Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ জেলা ছাত্রসেনার নতুন কমিটি গঠন

    হবিগঞ্জ জেলা ছাত্রসেনার নতুন কমিটি গঠন

    অহিংস ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হবিগঞ্জ জেলা শাখার ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

    অদ্য রোজ সোমবার শহরের প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও অনুগামী সম্মেলন’২১ শেষে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার  সভাপতি জননেতা অধ্যক্ষ গোলাম সারওয়ারে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী, অর্থ সম্পাদক মাওলানা খায়রুদ্দীন, যুবসেনা হবিগঞ্জ জেলার সভাপতি যুবনেতা হাবিবুর রহমান হাবীব, সহ সভাপতি ডাঃ আব্দুল কাদির বিপ্লবী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আলম, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ রুবেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের  সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মারুফ রেজা। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আরিফ আহমেদ।

    সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্রসেনা দেশের আপামর ছাত্র সমাজের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক ছাত্র সংগঠন। সংগঠনের রয়েছে সুদীর্ঘ গৌরবজ্জ্বল ইতিহাস। কাজেই কোনো অসঙ্গত কারণে যেন সংগঠনের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

    প্রধান বক্তার বক্তব্যে ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি বলেন, দেশের এই অরাজকতার মধ্যেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানীতে ছাত্রসেনা অহিংস ভাবে তার কার্যক্রম আঞ্জাম দিয়ে আসছে। স্বাধীনতার ৫০ বছরেরও এদেশের জনগণ তাদের মৌলিক অধিকার ফিরে পায়নি। জনসাধারণের এই সংগ্রামে ছাত্রসেনার কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে যাচ্ছে।

    সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশন ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করে সকল ডেলিগেটবৃন্দের সম্মতিক্রমে সৈয়দ মোহাম্মদ আলী বশনীকে সভাপতি, জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক, আব্দুস সামাদকে সাংগঠনিক সম্পাদক এবং আবুল কাশেমকে অর্থ সম্পাদক করে ৩৯ সদস্যের জেলা কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ সভাপতি এম এ কাদির, সহ- সভাপতি ইদ্রিস আলী, আফসার আহমেদ, সহ সাধারণ সম্পাদক এবিএম আবিদুর রহমান আবিদ, শাহীন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর, মোহাম্মদ জোবায়ের, মোহাম্মদ জুনাইদ, দপ্তর সম্পাদক রেজাউল মোস্তফা, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, দাওয়াহ বিষয়ক সম্পাদক হানিফ আহমেদ সজীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম শাফিউল আলম মাহিন, সমাজসেবা সম্পাদক আবু তাহের, আইন বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ সিদ্দিকী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ ফয়সল রেজা, ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ জোবায়ের, স্কুল বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমল, সদস্য আশিকুজ্জামান রুহেল, নাজমুল, হাফেজ শাহ জাহান, আব্দুল মোসাব্বির মাসুম, শাকিল রেজা, নোমান, সাজন, মহসিন, আব্দুল আজীজ, জোনায়েদ, মনির আহমদ, আমির হামজা আল মামুম, সুমন আহমেদ জনি।

    পরিশেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

  • বানিয়াচংয়ে শিক্ষার্থীদের মধ্যে টিকা প্রদান কর্মসূচীর উদ্ধোধন

    বানিয়াচংয়ে শিক্ষার্থীদের মধ্যে টিকা প্রদান কর্মসূচীর উদ্ধোধন

    দি‌লোয়ার হোসাইন: হবিগঞ্জের বানিয়াচংয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে টিকা প্রদান করা হয়েছে।
    করোনা ভাইরাস প্রতিরোধে বয়স্কদের পাশাপাশি কম বয়সীদের টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার জন্য শিক্ষার্থীদেরকে ও সরকারের পক্ষ থেকে এই টিকা সরবরাহ করা হচ্ছে।

    ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল-কলেজের ৮শ শিক্ষার্থী কে টিকা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদেরকে জার্মানির বায়োএনটেক কোম্পানীর ফাইজার টিকা প্রদান করা হয়েছে।

    ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা।

    এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ফজল উল্লা খান,সাংবাদিক তাপস হোম,নূরুল ইসলাম,সাজ্জাদুর শাহ সুমন,হৃদয় খান প্রমূখ।

    বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কিশোর কিশোরীদের টিকা প্রদান কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

  • সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৫ টি আরপিজি , ২৫টি বোষ্টার ও ৫১০ রাউন্ড গু‌লি উদ্ধার; আটক ১

    সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৫ টি আরপিজি , ২৫টি বোষ্টার ও ৫১০ রাউন্ড গু‌লি উদ্ধার; আটক ১

    হবিগঞ্জের সাতছড়ির দুটি গহীন অরন্যে কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে ১৫ টি র‌কেট প্রফেল গ্রে‌নেড (আরপিজি), ২৫টি বোষ্টার ৫১০ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় চুনারুঘাট থানা প্রাঙ্গনে কাউন্টার টেররিজমের ডিআইজি মো: আসাদুজ্জামান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

    তিনি বলেন ঢাকার যাত্রাবাড়ি থেকে খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার বিষু ত্রিপুরার ছেলে আবেল ত্রিপুরা (৩৩) কে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিক্তিতে আবেলকে নিয়ে একটি টিম রবিবার রাত থেকে সাতছড়ির গহীন অরন্যে অভিযান চালায়। অভিযানে ১৫ টি র‌কেট প্র‌ফেল গ্রে‌নেড (আরপিজি(, ২৫টি বোষ্টার ৫১০ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়েছে।

    উল্লেখ্য, ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

    সর্বশেষ গত ১৩ আগস্ট হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় নয়টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।

  • সাতছড়ি থেকে ১৫টি মর্টার শেল ও ৪ বাক্সো গুলি উদ্ধার

    সাতছড়ি থেকে ১৫টি মর্টার শেল ও ৪ বাক্সো গুলি উদ্ধার

    হবিগঞ্জের সাতছড়ির দুটি গহীন অরন্যে কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে ১৫ টি র‌কেট প্রফেল গ্রে‌নেড (আরপিজি), ২৫টি বোষ্টার ৫১০ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় চুনারুঘাট থানা প্রাঙ্গনে কাউন্টার টেররিজমের ডিআইজি মো: আসাদুজ্জামান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

    তিনি বলেন ঢাকার যাত্রাবাড়ি থেকে খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার বিষু ত্রিপুরার ছেলে আবেল ত্রিপুরা (৩৩) কে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিক্তিতে আবেলকে নিয়ে একটি টিম রবিবার রাত থেকে সাতছড়ির গহীন অরন্যে অভিযান চালায়। অভিযানে ১৫ টি র‌কেট প্র‌ফেল গ্রে‌নেড (আরপিজি(, ২৫টি বোষ্টার ৫১০ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়েছে।

    উল্লেখ্য, ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

    সর্বশেষ গত ১৩ আগস্ট হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় নয়টি একনলা বন্দুক, তিনটি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।

  • নবীগঞ্জে হাত-মুখ বাঁধা অবস্থায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

    নবীগঞ্জে হাত-মুখ বাঁধা অবস্থায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে হাত-মুখ বাঁধা অবস্থায় জুবা আক্তার (২০) নামে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের সড়কের পাশ্ববর্তী ফসলি জমি থেকে লাশ উদ্ধার করে।
    নিহত জুবা আক্তার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের সুফি মিয়ার মেয়ে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের সুফি মিয়ার মেয়ে জুবা আক্তার রবিবার (২৬ ডিসেম্বর) রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে জুবা আক্তারকে ঘরে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করেন তার স্বজনরা। এক পর্যায়ে স্থানীয় লোকজন হরিনগর বাজারে সড়কের পাশে ফসলি জমিতে হাত-মুখ বাঁধা অবস্থায় জুবা আক্তারে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ, ওসি তদন্ত আমিনুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।

    এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির গলায় কাটার দাগ রয়েছে, হাত-মুখ বাঁধা ছিল, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি আশা করছি দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

  • লাখাইয়ে নৌকা ২ স্বতন্ত্র ৪

    লাখাইয়ে নৌকা ২ স্বতন্ত্র ৪

    রবিবার (২৬ ডিসেম্বর) ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ভোটগননা শেষে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা প্রতীক নিয়ে ২ জন এবং স্বতন্ত্র ও বিদ্রোহী ৪ জন প্রার্থী।

    ১ নম্বর লাখাই ইউনিয়নে আরিফ আহমেদ রুপন, ২ নম্বর মোড়াকড়ি ইউনিয়নে আবুল কাসেম মোল্লা ফয়সল, ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নে নোমান সারোয়ার জনি, ৪ নম্বর বামৈ ইউনিয়নে আজাদুর রহমান ফুরুক, ৫ নম্বর করাব ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী আব্দুল কুদ্দুছ, ৬ নম্বর বুল্লা ইউনিয়নে নৌকার প্রার্থী এডভোকেট খোকন চন্দ্র গোপ।

  • আজ থেকে সরব হচ্ছে হবিগঞ্জের ক্রীড়াঙ্গন

    আজ থেকে সরব হচ্ছে হবিগঞ্জের ক্রীড়াঙ্গন

    পৌষের শীতে বইছে হিমেল হাওয়া। এই তীব্র শীতে আজ থেকে হবিগঞ্জের মাঠে উত্তাপ ছড়াবে ব্যাট বলের যুদ্ধ ক্রিকেট আর শারিরিক কৌশলের নিপুন প্রদর্শনীর কাবাডি খেলা।

    স্থানীয় কোন আয়োজন নয়। আধুনিক স্টেডিয়াম ও জালাল স্টেডিয়াম সরব হবে দুটি জাতীয় আয়োজনের আঞ্চলিক পর্বের খেলায়। এই দুই আয়োজন নিয়ে এখন দর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত জালাল স্টেডিয়াম ও আধুনিক স্টেডিয়াম।

    জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম জানান, আজ সোমবার সকাল পৌনে ৯টায় আধুনিক স্টেডিয়ামে শুরু হবে ইয়াং টাইগার অনুর্ধ-১৪ ক্রিকেট টুর্ণামেন্ট। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে স্বাগতিক হবিগঞ্জ জেলা বনাম মৌলভীবাজার জেলা। প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত টুর্ণামেন্টে সিলেট বিভাগের অপর দুই জেলা সিলেট ও সুনামগঞ্জ এতে অংশগ্রহণ করবে। টুর্ণামেন্টের ফাইনাল একই ভেন্যুতে অনুষ্টিত হবে ৭ জানুয়ারী। এই টুর্ণামেন্টে যারা ভাল দক্ষতা প্রদর্শণ করবেন তাদেরকে নিয়ে গঠন করা হবে সিলেট বিভাগীয় অনুর্ধ ১৪ দল।

    হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে ও জেলা পুলিশ প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ সোমবার সকাল ৯টায় জালাল স্টেডিয়ামে শুরু হবে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির সুরমা অঞ্চলের খেলা।

    ৮টি জেলার বালক ও বালিকাদের নিয়ে আলাদাভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলো হল স্বাগতিক হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নরসিংদী, ব্রাক্ষবাড়িয়া, ফেনী ও চাঁদপুর জেলা।

    সকাল ৯টায় প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন করবেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। ২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে একই ভেন্যুতে ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হবে।