Category: হবিগঞ্জ

  • সৈয়দ আহমুদুল হকের মৃত্যুবার্ষিকীতে খৎনা কার্যক্রম, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন

    সৈয়দ আহমুদুল হকের মৃত্যুবার্ষিকীতে খৎনা কার্যক্রম, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন

    হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে শিশুদের খৎনা কার্যক্রম, মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন করেছে আহমদুল হক ফাউন্ডেশন।

    এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় তিনি খৎনার জন্য আসা ৫৪ জন শিশুর হাতে এক হাজার টাকা করে উপহার প্রদান করেন জামাকাপড় ক্রয়ের জন্য। সংসদ সদস্য নিজ হাতে প্রতিটি শিশুকে টাকা প্রদান করেন। এ সময় শিশুরা আনন্দের সাথে টাকাগুলো গ্রহণ করে।

    এতে বক্তারা পৈল ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের জন্য এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও বিভিন্ন উন্নয়ন কাজের দাবি জানান। এ সময় অতীতের ন্যায় পৈল ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এমপি আবু জাহির।

    সৈয়দ আহমুদুল হকের মৃত্যুবার্ষিকীতে খৎনা কার্যক্রম

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের সভাপতি ও পইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ।

    সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সাবেক চেয়ারম্যান মোঃ সাহেব আলী এতে বিশেষ অতিথি ছিলেন।

    অনুষ্ঠানে পৈল ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নানা শ্রেণি পেশার সহশ্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুম সৈয়দ আহমদুল হক এর বিদেহী আত্মার মাগর্ফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন আমন্ত্রিত অতিথীবৃন্দ।

    ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানিয়েছেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫৪ জন শিশুকে সুন্নতে খৎনা, ওষুধ ও তাঁদেরকে বিভিন্ন ধরণের কাপড়-চোপড় উপহার দেয়া হয়েছে।

  • হবিগঞ্জের পর্যটন ও পণ্যের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন

    হবিগঞ্জের পর্যটন ও পণ্যের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন

    হবিগঞ্জের পর্যটন শিল্পের বিকাশ এবং এখানকার বিখ্যাত পণ্যকে কেন্দ্র করে সফলতার স্বপ্ন দেখনে উদ্যোক্তারা। আর এই স্বপ্ন এনে দিয়েছে দুই দিনের নেয়া হাতে কলমে প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা দেশের সবছেয়ে বড় অনলাইন ব্যবসার প্লাটফর্ম একশপে একাউন্ট চালু করেছেন।

    এটুআই এর সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে হবিগঞ্জ জেলার জেলা ব্রান্ডিং কার্যক্রমের স্বক্ষমতা উন্নয়ন সম্প্রসারণ এবং গতিশীলতা আনয়নের লক্ষ্যে দুই দিন ব্যাপি ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।

    রবিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের সমাপন হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী।

    প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে আরও সমৃদ্ধ করতে পেরেছেন বলে মন্তব্য করেন উই এর জেলা সহ প্রতিনিধি শেগুফতা চৌধুরী।

    তিনি বলেন, এতদিন আমরা জানতামনা কিভাবে একশপে হিসাব চালু করা যায় এবং সেখানে পণ্যের আপলোড দেয়া যায়। হাতে কলমে এই শিক্ষা আমাদেরকে অনেক উপকৃত করবে।

    একই মন্তব্য করেন প্রশিক্ষণে অংশ নেয়া এবং অনলাইন উদ্যোক্তা দিনা খান। তিনি বলেন, এই প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে একটি গ্রুপ চালু করা হয়েছে। সেখানে পারস্পরিক যোগাযোগ করা ছাড়াও বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যাবে।

    প্রশিক্ষণে জেলার ১৩ জন চা সম্পর্কিত উদ্যোক্তা, পর্যটন ব্র্যান্ডিং ও পণ্য উদ্যোক্তা ১৮জন, সাংবাদিক, ফেইসবুক ইউজার, ব্লগার ও গ্রাফিক্স ডিজাইনারসহ ৪০জন অংশগ্রহণ করেন।

    রবিবার প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে উপহার তুলে দেন প্রধান অতিথি।

  • কাশফিয়ান শিক্ষার্থীদের চড়ুইভাতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    কাশফিয়ান শিক্ষার্থীদের চড়ুইভাতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের চড়ুইভাতি উপলক্ষে আয়োজিত খেলাধুলার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠিত হয়েছে রোববার (১৩ মার্চ ২০২২) দুপুরে।

    পুরস্কার বিতরণী উপলক্ষে সবাইকে সান্ত্বনা দিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক মাসউদুল কাদির বলেন, যারা পুরস্কার পাচ্ছো না, তাদের মন খারাপের কিছু নেই। আগামী দিনগুলোতে আমরা সবাই ভালো করতে পারি। আবারও নানা বিষয়ে খেলাধুলা হবে। পুরস্কারও থাকবে।

    স্কুলের চড়ুইভাতি আয়োজনে অংশ নেয়ায় অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে স্কুল প্রতিষ্ঠাতা মাসউদুল কাদির বলেন, স্কুলের প্রাণ প্রিয় অভিভাবকবৃন্দ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটি যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেছেন। শিশুদের নিয়মিত স্কুলে পাঠাবেন দয়া করে। কোনো কারণেই বাচ্চারা যেনো স্কুলে আসা বাদ না দেয়। বিন্দু বিন্দু থেকেই শিশুদের মনে পাহাড়সম জ্ঞান জমা হয়। অভিভাবকদের সহযোগিতা ছাড়া শিক্ষার্থীরা নিজেদের সেরাটা কখনোই দিতে পারে না।

    মাসউদুল কাদির আরো বলেন, নিয়ম মেনেই সবাইকে স্কুলে আসতে হবে। যারা ভদ্র, নম্র হয় তারা সবসময় স্কুলের নিয়ম মানে। মা-বাবার কথা শোনে। সুতরাং, আমাদের বড় মানুষ হওয়ার জন্য এখনই প্রাক্টিস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।

    অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন, শান্তা চৌধুরী, হাফেজ শাহিন আলম, রিমা আক্তার, রোকশানা আক্তার হ্যাপী, আয়েশা আক্তার রুনা, সৈয়দা সফুরা আক্তার মুক্তা, কুলসুমা আক্তার প্রমুখ।

  • ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূর্ণ

    ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূর্ণ

    উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বহুল প্রতিক্ষিত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবিভাবক সদস্য পদে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে।

    গতকাল রোববার (১৩ মার্চ) সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পযন্ত বিদ্যালয়ের কক্ষে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়। নবীগঞ্জ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।

    ভোট গণনা শেষে নির্বাচনের প্রিজাইটিং অফিসার মাকসুদুল আলম সবার উপস্থিতিতে রেজাল্ট ঘোষনা করেন।

    অবিভাবক সদস্য পদে সাতজন প্রার্থী উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অভিভাবক সদস্য পদে আব্দুস শহীদ (ছাতা) প্রতীক নিয়ে ৩৩৬, আশাহীদ আলী আশা (দোয়াত কলম) প্রতীকে ৩০৮, চেরাগ আলী (গোলাপফুল) প্রতীকে ২৭৬ ও নূর আলী (দেয়াল ঘড়ি) প্রতীকে ১৮৮ ভোট পেয়ে অবিভাভক পদে সদস্য নির্বাচিত হয়েছেন।

    অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী চঞ্চল রায় (বই) প্রতীকে ১৮১, মঈনুল হোসেন (মাছ) প্রতীকে ১২৩ ও মোশাহিদ আলী (চেয়ার) প্রতীকে ১১২ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী সহ জনপ্রতিনিধি, শিক্ষক অবিভাভক বৃন্দ ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন।

    ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বপালন করেন নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম তিনি জানান, নির্বাচনে তফসিল ঘোষনার পরে করোনা বৃদ্ধি ও অনিবার্য কারণবসত নির্বাচন পিছিয়ে সর্বশেষ সুন্দর ও সুষ্ঠুভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় আজ নির্বাচন সম্পূর্ণ করতে পারলাম।

  • মাধবপুর সাত জুয়াড়ি গ্রেফতার

    মাধবপুর সাত জুয়াড়ি গ্রেফতার

    হৃদয় এস এম শাহ্-আলমঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন এর বুল্লা গ্রামে মাধবপুর থানার এস,আই, হুমায়ুন সংগীয় পোর্স নিয়ে পুলিশি অভিযান করে ইউনুস মিয়ার বসত বাড়ি থেকে সাত জুয়াড়ি কে আটক করেন।

    গ্রেফতার কৃত আসামি ইউনুস মিয়া (৫০) পিতা মৃত মারাজ মিয়া, মাফুজ মিয়া (৪৫) পিতা মৃত সাধু মিয়া, জব্বার মিয়া (৩৫) পিতা মৃত নুরধন মিয়া, বিমল পাল (৩৫) পিতা গিরেন্দ্র পাল, আলমগীর মিয়া (৪৫) পিতা মুহাম্মদ আব্দুল বাকির, সোহেল মিয়া (৩০) পিতা মৃত অহিদ মিয়া সর্ব সাং খাটুরা, ইউনুস আলী (৫০) পিতা মৃত খোরশেদ আলী সাং বানেশ্বর, বুললা ইউনিয়ন।

    গ্রেপ্তারের সময় আসামিদের কাছে থেকে তাস ও নগদ ২১২০/- টাকা উদ্ধার করে আসামিদের থানা হাজতে প্রেরণ করা হয়।

    এ ব্যাপারে ১৩ মার্চ রবিবার দুপুরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আসামিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এ ব্যাপারে জানতে চাইলে বুল্লা ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, আমার ইউনিয়নের জুয়া ও মাদক বন্ধে আমি সবসময় সক্রিয় ভূমিকা পালন করবো।

  • বানিয়াচংয়ে চোরসহ গ্রেফতার ৩

    বানিয়াচংয়ে চোরসহ গ্রেফতার ৩

    হ‌বিগ‌ঞ্জের বা‌নিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে চোরসহ ৩ আসামীকে গ্রেফতার করে‌ছে বা‌নিয়াচং থানা পু‌লিশ ।

    পু‌লিশ সূ‌ত্রে জানা যায়‌, ১২মা‌র্চ শনিবার দিবাগত রাতে ও‌সি মোহাম্মদ এমরান হোসেন দিকনির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই সঞ্জয় সিকদার, এসআই সবুজ কুমার নাইডু, এসআই ওমর ফারুক সংগীয় ফোর্সেয় সহায়তায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার পলাতক আসামী ১। আমির হোসেন(৩৩) পিতা- সঞ্জব আলী, গ্রাম – সাগর দিঘি পশ্চিম পাড় । গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ২। শ্রীকান্ত বৈষ্ণব (৪৮) পিতা- রতন বৈষ্ণব, গ্রাম- কচরা এবং ধর্তব্য অপরাধ রোধকল্পে আসামী ৩। রমজান মিয়া(২০) পিতা- মোঃ জহুর আলী, গ্রাম- আমানউল্লাহপুরকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • মাধবপুরে ডাকাতি করার প্রস্তুতি কালে গ্রেফতার দুই

    মাধবপুরে ডাকাতি করার প্রস্তুতি কালে গ্রেফতার দুই

    হৃদয় এস এম শাহ্-আলমঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নে বিভিন্ন স্থানে গোপনীয় প্রতিবেদনে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দুই ডাকাত কে গ্রেফতার করেন।

    পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ১৩মার্চ ২০২২ তারিখ ভোর রাত ০১.২০ ঘটিকার সময় থানার এসআই (নিঃ) ফজলে রাব্বী সহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে মাধবপুর থানাধীন ০৪ নং আদাঐর ইউপির অন্তর্গত আদাঐর সাকিনস্থ সমতা ব্রিক ফিল্ড এর পূর্ব পাশে নতুন মাটির রাস্তার উপরে ১৪/১৫ জন ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে  সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিয়া অবস্থান কালে ডাকাত দলের সর্দার সহ দুই জন কে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত ডাকাত ১। মোঃ কাজল মিয়া (২৬) পিতা-মৃত আব্দুল খালেক, সাং-পশ্চিম মাধবপুর পৌরসভা,২। রিপন ঘোষ (২৫) পিতা-সুধীর ঘোষ, সাং-কাটিয়ারা,মাধবপুর পৌরসভা।

    পরে আরো জানা যায়, ডাকাত দলের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র হলো ০৩টি রামদা, ০১টি চাপাতি, ০১টি ধারালো ছুরি, ০২টি বাঁশরে হাতলযুক্ত ফিকল।

    এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা ও গ্রেফতারকৃত ডাকাত মোঃ কাজল মিয়া ও রিপন ঘোষকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।