Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

    নবীগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

    মোঃ আলাল মিয়াঃ নবীগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে সামাদুল হক ইমন (২২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

    মায়ের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ ফ্রেরুয়ারী) পৌর এলাকার রাজাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

    অভিযোগ সুত্রে জানা যায়, সামাদুল হক ইমন প্রায়ই তার মা-বাবাকে মারধর, নির্যাতন ও বসতঘরের গুরুত্বপূর্ণ জিনিষপত্র ভাংচুর করে। এতে নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রশাসনের আশ্রয় নেন তার মা।

    দণ্ডপ্রাপ্ত সামাদুল হক ইমন নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র।

    এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, “সামাদুল মা-বাবা কে নির্যাতন করছে এমন অভিযোগ আসলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সামাদুল হক ইমন নামে ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।”

  • বানিয়াচং আসছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী

    বানিয়াচং আসছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী

    দি‌লোয়ার হোসাইন: আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বানিয়াচং পর্যটন স্পট লক্ষীবাওর জলাবনে রেস্টহাউজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী।

    বানিয়াচং উপজেলা সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ও ২ নম্বর উত্তর পশ্চিম ইউনিয়নের অন্তর্গত শাখা কুশিয়ারা নদী তীরবর্তী দেশের বৃহত্তম প্রাকৃতিক জলাবন লক্ষীবাওর বা হরতীর জংগল।

    হিজল, করচের এই জলাবনটিতে একসময় বাঘ, বনমোরগ, বনরুই, অজগর সহ বিভিন্ন প্রজাতির প্রাণী পাওয়া গেলেও অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে।

    বর্তমানে বিভিন্ন প্রজাতির সাপ, শিয়াল, মেছো বিড়াল, সহ বিভিন্ন প্রজাতির পাখি বাস করে বনটিতে।

    প্রচার-প্রচারণা ও অনুন্নত সড়ক যোগাযোগ ব্যাবস্থার কারণে লোক চক্ষুর আড়ালে থাকা জলাবনটি বেশ ক’বছর যাবত সারাদেশের মানুষ জানতে পেরেছেন।

    বর্তমান সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্য এড: আব্দুল মজিদ খানের মাধ্যমে উন্নয়ন হওয়ায় ওই জলাবনটিতে সহজেই যাতায়াত করা যায়।

    সংবাদকর্মী ও নতুন প্রজন্মের মিডিয়া ফোকাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জলাবনটির নান্দনিক ছবি ছড়িয়ে পড়েছে।

    এ ব্যাপারে বছর দুয়েক পূর্বে বর্তমান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী বানিয়াচং এসে লক্ষীবাওর জলাবনটির উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলেছিলেন।

    পর্যটন মন্ত্রী’র আগামীকালের ভিত্তিপ্রস্তর স্থাপনটি উন্নয়ন কর্মকাণ্ডের প্রথম সোপান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

  • সরকারি ক্রয়চুক্তি বাস্তবায়নে নাগরিকের সম্পৃক্ততা: জনপ্রতিনিধি ও ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ

    সরকারি ক্রয়চুক্তি বাস্তবায়নে নাগরিকের সম্পৃক্ততা: জনপ্রতিনিধি ও ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ

    সরকারি ক্রয়প্রক্রিয়াকে কার্যকর করার জন্য বিশেষ করে চুক্তি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের জড়িত করা বেশ গুরুত্বপূর্ণ। চুক্তিগুলো ভালোভাবে বাস্তবায়নের জন্য জেলা ও উপজেলা সমন্বয় সভায় প্রকৌশলীদের উপস্থিতিও গুরুত্ব বহন করে।

    ২৪ জানুয়ারি ২০২২ তারিখ সকাল ১০টায় হবিগঞ্জে সরকারি ক্রয়চুক্তি বাস্তবায়নে নাগরিকদের সম্পৃক্ততার উপর একটি ভার্চুয়াল কর্মশালায় এই ধরনের পরামর্শ দেওয়া হয়। সিপিটিইউ’র (CPTU) ডিম্যাপ (DIMAPPP) প্রকল্পের অধীনে বিআইজিডি (BIGD) কর্তৃক এই কর্মশালাটির আয়োজন করা হয়। সিটিজেন এনগেজমেন্ট বা, নাগরিক সম্পৃক্ততা হলো ডিম্যাপ প্রকল্পের একটি সাব-কম্পোনেন্ট যা সিপিটিইউ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। আর বিআইজিডি দেশজুড়ে ৪৮টি উপজেলায় নাগরিক সম্পৃক্ততার ব্যাপারটি সংগঠিত করছে।

    উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি (IMED) সচিব আবু হেনা মোরশেদ জামান এবং বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে সভাপতিত্ব করেন সিপিটিইউর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ শোহেলের রহমান চৌধুরী।

    ইশরাত জাহান বলেন, “জনপ্রতিনিধিদের সাহায্যে আমরা একসাথে এই কাজ এগিয়ে নিতে পারব। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সব ধরণের সাহায্য করতে আমরা প্রস্তুত।“

    পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (IMED) সচিব আবু হেনা মোরশেদ জামান বলেন, “প্রজাতন্ত্রের কর্মচারীদের কথায় ও কাজে সৌহার্দ্য ও সততা থাকলে জনগণও উন্নয়নে অংশগ্রহণ করবে। তাই আমাদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে।”

    তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিটিজেন এনগেজমেন্ট যা এখন একটি চারা, তা মহীরূহে পরিণত হবে।”

    নাগরিক পর্যবেক্ষক কমিটির এক সদস্য রুজি আক্তার বলেন, “আমি এই ধরনের প্রকল্পের অংশ হতে পেরে আনন্দিত। এটি নাগরিকদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের একটি প্ল্যাটফর্ম দিয়েছে এবং জানার পরিধি বাড়িয়েছে।“

    আরেকজন সদস্য জানান, “এটি একটি ভালো উদ্যোগ কারণ এটি আমাদেরকে শুধু সরকারি ক্রয় প্রক্রিয়ার অংশ হতেই সক্ষম করে নি বরং পুরো প্রক্রিয়া এবং নির্মাণের উপাদান সম্পর্কে জানার সুযোগও দিয়েছে।“

    অনুষ্ঠানে অংশ নেয়া একজন গণমাধ্যম প্রতিনিধি শাহ ফখরুজ্জামান বলেন, “সরকার এমন একটি উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছে দেখে খুবই ভালো লাগছে।“

    তিনি আরও বলেন, “এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে যত বাধাই আসুক না কেন, দৃঢ় অভিপ্রায় হলে তা অতিক্রম করা সম্ভব।”

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের সোশ্যাল এমপাওয়ারমেন্ট অ্যান্ড লিগ্যাল প্রোটেকশন (SELP) প্রোগ্রাম ম্যানেজা রবিউল ইসলাম। অনুষ্ঠানে সরকারি ক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় দরদাতা এবং জিটিএফ প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিআইজিডির কমিউনিকেশনস অফিসার জিহাদ আল মেহেদী।

  • মাধবপুরে ভারতীয় নিষিদ্ধ অবৈধ মাদক সহ গ্রেফতার ২

    মাধবপুরে ভারতীয় নিষিদ্ধ অবৈধ মাদক সহ গ্রেফতার ২

    হৃদয় এস এম শাহ্-আলম, মাধবপুরঃ

    মাধবপুরে মোটরসাইকেল দিয়ে ব্যাগে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় মাধবপুর থানা পুলিশ ২ ব্যবসায়ীকে আটক করেছে।

    পুলিশ জানায়, বুধবার (২৩ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাসের নেতৃত্বে এএসআই ইমরান আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মাধবপুর-চৌমুহনী সড়কের কালিকাপুর মেস্তুর বাড়ি মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে একটি ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ১টি ডিসকভারী মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো কিশোরগঞ্জের ইটনা থানার রায়টুটি গ্রামের আলতু মিল্কির ছেলে পলাশ মিল্কি(৩৭) ও একই গ্রামের নুরুল ইসলাম মিল্কির ছেলে বিলাল মিল্কি (৩২)।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক উল্লেখিত বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • মাধবপুরে পচা চিংড়ি মাছ উদ্ধার

    মাধবপুরে পচা চিংড়ি মাছ উদ্ধার

    হৃদয় এস এম শাহ্-আলম: হবিগঞ্জের মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকালে মাধবপুর মাছ বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন ক্যারেট পচা চিংড়ি মাছের ঢালা উদ্ধার করা হয়েছে।

    পরে উপজেলা মৎস্য কর্মকর্তার সূত্রে জানা যায়,  সকালে এই অভিযান পরিচালনা করা হয়েছে এতে তিন ক্যারেট পচা চিংড়ি মাছ উদ্ধার করা হয়,মাছ গুলো দেখে বুঝা যায় যে ১০ থেকে ১২ দিন হয়েছে। তিনি আরো জানান, এই মাছ গুলো শহরে বিভিন্ন হোটেল এ মাছের বড়া তৈরি করার জন্য ডেলিভারি দেওয়া হয়। এ মাছের তৈরি বড়া খাদ্য হিসেবে গ্রহণ করা হলে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতি কর হয়ে দাঁড়াবে। মাছ উদ্ধারের সময় বিক্রয়তা অভিযানের অবস্থা টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃত পঁচা চিংড়ি মাছ পৌর শহরের নদীতে পেলে দেওয়া হয়।

    এসময় অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুর হক সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

  • একুশ আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখায় – আবু জাহির

    একুশ আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখায় – আবু জাহির

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়ের পরে বাংলা ভাষা ষড়যন্ত্র কবলিত হলে শুরু হয় ভাষা আন্দোলন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এই আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করে।

    সে দিন মাতৃভাষার সম্মান রক্ষার্থে বাংলা মায়ের বীর সন্তানরা বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ এবং আত্মাহুতি দিয়েছিলেন। তাই এই দিনটি বাঙালির ইতিহাসে একটি অনন্য ও অসাধারণ দিন।

    মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে স্থানীয় শিল্পকলা একাডেমিতে হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

    এমপি আবু জাহির আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা ও ভাষা আন্দোলনের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। একমাত্র বাঙালি জাতি মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে। সুতরাং সেই ভাষা আন্দোলন আমাদেরকে মাথা উুঁচ করে বাঁচতে শেখায়, অন্যায়ের প্রতিবাদ করতে শিক্ষা দেয়।

    হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, খন্দকার ট্রাস্টের চেয়ারম্যান সুফী খন্দকার, ইংল্যান্ড প্রবাসী মো. আলা উদ্দিন, ইংল্যান্ড প্রবাসী ও সাবেক ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান নাসির প্রমুখ।

  • লাখাইয়ে গনটিকার লক্ষ্য পুরনে প্রচারনা ও টিকা কার্যক্রম জোরদার

    লাখাইয়ে গনটিকার লক্ষ্য পুরনে প্রচারনা ও টিকা কার্যক্রম জোরদার

    কোভিড-১৯ মোকাবেলায় গনটিকা বাস্তবায়নে ও আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে লাখাইয়ে টিকা কার্যক্রমের লক্ষ্য পুরনে লাখাই স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের প্রচার প্রচারনা জোরদার করা হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত টিকা কেন্দ্র ও প্রতিটি ইউনিয়নে ৩টি করে স্থাপিত গনটিকা কেন্দ্রে টিকা কার্যক্রম চলমান। গনটিকায় জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চলছে প্রচারনা।

    এদিকে ৬টি ইউনিয়নের ১৮টি গনটিকা কেন্দ্র ছাড়াও উপজেলার বৃহৎ হাট বাজারে পর্যায়ক্রমে চলছে টিকা কার্যক্রম।

    এ টিকা কার্যক্রমে ১৮ থেকে তদোর্ধ বয়সী সকলেই কোন কাগজপত্র ছাড়াই নাম ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে টিকা গ্রহন করতে পারছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২-১৭ বছর বয়সীদের টিকা দেওয়া হচ্ছে।

    সরজমিন লাখাইর গনটিকা কার্যক্রম পরিদর্শনে দেখা যায়, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার বৃহত্তম বুল্লা বাজারে অস্থায়ী গনটিকা কেন্দ্রে বাজারের ব্যবসায়ী ও আগত ক্রেতাসাধারণকে টিকা প্রদান করা হচ্ছে। শুধুমাত্র নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়েই টিকা নিতে পারছেন টিকায় আগ্রহীরা।

    এ সময় এ টিকা কার্যক্রম মনিটরিং করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান।

    এ ব্যাপারে ডাঃ আবু হেনা মোস্তফা জামান জানান, দেশে আগামী ২৬ ফেব্রুয়ারি যে লক্ষমাত্রা নিয়ে এক কোটি টিকা কার্যক্রম বাস্তবায়নে আমরা আমাদের কার্যক্রম জোরদার করছি। আমি সহ আমাদের বিভাগের সংশ্লিষ্টরা জনগনকে টিকায় সচেতন করতে দ্বারে দ্বারে গিয়ে বাস্তবায়নে চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে জনগনের মধ্যে বেশ সাড়াও পড়েছে। প্রতিটি কেন্দ্রে ভীড় লক্ষনীয়।