Category: হবিগঞ্জ

  • অবৈধ রেভিনিউ স্ট্যাম্পসহ ব্যবসায়ী আটক

    অবৈধ রেভিনিউ স্ট্যাম্পসহ ব্যবসায়ী আটক

    হবিগঞ্জ শহর থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের অবৈধ রেভিনিউ স্ট্যাম্পসহ নূরুল হক (৩৭) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

    মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা শহরের বেবিস্ট্যান্ড এলাকার এসএ ট্রেডার্স নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

    নূরুল হক হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা।

    গোয়েন্দা পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নূরুল হকের মালিকানাধীন এসএস ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে ২০০, ১০০, ৫০ ও ৪০ টাকাসহ বিভিন্ন দামের বিপুল পরিমাণ অবৈধ রেভিনিউ স্ট্যাম্প পাওয়া যায়। এ সময় অবৈধ রেভিনিউ স্ট্যাম্পসহ তাকে আটক করা হয়। তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

    হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, ধারণা করা হচ্ছে এখানে প্রায় ৩ লাখ টাকার অবৈধ রেভিনিউ স্ট্যাম্প রয়েছে। নূরুল হক রেভিনিউ স্ট্যাম্পগুলো সরকারের নিয়মের বাইরে গিয়ে অবৈধভাবে তার দোকানে এনে রেখেছিলেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • শপথ নিয়েছেন মাধবপুরের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা

    শপথ নিয়েছেন মাধবপুরের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

    মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানগন শপথ গ্রহণ করেন। তাদের শপথ পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান।

    এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম।

    পরে বিকেল ৩টায় মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতা’য় ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৩৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৯৯ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন।

    শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মইন। এসময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও নবনির্বাচিত চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

  • হবিগঞ্জে পথ শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

    হবিগঞ্জে পথ শিশুদের মাঝে শীতের উপহার বিতরণ

    হবিগঞ্জে পথ শিশুদের মাঝে শীতের উপহার হিসাবে কম্বল বিতরণ করল ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ।

    সোমবার বিকেলে হবিগঞ্জ শহরের জে. কে.এন্ড এইচ. কে হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

    ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রায়হানা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি, পাস্ট প্রেসিডেন্ট এডভোকেট তাহমিনা খান, ক্লাব সেক্রেটারি তাসকিরা আক্তার জুবিলী, ক্লাব ট্রেজারার এডভোকেট সায়লা পারভীন এবং ক্লাব করেসপন্ডেন্ট রওশন আরা লুনা।

    ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট রায়হানা বেগম বলেন, সমাজে পথ শিশু হয়ে কেউ জন্মায় না।জন্মের সময় প্রতিটি শিশু তার নাগরিক অধিকার নিয়ে জন্মায়।

    আজ যে শিশু ভালোভাবে কথা বলতে শেখেনি তাকেও জীবিকার তাগিদে ভিক্ষা করতে হচ্ছে। তার কাছে জীবনের মানে হলো ক্ষুধা নিবারণের জন্য পথে পথে ভিক্ষাবৃত্তি করে বেঁচে থাকার লড়াই।

    এদের এই দুরবস্থার জন্য দায়ী আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা। দেশে পথশিশু আছে প্রায় ২৫ লক্ষ। জীবনের প্রতিটি অধ্যায়ে তারা বিভিন্ন ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার।

    রাস্তাঘাটে এক টাকা-দুই টাকার জন্য তারা পথচারীকে অনুরোধ করে নানাভাবে। কেউ কেউ আবার কাগজ কুড়ায়। তীব্র শীতের মধ্যেও তাদের প্রায়ই গরম কাপড় ছাড়া দেখা যায়, যা অমানবিক ও দুঃখজনক।

    এই তীব্র শীতে পথশিশুদের পাশে থাকার প্রয়াসে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা হিসাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

  • ভোট না দেয়ায় প্রার্থীর সমর্থকদের হামলা, আহত ১০

    ভোট না দেয়ায় প্রার্থীর সমর্থকদের হামলা, আহত ১০

    বাহুবলের ৬নং মীরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় ১০ জন আহত হয়েছেন৷ আজ সোমবার ৩১ জানুয়ারি সন্ধ্যার পর মীরপুর বাজারে ঘটনাটি ঘটেছে৷ গুরুতর আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

    হাসপাতালে আহতদের স্বজনরা জানান,আজ সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত হয়ে বাহুবল উপজেলার ৬নং মীরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী সায়েদুল ইসলামকে ভোট না দেয়ায় বানিয়াগাও গ্রামের জহুী আলী (৬০)র ও তার পরিবারের লোকজনদের উপর হামাল চালায়৷

    এসময় মীরপুর বাজারে তার ভাতিজা সুজন (২৫)’র দোকানেও হামলা চালায় পরাজিত মেম্বার প্রার্থী সায়েদুল ইসলামের লোকজনরা৷

    গুরুতর আহত জহুর আলী (৬০), সুজন (২৫), রাজু আহমেদ (৩৫), সবুজ (২৭) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

    আহতদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তাদের স্বজনরা৷

  • নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

    নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

    মোঃ আলাল মিয়াঃ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে সাহেব আলী চৌধুরী’র ভাড়া বাসায় হাত পা বাধাঁ অবস্থায় গলা কাটা লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

    সোমবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ ঘটিকায় এ ঘঠনা ঘটে।

    রসুলগঞ্জ বাজার কমিটি সভাপতি শেকুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সামাদুল হক চৌধুরী এসময় নবীগঞ্জ থানা খবর দিলে ওসি ডালিম আহমেদ ঘটনা স্থলে আসেন।

    জানা- যায় সদর ইউনিয়নের বড় আলী পুর গ্রামের সবজু মিয়া দ্বিতীয় স্ত্রীর ছেলে জাকারিয়া (২৩) তার মা বাবার ইচ্ছে মতে উল্লেখিত পশ্চিম তিমির পুর গ্রামের মৃত আঃ রহিম এর মেয়ে রাজনা বেগম (১৮) কে তিন মাস আগে বিয়ে করে।

    কিছু দিন যাবৎ স্বামী জাকারিয়া তার সৎ বাবার বাড়িতে অবস্থান করে।

    ভাড়াটিয়া বাসার মালিক সাহেব আলী চৌধুরীর জানান ১ সপ্তাহ আগে জাকারিয়া তার স্ত্রী রাজনা বেগম কে নিয়ে এই বাসায় উঠে, ১ সাপ্তাহ এর ভিতর কোন ঝগড়া বিবাদ তিনি শুনেন নাই।

    নিহত রাজনা বেগম এর ভাই সুফি মিয়া জানান কোন কারণে তার বোন খুন হয়েছে তিনি কিছু জানেন না।

    নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, হাত পা বাঁধা গলা কাটা অবস্থা পেয়েছি কিন্তু কোন কারণে খুন হয়েছে তা এখন জানা যায়নি। খুন হওয়া রাজনার স্বামীকে ঘটনা স্থলে না পেয়ে থাকে সন্ধেহ হয়েছে। প্রাথমিক ভাবে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট এর জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্ররণ করা হয়েছে।

  • শায়েস্তাগঞ্জ ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

    শায়েস্তাগঞ্জ ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ বুলবুল খাঁন। তিনি আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৬৬ ভোট পেয়েছেন।

    সোমবার (৩১ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

    রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে বুলবুল খাঁন আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৫ হাজার ৬৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সামাদ নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২ হাজার ১ শ ২৪ ভোট।

    এছাড়াও লাঙ্গল প্রতীক নিয়ে মোঃ মুখলিস মিয়া ১৫০ ভোট, আমিন আহম্মেদ খাঁন রাজিব ঘোড়া প্রতীক নিয়ে ৪২১ ভোট এবং আসমা আক্তার লাকি চশমা প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়েছে।

    সংরক্ষিত মহিলা সদস্য পদে সংরক্ষিত ওয়ার্ডে ১,২,৩ নং ওয়ার্ডে আয়েশা আক্তার লাকি ১১৭৬ ভোট, ৪,৫,৬ নং ওয়ার্ডে লাকি আক্তার ৯১৯ ভোট, ৭,৮,৯ নং ওয়ার্ডে নার্গিস আক্তার ১৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৪৬৮ ভোট পেয়ে আব্দুস সালাম, ২ নং ওয়ার্ডে ৩০৯ ভোট পেয়ে শামিমুর রহমান, ৩ নং ওয়ার্ডে ২৭১ ভোট পেয়ে খলিলুর রহমান, ৪ নং ওয়ার্ডে ৩৪২ ভোট পেয়ে এখলাছুর রহমান, ৫ নং ওয়ার্ডে ৩৭৯ ভোট পেয়ে খলিল মিয়া, ৬ নং ওয়ার্ডে ৩২৬ ভোট পেয়ে সাদেক মিয়া, ৭ নং ওয়ার্ডে ৩৫১ ভোট পেয়ে আঃ শহীদ, ৮ নং ওয়ার্ডে ৪৯০ ভোট পেয়ে আঃ আমিন দুলাল এবং ৯ নং ওয়ার্ডে ৩৮০ ভোট পেয়ে তাজল মিয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

    উল্লেখ্য, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ৯৯৮২ জন। এর মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৭৮৩২ টি। বাতিল হয়েছে ১২ টি ভোট৷

  • বাহুবলে নৌকার চরম ভরাডুবি, আ’লীগ ২, বিদ্রোহী ৪, জাপা ১

    বাহুবলে নৌকার চরম ভরাডুবি, আ’লীগ ২, বিদ্রোহী ৪, জাপা ১

    হবিগঞ্জের বাহুবল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টি ইউনিয়নের মাঝে ২টিতে আওয়ামী লীগ, ৪ টিতে আওয়ামিলীগের বিদ্রোহী ও ১ টিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। ৩১ জানুয়ারী সোমবার প্রথমবারের মতো সবকটি ইউনিয়নেই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়৷

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে ১নং স্নানঘাট ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম হরমুজ আলীর ছেলে তোফাজ্বল হক রাহিন, ২নং পুটিজুরী ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন মুদ্দত আলী, ৩নং সাতকাপন ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আব্দুর রেজ্জাক, ৪ নং বাহুবল সদর ইউনিয়নে ঘোড়া প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজমল হোসেন চৌধুরী, ৫ নং লামাতাশি ইউনিয়নে লাঙ্গল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন উস্তার মিয়া তালুকদার, ৬নং মিরপুর ইউনিয়নে চশমা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ শামীম, ৭ নং ভাদেশ্বর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন কামরুজ্জামান বশির।