Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে শিশু সংসদের ৫ প্রস্তাবনা পেশ

    হবিগঞ্জে শিশু সংসদের ৫ প্রস্তাবনা পেশ

    দেশের জাতীয় সংসদের আদলে শিশুদের সংসদ অধিবেশন বসল হবিগঞ্জে। নানা সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরে এতে বক্তব্য দিয়েছে খুদে মন্ত্রী ও সংসদ সদস্যরা। জাতীয় সংসদে উত্থাপনের জন্য শিশুরা ৫টি প্রস্তাবনা পেশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর কাছে।

    শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে এই শিশু সংসদ অধিবেশন বসে। এ আয়োজন করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘অভিকর্ষ’। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এতে প্রধান অতিথি ছিলেন।

    হবিগঞ্জে শিশু সংসদের ৫ প্রস্তাবনা পেশ

    এমপি আবু জাহির তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এই ধারা অব্যাহত রাখবে আমাদের পরবর্তী প্রজন্ম। শিশু সংসদ সদস্যদের এই আয়োজন প্রমাণ করে তারা সফলভাবেই বাংলাদেশকে এগিয়ে নিবে।

    এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান, দেশের মুুক্তিযুদ্ধ ও শেখ হাসিনার নেতেৃত্ব বাংলাদেশ এগিয়ে যাওয়ার নানা তথ্য উপস্থাপন করেন শিক্ষার্থীদের সামনে। একই সঙ্গে প্রতি বছরই একবার করে শিশু সংসদ আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।

    শিশু সংসদে শিক্ষার্থীদের মধ্য থেকে ১ জন স্পীকার, ২ জন ডেপুটি স্পীকার, প্রধানমন্ত্রী, ৭ জন মন্ত্রী, ৪ জন এমপি ও ৯ জন উপজেলা পর্যায়ের প্রতিনিধি নির্বাচিত করা হয়।

    প্রতিনিধিরা বিজ্ঞান শিক্ষা, করোনায় স্বাস্থ্যবিধি, বাল্য বিয়ে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, প্রজনন স্বাস্থ্যসেবা, মা ও শিশুমৃত্যুর ক্ষেত্রে সরকারের সফলতা ও এক্ষেত্রে কিছু সমস্যার কথা তুলে ধরেন।

    হবিগঞ্জে শিশু সংসদের ৫ প্রস্তাবনা পেশ

    পরে শিশুরা জাতীয় সংসদে উত্থাপনের অনুরোধ জানিয়ে এমপি আবু জাহির এর হাতে বিজ্ঞান ও শিক্ষার উন্নয়নে ৫টি প্রস্তাবনা তুলে দিয়েছে।

    এগুলো হল,

    • হবিগঞ্জ জেলায় বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে অবকাঠামোগত সমস্যার সমাধান।
    • বিজ্ঞান শিক্ষার অভাবে গঠিত সামাজিক সমস্যা দূরীকরণ।
    • বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা বদ্ধি।
    • বাজেট বাড়ানো ও বিজ্ঞান শিক্ষায় স্থানীয় তৎপরতা বাড়ানো।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিকর্ষের সভাপতি ফাহিম মোর্শেদ ফুয়াদ। হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, কবি তাহমিনা বেগম গিনি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান এতে বিশেষ অতিথি ছিলেন।

  • শাহজালাল সরকারি কলেজে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    শাহজালাল সরকারি কলেজে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল সরকারি কলেজে শনিবার ১২মার্চ সকালে কলেজ মিলনায়তন সভা কক্ষে বীর মুক্তিযোদ্ধাগণ, অভিভাবক ও বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিগণদের উপস্থিতিত্বে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান এর জীবন ভিত্তিক ছড়া কবিতা আবৃত্তি সংগীত রচনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এসময় কলেজ শিক্ষক মোঃ কাওছার আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মোঃ ছিদ্দিকুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নায়েক (অবঃ) আব্দুল মালেক মধু।

    পরে আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বরণে ও স্বাধীনতার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক প্রভাষক এ. কে. এম নূরুল ইসলাম, অলক চক্রবর্তী, নীল মনি পাল, মাজহারুল ইসলাম, প্রদীপ কুমার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মোঃ আলাউদ্দিন, মনর উদ্দিন খান, কাছন আলী, শ্রী যুগেস সূত্রধর, আব্দুল শহীদ, সায়েদুর রহমান, সিদ্দিক আলী, ইউনুছ আলী প্রমুখ।

    পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি ও সংগীত গান পরিবেশনে অংশ নেন কলেজ শিক্ষার্থী হৃদয় এস এম শাহ্-আলম, জুনাইদ, মামুন পাঠান, অংকিতা দেব, মৃত্যুঞ্জয়, জান্নাতুল রীতু, জোনাকি, সুব্রত সহ অনেকেই।

  • মাধবপুরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

    মাধবপুরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

    হৃদয়ে এস এম শাহ্-আলমঃ হবিগঞ্জের মাধবপুরে উপজেলার ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজ এর এক শিক্ষার্থী নিহত হয়েছে।

    শনিবার ১২মার্চ সন্ধ্যায় ৬ টার দিকে মাধবপুর-ধর্মঘর সড়কের চৌমুহনী মেস্তুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ৬ টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশ দিয়ে যাবার সময় সিএনজি চালিত অটোরিকশা উল্টে গিয়ে ২ জনের উপর পড়ে।

    এতে চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জনি(১৮) ও একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে আকাশ মিয়া(১৭) আহত হয়।

    গুরুতর আহত অবস্থায় জনিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।

  • লাখাইয়ে জেলা সিপিবির পথসভা অনুষ্টিত

    লাখাইয়ে জেলা সিপিবির পথসভা অনুষ্টিত

    লাখাইর বিভিন্ন হাটবাজার এ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা কমিটির পথসভা অনুষ্টিত হয়েছে।

    শনিবার (১২ মার্চ) দেশে নিত্যপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজার এ দিনব্যাপী পথসভা অনুষ্টিত হয়েছে।

    উপজেলার বুল্লাবাজার, কালাউক বাজার, বামৈ বাজার সহ বিভিন্ন হাটবাজারের জনবল্হল স্থানে এ পথসভা অনুষ্টিত হয়।

    দুপুরবেলা লাখাইর বুল্লাবাজার চৌরাস্তায় অনুষ্টিত পথসভা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

    এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ কমিটির সাধারন সম্পাদক পিযুষ চক্রবর্তী, সহসভাপতি আহাদ মিয়া, হবিগঞ্জ পৌর কমিটির সেক্রেটারি বিষ্ণু সরকার, মন্জিল মিয়া, বন্ধন রায় প্রমুখ।

    সভায় বক্তাগন নিত্যপন্যের মূল্য বৃূদ্ধি রোধে জনগনের ভোগান্তিতে অসন্তোষ প্রকাশ করেন।নিত্যপন্যের মূল্য বৃূদ্ধির প্রতিবাদে জনগনকে সোচ্চার হওয়ার আহবান জানান।

  • মাধবপুরে ভারতীয় নিষিদ্ধ অবৈধ মাদক উদ্ধার

    মাধবপুরে ভারতীয় নিষিদ্ধ অবৈধ মাদক উদ্ধার

    হৃদয় এস এম শাহ্-আলমঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা পুলিশ তদন্ত ফাঁড়ির এস আই মুঞ্জুরুল ইসলাম ও এ এস আই মোঃ নাজিম উদ্দীন সহ সঙ্গী ফোর্স নিয়ে গতকাল রাতে উপজেলা বহড়া ইউনিয়নের আউলিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে ভারতীয় নিষিদ্ধ অবৈধ ০৪ কেজি গাজা সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতার কৃত আসামি সিলেট দক্ষিণ সুরমা মৃত ইসকন্দর আলীর পুত্র মোঃ সুমন মিয়া(২৫)।

    পরে শনিবার ১২মার্চ দুপুরে এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান, গ্রেফতার কৃত আসামি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • লাখাইয়ের করাব ইউনিয়নে চুরি ডাকাতি রোধে করণীয় শীর্ষক সভা অনুষ্টিত

    লাখাইয়ের করাব ইউনিয়নে চুরি ডাকাতি রোধে করণীয় শীর্ষক সভা অনুষ্টিত

    লাখাই উপজেলার করাব ইউনিয়ন এলাকায় সাম্প্রতিক কালে চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রতিরোধ মূলক সভা অনুষ্টিত হয়েছে।

    শুক্রবার (১১ই মার্চ) উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের আয়োজনে চুরি ডাকাতি রোধে করণীয় শীর্ষক সভা ইউনিয়ন কমপ্লেক্স ভবনের মিলনায়তনে অনুষ্টিত হয়।

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে ও বীট অফিসার এসআই আবুল বাশার এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমূল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল রানা।

    আলোচনায় অংশ নেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন, বুল্লাবাজার ব্যকস এর সাবেক সভাপতি মোঃ বাদশা মিয়া, আব্দুল মোত্তালেব, দুলাল আহমেদ মেম্বার, মোঃ শফিক মিয়া মেম্বার, জামাল তালুকদার মেম্বার, তাজুল ইসলাম, মহিলা মেম্বার সফুরা, তাসলিমা আক্তার প্রমুখ।

    সভায় করাব ইউনিয়নে সাম্প্রতিককালে চুরিডাকাতি বেড়ে যাওয়ায় তা রোধে এবং এর সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নৈশকালীন পাহারার ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।

    প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ঠ মেম্বারের নেতৃত্বে কমিটি গঠন করে চুরি ডাকাতি বন্ধের উদ্যোগ নেওয়া হয়।পুলিশ প্রসাশন ও জনপ্রতিনিধি ও এলাকার সলকের ঐক্যবদ্ধ প্রয়াসে আমাগী ১৫ দিন এ কার্যক্রম চালানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

    সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমূল বলেন পুলিশ প্রশাসন, সকল জনপ্রতিনিধি ও ইউনিয়নের সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে চুরি ডাকাতি নির্মূল করতে হবে।এলাকায় যারা চুরি ডাকাতির সাথে সম্পৃক্তা রয়েছে তাদের চিন্হিত করে আইনের আনতে হবে। এ ক্ষেত্রে নিরপেক্ষভাবে সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই।জনগনের সম্পদ রক্ষায় কোন প্রকার ছাড় দেওয়া হবে সে যেই হোক।

    তিনি নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের জনগনের সম্পদ রক্ষায় চ্যালেঞ্জ হিসাবে নেওয়ার আহবান জানান।

  • শায়েস্তাগঞ্জে দুই বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

    শায়েস্তাগঞ্জে দুই বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

    ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উলুকান্দি এলাকায় দুই বাস ও ট্রাকের ত্রি-মুখী সংঘর্ষে ৬ জন জন মারা গেছেন। এ সময় আহত হয় আরো প্রায় ৫০ যাত্রী।

    তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর পরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে।

    তাদের অভিযোগ, হাইওয়ে পুলিশের ধাওয়ার কারণে ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথেই হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনাকবলিত দুমড়ে মুচড়ে যাওয়া বাসগুলোর ভেতর থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

    তবে আহতদের অবস্থা আশংকাজনক। এর মধ্যে অনেকেই মারা যেতে পারে আবার অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করতে পারে। অনেককে ঢাকা ও সিলেটে রেফার্ড করা হয়েছে।

    ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জের হাইওয়ে থানার সামনে হাইওয়ে পুলিশ একটি মালবোঝাই ট্রাককে ধাওয়া করে। ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষ বাঁধে। তখন পেছন দিক থেকে আসা আরেকটি বাস দূর্ঘটনাকবলিত বাসকে ধাক্কা দেয়।

    রাত সাড়ে ১২টায় টায় এ রিপোর্ট লেখাকালে পুলিশ ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের পরিচয় সনাক্ত হয়নি।

    ঘটনার পরপরই স্থানীয় জনগণসহ সিএনজি শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। তাদের দাবি দীর্ঘদিন ধরে হাইওয়ে পুলিশ ট্রাক ও সিএনজিদের ধাওয়া করে। এতে প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটছে। প্রতিবাদ করলে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হয়। আহতদের অনেকেই সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

    পরিস্থিতি সামলাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুঁড়েছে৷ খবর পেয়ে হবিগঞ্জ, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

    শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোরশেদ আলম জানান, ঘটনাস্থলে ২ জনের মরদেহ তারা দেখতে পান৷ আর হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন মৃত্যুবরণ করেছেন বলে তিনি জানান৷ তিনি জানান মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে৷

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলামের সরকারী নাম্বারে একাধিকবার কল দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়৷