Category: হবিগঞ্জ

  • রশিদ নাহার ট্রাস্ট ফাউন্ডেশনের হুইল চেয়ার, রিকশা, শিক্ষাবৃত্তি ও খাদ্য সামগ্রী বিতরণ

    রশিদ নাহার ট্রাস্ট ফাউন্ডেশনের হুইল চেয়ার, রিকশা, শিক্ষাবৃত্তি ও খাদ্য সামগ্রী বিতরণ

    হবিগঞ্জে রশিদ নাহার ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্বোধন ও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, রিকশা, শিক্ষাবৃত্তি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের উদ্বোধন ও সহায়তা বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    স্থানীয় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রশিদ নাহার ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফয়সল আহমেদ চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হাই।

    এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮ জন অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার, ২ জনকে একটি করে রিকশা ও ২০০ জনের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী, শিক্ষার্থীকে বৃত্তির নগদ অর্থ তুলে দেন এমপি আবু জাহিরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

    রশিদ নাহার ট্রাস্ট ফাউন্ডেশন

    প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরে এলাকায় উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত লোকজন এমপি আবু জাহির এর আহবানে সারা দিয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে থাকবেন বলে হাত তুলে প্রতিজ্ঞা করেছেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস ফেরদৌস আরা বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, আব্দুল্লাহ সরদার, ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, মাহবুবুর রহমান হিরো প্রমুখ।

    মোনাজাত ও উপস্থিত দুই সহশ্রাধিক এলাকাবাসীর মাঝে তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • হবিগঞ্জে ৪০ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

    হবিগঞ্জে ৪০ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

    হবিগঞ্জে ৪০ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টায়ার-১ এর খেলা শুরু হয়েছে। শনিবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    উদ্বোধনী খেলায় নারায়নগঞ্জ জেলা ৭ উইকেটে মাদারীপুর জেলাকে পরাজিত করেছে। টসে জয়লাভ করে মাদারীপুর জেলা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিতক ৫০ ওভারে মাদারীপুর ৯ উইকেটে ২১০ রান সংগ্রহ করে। জবাবে নারায়নগঞ্জ ৪৪.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়।

    বিজয়ী দলের মাহফুজুর রহমান মারুফ সর্বোচ্চ ৬৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। নারায়নগঞ্জের মিনহাজ খান অপরাজিত ৫৩ রান সংগ্রহ করেন।

    হবিগঞ্জে ৪০ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

    জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী ও সিলেট বিভাগীয় আম্পায়ার এবং স্কোরার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম ইকরাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির শাহেদ, সদস্য জামাল উদ্দিন তালুকদার খোকন জসিম উদ্দিন আহমেদ সুজন ও সাইদুর রহমান।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির অতীত ও বর্তমানের মত হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলে আশাবাদ দিয়েছেন।

    হবিগঞ্জে ৪০ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী অপর দু’টি জেলা হল চট্টগ্রাম ও কিশোরগঞ্জ জেলা।

    গতকাল ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল।

  • লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান

    লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান

    লাখাই উপজেলার বুল্লাবাজারে যত্রতত্র দোকান বসিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি, বাজারের প্রবেশদ্বারে অপরিকল্পিত দোকান বসানো এবং ব্রীজের উপড়ে সি এন জি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী যান রেখে যানজট সৃষ্টি এবং মৎস্য বাজারের নির্ধারিত সেডে মৎস্য বিপনন না করে যত্রতত্র মৎস্য বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

    শনিবার (২রা এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফ উদ্দীন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানকালে বাজারের প্রবেশের রাস্তায় বিধি বহির্ভুতভাবে উভয়পাশে মাংসের দোকান বসানোর ফলে ক্রেতাসাধারণের চলাচলে ও পন্য পরিবহনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এ দোকানগুলো তাৎক্ষণিক সরানোর নির্দেশনা দেন এবং এহেন কর্মকান্ড পুনরায় না করার জন্য সতর্কবানী দেন।

    সেই সাথে যত্রতত্র অনিয়মতান্ত্রিক ভাবে সরকারী রাস্তা দখল করে দোকান বসানো দায়ে সংশ্লিষ্ঠদের ভৎসনা করেন।

    অভিযানকালে মৎস্য ব্যবসায়ীদের নির্ধারিত মৎস্য সেডে মৎস্য বিক্রির নির্দেশনা প্রদান করেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের সতর্কতা বানী দেন।

    ব্রীজের উপর যানবাহন দাড়ঁ করিয়ে যানযট সৃষ্টি করা থেকে বিরত থাকার নির্দশনা দেন সংশ্লিষ্ঠদের। এছাড়া বাজারের স্থায়ী দোকানীরা যেন তাদের দোকানের বাহিরে রাস্তায় দোকান না বসান সে বিষয়ে সতর্ক করেন।

    লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান

    তিনি এ বিষয়ে সংশ্লিষ্ঠ বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান ও পদাধিকার বলে হাটবাজার ব্যবস্থপনা কমিটির সভাপতি এডভোকেট খোকন চন্দ্র গোপের সার্বিক সহযোগীতা কামনা করেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুল্লা ইউপি চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, নাজিম উদ্দিন সুজন মেম্বার ও সিনিয়র সাংবাদিক মোঃ বাহার উদ্দীন।

    অভিযানকালে তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান চলবে।

  • বা‌নিয়াচং‌য়ে স্বপ্ন পূরণ যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ

    বা‌নিয়াচং‌য়ে স্বপ্ন পূরণ যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ

    বানিয়াচং স্বপ্নপূরণ যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২ এপ্রিল সকাল ১১টায় স্থানীয় রাজবাড়ী চত্বরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

    মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও শেখ রবিউল আহমেদ রাজার পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন ক্রীড়া-সাংস্কৃতিক ও সামাজিক ব্যাক্তিত্ব দেওয়ান আহমদ জুলকারনাইন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

    এ সময় উপস্থিত ছিলেন জাহির আহমেদ, প্রিতম হাসান, রিদয় খান, নিলয় ভট্টাচার্য, অলিউর রহমান, সালমান মিয়া, জিসান আহমেদ, তাকবির মিয়া, তখলিছ মিয়া, আতাবুর রহমান, রিদয় মিয়া, রাসেল মিয়া, সজিব ঘোষ, শহীদুল মিয়া, নাজমুল ইসলাম, জাকির মিয়া, আজহার উদ্দিন জনি, মেহেদী হাসান বিজয়, শিশির হাসান, মনির মিয়া, নুর উদ্দিন, জজ মিয়া, দেবপ্রিয় ভট্টাচার্য, জুনায়েদ, আমিরুল ইসলাম তানভীর, মোহাদ্দিস মিয়া, মুরছালিন মিয়া, মিনহাজ মিয়া, আল-আমিন মিয়া, মশিউর রহমান, দিলোয়ার হোসেন, আরিফুল হক, আশিক মিয়া, তারেক রহমান, ফারদিন মিয়া প্রমুখ।

  • নারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে – এমপি আবু জাহির

    নারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে – এমপি আবু জাহির

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, “প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। সুযোগ পেলে দক্ষ নারী নিজেই নিজের কর্মক্ষেত্র তৈরি করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে।”

    “নারীদের সেই সুযোগ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বেকারত্ম দূরীকরণে নারী উদ্যোক্তাদের পাশে থাকছেন, তাঁদেরকে অর্থনৈতিক ও কারিগরী সহায়তা দিচ্ছেন।”

    এমপি আবু জাহির গতকাল শুক্রবার সকাল ১১ টায় হবিগঞ্জ পৌর টাউন হলে জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

    এ সময় তিনি বর্তমান সরকার নারীদের উন্নয়নসহ দেশের সার্বিক অগ্রগতি করছে কি না জানতে চাইলে উপস্থিত নারী উদ্যোক্তারা হাত তুলে আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন জানান এবং সকল নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

    নারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে - এমপি আবু জাহির

    জেলা মহিলা সংস্থার সভাপতি ইসমত আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, মহিলা সদস্য লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, খুদেজা আক্তার কুটি, শাহানা চৌধুরী প্রমুখ।

    অনুষ্ঠানে এমপি আবু জাহির জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ৪৫ জন নারীর হাতে ১৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

  • লাখাইয়ে বুল্লা বাজার ব্যকস এর নির্বাচন সম্পন্ন

    লাখাইয়ে বুল্লা বাজার ব্যকস এর নির্বাচন সম্পন্ন

    লাখাইর বুল্লা বাজার ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যকস) এর নির্বাচন – ২০২২ এর নির্বাচন সম্পন্ন হয়েছে।

    শুক্রবার (পহেলা এপ্রিল) বুল্লা ইউনিয়ন পরিষদ মিলনায়তন কেন্দ্রে সকাল ১০ হইতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।

    ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফলে জানা যায় ৬৫৫ জন ভোটারদের মধ্যে ৬১৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

    গননা শেষে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।

    ঘোষিত ফলাফল বিবরণীতে জানা যায় সভাপতি পদে আশিক আহমেদ রাজিব (চেয়ার) ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বাদশা মিয়া (ছাতা) পেয়েছেন ২৪৫ ভোট।

    সাধারন সম্পাদক পদে মোঃ জুনাঈদ চৌধুরী (হরিণ) ও আসাদুজ্জামান চৌধুরী সোনাই (মোরগ) উভয় প্রার্থী ২১৯ করে পাওয়ায় লটারীর মাধ্যমে বিজয়ী হয়েছেন মোঃ জুনাঈদ চৌধুরী (হরিণ)।

    সাংগঠনিক সম্পাদক পদে ২৮২ ভোট পেয়েবিজয়ী হয়েছেন মোঃ সাজিদ মিয়া (ভ্যানগাড়ি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রানকৃষ্ণ কর্মকার (টিউব ওয়েল) পেয়েছন ২৭৬ ভোট।

  • আজ বুল্লা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতায় ৮ প্রার্থী

    আজ বুল্লা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতায় ৮ প্রার্থী

    আজ লাখাইর বুল্লা বাজার ব্যবসায়ী কল্যান সমিতি (ব্যকস) এর ত্রি- বার্ষিক নির্বাচন-২০২২ অনুষ্টিত হতে যাচ্ছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০ টা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে।

    বুল্লা বাজার ব্যকস এর নির্বাচন কমিশন সূত্রে জানা যায় নির্বাচনে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ তিনটি পদে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ বাদশা মিয়া (ছাতা) এবং আশিক আহমেদ রাজিব (চেয়ার)। সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসাদুজ্জামান চৌধুরী সোনাই (মোরগ), মোঃ ইকবাল হোসেন (মাছ), জুনাঈদ চৌধুরী (হরিণ)।

    সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ তকদির হোসেন (ফুটবল), প্রান কৃষ্ণ কর্মকার (চাপকল), মোঃ সাজিদ মিয়া (ভ্যানগাড়ি)।

    নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্ন। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং, পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।

    আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, গ্রাম পুুলিশ মোতায়েন থাকবে। ভোট কেন্দ্র হিসাবে বুল্লা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুইটি বুথ স্থাপন করা হয়েছে। দুটি বুথে মোট ৬৫৫ জন ভোটার ভোটারাধিকার প্রয়োগ করবেন।

    এব্যপারে বুল্লা ব্যকস এর নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ এর সাথে আলাপকালে জানান, অবাধ সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্ততি সম্পন্ন। ভোটগ্রহন শুক্রবার পহেলা এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে।