Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৮

    বানিয়াচংয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৮

    হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে মারামারি মামলায় সাজাপ্রাপ্ত ৩জন ও একাধিক পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পলাতক আসামীসহ মোট ৮জনকে গ্রেফতার করা হয়েছে।

    ৩ ফেব্রুয়ারি রাত্রিকালিন অভিযানে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র দিক-নির্দেশনায় এসআই সবুজ কুমার নাইডু, এসআই দুলাল মিয়া, এসআই মনিরুল হক মুন্সী, এএসআই মহসিন মিজি, এএসআই হারুন অর রশিদ, এএসআই তোহা, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মারামারি মামলায় ৫ বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড সাজাপ্রাপ্ত আসামী ১। ছাত্ত মিয়া, পিতা- মৃত হিলাল উদ্দিন, গ্রাম নোয়াগাও। দুই বছরের সাজা প্রাপ্ত ও দশ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী ২। রমজান মিয়া (৪০) পিতা- মৃত হিলাল উদ্দিন, গ্রাম নোয়াগাও। এক বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী ৩। কামাল উদ্দিন (২৫) পিতা- ছাত্ত মিয়া, গ্রাম নোয়াগাও। চুরি মামলার পলাতক আসামী ৪। ইমরান হোসেন অরফে-ইমরান মিয়া/মহি উদ্দিন (২২) পিতা- ইলিয়াছ মিয়া, গ্রাম চান্দের মহল্লা। গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী ৫। সেলিম মিয়া (৩২) পিতা- জহুর আলী, গ্রাম বাঘজুর। ৬। জহুর আলী (৫৫) পিতা- মৃত আব্দুল মিয়া, গ্রাম বাঘজুর। ৭। ফজর উদ্দিন (৫৫) পিতা- মৃত আলাউদ্দিন, গ্রাম উজিরপুর। ৮। মোঃ ছোলেমান, পিতা- মৃত আঃ মতলিব, গ্রাম শাহপুর খাগাউড়া বানিয়াচং।

    গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • হবিগঞ্জ সদর হাসপাতালে ইমারজেন্সি ম্যনেজমেন্ট টিমের মিটিং অনুষ্ঠিত

    হবিগঞ্জ সদর হাসপাতালে ইমারজেন্সি ম্যনেজমেন্ট টিমের মিটিং অনুষ্ঠিত

    হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি ম্যনেজমেন্ট টিমের সেমি এ্যনুয়্যাল মিটিং আয়োজন করা হয়। গতকাল (৩ ফেব্রয়ারী) বৃহস্পতিবার সকাল ১১ টায় হাসপাতাল কনফারেন্স রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।

    ইউএসএআইডির অর্থায়নে মামনি এমএনসিএস প্রকল্পে সেভ দা চিলড্রেনের কারিগরি সহায়তায় এবং সীমান্তিকের বাস্তবায়নে মিটিংয়ে উপস্থিত ছিলেন হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আমিনুল ইসলাম সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুমিন উদ্দিন চৌধুরী, শিশু বিশেষজ্ঞ ডাঃ কায়ছার রহমান।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজার ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন রওশন আরা বেগম, ম্যানেজার এমআইএস শাকিল আহমেদ খান, সীমান্তিক জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস এবং হাসপাতালের অন্যান্য ডাক্তার ও নার্সবৃন্দ।

    এসময় সিদ্ধান্ত হয়ে যে, হাসপাতালের জরুরী ব্যবস্থাপনা কক্ষে আগত গর্ভবতী ও ডেলিভারি মায়েদেরকে যথাযথভাবে সেবা প্রদান এবং তথ্য সংরক্ষণ করার জন্য। তাছাড়া রেফারকৃত রোগীদের রেফারাল স্লিপ সংরক্ষণ করার জন্য বলা হয়।

  • শায়েস্তাগঞ্জের জাপা নেতা হাজী আব্দুল কাইয়ুমের ইন্তেকাল

    শায়েস্তাগঞ্জের জাপা নেতা হাজী আব্দুল কাইয়ুমের ইন্তেকাল

    শায়েস্তাগঞ্জ পৌর জাতীয়পার্টির (জাপা) সভাপতি, পুরান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যক্স) সাবেক সভাপতি ও সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদের পিতা হাজী মো. আব্দুল কাইয়ুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

    বুধবার সকাল ৭টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা এলাকায় অবস্থিত নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাদ আসর নামাজে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছেন।

    জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাপা নেতা এমএ মুনিম চৌধুরী বাবু, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা ও আইনজীবী হুমায়ুন কবীর সৈকত, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, হাজী মো. আব্দুল কাইয়ুম প্রায় দুই বছর ধরে কিডনীজনিত অসুস্থতায় ভোগছিলেন। প্রায় তিন মাস ধরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানী ঢাকার স্কয়ার, ল্যাব এইড ও কিডনী ফাউন্ডেশনে তাঁর চিকিৎসা চলছিল।

  • নবীগঞ্জে চলছে অবৈধ গাড়ী পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ

    নবীগঞ্জে চলছে অবৈধ গাড়ী পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ

    শাহরিয়ার আহমেদ শাওনঃ নবীগঞ্জ শহরে যানজট নিরসনের জন্য অবৈধ গাড়ী পার্কিং ও যান চলাচলের স্থানের ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

    কিছুদিন ধরেই উপজেলা প্রসাশন ও পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদের যৌথ উদ্যোগ যানজট নিরসনের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আসছেন।

    বুধবার (০২ ফেব্রয়ারী) সন্ধার সময় দেখা যায় পৌর শহর এলাকার শেরপুর রোড নতুন বাজার, ওসমানী রোড, শান্তিপাড়া, মধ্যবাজারে মেয়র নিজেই উচ্ছেদ অভিযান চালান।

    এতে করে ভাসমান দোকান ঘর পৌরসভার গাড়ীতে করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। রাস্তার পাশে থাকা চটপটির দোকান সবজির দোকান ও ভ্যন গাড়ী করে কাপড় বিক্রি করায় রাস্তায় যানজট সৃষ্টি হয় । জনগনের ভোগান্তি কমাতে রাস্তা ঘাটে যাতে যানজট সৃষ্টি না হয় অবৈধ গাড়ী পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয় । এসময় তাদের জন্য শহরের বাহিরে খোলা স্থানে গাড়ী পার্কিং ও ভাসমান দোকানের জন্য জায়গা পরিমাপ করে দেওয়া হয়।

    এসময় উচ্ছেদ অভিযানে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী তিনি বলেন আমরা শহরকে ভোগন্তি মুক্ত শহর করব যাতে সাধারন মানুষগন নিরবিচ্ছিন্ন ভাবে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে। আমরা সকলে মিলে একত্ম হয়ে উপযোগী শহরে গড়ে তুলতে চাই।

  • নবীগঞ্জে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড

    নবীগঞ্জে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড

    এম এ আলালঃ হবিগঞ্জের নবীগঞ্জে পারকুল এলাকার কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন চলছেই। একশ্রেণীর অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করলেও কাজের কাজ হচ্ছে না।

    সুযোগসন্ধানীরা প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে। এর আগেও প্রশাসনিকভাবে অভিযান চালিয়ে ব্যক্তিতে দন্ডাদেশ প্রদান করা হয়েছিল।

    আজও নবীগঞ্জের সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে (১) মোঃ দেলোয়ার হোসেন (২৫) ও সেলিম মিয়া (২২) উভয় সাং -কয়েরগাও, ডাক-জাহাঙ্গীরনগর, উপজেলা- সুনামগঞ্জ সদর, জেলা – সুনামগঞ্জ জেলার ২ ব্যক্তির প্রত্যেককে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

  • মাধবপুরে টমটম চাপায় বৃদ্ধ নিহত

    মাধবপুরে টমটম চাপায় বৃদ্ধ নিহত

    হবিগঞ্জের মাধবপুরে আপন চাচাতো ভাইয়ের মালিকানাধীন এবং অপ্রাপ্তবয়স্ক চালকের টমটম ছাপায় প্রাণ হারালেন সৈয়দ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ।

    সৈয়দ মিয়া উপজেলার আদাঐর ইউনিয়নের সুলতানপুর গ্রামের জব্বর মিয়ার ছেলে।

    জানা যায় বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে সৈয়দ মিয়া সুলতানপুর নজরপুর এলাকার মধ্যবর্তী স্থানে মনতলা মাধবপুর সড়ক অতিক্রম করছিল।

    ফজল মিয়াসহ স্থানীয় জনগণ জানায় এসময় সৈয়দ নিয়ার আপন চাচাতো ভাই আনোয়ার হোসেন এর মালিকানাধীন একটি টমটমে যাত্রী নিয়ে অল্প বয়সের এক চালক মনতলা থেকে সুন্দাদিল যাওয়ার পথে সৈয়দ মিয়াকে চাপা দেয়।

    টমটম চাপায় সৈয়দ মিয়াঁ গুরুতর আহত হলে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে মাধবপুর নেওয়ার পথে সে মারা যায়। পরে মাধবপুর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

  • লাখাইয়ে ইউপি সদস্যদের শপথ গ্রহণ

    লাখাইয়ে ইউপি সদস্যদের শপথ গ্রহণ

    হবিগঞ্জের লাখাই উপজেলার ৬ টি ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিতমহিলা আসনের সদস্য দের শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে।

    বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্টান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

    এতে উপজেলার ৬ ইউনিয়নের ৫৪ জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিতমহিলা আসনের সদস্য শপথ গ্রহণ করেন।

    নবনির্বাচিত সদস্যগনকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন। শপথ গ্রহন অনুষ্টানে শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,নির্বাচনে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালনকারী প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফ, সমাজবেবা কর্মকর্তা আফজালুর রহমান,নবনির্বাচিত বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ প্রমুখ।

    শপথবাক্য পাঠ পরবর্তী সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন বলেন, আপনারা আজ থেকে একটি দায়িত্ব গ্রহন করছেন। আপনাদের প্রতি জনগনের যে প্রত্যাশা তা পুরনে কাজ করে যাবেন। সরকারের উন্নয়নমুখী কাজ তদারকিতে সচেষ্ট থাকতে হবে। প্রতিটি উন্নয়ন মূলক কাজের মাধ্যমে সরকারের লক্ষ্য বাস্তবায়নে আপনাদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

    উল্লেখ্য মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) লাখাইর ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দকে শপথ বাক্য পাঠ করান হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

    নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দ হলেন ১ নম্বরলাখাই ইউনিয়নের আরিফ আহমেদ রুপন,২ নম্বর মোড়াকড়ি ইউনিয়নে আবুল কাসেম মোল্লা ফয়সল,৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নে নোমান সারোয়ার জনি,৪ নম্বর বামৈ ইউনিয়নে আজাদুর রহমান ফুরুক,৫ নম্বর করাব ইউনিয়নে আব্দুল কুদ্দুছ, ৬ নম্বর বুল্লা ইউনিয়নে এডভোকেট খোকন চন্দ্র গোপ।