Category: হবিগঞ্জ

  • ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জ শহরের সড়কের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

    ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জ শহরের সড়কের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

    ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবিগঞ্জ শহরের প্রধান সড়কের উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (৫ মার্চ) দুপুরে শহরের কোর্ট মসজিদ মাঠে সড়কের উদ্বোধন করা হয়।

    এসময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

    বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুউদ্দিন মো. রেজা, জেলা যুবলীগ নেতা ফেরদৌস আহমেদ, হবিগঞ্জ পৌর যুবলীগ নেতা ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী প্রমুখ।

    উল্লেখ্য, শহরের সার্কিট হাউজের সামন থেকে চৌধুরী বাজার পয়েন্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে সড়ক ও জনপথ।

  • এমপি আবু জাহির এর জন্মদিন উদযাপন করল জেলা ক্রীড়া সংস্থা

    এমপি আবু জাহির এর জন্মদিন উদযাপন করল জেলা ক্রীড়া সংস্থা

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর জন্মদিন উদযাপন করেছে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

    শুক্রবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হয়।

    অনুষ্ঠানের শুরুতেই এমপি আবু জাহিরকে নিয়ে কেক কাটেন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। পরে সংসদ সদস্য সকল নেতৃবৃন্দকে কেক খাইয়ে দেন। পরে উপস্থিত ক্রিকেটারর এসে এমপি আবু জাহির এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

    এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, কেষাধ্যক্ষ শাহেদ, এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, শফিকুজ্জামান হিরাজ প্রমুখ।

  • করিম-মাহমুদা ফাউন্ডেশন এলাকার মানুষের কল্যাণে কাজ করবে – এমপি মজিদ খান

    করিম-মাহমুদা ফাউন্ডেশন এলাকার মানুষের কল্যাণে কাজ করবে – এমপি মজিদ খান

    হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট মরহুম আলহাজ্ব পন্ডিত আব্দুল করিম আখঞ্জীর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

    এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে স্মরণ সভা, করিম-মাহমুদা ফাউন্ডেশনের উদ্বোধন, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    করিম-মাহমুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুদ করিম আখনজী তাপসের সভাপতিত্বে এবং আতুকুড়া-সবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক আখঞ্জী ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ।

    বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জহিরুল হক শাকিল, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট তমাল কুমার বিশ্বাস, বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন করিম-মাহমুদা ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুবিদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আলী আকবর খান, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাস, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হামিদুল হক আখঞ্জী, ভাইস চেয়ারম্যান সামছুল হক আখঞ্জী, মহিবুল হোসেন উজ্জল, আশাদুর রহমান, সুমন মিয়া, সাইফুল ইসলাম, প্রভাংশু দাস, অপূর্ব চক্রবর্তী প্রমূখ।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তালাওয়াত করেন মাওলানা শামীম আহছান। অনুষ্ঠানে এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয় এবং ‘স্মৃতিতে অম্লান এডভোকেট আলহাজ্ব পন্ডিত আব্দুল করিম আখঞ্জী’ স্মরনিকার মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ খান বলেন, মরহুম আলহাজ্ব আব্দুল করিম আখঞ্জী অত্যান্ত মেধাবী, খুব সহজ ভাবেই ইংরেজি বুঝাতেন। তিনি প্রায় ৬০ বছর পূর্বে প্রত্যন্ত আতুকুড়া গ্রাম থেকে সর্ব প্রথম এসএসসি পাশ করেছিলেন। পরবতীতে তিনি স্নাতক পাশ করে শিক্ষাকতা ও আইন পেশার জড়িত হন।

    তিনি যেমন ছিলেন একজন মানুষ গড়ার কারিগড়। তেমিন ছিলেন একজন ভালো আইনজীবি। তিনি যেমন সমাজকে আলোকিত করেছেন। তেমনি ছেলে মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যদের সুশিক্ষায় শিক্ষিত করে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

    আজ আব্দুল করিম আখঞ্জী বেঁচে নেই। কিন্তু তার কর্ম ও জীবনাদর্শ আমাদের মধ্যে আজীবন বেঁচে থাকবেন। তার সন্তানরা করিম-মাহমুদা ফাউন্ডেশন গঠন করে একটি মহতি উদ্যোগ নিয়েছেন।

    করিম-মাহমুদা ফাউন্ডেশন এলাকার মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদী।

    বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী বলেন-আব্দুল করিম আখঞ্জী যখন শিক্ষাগ্রহন করেছেন তখন অত্র এলাকাটি অবহেলিত ছিল। ওই অবহেলিত এলাকা থেকে লেখাপড়া করা তখনকার সময় খুব কঠিন ছিল। তিনি কঠোর পরিশ্রম ও অধ্যাবসার মাধ্যমেই সুশিক্ষিত হয়ে এই সমাজকে আলোকিত করেছেন। তিনি তার কর্মের মধ্যে আজীবন বেঁচে থাকবেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

    বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. জহিরুল হক শাকিল বলেন- আব্দুল করিম আখঞ্জী ছিলেন আমার বাবার শিক্ষক। তিনি কেমন শিক্ষক ছিলেন তা আমার বাবার কাছ থেকেই শুনেছি। এই মহান শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহন করে আজ অনেকেই প্রতিষ্ঠিত। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক ও আইনজীবি। তার সন্তানেরা উচ্চ শিক্ষা গ্রহন করে দেশ-বিদেশে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। মহান আল্লাহ তালার কাছে তার বেহেশত নছিব করেন।

    সভায় বক্তারা বলেন-মরহুম আব্দুল করিম আখঞ্জী এলাকার মানুষকে খুব ভালবাসতেন। তাই এলাকাবাসীর বিপদে-আপদে এসে পাশে দাঁড়াতেন। এলাকার শালিস বৈঠকগুলোতে অংশ গ্রহন করে সামাজিক বিরোধ নিস্পতিতে আব্দুল করিম আখঞ্জীর ভূমিকা ছিল উলে­খ্য যোগ্য। তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আজ তিনি নেই কিন্তু তার সন্তারেরা এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারা ফাউন্ডেশন গঠনের এলাকায় জনকল্যাণ মূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছি।

  • বাহুবলে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করলেন এমপি আবু জাহির

    বাহুবলে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করলেন এমপি আবু জাহির

    বাহুবলে মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক শেখ রাসেল নকআউট ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, হবিগঞ্জের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করেছি। বাহুবলসহ জেলার সকল উপজেলা এই উন্নয়নের অংশীদার। এ ছাড়া শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলা সদরের সকল উন্নয়ন-অগ্রগতির উপকার ভোগ করছেন পুরো জেলার মানুষ।

    এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করায় তিনি সকলের প্রতি ধন্যবাদ জানান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, জেলা সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান শাহেদ, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান প্রমুখ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী।

    এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

  • মাধবপুরে প্রযুক্তি গ্রহীতা চাষিদের পুকুর পাড়ে দলীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মাধবপুরে প্রযুক্তি গ্রহীতা চাষিদের পুকুর পাড়ে দলীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত

    হৃদয় এস এম শাহ্-আলমঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদে বৃহস্পতিবার (০৩মার্চ) সকালে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত) – মৎস্য অধিদপ্তর এর আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে “প্রযুক্তি গ্রহীতা চাষিদের পুকুর পাড়ে দলীয় প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মোতালেব হোসেন, হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুর হক সহ বিভিন্ন কর্মচারীবৃন্দগণ।

    প্রশিক্ষণ শেষে অফিস পরিদর্শন করেন বিভাগীয় ও জেলা কর্মকর্তাগণ।

  • বাহুবলের ৭ ইউপির ৮৪ সদস্যের শপথ গ্রহণ

    বাহুবলের ৭ ইউপির ৮৪ সদস্যের শপথ গ্রহণ

    জুবায়ের আহমেদঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত নারী সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বিকাল ২ ঘটিকার সময় উপজেলা পরিষদ হল রুমে নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।

    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুসেন শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি সভাপতি মোঃ নুরুল ইসলাম নুর, ৫নং লামাতাসী ইউপি চেয়ারম্যান আ,ক,ম উস্তার মিয়া তালুকদার, ১নং স্নানঘাট ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হক রাহিন, ৬নং মিরপুর ইউপির চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ সহ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক ও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

    উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারী বাহুবল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় হবিগঞ্জ জেলা প্রশাসকের হল রুমে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে তাদেরকে বাক্য পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান।

    বৃহস্পতিবার বিকাল ২ টার সময় বাহুবল উপজেলা পরিষদ হল রুমে নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার।

  • মাধবপুরে ভিক্ষুককে ৫০ হাজার টাকার চেক দিলেন ইউএনও

    মাধবপুরে ভিক্ষুককে ৫০ হাজার টাকার চেক দিলেন ইউএনও

    হৃদয় এস এম শাহ্-আলমঃ হবিগঞ্জে মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয় হতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা আদাঐর ইউনিয়নের নুরচান বেগমকে তার নিজ ইচ্ছায় ফসলি জমি বন্ধক রাখার জন্য ৫০ হাজার টাকা চেক হস্তান্তর করা হয়েছে।

    বৃহস্পতিবার উপজেলা নিবার্হী কর্মকর্তা অফিসে ভিক্ষুক নুরচান বেগমের মাঝে জমির বন্ধক রাখার জন্য ৫০হাজার টাকা চেক হস্তান্তর করেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ।