Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে  প্রানী  সম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী  অনুষ্টান অনুষ্টিত

    লাখাইয়ে প্রানী সম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্টান অনুষ্টিত

    লাখাইয়ে দিনব্যাপী প্রানী সম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্টিত হয়েছ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) লাখাই উপজেলা হ্যালীপ্যাড মাঠে দুপুর১১ টায় এর শুভ উদ্ভোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফ, বুল্লা ইউ/ পি চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় সংবাদ মাধ্যম কর্মী।

    প্রদর্শনী উদ্ভোধন পরবর্তী আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্টান উপজেলা পরিষদ মিলনায়তনে প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফ এর সভাপতিত্বে ও প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা হুমায়রা সিদ্দিকার সন্চালনায় অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,বুল্লা ইউ/ পি চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ।শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন খামারী বাহা উদ্দীন,গীতা পাঠ করেন কাজল চন্দ্র তালুকদার।

    স্বাগত বক্তব্য রাখেন ভ্যাটেরিনারি সার্জন ডাঃ শাহাদাত হোসেন।বক্তব্য রাখেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান,কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার,সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী,লাখাই প্রেসক্লাব সাধারন সম্পাদক আশীষ দাশগুপ্ত,খামারী হোসাইন আহমেদ সোহেল।সভায় বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জন খামারীকে পুরস্কার এর চেক ও সনদপত্র বিতরন করা হয়।প্রদর্শনীতে গরু,ছাগল,ভেড়া,কবুতর ময়না টিয়া খরগোশ তিথি মুরগি সহ বিভিন্ন ধরনের ৪৬ জন খামারী অংশ নেন।

  • নবীগঞ্জে কষ্টি পাথরের মূর্তি!  আলোচনা-সমালচনার ঝড়

    নবীগঞ্জে কষ্টি পাথরের মূর্তি! আলোচনা-সমালচনার ঝড়

    শাহরিয়ার আহমেদ শাওনঃ

    নবীগন্জে কষ্টি পাথরের মূর্তি পেয়ে কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন পাহাড়ে মাটি কাটা জৈনিক ব্যক্তি। এ নিয়ে আলোচনা-সমালচনার ঝড় বইছে নবীগঞ্জসহ আশ-পাশের এলাকায়।

    নবীগন্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের লোওগাও গ্রামে ঘটেছে এমন লঙ্গা কান্ড। জনৈক ব্যক্তি রাতারাতি কোটি টাকার সম্পতির মালিকানাধিন হয়ে যাওয়ায় এলাকা জুরে শুরু হয়েছে আলোচনা সমালচনা। কেউ বলছেন আলাদিনের চেরাগ পেয়েছেন কেউ বা বলছেন পাহাড়ে মাটি কাটার কাজ করার সময় কুষ্টি পাথরের মূর্তি পেয়েছেন । এমন নানান জনের নানান মত সৃষ্টি হওয়ায় এই নিয়ে এলাকায় রসালু হাস্যরস সৃষ্টি হয়েছে।

    জানা যায়, গজনাইপুর ইউনিয়নের লোওগাও গ্রামের মৃত এরশাদ উল্লাহর জৈনিক পুত্র আমজদ আলী কিছুদিন আগেও মাটি কাটার কাজ করতেন। বিভিন্ন সময় বিভিন্ন দিন মজুরী কাজ করতেন। যে কাজ পেতেন সেই কাজেই করতেন সময়ে সময়ে। অল্প কিছু দিনের মধ্যেই এমন ব্যবধানে এলাকায় আলোচনা সমালচনা শুরু হয়।

    এতক্ষণ কথা হচ্ছিল জনৈক আমজাদ মিয়ার কথা। আমজদ মিয়ার আয়ের উৎস কি বা এতো কোটি টাকার সম্পত্তির মালিক কী করে হলেন জনমনে এই প্রশ্ন নিয়ে ঘুরপাক সৃষ্টি হয়েছে। লোওগাঁও গ্রামের আব্দুর রউপ মিয়া জানান বেশ কিছুদিন আগে উনার বাড়ীর পাশে একটা পাহাড়ী ঢিলার মাটি কেটে সমান্তরাল করেন । এসময় একটি ধাতব আকৃতির মূর্তির সংশ্লিষ্টতা পান তা এলাকার সবাই জানেন। পরিবর্তীতে এই বিষয় টি জানা জানি হলে মূর্তি চুরি করার উদ্দশ্যে বিভিন্ন সময় আমজদ মিয়ার বাড়ীতে চুরি সংঘঠিত হয় বলে জানা যায় ।

    এ ব্যপারে কায়স্থ গ্রামের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল খালেক মিয়া সাংবাদিকদের বলেন, অল্প কিছুদিনের মধ্যে এতো টাকার মালিক আমজদ মিয়াকে অবিশাস্য বিষয় মনে হচ্ছে । দেখে বুঝার কোনও উপায় নেই তিনি এতো টাকার মালিক । কিছু দিন পূর্বে পাহাড় কাটতে গিয়ে মাটির ভিতরে থাকা কোনও গুপ্তধন পাওয়ার কারনেই হয়তো রাতারাতি কোটিপতি।

    আব্দুল কালাম নামের আরেক প্রতিবেশী উনার সম্পর্কে বলেন, আমজদ মিয়া তেমন কিছু করতেন না । বিভিন্ন সময় যে কাজ পেতেন সেটাই টুকটাক কাজ করতেন । কিন্ত অল্প দিনে অসৎ কোনও উপায়ে হয়তো এতো কোটি টাকার সম্পদ লাভ করেছেন ।

    এ বিষয়ে আমজদ মিয়ার সাথে সাক্ষাত করলে তিনি কোনও কুষ্টি পাথরের মূর্তি পান নি বলে অস্বীকার করেন । তিনি বলেন মাটি কাটার সময় একটা শিকের ঢুকরা
    পেয়েছিলাম তা ভাঙ্গারীর কাছে বিক্রি করে দিয়েছি।

    এতো টাকা তিনি কীভাবে পেলেন, আয়ের উৎস কী? জানতে চাইলে তিনি স্পস্ট কোন জবাব না দিয়ে আল্লায় দিছেন বলে জানান।

  • মাধবপুরে খামীরীদের নিয়ে প্রাণীসম্পদ প্রদর্শনী

    মাধবপুরে খামীরীদের নিয়ে প্রাণীসম্পদ প্রদর্শনী

    হৃদয় এস এম শাহ্-আলমঃ

    হবিগঞ্জের মাধবপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে খামারিদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়েছে।

    আজ (বুধবার) দুপুরে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
    পরে প্রানীসম্পদ কায্যালয়ের সামনে আয়োজিত পুরষ্কার বিতরণ সভায় উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তার আব্দুস সাত্তার বেগের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।

    ফরিদ মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশ্রাফ আলী তাপস, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, ডাঃ মিলন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান সহ অনেকেই। প্রদর্শনীতে ৪৫ টি স্টল বসে।

    ৫ টি ক্যাটাগরিতে ১৬ টি পুরুষ্কার দেওয়া হয়।

  • হবিগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    হবিগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    হবিগঞ্জ শহরের গার্নিং পার্ক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১২ টি বসত ঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক জানিয়েছেন।

    গতকাল মঙলবার রাত দশটার দিকে আগুনের সূত্রপাত হয়।

    ধারণা করা হচ্ছে মাটির চুলা অথবা বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূুূত্রপাত হয়।

    দমকল বাহিনী সুত্রে জানা যায়, রাত ১০ টার দিকে ওই এলাকার গোলাম মস্তোফার বাসায় আগুনের সূুূত্রপাত হলে দমকল বাহিনীকে খবর দেয়া হয়।

    আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

    আগুনে প্রায় ১২টি টিনসেট ঘর ও একটি সেমি পাকা ঘরের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
    এদিকে আগুনের খবর পেয়ে ছুটে যান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ব্যকস সভাপতি শামছুল হুদাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • সদর ও শায়েস্তাগঞ্জে ছয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

    সদর ও শায়েস্তাগঞ্জে ছয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

    সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ২ কোটি ১৩ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে সম্পাদন হওয়া ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    প্রকল্পগুলোতে ৩টি সড়কের উন্নয়ন, ১টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ ও ২টি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।

    গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রধান অতিথি হিসাবে তিনি প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কাজগুলো বাস্তবায়ন করেছে। পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন তিনি।

    সদর ও শায়েস্তাগঞ্জে ছয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসদর ও শায়েস্তাগঞ্জে ছয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

    অনুষ্ঠানে এমপি আবু জাহির শিক্ষার মান বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন।

    উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হল, ৪৭ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার গোপায়া ইউনিয়নে বিসিক শিল্পনগরী ভায়া তেতৈয়া সড়ক মেরামত, ১৮ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত সীমানা প্রাচীর নির্মাণ, ৯৫ লাখ টাকায় লস্করপুর ইউনিয়নের রাধানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন, শায়েস্তাগঞ্জ আর এন্ড এইচ সড়ক থেকে কটিয়াদি বাজার ভায়া লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের উন্নয়ন ২২ লাখ টাকায় ও ৮ লাখ ১২ হাজার টাকায় শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ।

    পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, লস্করপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ সেবুল আহমেদসহ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • মাধবপুরে ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

    মাধবপুরে ৩৩ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

    হবিগঞ্জে মাধবপুর উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার ও মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে বেঞ্চ দেয়া হয়েছে।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন উপস্থিত থেকে মোট ২৬২ জোড়া বেঞ্চ বিতরণ করেন।

    বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, ইউডিএফ মোঃ আল মামুন, এলজিইডি অফিসের সার্ভেয়ার সোহেল রানাসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

  • হবিগঞ্জে বাপার উদ্যোগ সুন্দরবন দিবস পালন

    হবিগঞ্জে বাপার উদ্যোগ সুন্দরবন দিবস পালন

    ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসে বন-বিনাশী সকল কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা।

    সুন্দরবন দিবস উপলক্ষে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সোমবার বিকালে হবিগঞ্জ আরডি হল প্রাঙ্গণে নাগরিকবন্ধন ও পথসভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা।

    ‘সেভ সুন্দরবন’ লিখা ব্যানার ফেস্টুন নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে ছাত্র -শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা গর্বিত যে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন রয়েছে আমাদের। সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়। প্রাকৃতিক চরম দুর্যোগে সুন্দরবন বুক পেতে আমাদের আগলে রাখে। কিন্তু সুন্দরবন বিধ্বংসী কর্মকাণ্ডের জন্য বনের প্রাণ–প্রকৃতি হুমকিতে রয়েছে। অপরিকল্পিত শিল্পায়ন, বৃক্ষ-প্রাণী নিধন, সুন্দরবন বিধ্বংসী বিভিন্ন প্রকল্প বন্ধ করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে হবে। কারণ সুন্দরবন আমাদের সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

    এসময় বক্তব্য রাখেন, বাপা সদস্য কবি আসমা খানম হ্যাপি, বিশিষ্ট দন্ত চিকিৎসক আলী আহসান চৌধুরী পিন্টু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর কেন্দ্রীয় সদস্য ইয়াসিন খা, নাট্যকর্মী কলেজ শিক্ষক সুকান্ত গোপ, খোয়াই থিয়েটার এর মুক্তাদির হোসেন, জুবায়েদ হোসেন, কাজল রায়, রাজন দাশ, লাভলু দাশ, তাসীন বিলওয়াল হোসেন আরিয়ান, তাওহিদ হোসেন তালহা, নুজহাত নুয়েরী রুদাবা, নাজিফা নুয়েরী লুশান্তা প্রমুখ।