Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

    শায়েস্তাগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৯ই মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে এবং ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) গণকে শপথ বাক্য পাঠ করান শায়েস্তাগঞ্জ নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম।

    গত ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল। উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ব্রাহ্মণডোরা ইউ/পি চেয়ারম্যান আদিল মোঃ জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউ/পি চেয়ারম্যান বুলবুল খান, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, সাংবাদিক জমির আলী, মোঃ মঈন আহমেদ, ২৮ এর পঞ্চায়েতের সভাপতি কাজী মঞ্জু প্রমূখ।

    শপথ গ্রহণকারীরা হলেন, নবনির্বাচিত ৯ জন সাধারণ সদস্য (মেম্বার) ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য হলেন, ১,২,৩ নং ওয়ার্ডের সদস্য মোছাঃ আয়েশা আক্তার লাকী, ৪,৫,৬ নং ওয়ার্ডের সদস্য লাকী আক্তার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সদস্য নারগিস আক্তার এবং সাধারণ সদস্য ১নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, ২নং ওয়ার্ডের সদস্য শামিমুর রহমান, ৩ নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান, ৪নং ওয়ার্ডের সদস্য এখলাছুর রহমান, ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ খলিল মিয়া, ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ ছাদেক মিয়া, ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল সহিদ, ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল আমিন দুলাল, ৯নং ওয়ার্ডের সদস্য তাজল মিয়া।

    শপথ গ্রহণ শেষে সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য কে ফুলেল শুভেচ্ছা বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার।

    শপথ গ্রহণের প্রাক্কালে নব নির্বাচিত সকল সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম বলেন, ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে সকল কার্যক্রমে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ইউনিয়নে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব নিতে হবে এবং ইউনিয়নে নাগরিকদের ভালোভাবে সেবা দিতে হবে। চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হওয়ার পর আপনারা প্রশাসনের অংশ। আপনাদের নিয়ে যাতে করে নাগরিক সেবার মান বাড়াতে এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ভালোভাবে বাস্তবায়ন করতে পারি। তার জন্য সহযোগিতা করতে হবে সকলে। বাল্য বিবাহ রোধে কাজ করতে হবে। নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো জনসাধারণকে দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করতে হবে।

    তিনি আরো বলেন, নব নির্বাচিত চেয়ারম্যান বুলবুল খাঁন বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই আমি নতুন ভবন নির্মাণ করার চেষ্ঠা করব। এ ছাড়া আমি উপজেলার প্রত্যেক ইউনিয়নে পরিদর্শন করব।

  • আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে – আবু জাহির

    আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে – আবু জাহির

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি সরকার দেশকে বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। দুর্নীতি, লুটপাট ও অপরাধের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল তারা। আওয়ামী লীগ সরকারে এসে সেই পরিস্থিতি থেকে দেশকে টেনে তুলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের অনন্য উচ্চতায়। বিশ্বে মাথা উচিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে চলমান উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হবে।

    তিনি গতকাল বুধবার বিকালে লোকড়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। সম্মেলনস্থলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার দুই সহশ্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

    এ সময় এমপি আবু জাহির আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন কৃষকরা উচ্চমূল্য দিয়েও সার পায়নি। সারের জন্য আন্দোলনে নামা কৃষকদেরকে বিএনপি গুলি করে হত্যা করেছে। কিন্তু এখন আওয়ামী লীগের আমলে কৃষককে সারের জন্য হাহাকার করতে হয় না। দেশজুড়ে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দেয়া হচ্ছে। অস্বচ্ছলদেরকে বছরজুড়ে নানা ধরণের ভাতা দেয়া হচ্ছে। এ সময় হবিগঞ্জে মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীকে আরও সুসংগঠিত হওয়ার নির্দেশনা দেন তিনি।

    সম্মেলনে উদ্বোধক ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মোত্তালিব। এতে সভাপতিত্ব করেন লোকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আলী এবং সম্মেলন পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আহম্মদ আলী।

    বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আক্রাম আলী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদিকুর রহমান মুকুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কদ্দুছ, শ্রমিক লীগ নেতা শেখ খলিল, কৃষক লীগ নেতা আব্দুল আউয়াল, লিলু মিয়া প্রমুখ।

  • মাধবপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

    মাধবপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

    হৃদয় এস এম শাহ্-আলম, মাধবপুরঃ

    হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপন করা হয়েছে। এউপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের আয়োজনে “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুুতিতে গতিশীলতা এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে র্য্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে বঙ্গবন্ধু মোড়াল এলাকা থেকে একটি বনার্ঢ্য র্য্যালী বের করে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। পরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের আযোজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস, সাংবাদিক আয়ুব খান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনোতোষ মল্লিক ,দুর্যোগ ব্যবস্হাপনা অফিসের মোঃ মুসলিম উদ্দিন প্রমুখ।

  • মাধবপুরে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন আওয়াল সভাপতি পলাশ সাধারণ সম্পাদক

    মাধবপুরে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন আওয়াল সভাপতি পলাশ সাধারণ সম্পাদক

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ৬৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল মেম্বারকে ভারপ্রাপ্ত সভাপতি এবং মেজবাহুল বর পলাশকে সাধারণ সম্পাদক করে গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ ৬৯ সদস্যবিশিষ্ট কমিটিকে আগামী তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিউর রহমান আতিক এ কমিটি অনুমোদন করেন।

    উল্লেখ্য যে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ পারুল গত ০৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলা আওয়ামী লীগ কর্তৃক বহিস্কৃত হন। ফলে কমিটি পুনর্গঠন এর আবশ্যকতা সৃষ্টি হয়। কমিটিতে ইমরান আহাম্মদ তরো ও ফরিদ মিয়া সহ ০৬ জন সহ সভাপতি, মোঃ তৈয়ব আলী ও মোহাম্মদ রুহুল আমিন রুবেল যুগ্মসাধারণ সম্পাদক, মোঃ আবুল কাশেম গেদু ও মোঃ আক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক, মোঃ হুমায়ুন কোভিদ আইন সম্পাদক, মোহাম্মদ ফিরোজ মিয়া মেম্বার প্রচার সম্পাদক, মোহাম্মদ মিলন মিয়া কৃষি ও সমবায় সম্পাদক, মোহাম্মদ সুজন মিয়া তথ্য ও গবেষণা সম্পাদক, মোঃ কামাল পাশা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, মদ ইউনুস আলি দপ্তর সম্পাদক, মোঃ শোয়াইব আহমেদ ফারুক ধর্মবিষয়ক সম্পাদক, মোঃ আস আলি বন ও পরিবেশ সম্পাদক, মোঃ বাবুল মিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোছাম্মদ মমতাজ বেগম মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ আলাউদ্দিন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মোঃ সোহেল মিয়া যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোঃ হাবিবুর রহমান সবুজ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক,ও বাহারুল ইসলাম কে সাংস্কৃতিক সম্পাদক করে 69 সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে মোঃ আবদুস সুবহানকে কোষাধক্ষ্য করা হয়েছে।

    গত ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রত্যক্ষ ভোটে ফারুক আহমেদ পারুল সভাপতি ও মেজবাহুল বর পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ও সভাপতির মতবিরোধের কারণে গত দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে পারেননি তারা। পরে ২০২২ সালের ০৫ জানুয়ারি নির্বাচনে সাধারণ সম্পাদক মেজবাহুল বর পলাশকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রদান করেন আওয়ামী লীগ।

    এসময় ফারুক আহমেদ পারুল বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন।

  • হবিগঞ্জে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

    হবিগঞ্জে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

    যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ জেলায় পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস। দিবসের শুরুতে জেলার টাউন হলস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন জেলার সকল সরকারি প্রতিষ্ঠানের সদস্যবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

    এসময় বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

    হবিগঞ্জে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

    এরপর নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করেন।

    আজকের এই দিনের অন্যতম আকর্ষণ ছিল শতকণ্ঠে ৭ই মার্চের ভাষণ। শিশু কিশোরদের অংশগ্রহণে এই ভাষণ অন্য এক আকর্ষণ তৈরি করে শ্রোতাদের মাঝে।

    হবিগঞ্জে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

    জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: আবু জাহির।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মো: নাজমুল হাসান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভা মেয়র আতাউর রহমান সেলিম ও জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আলমগীর চৌধুরী।

    হবিগঞ্জে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

    এছাড়াও প্রেস ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • বানিয়াচংয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

    বানিয়াচংয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলায় উদযাপিত হয়েছে নানান আয়োজন। সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে দিনব্যাপি উক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

    (৭ মার্চ) সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শতকণ্ঠের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, এবং পুরস্কার বিতরণের শেষে উক্ত ঐতিহাসিক দিবসটির সমাপ্তি হয়।

    উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এমরান হোসেন, ২ নম্বর উত্তর -পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার প্রমুখ।

    উক্ত দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের এই ভাষণের ফলে মুক্তিযোদ্ধাদের মনে সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছিল। যার ফলশ্রুতিতে আমরা দীর্ঘ ৯ মাস পর অর্জিত হয় আমাদের স্বাধীনতা। পৃথিবীর বুকে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্র।

    পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র -ছাত্রীরা চমৎকারভাবে বঙ্গবন্ধুর ভাষণ ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • ২৬ বছর ৭ মার্চের ভাষণ প্রচার করতে দেয়নি বিএনপি – আবু জাহির

    ২৬ বছর ৭ মার্চের ভাষণ প্রচার করতে দেয়নি বিএনপি – আবু জাহির

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেশের পথে-প্রান্থরে প্রচার হলে বাঙালি জাতি অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হবে সেই ভয়ে দীর্ঘ ২৬ বছর ভাষণটি প্রচার করতে দেয়নি বিএনপি। স্বাধীনতা বিরোধীরা সেই ভাষণটি আড়াল করতে চেয়ছিল। স্বাধীনতার ইতিহাসকে লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে।

    সোমবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    তিনি আরও বলেন, মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ হলেও ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণ ছিল স্বাধীনতার মূলমন্ত্র। আর ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল জাতির পিতার দেশে ফেরার মাধ্যমে।

    এমপি আবু জাহির বলেন, বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণের তিনটি ধাপে বাঙালি জাতির ২৩ বছরের বঞ্ছনার কথা, সত্তরের নির্বাচন এবং ইয়াহিয়ার টালবাহানার কথা তুলে ধরে তিনি নির্দেশ না দিতে পারলেও যার যা কিছু আছে তাই নিয়ে শত্রæর মোকাবিলা করার জন্য বাঙালি জাতিকে আহবান জানিয়েছিলেন।

    তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা যুগে যুগে মহান বিজয়ের ইতিহাসকে বিকৃত করেছে। স্বাধীনতার ইতিহাস মুছে দিতে চেয়েছিল তারা। কিন্তু সফল হতে পারেনি। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের পথে-প্রান্থরে প্রচার হচ্ছে ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ। খুদে শিক্ষার্থীরাও এখন হৃদয়ে ধারণ করে ভাষণটি।

    জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।

    বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্সী আব্দুর রহিম জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ ও মশিউর রহমান শামীম প্রমুখ।

    আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সঞ্চালনা করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল ইভান।