Category: হবিগঞ্জ

  • মাধবপুরে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার

    মাধবপুরে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার আহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    জানা যায় যে, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাশের নেতৃত্বে এসআই দেবাশীষ তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ই জানুয়ারি) বিকেলে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর এলাকায় এলজিআরডি পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আলমগীর ভূইয়া (৩৫)নামে একজনকে আটক করে তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৪০বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

    আটক আলমগীর ভূইয়া নরসিংদী জেলার নরসিংদী পৌরসভার ৩নং ওয়ার্ডের ভূয়াকুর গ্রামের মৃত আব্দুর রহমান ভূঁইয়ার ছেলে।

    এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান, যে গ্রেপ্তারকৃত আলমগীর ভূইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সাংবাদিক শরিফ চৌধুরী দৈনিক মানবকন্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি

    হবিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর ও প্রকাশনা সম্পাদক শরিফ চৌধুরী জাতীয় মূলধারার গণমাধ্যম দৈনিক মানবকন্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন৷

    শনিবার বিকেলে দৈনিক মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি নিয়োগপত্রে তাকে হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়৷

    শরিফ চৌধুরী দুই দশকের বেশি সময় ধরে হবিগঞ্জে সাংবাদিকতা করে আসছেন৷ তিনি জাতীয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজনাউ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন৷ একইসাথে তিনি হবিগঞ্জের জনপ্রিয় অনলাইন পোর্টাল হবিগঞ্জ নিউজ এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন৷

    ইতিপূর্বে তিনি দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের সিনিয়র স্টাফ রিপোর্টার,দৈনিক বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক, দৈনিক হবিগঞ্জের জননীর নির্বাহী সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সমাচার এর যুগ্ম সম্পাদক হিসেবেও কাজ করেছেন৷

    দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি নিযুক্ত হওয়ায় পেশাগত দায়িত্ব পালনে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন৷

    পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শরিফ চৌধুরী বর্তমানে হবিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন৷

    এছাড়াও তিনি হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন৷

  • মাধবপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

    মাধবপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

    মাধবপুর উপজেলার চৌমুহনী উত্তর বাজার ডাক্তার গোলাম রহমান মার্কেটে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে শনিবার (২৯ জানুয়ারি) সকালে ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

    এসময় ব্যাংক ম্যানেজার মোঃ উজ্জ্বল অভির সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ মোশারফ হোসাইন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান সোহাগ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান মোঃ আপন মিয়া, এহতেশাম উল বার চৌধুরী লিপু, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিঞা।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ফরিদুর রহমান ফরিদ, মোঃ সায়েদুল রহমান, ডাঃ মোঃ লাল মিয়া, শিক্ষক ইসকান্দার মির্জা ফারুক, মোঃ মাইনুল ইসলাম জুয়েল, মহিলা মেম্বার মোছাঃ সাবিনা ইয়াসমিন রত্না, মোঃ আব্দুর রুফ মেম্বার, মোঃ আক্তার হোসেন মেম্বার প্রমুখ।

    পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

  • বানিয়াচংয়ে দূর্যোগ সহনীয় প্রকল্পের ঘরের পিলার ভেঙে মারা গেলেন বৃদ্ধা

    বানিয়াচংয়ে দূর্যোগ সহনীয় প্রকল্পের ঘরের পিলার ভেঙে মারা গেলেন বৃদ্ধা

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ‘দূর্যোগ সহনীয় বাসগৃহ প্রকল্পের’ ঘরের পিলারের নীচে চাপা পড়ে মারা গেছেন এক বৃদ্ধা মহিলা। নিহতের নাম সিরাপজান বিবি (৮৯), তিনি মাদারীটুলা গ্রামের মৃত নেয়ামত উল্লার স্ত্রী।

    ঘটনাটি ঘটেছে শনিবার (২৯ জানুয়ারী) বিকেলের দিকে বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের মাদারীটুলা গ্রামে।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরে টিআর/কাবিখা কর্মসূচীর আওতায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বানিয়াচং উপজেলায় বেশকিছু ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

    একেকটি ঘরের নির্মাণ ব্যায় ধরা হয়েছিলো ২ লক্ষ ৯৯ হাজার ৮৬০টাকা। এরকমই একটি ঘর দেওয়া হয়েছিলো উপজেলা সদরের মাদারীটুলা গ্রামের নেয়ামত উল্লার পুত্র মোঃ শরীফ উল্লাহকে।

    শরীফ উল্লাহ স্ত্রী-সন্তান ও মা সিরাপজান বিবিকে নিয়ে বসবাস করতেন। ঘটনার সময় ঘরের ভিতরেই বসে ছিলেন সিরাপজান বিবি৷ এক পর্যায়ে ঘরের একটি পিলার ভেঙ্গে নিহতের উপর পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

    নিহতের পরিবার তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা করলে এলাকাবাসী বানিয়াচং থানাকে জানায়।

    দূর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছিলো৷

    এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বৃদ্ধার নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • লাখাইর  হাওর থেকে মহিলার  মৃতদেহ উদ্ধার

    লাখাইর হাওর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার

    লাখাইর বুল্লা হাওর থেকে ষাটোর্ধ মহিলার মৃতদেহ উদ্বার করেছে লাখাই থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যার বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বিকালবেলা স্থানীয়রা বুল্লা ইউনিয়নের বলাকান্দি হাওরে রোপা আমনের জমিতে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।

    সংবাদ পেয়ে থানা পুলিশের বুল্লা ইউনিয়নের বীট অফিসার এস আই সোহাগ ফকির এর নেতৃত্বে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    উদ্ধারকৃত মহিলা উপজেলার কাসিমপুর গ্রামের সাজু মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৭২)।

    পুলিশ সূত্রে আরো জানা যায় আফরোজা বেগম মানসিক ভারসাম্যহীন ছিল এবং বিগত দিন তিনেক পূর্বে সে বাড়ী থেকে চলে যায়। পরিবারের লোকজন মাইকিং সহ বিভিন্নভাবে খুঁজাখুজি করেও তার সন্ধাান পায়নি। এব্যপারে এসআই সোহাগ ফকির জানান এলাকার স্থানীয় মেম্বার এর মাধ্যমে সংবাদ পেয়ে হাওর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তার পরিবারের দাবী মহিলা মানসিক ভারসাম্যহীন ও কয়েকদিন পূর্বে সে বাড়ী থেকে চলে গিয়েছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান।

  • সংসদে কিবরিয়া হত্যার দ্রুত বিচারের দাবি জানালেন আবু জাহির

    সংসদে কিবরিয়া হত্যার দ্রুত বিচারের দাবি জানালেন আবু জাহির

    সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার জন্য দাবি জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে এ বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি তিনি এ দাবি জানান।

    সাত মিনিটের ভাষণে এমপি আবু জাহির বলেন, বিএনপি সরকার জঙ্গীদের রক্ষা করার জন্য হেলিকপ্টার বরাদ্দ দিলেও গ্রেনেড হামলায় আহত শাহ এএমএস কিবরিয়ার চিকিৎসার জন্য একটি হেলিকপ্টার দেয়নি।

    “সেদিনের সেই ভয়াল গ্রেনেড হামলায় হবিগঞ্জের কৃতি সন্তান শাহএএমএস কিবরিয়া ও তার ভাতিজাসহ ৫ জন নিহত হয়েছিলেন।”

    শতাধিক গ্রেনেডের স্প্রীন্টার শরীরে নিয়ে ব্যথা অনুভব করি। – আবু জাহির

    “আমিসহ আনেক আওয়ামী লীগ নেতা আহত হয়েছিলাম। এখনও শতাধিক গ্রেনেডের স্প্রীন্টার শরীরে নিয়ে ব্যথা অনুভব করি। সেদিনটি ছিল বাঙালি জাতির জন্য কলঙ্কজনক দিন।”

    তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে হবিগঞ্জবাসী তথা দেশবাসী এই হত্যাকান্ডের বিচার দেখার জন্য উদগ্রীব। এজন্য দ্রুত সময়ের মধ্যে বিচারটি শেষ করতে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি দাবি উত্থাপন করেন তিনি।

    এমপি আবু জাহির বলেন, বোমা হামলার বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ২১ আগস্টেও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল। এসব হত্যার বিচার বানচালের জন্য জজ মিয়ার নাটক সৃষ্টি করেছে বিএনপি।

    তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যে পরিস্কার হয়েছে, প্রতিমাসে কোটি কোটি টাকা ব্যয় করে দেশবিরোধে ষড়যন্ত্র করে বিএনপি-জামায়াত। রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সঙ্গে জড়িত হওয়ায় তাদেরকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা প্রয়োজন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি হবিগঞ্জবাসীর কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছু নেই উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জে বাল্লা স্থলবন্দর, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উপজেলাসহ ২০১৪ সালে আমার করা সবক’টি দাবি ৬ বছরের মধ্যে পূরণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য হবিগঞ্জবাসী সৌভাগ্যবান।

  • নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

    নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

    মোঃ আলাল মিয়াঃ হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার গড়ের গাও গ্রামের মোঃ নইমুল্লাহ হোসেনের ছেলে মতিবুর রহমান (২৫), গোয়াইনঘাট উপজেলার লাটি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ রিপন হোসেন (২৬), ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাও গ্রামের আঃ খালেকের ছেলে সাহাব উদ্দিন (২৬), মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আহাদ মিয়া (৪২), নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের জমশেদ মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৬)।

    পুলিশ জানায়, বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে দেবপাড়া ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের শাহজালাল রেস্টুরেন্টের এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে ।

    এ সময় তাদের কাছ থেকে ১টি পিকআপ গাড়ী, (রেজিঃ নং-সিলেট মেট্রোঃ-ন-১১-১৮১৩), ১টি তালা কাটার যন্ত্র, ২টি লোহার রোড, ১টি লোহার সাবল, ১টি স্টিলের চাকু, সাদা রংয়ের রশিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে কোর্টের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।