজে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে গ্রেফতার হওয়া আসামী মোঃ মামুন ও তার অপর সংগী মোঃ আমীন (২৩) পর্ণোগ্রাফি তৈরি করে। মামলার বাদী হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন ও তার স্ত্রী’র ছবি ফটোশপের মাধ্যমে পর্ণোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্থানে স্টীল ছবি ছাপিয়ে মোটা অংকের চাদা দাবী করে আসছিলো।

    বিভিন্ন স্থানে এ ধরনের পর্ণোগ্রাফি প্রচার করায় বাদীর স্ত্রী ৩ সন্তানের জননী গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়ে ছিলেন।
    আসামীদের অব্যাহত হুমকি ধামকিতে অতিষ্ঠ হয়ে মামলা করতে বাধ্য হন।

    বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশ পেয়ে বানিয়াচং থানা পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য সচেষ্ট হন।
    ১৯ জানুয়ারি বুধবার মামলার প্রধান আসামি মোঃ মামুন কে গ্রেফতার করা হয়।
    নাম প্রকাশে অনিচ্ছুক বাদীর এক আত্মীয় জানান,এলাকার একটি স্বনামধন্য আলেম পরিবারকে হেয়প্রতিপন্ন করতে অপরাধীরা খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
    এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

    এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন পর্ণোগ্রাফি আইনে এক আসামী গ্রেফতারের কথা স্বীকার করেন।।