Category: হবিগঞ্জ

  • মাধবপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১

    মাধবপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১

    হবিগঞ্জের মাধবপুরে গাঁজা সহ এক জনকে আটক করেছে পুলিশ।

    শনিবার (১২ ফেব্রুয়ারী)বিকাল ৪.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরী নেতৃত্বে এস আই সাব্বির হাসান সঈীয় ফোর্স নিয়ে সুরমা চা বাগানের ২০ নং ডিভিশনের রঞ্জন রাজ প্রধানের ছেলে রানা রাজ প্রধান (২৫)কে ২ কেজি গাঁজা সহ আটক করে।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন।

  • হবিগঞ্জের পিঠা উৎসবে মাধবপুর থানা পুলিশ

    হবিগঞ্জের পিঠা উৎসবে মাধবপুর থানা পুলিশ

    শনিবার (১২ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব এর আয়োজন করা হয়।

    এ পিঠা উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক এর সার্বিক ব্যবস্থাপনায় থানার এস আই হুমায়ূন কবির সহ একদল পুলিশ।

    মাধবপুর থানা পুলিশের টিমে আইটেম ছিল শুকনা চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ভাঁপা পিঠা, তেলের পিঠা, ফুল পিঠা, জিলাপিসহ ২৫ ধরনের পিঠার আইটেম রাখা হয় স্টলে।

    পরে জেলা পুলিশের সকল পুলিশ সদস্যগণ উক্ত উৎসবে অংশগ্রহণ করেন। পুলিশ লাইন্স হবিগঞ্জের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়,পুলিশের পেশাগত কর্মব্যস্ততার মাঝে কিছুটা সময় আনন্দময় করতে ও গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে নানা রকমের পিঠার মনমাতানো সুমিষ্ট গন্দে ভরে উঠে জেলা পুলিশের ইউনিট সমূহ।

  • বা‌নিয়াচং‌য়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    বা‌নিয়াচং‌য়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    দি‌লোয়ার হো‌সাইন : হবিগঞ্জের বানিয়াচং‌য় উপজেলায়  আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    র‌বিবার (৬ ফেব্রুয়ারী) সকালে বানিয়াচং উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হ‌বিগঞ্জ ২ এর সংসদ সদস্য এড‌ভো‌কেট আব্দুল ম‌জিদ খান ।


    উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপ‌জেলা চেয়ারম্যান আবুল কা‌শেম চে‌ৗধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশা‌হেদ মিয়া, মহিলা বিষয়ক অফিসার পিয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, মিজানুর রহমান খান,, হায়রুজ্জামান ধন মিয়া, আহাদ মিয়া, রেখাছ মিয়া, আরফান উ‌দ্দিন,, জয়কুমার দাশ, এরশাদ আলী প্রমুখ।

  • মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গুরুতর আহত অনেক

    মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গুরুতর আহত অনেক

    হবিগঞ্জের মাধবপুর শাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন ১ জন গুরুতর আহত অনেকে।

    আজ রবিবার ৬ ফেব্রুয়ারি বেলা ২টা ৪০ মিনিটে মাধবপুরের শাহপুর হরিতলা মাদ্রারাসা গেইট এলাকায় নোয়াপাড়া গামী সেভেনসিটার কে সিলেট গামী একটি কুমিল্লা ট্রাসপোট নামক বাসের সাথে মুখামুখি সংঘর্ষ হলে গঠনাস্হলে সেভেনসিটারের চালক নিহত হন এবং গুরুতর আহত হন অনেকেই।

    মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গুরুতর আহত অনেক
    নিহত চালক।

    রোড এক্সিডেন্টের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও মাধবপুর এবং শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় পড়ে থাকা গাড়ির যাত্রীদের নিকটস্থ হাসপাতালে পাঠান ও রোডের যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

    হাইওয়ে পুলিশ কর্মকর্তা বলেন, নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি , পরে জানিয়ে দেওয়া হবে।

  • জি কে গউছ সহ নেতাকর্মীর মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    জি কে গউছ সহ নেতাকর্মীর মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষের মামলায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহি কমিটির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ সহ হবিগঞ্জ জেলা বিএনপি ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আটকের প্রতিবাদে ও মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও সদস্য সচিব প্রার্থী সৈয়দ আশরাফ আহমেদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ এর পরিচালনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

    উক্ত বিক্ষোভ ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, মোঃ চান মিয়া, সেকুল আহমেদ, অন্তর মাহমুদ, আশরাফুর রহমান রাকি, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল নেতা ইমন আহমেদ, মুস্তাফিজ রহমান, শামিম তরফদার, পলিটেকনিক কলেজ ছাত্রদল নেতা এস এম বায়জীদ, সিহাব ইসলাম, পৌর ছাত্রদল নেতা তাওহীদুল ইসলাম, সৌরভ আহমেদ, ইসমাঈল মিয়া, দিনাজ আহমেদ, তানজিল রহমান, সদর থানা ছাত্রদল নেতা আহমেদ রোমান, রনি আহমেদ, রিমন মিয়া, মোঃ নাসিমুল ইসলাম, মোঃ নূর আলম, মোঃ অপূর্ব নূর সহ প্রমুখ নেতৃবৃন্দ।

    জেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী সৈয়দ আশরাফ আহমেদ সহ নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া ও জি কে গউছ সহ সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তির দাবি জানান। অন্যথায় হবিগঞ্জ জেলা ছাত্রদল রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে কারাবন্দি নেতৃবৃন্দকে মুক্ত করার হুশিয়ারি দেন।

  • হবিগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী

    হবিগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী

    স্টাফ রিপোর্টার

    দৈনিক যুগান্তরের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে হবিগঞ্জে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াছ বখত চৌধুরী জালাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সিনিয়র সদস্য শফিকুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।

    অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রেসক্লাব সহ-সভাপতি টিপু চৌধুরী, সাংবাদিক ফোরাম সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, টিভি জার্নালিস্ট

    এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, প্রেসক্লাব কোষাধ্যক্ষ ফয়ছল চৌধুরী, সাংবাদিক কাওছার আহমেদ, নায়েব হোসেন, সৈয়দ মশিউর রহমান, মীর আব্দুল কাদির, এমএ আর শায়েল, মো. শাহ আলম, জাহেদুল ইসলাম মামুন, জাহাঙ্গীর আলম, নিরঞ্জন গোস্বামী শুভ, সালাম মিয়া, ব্যবসায়ী শিবলী চৌধুরী প্রমূখ।

  • হবিগঞ্জে চাঞ্চল্যকর গাড়ি চালক হত্যা মামলার আসামি লিমন কিশোরগঞ্জ থেকে গ্রেফতার

    হবিগঞ্জে চাঞ্চল্যকর গাড়ি চালক হত্যা মামলার আসামি লিমন কিশোরগঞ্জ থেকে গ্রেফতার

    হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামে ওরসে আফজাল চৌধুরী নামের এক চালক হত্যা মামলার অন্যতম আসামি লিমন মিয়া (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার গভীর রাতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ মোঃ নুনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাদিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে ওই গ্রামের তাহের আলীর পুত্র।

    উল্লেখ্য ওই গ্রামের এক মসজিদের নাম পরিবর্তন করা নিয়ে সাইফুল ইসলাম ও সেফুল নামের দুই ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

    পূর্ব বিরোধের জের ধরে গত ১০ জানুয়ারি মধ্যরাতে আষেরা গ্রামের পাঁচ পীরের মাজারে ওরশ চলাকালীন সময়ে বাউল গানের আসরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আফজাল চৌধুরী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়।

    গত ১০ জানুয়ারি রাত ১টার দিকে ওই গ্রামে ওরসে আফজাল চৌধুরীকে হত্যা করা হয়। এ ব্যাপারে আফজালের ভাই লাউছ চৌধুরী বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার হুকুম দায়ি আসামি আলতাফ চৌধুরীকে গ্রেফতার করা হয়।
    গত ১৪ জানুয়ারি সিলেট জেলার জকিগঞ্জ ইচালিয়া গ্রাম থেকে বিজয় চৌধুরী (২২) নামের আরও এক আসামীকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেফতারকৃত ওই আসামী সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের তাউছ চৌধুরীর ছেলে।

    তদন্তকারী কর্মকর্তা জানান, তাকে রিমাণ্ডে এনে মূল রহস্য উদঘাটন করা হবে।