Category: হবিগঞ্জ

  • তরুণদেরকে স্কাউটে উদ্বুদ্ধ করার আহবান জানালেন এমপি আবু জাহির

    তরুণদেরকে স্কাউটে উদ্বুদ্ধ করার আহবান জানালেন এমপি আবু জাহির

    তরুণ সমাজকে মাদকসহ নানা ধরণের নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে রাখতে তাঁদেরকে স্কাউটে উদ্বুদ্ধ করার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার উদ্যোগে উপদল নেতা কোর্স ও পিএস প্রস্তুতি ক্যাম্পের মহা তাঁবু জলসার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

    এ সময় স্কাউটের উন্নয়নে বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন এমপি আবু জাহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা স্কাউটসের কমিশনার কাজী কামাল উদ্দিন।

    তরুণদেরকে স্কাউটে উদ্বুদ্ধ করার আহবান জানালেন এমপি আবু জাহির

    বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির ও অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তা আব্দুল মোছাব্বির।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শাহজাহান কবির ও সঞ্চালনায় ছিলেন প্রমথ সরকার।

  • মানুষের সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই

    মানুষের সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই

    নবীগঞ্জে খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থবিধি, রক্তশুন্যতা, অপুষ্টি এবং স্বাস্থকর বার্ধক্য বিষয়ক কর্মশালা (Workshop on Food safety, Food Hygine, Anemia & Malnutrion and Healthy Aging) অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এর আয়োজনে ও হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ১ দিন ব্যাপি আয়োজিত কর্মশালা অনুষ্ঠানটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফয়সল রহমান এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ নূরউদ্দিন।

    এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, মেডিকেল অফিসার ডাঃ আফজল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সন্তুষ কুমার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির, বিশিষ্ঠ সমাজসেবক আব্দুল হামিদ লিকসন, আব্দুল বাছিত চৌধুরী, মাওলানা শিহাব উদ্দিন ডাঃ পলাশ চৌধুরী, অফিস সহকারী গনিউর রহমান রাসেল, সংরক্ষিত আসনের সদস্য সামছুন্নাহার, ফাতেমা বেগম প্রমুখ।

    বক্তারা বলেন, নিরাপদ খাদ্যের বিষয়টি বর্তমানে বেশ আলোচিত। নানাভাবে খাদ্যে ভেজাল ও কীটনাশক ব্যবহৃত হচ্ছে। মানুষ এ খাবার গ্রহণ করছে। পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছে। মানুষের সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করা জন্য সকলকে সচেতন থাকতে হবে।

  • সাংবাদিক শরিফ পুনরায় আজমিরীগঞ্জের সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত

    ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন আজমিরীগঞ্জ উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷

    ৩০ মার্চ বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শিবপাশা বাজারে ভোটগ্রহণ চলে৷ নির্বাচনে আজমিরীগঞ্জ উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শরিফ চৌধুরী ১১১ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ৪০ ভোট৷

    এ নিয়ে সাংবাদিক শরিফ চৌধুরী ৮ম বারের মতো আজমিরীগঞ্জ উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন৷

    নির্বাচনে ১৩ টি পদের মধ্যে ৯ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ ৪ জন পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বিজয়ী নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তকবির মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ টিটু মিয়া৷

    নির্বাচিত সদস্যরা হলেন মোঃ দেলোয়ার হোসেন, মোঃ দুলাল মিয়া, মোঃ নিজাম উদ্দিন ও মোঃ জাবেদ মিয়া।

    বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেন সহসভাপতি মোঃ মিনু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিনুর তালুকদার বাচ্চু, কোষাধ্যক্ষ মোঃ আশিকুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আলিমুল মিয়া৷

  • ১২ বছর পর বানিয়াচং উপজেলা বিএনপি‘র সম্মেলন

    ১২ বছর পর বানিয়াচং উপজেলা বিএনপি‘র সম্মেলন

    দি‌লোয়ার হোসাইনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা বিএনপি‘র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে। সম্মেলন ঘিরে দলটির স্থানীয় নেতা-কর্মী ও দলীয় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্যনীয়।

    ১ এপ্রিল শুক্রবার স্থানীয় কামালখানী নাজমুল হাসান জাহেদ ইনষ্টিটিউটে সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে। সকাল ১১টায় সম্মেলন উদ্ধোধন করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ জেড এম ডাঃ জাহিদ হোসেন। এছাড়াও জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

    বেলা ২ঠা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করার কথা রয়েছে। বানিয়াচং উপজেলা কমিঠির নতুন সভাপতি ও সাধারন সম্পাদক বাছাইয়ের জন্য ভোট গ্রহন করা হবে। মোট কাউন্সিলর রয়েছেন ১ হাজার ৬৫ জন।

    সম্মেলনে সভাপতি পদে মোট প্রার্থী হয়েছেন ২ জন। তারা হলেন, উপজেলা বিএনপি‘র সাবেক আহবায়ক মুজিবুল হোসেন মারুফ ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ।

    সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৫ জন তারা হলেন সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, এডঃ আব্দুল কাদির,মুহিবুর রহমান বাবলু, নকিব ফজলে রকিব মাখন।

    একমাস ব্যাপী দলীয় প্রার্থীদের প্রচার প্রচারণায় ছিল অভিনব পদ্ধতি। এক সাথে একই মঞ্চ থেকে প্রার্থীরা নিজেদের প্রচারণা চালিয়েছেন। প্রত্যেকে মাত্র ৭ মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন।

    কেউ কারো বিরুদ্ধে বিষেদাগার বা উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত ছিলেন। এতে করে সময় ও অর্থ সাশ্রয় যেমন হয়েছে তেমনি একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে ভ্্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা হয়েছে।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা বিএনপি‘র আহবায়ক লুৎফুর রহমান জানান, করোনা পরিস্থিতি ছাড়াও বিরোধী দলের রাজনৈতিক পরিবেশ প্রতিকূলে থাকায় আমাদের সম্মেলন অনুষ্টিত হতে দীর্ঘ সময় লেগেছে। বানিয়াচং বিএনপি একটি সুসংগঠিত সংগঠন। সম্মেলনের পরপরই সব কিছু ঠিক হয়ে যাবে।

    এ ব্যাপারে বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিঠির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন, বানিয়াচং উপজেলা বিএনপি একটি সুসংগঠিত সংগঠন। এখানে কেন্দ্রিয় নেতৃবৃন্দ যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই দলীয় নেতাকর্মীরা কাজ করেছেন। দলীয় প্রার্থী বাছাইয়ে গোপন ব্যালটের ব্যাবস্থা করা হয়েছে। অভিনব পন্থায় প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে একটি মাইলফলক সৃষ্টি করেছেন।

  • চুনারুঘাট থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    চুনারুঘাট থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল (২৯ মার্চ ২০২২ ইং) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন হাতুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ডিমাগুরুন্ডা এলাকার বাসিন্দা মো: আব্দুল্লাহ’র ছেলে মোঃ জসিম মিয়া (২০)।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

    র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামীকে জব্দকৃত আলামত সহ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করে।

  • হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন

    হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন

    হবিগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। বুধবার (৩০মার্চ) জেলার সদর উপজেলার দক্ষিণ বগুলাখাল গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী (৬৫) ওই গ্রামের মৃত জমির আলীর ছেলে।

    খবর পেয়ে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে তোরাব আলীর সাথে তার ভাতিজা নুর আলীর খরকুটো নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ভাতিজা নুর আলী তার আপন চাচা তোরাব আলীর উপর ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে কয়েকটি আঘাত করলে তোরাব আলী তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন।

    আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মোল্লা আবেদুর রেজা বলেন, হাসপাতালে আসার পূর্বেই তোরাব আলীর মৃত্যু হয়েছে।

    এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মাধবপুরে চাকরি দেওয়ার নামে তরুণীকে গণধর্ষণ

    মাধবপুরে চাকরি দেওয়ার নামে তরুণীকে গণধর্ষণ

    হবিগঞ্জের মাধবপুরে চাকরি দেয়ার নাম করে চট্রগ্রামের তরুণীকে নিয়ে এসে গণধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

    বুধবার (৩০মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৯ এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি আব্দুল্লাহ-আল-নোমানের নেতৃতে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃতরা হল- মাধবপুর উপজেলার তাজপুর গ্রামের মৃত মধু মিয়ার পুত্র রফিক মিয়া (৩০) ও শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র মহিবুর রহমান ওরফে মামুন মিয়া (২৫)।

    বিকেল ৫ টার দিকে একপ্রেস বিজ্ঞপ্তিতে লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে।

    তারা চট্রগ্রামের হাটহাজারী এলাকার ওই তরুণীকে চাকুরী দেয়ার প্রলোভন দিয়ে হবিগঞ্জের মাধবপুরে নিয়ে আসে। পরে একটি ভাড়া বাসায় আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

    নাহিদ হাসান আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে এবং অন্যান্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

    এর পুর্বে জীবিকার তাগিদে শাহপুর এলাকায় একটি কোম্পানিতে কাজের জন্য গত ২৫ মার্চ সন্ধায় সে মাবধপুর উপজেলার দরগাহ গেইট এলাকায় পৌছায়। এসময় একটি সিএনজি অটোরিক্সা করে তাকে নিয়ে যাওয়া হয়। পরে একটি বাসায় আটকে রেখে চালানো হয় গণধর্ষণ।

    টানা ধর্ষণের ফলে ওই তরুণী জ্ঞান হারিয়ে ফেললে (২৭ মার্চ) রবিবার বিকেলে তাকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মুখ বেঁধে ফেলে চলে যায় ধর্ষকেরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

    মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, ভোক্তভূগী ওই তরুণী নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দিয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত বাঘাসুরা ইউপি সদস্য নুরধন ও বিল্লাল মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।