Category: হবিগঞ্জ

  • মাধবপুরে ছিনতাই হওয়া ট্রাকের চাকায় পিষ্ট হয় ৩ জন নিহত

    মাধবপুরে ছিনতাই হওয়া ট্রাকের চাকায় পিষ্ট হয় ৩ জন নিহত

    আবুল হোসেন সবুজ ও হৃদয় এস এম শাহ-আলমঃ

    ট্রাক ছিনতাই করে পালানোর সময় মাধবপুরে পৃষ্টে দিয়েছে ৩ জনকে । ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে এ ঘটনা ঘটে।

    টাঙ্গাইল মির্জাপুর সান ইটভাটা থেকে মোঃ মমিন মিয়ার মালিকানাধীন ঢাকা মেট্রো ট-২০ – ০৮৪৬ নং ট্রাকটি অজ্ঞাত নামা ছিনতাইকারীরা গতরাত ৯ টার দিকে নিয়ে আসলে ৯৯৯ এ কল করে ট্রাকের মালিক ।

    ছিনতাই হওয়া ট্রাকটি আজ শনিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে দ্রুত গতিতে পালানোর সময় মাধবপুর পৌরসভার ফায়ার সার্ভিস এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়।

    এতে ঘটনাস্থলেই উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০) নিহত হন। গুরুতর আহত অবস্থায় ওই ইউনিয়নের মুরাদপুর গ্রামে মৃত মালেক মিয়া ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮) ও পুর্ব মাধবপুর গ্রামের মৃত খালেক মিয়া ছেলে অটোরিকশা চালক মোঃ সামাদ আলী (৪৫) কে সিলেট নেওয়ার পথে মারা যায় বলে পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, শনিবার সকাল পৌনে ৭টার দিকে সিলেটগামী ছিনতাই হওয়া ওই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহতবস্তায় অটোরিকশা চালক ও অপর যাত্রীকে সিলেটের নেওয়ার পথে মৃত্যু বরন করে।
    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইনুল ইসলাম জানান- ঘাতক ট্রাকটি ছিনতাইকারীদের হেফাজতে ছিল। ট্রাকের কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে নিহত মফিজুল মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

    দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে প্রতি মধ্যে তারা মারা যায়। ট্রাক-অটোরিকশা দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

  • লাখাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর  জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস   ২০২২ উদযাপিত

    লাখাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস ২০২২ উদযাপিত

    লাখাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুজিব জন্মশত বার্ষিকী ও শিশু দিবস ২০২২ইং উপলক্ষে নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় এক উপজেলা হেলিপ্যাড মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনে সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মোঃ আফজালুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভেকেট মুশফিউল আলম আজাদ।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম বিশেষ অতিথি হিসাবে রাখেন লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা আবু হেনা মোস্তফা জামান, বীর মুক্তি যোদ্ধা কেশব চন্দ্র রায়, শাহ রেজাউদ্দীন দুলদুল, মাস্টার আব্দুল মতিন, এডভোকেট আলী নোয়াজ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিক বৃন্দ প্রমুখ।

    আলোচনা শেষে জন্মশত বার্ষিকীর কেক কাটা হয়। এবং পরে বীর মুক্তি যোদ্ধাদের কে নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। পরে জন্মশত বাষিকী উপলক্ষে ৭ দিন ব্যাপী প্রদর্শনি মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। সুবর্নজয়ন্তী জন্মবার্ষিকী উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসনের ২২ টি স্টলে স্হান পায়। অনুষ্টান শুরুতে কোরআন তিলাওয়াত করেন বীর মুক্তি যোদ্ধা নুরুল ইসলাম এবং গীতা পাঠ করেন গৌতম চন্দ্র রায়।

  • চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন

    চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন

    বিভেদ নয় ঐক্য চাই – চুনারুঘাট বাসীকে কাছে চাই, এই শ্লোগানকে সামনে রেখে আগামী দুই বছের জন্য চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের কার্য নির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

    উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ হলেন, সুহেল তরফদার – সৌদি আরব,মোস্তাক আহমেদ -ইউ কে, সুলতান আহমেদ -ইউ এস এ, লেয়াকত চৌধুরী -ইউ কে, কাওছার তরফদার- সৌদি আরব, সেলিম চৌধুরী -ইউ কে, শামসুর রহমান- ইউ কে, শোয়েব চৌধুরী – ইতালি, শফিকুর রহমান – ফ্রান্স। আফরোজ মিয়া – ইউ এস এ।

    কার্যকরী পরিষদের সভাপতি এইচ কে ফয়সাল আহমেদ – কাতার, সিনিয়র সহ-সভাপতি সেলিম জমাদার- ওমান, সহ-সভাপতিবৃন্দ হলেন, শামসুল হক – ফ্রান্স, আব্দুল মুকিত – লন্ডন, মো: বিল্লাল হোসেন – সৌদি আরব, কামাল পারভেজ – সৌদি আরব, মীর আব্বাস – সৌদি আরব, জিতু মিয়া- সৌদি আরব।

    সাধারণ সম্পাদক সাজিদুর রহমান (জুমেন) – কাতার, সহ-সাধারণ সম্পাদক মহিবুর রহমান – মালয়েশিয়া, সিরাজ মিয়া – সৌদি আরব, আব্দুল কাইয়ূম (আক্তার) – সৌদি আরব, রাসেল আহমেদ – গ্রীস, শিহাব তানভীর – লন্ডন।

    সাংগঠনিক সম্পাদক মীর রাজীব – ওমান, মোহাম্মদ ফয়সল – দুবাই, শেখ শাহীন- ওমান, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান লিটন – ইটালি, ইমন মিয়া – সৌদি আরব, সুজন মিয়া – স্পেন, মুজিবুর রহমান – স্পেন, জিহাদ তরফদার- সৌদি আরব, তানিম ইকবাল – ওমান।

    অর্থ সম্পাদক হোসাইন আহমেদ – ওমান, সহ-অর্থ সম্পাদক আব্দুল মালেক মনির – সৌদি আরব। প্রচার সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ – দুবাই, সহ প্রচার সম্পাদক ইদ্রিস আলী পাটান – ওমান। প্রকাশনা বিষয়ক সম্পাদক এম কে মর্তুজ – মালদীপ, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ পলিন মিয়া – ওমান।

    দপ্তর বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন আইয়ুবী – কাতার, সহ দপ্তর সম্পাদক মোঃ ফারুক মিয়া দুবাই। সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মীর সুমন – সৌদি আরব, সহ সমাজ কল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন – সৌদি আরব। শিক্ষা বিষয়ক সম্পাদক মনির খান – দুবাই, সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক, হৃদয় খান – সৌদি আরব।

    সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ ডালিম মিয়া – কাতার, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল-আমিন আহমেদ রাজ। কর্মসূচি বিষয়ক সম্পাদক শেখ হারুন- ওমান, সহ কর্মসূচি বিষয়ক সম্পাদক মোঃ আলী হরমুজ – সৌদি আরব।

    ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের রনি – সৌদি আরব, ক্রীড়া বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হান্নান – দুবাই।

    মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. নারগিস জাহান, যুব বিষয়ক সম্পাদক নোমান মিয়া লন্ডন, স্বাস্থ বিষয়ক সম্পাদক আব্দুল সালাম – ওমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিয়াদুজ্জামান সিয়াম – দুবাই, মানবাধিকার বিষয়ক সম্পাদক খলিলুর রহমান দুবাই।

    যুগ্ম সম্পাদক পদে যারা আছেনঃ হারুনুর রশিদ – সৌদি আরব, আব্দুল মন্নান – সৌদি আরব, সাইফুর রহমান – দুবাই, মোঃ মিজান মিয়া সৌদি আরব, সোহেল রানা জমাদার – ওমান, সুমন মিয়া তালুকদার -ওমান, আল আমিন জমাদার- মালয়েশিয়া, মোঃ এনাম- সৌদি আরব, কাউছার মিয়া-দুবাই, আব্দুল খালেক – সৌদি আরব, আব্দুস শহীদ – দুবাই, মোঃ খলিলুর রহমান লিটন – সৌদি আরব, মোঃ সাহিন তালুকদার – দুবাই।

    সরোয়ার সহিদ জুহান- কাতার, ফেরদৌস জাকারিয়া জয় -সৌদি আরব, রাজন মিয়া – সৌদি আরব, রুবেল মিয়া (১) দুবাই, রাজু আহম্মেদ – সৌদি আরব, ইমরুল হাসান।

    নির্বাহী সদস্যগন হলেনঃ মোহাম্মাদ রুবেল মিয়া – সৌদি আরব, আলাউদ্দিন – দুবাই, ইয়াকুত মিয়া- ওমান, সুমন – সৌদি আরব, নুর ইসলাম- দুবাই, নুরুদ্দিন – ওমান, তাজুল ইসলাম- দুবাই, মোঃ জাবেদ সৌদি, জাপরান – ওমান, বাবর আলী-দুবাই, তাজুল ইসলাম – সৌদি আরব, মোঃ একলাস মিয়া- সৌদি আরব, মোঃ আওয়াল -ওমান, মোঃ ইসমাইল – সৌদি আরব, মোঃ ফয়ছল মিয়া- সৌদি আরব, তৌফিক মিয়া- দুবাই, কাউছার মিয়া- দুবাই, হিরন মিয়া- সৌদি আরব, রুজেল মিয়া- দুবাই, সাইফুল ইসলাম (রাজু)- দুবাই, মাসুক মিয়া- দুবাই, আসুক মিয়া- দুবাই, ইমন মিয়া- দুবাই, আব্দুল মালেক- কাতার, শাহীন মিয়া (১) দুবাই, লুৎফুর রহমান- সৌদি আরব, রুবেল মিয়া (২) দুবাই, শাহীন মিয়া মিয়া (২) দুবাই, আয়ুব আলী- সৌদি আরব, উবায়দুর রহমান জুন্নুন- দুবাই, মিজান মিয়া- দুবাই, আফরুজ মিয়া- কাতার, মাসুদ মিয়া- কাতার, আফজাল মিয়া- কাতার, ওমর ফারুক- সৌদি আরব, বাচ্ছু মিয়া- দুবাই, আইয়ুব আলী- সৌদি আরব, সৈয়দ আলী- দুবাই, নুরুল ইসলাম- কাতার, রাজু আহমে – দুবাই, মোঃ রজব আলী- দুবাই, মোঃ শিপার- সৌদি আরব, মোঃ মারজান- সৌদি আরব, এখলাস চৌধুরী- সোদি আরব, রাজন মিয়া- সৌদি আরব, আব্দুল আলী দুধু- দুবাই।

  • চুনারুঘাটে গাজাসহ দুই ব্যবসায়ী আটক

    চুনারুঘাটে গাজাসহ দুই ব্যবসায়ী আটক

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা হতে একটি প্রাইভেট কার থেকে দুইজন মাদক ব্যবসায়ী সহ ২০.৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

    গোপন সূত্রে খবর পেয়ে শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজারের একটি আভিযানিক দল মঙ্গলবার দেওরগাছ ইউনিয়নের আমতলী সাকিনের আমতলী আদর্শ বাজারস্থ পাকাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময়ে একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে সেখান থেকে ২০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    সেই সঙ্গে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ওই প্রাইভেট কারসহ দুজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের নাম- মোঃ শাহ আলম (২৮) ও মোঃ সাইদুল ইসলাম (২৬)। তাদের বাড়ি সুনামগঞ্জের সদর উপজেলায় অবস্থিত ওয়েজখালী গ্রামে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীদ্বয় একই গ্রামের বাসিন্দা এবং একে অপরের সহযোগীতায় সীমান্তবর্ত্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেট কারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দিত এবং দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। উক্ত ঘটনায় জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য র‌্যাব নিজেই বাদী হয়ে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • হবিগঞ্জে বঙ্গবন্ধু ভলিবল টুর্ণামেন্ট উদ্বোধন

    হবিগঞ্জে বঙ্গবন্ধু ভলিবল টুর্ণামেন্ট উদ্বোধন

    মুজিব বর্ষ উপলক্ষে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে বঙ্গবন্ধু ভলিবল টুর্ণামেন্ট। বুধবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

    উদ্বোধনী খেলায় চুনারুঘাট উপজেলা ২-০ সেটে লাখাই উপজেলাকে এবং নবীগঞ্জ উপজেলা হবিগঞ্জ ডিএসএকে ২-০ সেটে পরাজিত করে।

    ভলিবল উপ-কমিটির আহবায়ক এডভোকেট শাহ ফখরুজ্জামান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট বিভৎসু চক্রবর্ত্তী বিভুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল আলম, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম।

    হবিগঞ্জে বঙ্গবন্ধু ভলিবল টুর্ণামেন্ট উদ্বোধন

    অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হুমায়ন কবির শাহেদ, সদস্য জামাল উদ্দিন খোকন, মশিউর রহমান নাঈম, ফেরদৌস আহমেদ, চুনারুঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, লাখাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, ক্রীড়া সংঘটক আব্দুল মোতালিব মমরাজ, শহিদুর রহমান লাল, আব্দুল মজিদ ও আব্দুর রাজ্জাক বকুল প্রমুখ।

    টুর্ণামেন্টে জেলার ১২টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল চুনারুঘাট উপজেলা, লাখাই উপজেলা, বানিয়াচং উপজেলা, নবীগঞ্জ উপজেলা, হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌরসভা, সরকারী শিশু পরিবার, জেলা পুলিশ, পিবিআই হবিগঞ্জ, হবিগঞ্জ কারাগার, ডিএসএ হবিগঞ্জ ও ডিএসএ ব্রুজ হবিগঞ্জ। আগামী ২২ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

  • যুক্তরাষ্ট্রস্থ”মাধবপুর ফাউন্ডেশন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

    যুক্তরাষ্ট্রস্থ”মাধবপুর ফাউন্ডেশন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

    হবিগঞ্জের মাধবপুরে যুক্তরাষ্ট্রস্থ”মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক”কর্তৃক উপজেলার বিভিন্ন স্কুলের ২৪ জন গরীব,মেধাবী,দুস্থ শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে নগদ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

    বুধবার(১৬ মার্চ) দুপুরে উপজেলা মিলনায়তন সচ্ছতা’য় আয়োজক গোলাম কিবরিয়া চৌধুরীর তত্বাবধানে ও মোঃ মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় “মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক”কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃজাকির হোসেন চৌধুরী ওয়াসিম।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃহাবিবুর রহমান মানিক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃআশরাফ আলী,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দিজেন্দ্র আচার্য্য।

    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আপন মিয়া,ফারুক পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,সাংবাদিক মোঃআলাউদ্দিন আল রনি,রোকন উদ্দিন লস্কর,আইয়ুব খান,অলিদ মিয়া,শংকর পাল সুমন প্রমুখ ।

    সংঘটনের পক্ষে বক্তারা বলেন ভবিষ্যতে আরো বেশি সংখ্যক মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে।

    এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে সুযোগ পাওয়া গরীব ছাত্র-ছাত্রীর পড়াশুনার সম্পূর্ণ খরচ সংঘটনের পক্ষ থেকে বহন করা হবে।

  • পৃথিবীর বড় গ্রাম বানিয়াচং এবং অমিত সম্ভাবনা

    পৃথিবীর বড় গ্রাম বানিয়াচং এবং অমিত সম্ভাবনা

    দি‌লোয়ার হোসাইনঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং বর্তমানে বিশ্বের বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত। ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন এই বানিয়াচং গ্রাম।

    গ্রামটির নামকরণ সম্পর্কে বহু মতভেদ রয়েছে। অনেকের মতে, বানিয়াচংয়ে পুটিয়াবিল নামে একটি প্রকাণ্ড বিল ছিল। এই বিলে নানাজাতীয় পাখি বসবাস করত। বানিয়া নামে এক শিকারি এই বিলে একটি চাঙ নির্মাণ করে পাখি শিকার করত। কালক্রমে এই বিলটি প্রাকৃতিক কারণে ভরাট হয়ে গেলে বহু উচ্চ বৃক্ষলতাপূর্ণ ভূমিতে পরিবর্তিত হয়। এ ‘বানিয়া’ ও ‘চাঙ’ শব্দ থেকে বানিয়াচং নামের উৎপত্তি বলে বেশিরভাগ মানুষের ধারণা।

    গ্রামটিতে জন্ম নিয়েছেন কয়েকজন দেশবরেণ্য মহান ব্যক্তি। তাদের মধ্যে কেউ আবার বিশ্বজয়ও করেছেন। সৃষ্টিকর্তা যেন নিজে অকৃপণ হস্তে সবকিছু দান করেছেন। তারপরও গ্রামটিতে উন্নয়নের ছোঁয়া তেমনভাবে লাগেনি।

    ৩২ দশমিক ৪৩ বর্গমাইল আয়তনের গ্রামটিতে প্রায় ১ লাখ ৩৫ হাজার লোক বসবাস করে। এর বেশিরভাগ লোক কৃষি কাজের সাথে জড়িত।

    ঐতিহাসিক কমলারানীর সাগরদিঘি, লক্ষ্মীবাউরের জলাবন, রাজবাড়ী, বাইসাইকেলে প্রথম বিশ্ব ভ্রমণকারী ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি, মোগল আমলের প্রাচীন মসজিদসহ রয়েছে অনেক পুরাকীর্তি, যা দিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।

    Baniachong-Rajbari-রাজবাড়ীর-ধ্বংসাবশেষ
    রাজবাড়ীর ধ্বংসাবশেষ।

    ১৯৯৭ সালের ১৯ অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় এলআর হাইস্কুল মাঠের জনসভায় সাগরদিঘিকে ঘিরে পর্যটন কেন্দ্র করার ঘোষণা দেন। দিনাজপুরের রামসাগরের আদলে সাগরদিঘির পাড়েও পর্যটন পার্ক গড়ে তোলা হবে তিনি বলেছিলেন।

    প্রধানমন্ত্রীর ঘোষণার প্রায় ২১ বছর পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে আলোর মুখ দেখেনি। বিশেষজ্ঞদের মতে, দর্শনীয় স্থানগুলো নিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে পাল্টে যেত গ্রামটির অর্থনৈতিক চিত্র। সরকারেরও রাজস্ব আয় হতো কোটি টাকা।

    দেশবরেণ্য ও বিশ্বজয়ী ব্যক্তিরা এই গ্রামে জন্ম নিলেও গ্রামটিতে শিক্ষার ছোঁয়া তেমনভাবে লাগেনি। শিক্ষার হার মাত্র শতকরা ৫৮ ভাগ।

    পঞ্চাশ খ্রিস্টাব্দে বানিয়াচং গ্রামের গোড়াপত্তন হয় বলে ধারণা। সাধারণত কয়েকটি পাড়া বা মহলা নিয়ে গঠিত হয় গ্রাম। কিন্তু এই সংজ্ঞাকে অচল করে দিয়ে ১২৮টি পাড়া নিয়ে গঠিত এই বৃহত্তম গ্রামটি, যার আয়তন ৩২ দশমিক ৪৩ বর্গমাইল। ৪টি ইউনিয়ন পরিষদে বিভক্ত করা গ্রামটির জনসংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার।

    গ্রামে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের বসবাস। অনাধিকাল ধরে এই দুই সম্প্রদায়ের মাঝে চলে এসেছে সামাজিক সম্প্রীতি। ৮০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। সম্প্রতি প্রবাসীদের সংখ্যা বেড়েছে বহুগুণে। বিদেশি রেমিট্যান্স আর্থসামাজিক উন্নয়নে অন্যতম অবদান রাখছে।

    lokkibaor-jolabon-baniyachong-লক্ষীবাওর-জলাবন
    লক্ষীবাওর জলাবন।

    জানা গেছে, এক সময় পৃথিবীর বৃহত্তম গ্রাম ছিল যুক্তরাষ্ট্রের শিকাগো। তখন বানিয়াচং ছিল এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম। শিকাগো নগরে রূপ নেওয়ায় আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে বানিয়াচং।

    ২০০৪ সালের ৭ জুন বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোদাব্বির হোসেন চৌধুরী বানিয়াচং উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বানিয়াচং পৃথিবীর বৃহত্তম গ্রাম।

    এ ছাড়া ড. শেখ ফজলে এলাহী বাচ্চুর ‘বানিয়াচং-এর ইতিবৃত্ত’ বইটিতে পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং বলে উল্লেখ করেন। সুলতানি আমলে করদ রাজ্য ও মোগল আমলে সুনামগঞ্জের তাহিরপুর থেকে স্থানান্তরিত লাউর রাজ্যের রাজধানী ছিল বানিয়াচং।

    দ্বাদশ শতাব্দীতে গ্রামটিতে কমলারানীর দিঘি খনন করেন রাজা পদ্মনাভ। ৬৬.৯২ একর আয়তনের কমলারানীর দিঘি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি হিসেবে স্বীকৃত। সাগরের মতো বিশাল হওয়ায় অনেকে সাগরদিঘিও বলে থাকে।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পল্লি কবি জসীম উদ্দীন বানিয়াচং পরিদর্শনে এলে সাগরদিঘির প্রাকৃতিক পরিবেশও সৌন্দর্যে মুগ্ধ হন এবং এর পাড়ে বসে ‘ও রানী কমলাবতীর দীঘি’ নামে একটি কবিতা লিখেছেন।

    এ ছাড়া গ্রামটিতে মজলিশ খাঁর দিঘি, ঠাকুররানীর দিঘি, দেওয়ান দিঘি ও জামাল খাঁর দিঘি নামে চারটি দিঘি রয়েছে।

    bithongol-akhra-বিথঙ্গলের-আখড়া
    বিথঙ্গলের আখড়া।

    পুরানবাগ মসজিদ, বিবির দরগা, কালিকাপাড়া, দুই নম্বর (রাজবাড়ি) মসজিদ, রাজবাড়ির ধ্বংসাবশেষ, জয়কালী মন্দির, শ্যামবাউলের আখড়া প্রাচীন স্থাপত্যের নির্দশন হিসেবে এখনো দণ্ডায়নমান। তবে এসব প্রাচীন ঐতিহ্য রক্ষার কোনো লক্ষণ নেই সরকারি বা বেসরকারিভাবে।

    বৃহত্তম এই গ্রামটিতে যারা জন্ম নিয়ে দেশ ও বিশ্ববরেণ্য হয়েছেন তারা হলেন, বাইসাইকেলে প্রথম বিশ্ব ভ্রমণকারী ভূপর্যটক রামনাথ বিশ্বাস, নাইট উপাধিতে ভূষিত ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা দুই সহোদর স্বর্গীয় হেমসেন ও সুশীল সেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহযোদ্ধা মরহুম মৌলভী আব্দুল্লাহ, সাবেক মন্ত্রী ও সাংবাদিক সিরাজুল হোসেন খান, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এ ছাড়া রয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি রজত মোহন নাগ সহ আর অ‌নে‌কে।