Category: হবিগঞ্জ

  • শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে – ইশরাত জাহান

    শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে – ইশরাত জাহান

    জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, আমাদের আগামীর কোমলমতি শিশুদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান মেধা দক্ষতা আর মননশীলতায় পরিপূর্ণ থাকতে হবে। সকল শিশুদের মাঝে বঙ্গবন্ধু কর্মময় জীবনী সম্র্পকে ধারণা দিতে হবে। শিশুদের মেধা বিকাশের অন্যন্য শিখন হলো রচনাসহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ।

    এসকল প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের দক্ষতার প্রতিফলন ঘঠাতে পারে। কাজেরই শিশূদেরকে স্নেহ ভালাবাসা দিয়ে তাদের মেধা বিকশিত করার সুযোগ করে দেওয়া আমাদের সকলের দ্বায়িত্ব।

    তিনি গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা গণগন্থগারের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার ও সনদপত্র বিতরণকালে প্রধান অথিতির বক্তব্যে একথ বলেন।

    রচনা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক এবং চিত্রাংকন প্রতিযোগিতায় ৩৫জন শিক্ষাথর্ী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে চিত্রাংকন প্রতিযোগিতায় ২টি গ্রুপে ৬জনকে পুরস্কার প্রদান করা হয় এবং বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ৯জনকে এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ৪টি গ্রুপে ১২জন পুরস্কার প্রদান করা হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকতার্ মোহাম্মদ রুহুল্লা, জেলা সরকারি গ্রন্থাগার এর লাইব্রেরিয়ান মোঃ সাইফুল ইসলাম, বিয়াম লাইব্রেরি স্কুলের শিক্ষাথর্ী নওশীন শশী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র লাইব্রেরিয়ান পরিমল শর্মা।

  • হবিগঞ্জে কনস্টেবলের ৫৮ পদে দুই হাজার প্রার্থী

    হবিগঞ্জে কনস্টেবলের ৫৮ পদে দুই হাজার প্রার্থী

    হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৫৮টি পদে নিয়োগ পেতে আবেদন করেছেন ২ হাজার ৪২ জন তরুণ-তরুণী। নিয়োগ পেতে অবৈধ প্রক্রিয়ায় প্রতারকের ফাঁদে পা না দেওয়ার জন্য চাকরিপ্রত্যাশীদের সতর্ক করেছে জেলা পুলিশ।

    জানা গেছে, এ বছরের শুরুর দিকে হবিগঞ্জে ৫৮ জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এ পর্যন্ত আবেদন করেছেন ২ হাজার ৪২ জন তরুণ-তরুণী। মঙ্গলবার (২৯ মার্চ) থেকে আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত সকাল ৮টায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে আবেদনকারীদের শারীরিক মাপ, সহনীলতা ও কাগজপত্র যাচাই করা হবে। আগামী ৮ এপ্রিল সকাল ১০টায় একই স্থানে লিখিত পরীক্ষা এবং ২০ এপ্রিল সেখানে নেওয়া হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। পরে কৃতকার্যদের ভেরিফিকেশন সম্পন্ন করে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

    হবিগঞ্জে কনস্টেবলের ৫৮ পদে দুই হাজার প্রার্থী

    হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি বলেন, গত বছরের শেষের দিকে হবিগঞ্জে ৩৭ জন পুরুষ ও ৭ জন নারীসহ ৪৪ জনকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সে সময় আবেদন করেছিলেন ১ হাজার ৭৬০ তরুণ-তরুণী।

    পুনরায় আরও ৫৮ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। আগের নিয়োগটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। চলতি নিয়োগেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে। কেউ কোনো প্রকার আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রমাণ হলে বাংলাদেশ পুলিশে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।

  • নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই – জেলা প্রশাসক

    নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই – জেলা প্রশাসক

    লাখাইর বামৈ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৮ মার্চ) দুপুরবেলা লাখাইর বামৈ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সূধী সমাবেশে লাখাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীনের সভাপতিত্বে ও শিক্ষক গোলাম সারোয়ার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ এর জেলা প্রশাসক ইশরাত জাহান।

    এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সহকারী কমিশনার (গোপনীয়) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাভিদ সারোয়ার, জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ফারুক আহমেদ, বামৈ ইউ/পি চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক।

    পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী। বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল করিম।

    সমাবেশে প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বাল্যবিবাহ, মাদক, জঙ্গীবাদ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষক সমাজ, সাংবাদিক ও সমাজের সচেতন মহলের ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই।

    এ ক্ষেত্রে সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সমাজ থেকে তা নির্মূল করতে হবে। সচেতন জনগোষ্ঠীই পারে এ ধরনের কর্মকান্ড প্রতিরোধ করতে।

  • লাখাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    লাখাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    হবিগঞ্জের লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।

    শনিবার(২৬ মার্চ) দুপুর ১১ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২২ উদযাপন উপলক্ষে” বীর মুুক্তিযোদ্ধা ও শহীদ মুুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে এর উপস্থাপনায় অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ,বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সাইদুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম হায়দার রনি,গীতা পাঠ করেন গৌতম কুমার রায়।

    বক্তব্য রাখেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু হানিফ,বীরমুুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,নুরুল ইসলাম,গাজী শাহজাহান চিশতী,তাজুল ইসলাম,সাংবাদিক এম,এ ওয়াহেদ,গোলাম হায়দার মবিন,জুনাঈদ মিয়া প্রমুখ।

    পূর্বান্হে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী,বেসরকারি,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও কৃষ্ণপুর বধ্যভূমিতে পুষ্প স্তবক অর্পন করা হয়।

    সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৮-১৫ টায় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী,পুরস্কার বিতরনী ও পরে সন্ধা ৬ টায় মনোজ্ঞ ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।

  • লাখাই থানার আসামী মাধবপুরে থেকে গ্রেপ্তার

    লাখাই থানার আসামী মাধবপুরে থেকে গ্রেপ্তার

    হবিগঞ্জ লাখাই থানার নারী শিশু নিয়মিত মামলার আসামীকে মাধবপুর থেকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।

    লাখাই থানা সুত্রে জানা যায়, ২০২১ সালে হবিগঞ্জ নারী শিশু বিজ্ঞ আদালতের আদেশে লাখাই থানায় অপহরনের মামলা রুজু করা হয় যার মামলা নং ৬(১২) ২০২১ইং।

    এর প্রেক্ষিতে বুধবার (২৩ মার্চ) দিবাগত গভীর রাতে লাখাই থানার এস আই দেবাশিষ তালুকদার, এস আই শুভ চন্দ্র সাহা, এস আই জহির আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ মাধবপুর থানার সার্বিক সহযোগিতায় মাধবপুর থানাধীন উওর বরাগ গ্রামে আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে আনোয়ারুল ইসলামের ছেলে এনামুল হক তালুকদার (২৪) কে গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে আসে।

    বৃহস্পতিবার(২৪ মার্চ) হবিগঞ্জ সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে লাখাই থানার ওসি সাইদুল ইসলাম গ্রেফতার এর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

  • বানিয়াচংয়ে আমবাগান উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন

    বানিয়াচংয়ে আমবাগান উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন

    হবিগঞ্জের বানিয়াচংয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ভোধন করেছেন হবিগঞ্জ -২ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

    বৃহস্পতিবার ২৪ মার্চ বেলা ১১ টায় আমবাগান উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্ভোধন শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

    প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মজিদ খান বলেন, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। ‘যে জাতি যত বেশি শিক্ষিত,সে জাতি তত বেশি উন্নত।আর একটি দেশকে দারিদ্র্যমুক্ত ও উন্নত করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই।এ কারনেই বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।তাই শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

    আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এমরান হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন,রোটারিয়ান রেজাউল মোহিত খান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়,প্রধান শিক্ষক আবু ছাদেক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান প্রমুখ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্জন দেব, সাংবাদিক হৃদয় খান, শেখ সজীব হাসানসহ দলীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

  • লাখাইয়ে থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

    লাখাইয়ে থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

    লাখাইয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে।

    লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় শুক্রবার (১৮ মার্চ) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে কারাব ইউনিয়নের সিংহগ্রামে এস আই আবুল বাশার তার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে সিংহগ্রামের মুসলিম মিয়ার ছেলে আবু সাইদ কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে লাখাই থানায় নিয়ে আসে।

    শনিবারে গ্রেপ্তারকৃত আসামী কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে করাব ইউনিয়নের বীট অফিসার এস,আই আবুল বাশার এর সাথে আলাপকালে গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামী আবু সাইদ মাদক মামলার পরোয়ানাভুক্ত।