Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে শশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

    লাখাইয়ে শশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

    হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে শশুর বাড়ি থেকে মোঃ সাদেক মিয়া (৩৪) নামে এক জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

    সে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের খেলু মিয়ার পুত্র।

    ১৪ মার্চ সোমবার রাতের কোন এক সময় সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

    বাড়ীর লোকজন সকালে ঘুম থেকে উঠে তার লাশ দেখতে পায়।

    সে মোড়াকরি গ্রামে শশুর বাড়ীতে জায়গা জমি ঘর-বাড়ী তৈরী করে থাকতো।

    তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। লাখাই থান পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছে।

  • হবিগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত,  সড়ক অবরোধ

    হবিগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে কৃষক নিহত, সড়ক অবরোধ

    হবিগঞ্জ শহরতলীর পেট্টোল পাম্প এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে আয়াত আলী (৪০) নামের এক কৃষক মারা গেছেন। তিনি বহুলা ঠিকাদার বাড়ি এলাকার মকবুল হোসেনের পুত্র।

    ১৪ মার্চ সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ দিকে এ ঘটনায় নিহতের আত্মীয়সহ গ্রামবাসী হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ৩ নং পুল পেট্টোল পাম্প সড়কে ব্যারিকেড দেয়। এ ঘটনায় বিদুৎ কর্মকর্তাদের দায়ি করে সড়ক অবরোধ করা হয়।

    নিহত আয়াত আলী একজন কৃষক। তিনি সকালে গরুর ঘাস কাটতে সরকারি শিশু সদনের পাশের মাঠে যান। অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা তারে জড়িয়ে পড়লে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে আনা হয় সকাল ৮ টার দিকে। এসময় দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
    এদিকে এর প্রতিবাদে উত্তজিত জনতা ও নিহতের আত্মীয়রা সড়কে ব্যারিকেড দেয় সকাল সাড়ে ১০ টার দিকে।

    বেলা ১২ টার দিকে ট্রাফিক পুলিশসহ সদর থানা পুলিশ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

  • নবীগঞ্জে মাকে প্রহার করায় ছেলের ১৪ মাসের জেল

    নবীগঞ্জে মাকে প্রহার করায় ছেলের ১৪ মাসের জেল

    শাহরিয়ার আহমেদ শাওন॥ হবিগঞ্জের নবীগঞ্জে মাকে প্রহার করায় এক পুত্রকে ১৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

    জানা যায় গতকাল (১৩ মার্চ) রবিবার নবীগন্জ উপজেলার ৮ নং সদর ইউনিয়নের দত্তগ্রামের মাফু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (১৯) নেশার টাকার জন্য প্রায় সময়ই মাকে শারিরীক ও মানসিক নির্যাতন করত। এলাকার মানুষ ছেলেকে ভাল করে বুঝানোর পরও বিভিন্ন সময় তার মাকে লানচিত অপমান করতে থাকে ।

    এক পর্যায়ে তার মা মাফু মিয়ার স্ত্রী অতিষ্ঠ হয়ে নবীগঞ্জ ইউএনও বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন । এরেই প্রেক্ষিতে গতকাল ইউ এনও ঘটনা স্থলে গিয়ে ছেলে জাহাঙ্গীর মিয়াকে কে আটক করেন পরে এলাকাবাসী ও তার জবান বন্দী নিয়ে দুষি প্রমানিত হওয়ায় মোবাইল কোর্টের অপরাধ দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারায় তাকে ১৪ মাসের কারাদন্ড প্রদান করেন নবীগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

  • মাধবপুরে ২৮ কেজি ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, গ্রেপ্তার-১

    মাধবপুরে ২৮ কেজি ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, গ্রেপ্তার-১

    হবিগঞ্জের মাধবপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৮ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক অরুন সরকার (৫৫) কে আটক করা হয়েছে। অরুন সরকার মৃত অনুকুল সরকারের ছেলে।

    সোমবার রাত সাড়ে ১২ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুন সরকারের বাড়িতে অভিযান চালায়ি অরুণ সরকারের বসত ঘরের একপাশে গরু রাখার ঘরে প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিশাল আকৃতির কষ্টিপাথরে শিবলিঙ্গ মুর্তি উদ্ধার করে।

    মাধবপুরে ২৮ কেজি ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার

    উদ্ধারকৃত মূর্তিটির ওজন ২৭ কেজি ৯শ গ্রাম। যার আনুমানিক মূল্য ২৮ কোটি টাকা।

    পুলিশের ধারনা, অরুণ সরকার মূর্তিটি পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। কিন্তু দরদামে বনিবনা না হওয়ায় বিক্রি হয়নি। এরই মধ্যে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মূল্যবান মুর্তিটি অরুনের হেফাজত থেকে উদ্ধার করে।

    মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

  • বানিয়াচংয়ে ইজিবাইক উল্টে চালক নিহত

    বানিয়াচংয়ে ইজিবাইক উল্টে চালক নিহত

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ইজিবাইক উল্টে চালক মিনহাজ উদ্দিন কাপ্তান (৩২) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে জিলুয়া গ্রামের নিকট সোমবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৪টায়। দূর্ঘটনাস্থল থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাঘ মহল্লার মৃত মোবারক আলীর পুত্র নিহত ব্যাক্তি মিনহাজ উদ্দিন কাপ্তান। পেশায় ইজিবাইক চালক মিনহাজ উদ্দিন ১ সন্তানের জনক।

    আড়িয়ামুগুর গ্রামের জলাশয় থেকে প্রতিদিন ভোরে মাছ সংগ্রহ করে সে মাছের আড়তে নিয়ে যেত। ঘটনার সময়ও সে তার ইজিবাইক নিয়ে মাছ সংগ্রহের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একা একা রওনা দেয়।

    আড়িয়ামুগুর থেকে কিছুদূরে জিলুয়া গ্রামের নিকট পৌছলে ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে নিচের খাদে পড়ে। ওই সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়।

    দূর্ঘটনাস্থল বানিয়াচং থানা ও আজমিরীগঞ্জ থানার সীমান্তবর্তী হওয়ায় উভয় থানার পুলিশ ঘঠনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। খবর পেয়ে সার্কেল এসপি পলাশ রঞ্জন দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    এ ব্যাপারে ইউপি সদস্য উজ্জ্বল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৫ বোনের একমাত্র ছোটভাই মিনহাজ উদ্দন। তার বাবার মৃত্যুতে পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হিসেবে পরিবারের হাল ধরেছিলো। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়বে।

    আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই থানা পুলিশ লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেছে।

  • যৌতুক মামলায় দন্ডপ্রাপ্ত নবীগঞ্জের জোবায়ের গ্রেফতার

    যৌতুক মামলায় দন্ডপ্রাপ্ত নবীগঞ্জের জোবায়ের গ্রেফতার

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে যৌতুকের মামলায় ০৫ বছরের দন্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করে।

    দন্ডপ্রাপ্ত ব্যক্তি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কামারগাঁও এলাকার বাসিন্দা জোবায়ের আহাম্মদ চৌধুরীর ছেলে মোঃ আমিনুর রহমান চৌধুরী ইমন (২৮)।

    গ্রেফতারী পরোয়ানা মূলে জানা যায়, ২০১৮ সালে যৌতুকের জন্য ইমনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা হয়। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণীত হওয়ায় বিজ্ঞ আদালত পলাতক আসামীর বিরুদ্ধে ০৫ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন।

    পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আসামী আপীল করে এবং ২০২১ সালে আপীলের রায়ে আদালত তার পূর্বের সাজা বহাল রেখে আসামীকে সর্বোচ্চ শাস্তি দিলে আসামি পলাতক হয়ে যায়।

    গত ১৩ মার্চ ২০২২ ইং সকালে হুমায়ুন রশিদ চত্তর সংলগ্ন বাস স্ট্যান্ড হতে দন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে।

    পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত পলাতক আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • র‌্যাব এর অভিযানে ১৮ বছর পর বনদস্যু লিটন গ্রেফতার

    র‌্যাব এর অভিযানে ১৮ বছর পর বনদস্যু লিটন গ্রেফতার

    ১৮ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বনদস্যু মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী লিটন সাঁওতালের। দন্ডপ্রাপ্ত বনদস্যু হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ফুলছড়ি বস্তি এলাকার বাসিন্দা জুনু সাঁওতালের ছেলে লিটন সাঁওতাল (৪২)।

    জানা যায়, ২০০৪ সালে বন আইন অমান্য করায় লিটনের নামে মামলা হয়। মামলা রুজুর পর সাক্ষীরা সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় হবিগঞ্জের বন বিচার আদালত-১ উক্ত বনদস্যুর বিরুদ্ধে ০৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা সম্বলিত সাজা গ্রেফতারী পরোয়ানা জারী করে।

    এরই ধারাবাহিকতায় ঘটনার দিন রবিবার (১৩ মার্চ, ২০২২) দুপুর ১টা পয়ত্রিশে হবিগঞ্জ এর অপারেশন টিম (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) চুনারুঘাটের আমতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    উল্লেখ্য, র‌্যাব-৯ বনদস্যুদের প্রতি গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়াও পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত বনদস্যুকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।