Category: হবিগঞ্জ

  • মাধবপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ

    মাধবপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ

    হৃদয় এস এম শাহ্-আলমঃ মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয় হতে উপজেলার বিভিন্ন স্থানের প্রতিবন্ধীদের মাঝে ‘প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি’র বিতরণ করা হয়।

    মঙ্গলবার (২২ ফেব্রুয়ারীর) সকালে উপজেলা মিলনায়তন কক্ষে আয়োজন করা হয়। মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানের প্রতিবন্ধীদের মাঝে ‘প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি’র ২০২০-২১ অর্থবছরের শেষ কিস্তি (এপ্রিল – জুন) ও ২০২১-২২ অর্থবছরের প্রথম দুই কিস্তির (জুলাই- ডিসেম্বর) বিতরণ করাহ।

    এতে প্রাথমিক স্তরে ৬৭৫০ টাকা, মাধ্যমিক স্তর ৭২০০ টাকা ও উচ্চ মাধ্যমিক স্তর ৮১০০ টাকা করে মোট ১৪৫ জন শিক্ষার্থীকে প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সমাজসেবা অফিসার আশরাফ আলী সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দরা প্রমূখ।

  • আমাদের সন্তানদের পরিমার্জিত বাংলা শেখাতে হবে – এমপি আবু জাহির

    আমাদের সন্তানদের পরিমার্জিত বাংলা শেখাতে হবে – এমপি আবু জাহির

    বাংলা ভাষার বিজয় না হলে বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি হতো না। যে জাতীয়তাবাদ ঘিরেই আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, সে সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ পৃথিবীর বুকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়েছিলেন। তাঁর সেই আত্মত্যাগ ও লড়াই-সংগ্রামের কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি, উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।

    সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত পৃথক আলোচনা সভাসহ দিবসটির পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। সোমবার শ্রদ্ধায় ও ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে হবিগঞ্জ জেলাবাসী।

    বিভিন্ন অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, শুদ্ধ বাংলা উচ্চারণ আমাদের জন্য অনিবার্য। অর্ধেক বাংলা, অর্ধেক ইংরেজি অথবা বাংলাকে ব্যঙ্গ-বিদ্রুপ করে উচ্চারণ বন্ধ করতে হবে। সন্তানদের পরিমার্জিত ও পরিশীলিত বাংলা শেখাতে হবে। আমাদের বাঙালিত্ব, ঐতিহ্য ও কৃষ্টি ধরে রাখতে হবে। তবেই আমাদের ভাষা শহীদদের ত্যাগ স্বীকার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সার্থক হবে।

    স্থানীয় শিল্পকলা একাডেমিতে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুসহ শহীদ প্রমুখ।

    এর আগে লাখাই উপজেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আবু জাহির। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফ উদ্দিন। এতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ বিশেষ অতিথি ছিলেন। পরে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন প্রতিযাগিতার পুরস্কার বিতরণ করেন এমপি আবু জাহির।

  • কারামুক্ত জি কে গউছকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

    কারামুক্ত জি কে গউছকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

    হবিগঞ্জে বিএনপির কার্যালয়ে কারামুক্ত জি কে গউছকে হবিগঞ্জ পৌর ও সদর উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা।

    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক হবিগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের নির্বাচিত ও পদত্যাগকারী মেয়র সদ্য কারামুক্ত জনাব আলহাজ্ব জি কে গউছকে হবিগঞ্জ পৌর ছাত্রদল ও সদর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিণিময়।

    এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও সদস্য সচিব প্রার্থী সৈয়দ আশরাফ আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক নিয়াজ মোর্শেদ, জেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল নেতা আহমেদ চাদ, হবিগঞ্জ পৌর ছাত্রদল নেতা সেকুল আহমেদ, অন্তর মিয়া, তাওহীদ মিয়া, সৌরভ আহমেদ, ইসমাইল মিয়া, মোহাম্মদ রুদ্র, চয়ন মাহমুদ, খালিদ হাসান, সদর উপজেলা ছাত্রদল নেতা আশরাফুর রহমান রাকি, বায়জিদ আহমেদ, রোমান আহমেদ, ইমন মিয়া, রনি মিয়া, নুরুল হক, বাবুল তরফদার, হাসান মাহমুদ, জনি চৌধুরী, ইউসুফ আহমেদ, সুফিয়ান মিয়া, চয়ন আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

  • কিডনি ফাউণ্ডেশন, হবিগঞ্জ-এর মাসিক সভা অনুষ্টিত

    কিডনি ফাউণ্ডেশন, হবিগঞ্জ-এর মাসিক সভা অনুষ্টিত

    শনিবার বিকেল ৩টায় কিডনি ফাউণ্ডেশন, হবিগঞ্জ এর সভাপতি সাবেক সংসদ সদস্য ও বর্ষিয়ান আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আহমেদ চৌধুরীর পরিচালনায় রেডক্রিসেন্ট সোসাইটি ভবনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ জেলার ৭ (সাত) জন বিশিষ্ট ব্যক্তিবর্গ যথাক্রমে সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, সাবেক যুগ্ম সচিব ফজলুর রহমান, শংকর পাল, উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুজ জাহের, অ্যাডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরী, অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস-কে কিডনি ফাউণ্ডেশন, হবিগঞ্জ কমিটিতে সহসভাপতি হিসেবে কো-অপ্ট করা হয়। সভার আলোচ্য সূচির ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া প্রতি মাসের শেষ শনিবার কিডনি ফাউণ্ডেশনের নিয়মিত মাসিক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।

    উক্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন, কিডনি ফাউণ্ডেশন, হবিগঞ্জ এর সহ-সভাপতি সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, সাবেক যুগ্ম সচিব ফজলুর রহমান, অধ্যক্ষ (অবঃ) ইকরামুল ওয়াদুদ, অধ্যক্ষ মোঃ রফিক আলী, উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুজ জাহের, বাবু শংকর পাল, অ্যাডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরী, অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, হীরেন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান চৌধুরী, সিনিয়র সদস্য অধ্যক্ষ (অবঃ) গোকুল চন্দ্র দাশ, অধ্যাপক (অবঃ) মোঃ সফিউল আলম চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, কিডনি ফাউণ্ডেশন, হবিগঞ্জ এর সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ এবিএম মাহবুবুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, ইয়াসিন খান, পাবেল খান চৌধুরী, শরীফ চৌধুরী, মোঃ হাবিবুর রহমান সবুজ, সদস্য শিমুল সূত্রধর, সদস্য সৈয়দ মিজান ইব্রাহীম, সদস্য শাহ্ জালাল উদ্দিন জুয়েল, সদস্য মোঃ আল আমিন, সদস্য মিনহাদ আহমেদ চৌধুরী, সদস্য শাবনূর আক্তার কলি, সদস্য মোঃ মনির মিয়া প্রমূখ।

  • এমপি আবু জাহিরকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন ক্যাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

    এমপি আবু জাহিরকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন ক্যাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

    হবিগঞ্জ সদর -লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এর সাথে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) এর হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দরা সৌজন্যে সাক্ষাৎ করেছেন৷ আজ শনিবার রাতে ক্যাব এর নেতৃবৃন্দরা এক সৌজন্যে সাক্ষাৎকালে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এর সাথে মতবিনিময় করেন৷

    এসময় এমপি আবু জাহির ভোক্তা অধিকার রক্ষায় হবিগঞ্জের বিভিন্ন সমস্যাগুলোর চিত্র তুলে ধরার জন্য ক্যাবের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান৷ ক্যাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সভাপতি মো: দেওয়ান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরী,প্রেস সেক্রেটারী সিরাজুল ইসলাম জীবন, সদস্য মো: খসরু,শায়েল আহমেদ, আজিজুল ইসলাম, সামছুল ইসলাম,আব্দুল জব্বার সুমন,গাজী জাকির হোসেন প্রমূখ৷

  • মাধবপুরের স্বচ্ছতার আর্থিক সহযোগিতা পেলেন মৃত সফিক  মিয়ার স্ত্রী

    মাধবপুরের স্বচ্ছতার আর্থিক সহযোগিতা পেলেন মৃত সফিক মিয়ার স্ত্রী

    হৃদয় এস এম শাহ্-আলমঃ

    হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম আন্দিউড়া গ্রামের অসহায় মৃত সফিক মিয়া স্ত্রী কে শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ঘটিকায় স্বচ্ছতা গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

    এ সময় বিশিষ্ট সমাজ সেবক মোঃ মুত্তাকিন চৌধুরীর সভাপতিত্বে ও স্বচ্ছতার সদস্য সাংবাদিক শেখ ইমন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং আন্দিউড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ সাইফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ মানিক, মোঃ বিল্লাল মিয়া সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    এছাড়াও স্বচ্ছতার সদস্য হিসেবে উপস্থিত ছিলেন,শাহ লোকমান, মোঃ মাহবুবুর রহমান, কাদির হোসেন জুয়েল, কাজী সৌরভ,মোঃ জাকির প্রমূখ।

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন  মিজানুর রহমান

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মিজানুর রহমান

    মাধবপুর উপজেলা আন্দিউড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ৪১ নং মীরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউ/পি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান ।

    শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ৫নং সদর আন্দিউড়া ইউনিয়ের ৪১ নং মীরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মোঃ মিজানুর রহমান মিজান’কে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

    ম্যানেজিং কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও স্হানীয় পর্যায়ে দলীয় নেতৃবৃন্দ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক- শিক্ষিকাবৃন্দ দাতা সদস্য, অভিভাবকবৃন্দ। পরে নির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

    এই বিষয়ে জানতে চাইলে নব-নির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রহমান হবিগঞ্জ নিউজ উপজেলা প্রতিনিধি কে বলেন, কর্তৃপক্ষ আমাকে দ্বিতীয় বারের মত মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিবার্চিত করেছেন। এজন্য কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি উক্ত প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবর্দা চেষ্টা করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে সকলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।