Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা

    শায়েস্তাগঞ্জে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য উদযাপন উপলক্ষে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২রা মার্চ) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুল নাঈম এর সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল এর অনুপস্থিতিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।

    অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক জনতার দলিল এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক আখঞ্জি, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফাতেমা বেগম, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, প্রমূখ।

  • শায়েস্তাগঞ্জে ৭ মার্চ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

    শায়েস্তাগঞ্জে ৭ মার্চ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ দিবস উদযাপনকে সামনে রেখে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২রা মার্চ) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুল নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।

    অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হাসান চৌধুরী শাহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, জাতীয় সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, নুরপুর ইউ/পির চেয়ারম্যান মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব সম্পাদক মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ আলী প্রমুখ।

    এ ছাড়া প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ শাহাব উদ্দিন, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর, প্রাণ আরএফএল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মুমিনুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা ফাতেমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নিপেন্দ্র চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা রাজিয়া বেগম, ডাঃ কামরুল জমাদার, আফসর মিয়া, শামসুল হক ভূইয়া।

  • হবিগঞ্জে আন্তর্জাতিক খেলা আয়োজনের চেষ্টা করব – এমপি আবু জাহির

    হবিগঞ্জে আন্তর্জাতিক খেলা আয়োজনের চেষ্টা করব – এমপি আবু জাহির

    যুবসমাজ একটি দেশের বড় শক্তি। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় যুবশক্তিকে কাজে লাগাতে হবে। তাঁদের মাদক থেকে দূরে রাখতে হবে। এ জন্য বাড়াতে হবে খেলাধুলা চর্চা।

    বর্তমান সরকার দেশজুড়ে ক্রিড়াঙ্গনের উন্নয়নে কাজ করছে। সেই ধারাবাহিকতায় আমি হবিগঞ্জে আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ ক্রিড়াঙ্গনের ব্যাপক উন্নয়ন করেছি।

    বুধবার সকালে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রিড়া সমিতির শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    এমপি আবু জাহির আরও বলেন, হবিগঞ্জে আন্তর্জাতিক খেলোয়াড়দের থাকার ব্যবস্থা রয়েছে। আমাদের আধুনিক স্টেডিয়ামও আছে। এখানে আন্তর্জাতিক পর্যায়ের খেলা আয়োজনের চেষ্টা করব।

    এ সময় উপস্থিত খেলোয়াড়দের লেখাপড়ার পাশাপাশি বছরজুড়ে খেলাধূলার চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।

    হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ প্রমুখ।

  • মাধবপুর শাহজালাল সরকারি কলেজে নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত

    মাধবপুর শাহজালাল সরকারি কলেজে নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত

    হৃদয় এস এম শাহ্-আলম, মাধবপুরঃ

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী মনতলা শাহজালাল কলেজে ২০২১- ২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা , নবীন বরণ,সাস্কৃতিক অনুষ্টান ও পিঠা উৎসব করা হয়েছে।

    বুধবার (০২মার্চ) কলেজ ক্যাম্পাসে দিন ব্যাপি এই অনুষ্টান চলে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও কাউছার আহামেদ – জান্নাতুল ফেরদৌস রিতুর যৌথ সঞ্চালনায় পরিচিতি ও নবীন বরন সভায় বক্তব্য রাখেন রাখেন প্রভাষক নুরুল ইসলাম, অলক চক্রবর্তী, কলেজের শিক্ষার্থী হৃদয় এস এম শাহ আলম সহ অনেকেই।অনুষ্টানে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে পিঠা উৎসবে অংশ নেন বাহারি পিঠা ঘর,ফাল্গুনের পিঠা ঘর,মধুর হাড়ি পিঠা ঘর,বন্ধ পিঠা ঘর,বিএনসিসি পিঠা ঘর সহ অসংখ্য গুলো!

    পরিচালনা হৃদয় এস এম শাহ্-আলম,মোঃ মামুনুল ইসলাম পাঠান,মুসাব্বির,দূর্জয়,এনামুল হোসেন আবিন ইসতিহাক, মাহবুব, সালেক,খাদিজা জবা,সাদিয়া ইসলাম, জুমা, রেহেনা, বুশরা, নাবিলা,তানিস সুবর্ণা,উম্মে আয়মান,আয়নুল ইসলাম,মুন্নী,তৌহিদা সহ অনেকেই।

  • মাধবপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    মাধবপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    হৃদয় এস এম শাহ্-আলম, মাধবপুরঃ

    হবিগঞ্জে মাধবপুরে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা, মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে , উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিকঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ০২মার্চ সকাল ১১টা দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আন্দিউরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান, এই সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, চেয়ারম্যান আলাউদ্দিন, চেয়ারম্যান মাসুদ খান, চেয়ারম্যান সৈয়দ সোহেল, চেয়ারম্যান মীর খুর্শেদ, চেয়ারম্যান মাহবুবর রহমান সোহাগ, চেয়ারম্যান পারুল, মুক্তিযোদ্ধা এনামুল হক,গবেষক সায়েদুর রহমান, সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, আইয়ুব খান, শিল্পকলা একাডেমীর সদস্যরাসহ প্রমূখ।
    পরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

    রবিবার বেলা ১২টার দিকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত এমপি আবু জাহিরকে ক্যাম্পাসটি ঘুরে দেখান।

    এ সময় এমপি আবু জাহির প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং হবিগঞ্জবাসীর স্বপ্নের প্রতিষ্ঠানটির অস্থায়ী ক্যাম্পাস যাত্রা শুরু করায় মহান রাব্বুল আল-আমিনের প্রতি শুকরিয়া জানান এবং জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র প্রতি হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান ।

    এ বিশ্ববিদ্যালয়কে তিনি উন্নয়নের বিশাল মাইলফলক উল্লেখ করে হবিগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন।

    উপাচার্য ড. মো. আবদুল বাসেত জানান, হবিগঞ্জ সদর উপজলার গোপায়া ইউনিয়নর ভাদৈ এলাকায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এর অস্থায়ী ক্যাম্পাসটির উদ্বোধন করা হল।

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন

    শিক্ষার্থী ভর্তি করা হবে ২০২১-২২ শিক্ষাবর্ষ। তখন মাননীয় প্রধানমন্ত্রী অথবা মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করা হবে।

    অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন অনুষদের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, উদ্ভিদ রোগবিদ্যা ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

    মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী।

    প্রসঙ্গত, ২০১৪ সালর ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ড এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ ১০টি দাবি উত্থাপন করেছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। সভায় প্রধানমন্ত্রী দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    সেই অনুযায়ী ২০১৯ সালের ২৩ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন পাস হয়। এরই ধারাবাহিকতায় অধ্যাপক ড. মো. আবদুল বাসেত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পান এবং আগামী শিক্ষাবর্ষ ক্লাশ শুরুর প্রক্রিয়া চলছে।

  • দেশের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির জন্য দুটি বিমান ক্রয় করা হবে- বিমান প্রতিমন্ত্রী

    দেশের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির জন্য দুটি বিমান ক্রয় করা হবে- বিমান প্রতিমন্ত্রী

    হৃদয় এস এম শাহ্-আলম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেন, দেশের উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির জন্য দুটি বিমান ক্রয় করা হবে। যাতে কৃষকরা কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য পায়। বাংলাদেশ সবজি উৎপাদনে বিশে^র মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।

    বাংলাদেশের সবজি বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা রয়েছে। গত বছর দেশে উৎপাদিত পান রপ্তানি করে ১ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। দেশের মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

    তিনি আজ রোববার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এলজিইডি, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্রঋণ বিতরণ সহ মহিলা অধিদপ্তরের প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট, চেক ও নৃগোষ্ঠি শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল এবং গ্রাম পুলিশের মধ্যে পোশাক বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, ওসি মোঃ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, মাহবুবুর রহমান সোহাগ, মীর খোরশেদ আলম, ফারুক আহম্মেদ পারুল, মাসুদ খান, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, আওয়ামীলীগ সহসভাপতি মোঃ জাহেদ খান, প্রচার সম্পাদক এরশাদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশগুপ্ত, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, মিজানুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, মোঃ আইয়ুব খান,হবিগঞ্জ জেলা প্রেসক্লাব সদস্য হৃদয় এস এম শাহ্-আলম প্রমূখ।