Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

    হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

    হবিগঞ্জে মহান বিজয়ের ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বাঙালির অবিসংবাদিত নেতা ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির আকাঙ্ক্ষায় উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান।

    ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

    হবিগঞ্জে-যথাযোগ্য-মর্যাদায়-মহান-বিজয়-দিবস-পালন

    মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। জেলা প্রশাসন, হবিগঞ্জ কর্তৃক দূর্জয় হবিগঞ্জ, শহিদবেদীসহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অন্যান্য স্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    হবিগঞ্জে-যথাযোগ্য-মর্যাদায়-মহান-বিজয়-দিবস-পালন

    দূর্জয় হবিগঞ্জ এবং শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হবিগঞ্জ ইশরাত জাহান। এসময় পুলিশ সুপার এস এম মুরাদ আলি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ হবিগঞ্জ জেলা শাখা, জেলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

    তার পর জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্ধোধনের পর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের উত্তলীয় পরিয়ে এবং ফুল দিয়ে বরণ করা হয়।

    হবিগঞ্জে-যথাযোগ্য-মর্যাদায়-মহান-বিজয়-দিবস-পালন

    এরপর বিকালে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের নেতৃত্বে জালাল স্টেডিয়ামে হাজারে মানুষের উপস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শপথ বাক্য পাঠ করেন।

  • বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

    বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

    জুবায়ের আহমেদ ঃ  হবিগঞ্জ বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আব্দুল কদ্দুস(৪৫)নামে একজন নিহত হয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর বেলা ১টার দিকে উপজেলার বিহারীপুর গ্রামে।

    জানা যায়, বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের আব্দুল রেজাক মিয়ার বড় ছেলে মোঃ আব্দুল কদ্দুস (৪৫) বসত ঘরে মোবাইল চার্জ থেকে খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট আহত হয়, তাৎক্ষণিক পরিবার ও প্রতিবেশী লোকজন মোঃ আব্দুল কদ্দুসকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, হাসপাতাল থেকে আব্দুল কদ্দুস মিয়ার মরদেহ বাড়িতে নিয়ে যান পরিবারের লোকজন।

    এব্যাপারে বাহুবল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ আব্দুল আউয়াল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

  • নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২৯ ডিসেম্বর

    নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২৯ ডিসেম্বর

    হবিগঞ্জ জেলার নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন-২০২২ইং এর তফশীল ঘোষনা করেছেন গঠিত নির্বাচন কমিশন।

    মঙ্গলবার ১৪ ডিসেম্বর বিকালে প্রেসক্লাব কার্যালয়ে তফশীল ঘোষনা করেছেন অনুষ্টানের সভাপতি প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও সাবেক সভাপতি ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী।

    তফশীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২-০৩ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্টিত হইবে। ১৬ ডিসেম্বর ১২-৩টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহন, ১৯ ডিসেম্বর ১১-০২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ওই দিনই বেলা ২-৩টা পর্যন্ত বাছাই, ২১ ডিসেম্বর ১২-০২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারন করা হয়েছে। এছাড়া সভাপতি পদে ১০ হাজার, সহ সভাপতি পদে ৫ হাজার, সাধারন সম্পাদক পদে ৮ হাজার, যুগ্ম সাধারন সম্পাদক পদে ৪ হাজার, অর্থ সম্পাদক পদে ৩ হাজার এবং কার্যনির্বাহী সদস্য পদের জন্য ১ হাজার ৫ শত টাকা ধার্য্য করা হয়েছে। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম তালুকদার, সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, দৈনিক সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন আহমদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, আকিকুর রহমান সেলিম, অলিউর রহমান, মুহিবুর রহমান চৌধুরী তছনু, জাকির হোসেন চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, সাদিকুর রহমান, নুরুজ্জামান ফারুকী, মোজাহিদ আলম চৌধুরী, এম এ মুহিত প্রমূখ।

    সভায় প্রধান নির্বাচন কমিশনার ফজলুর রহমান বলেছেন, ২০২২ইং সনের প্রেসক্লাবের নির্বাচন হবে সকলের নিকট গ্রহন যোগ্য অবাধ, নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচন। নির্বাচনকে উৎসব মুখোড় পরিবেশে পরিসমাপ্তি করতে তিনি ক্লাবের সকল সদস্যদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

  • মাধবপুরে মাদকসহ সিএনজি চালক আটক

    মাধবপুরে মাদকসহ সিএনজি চালক আটক

    হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান গাঁজা ও ভারতীয় মদসহ আনোয়ার আলী (৩৫) নামে এক সিএনজি অটোরিক্সা চালককে আটক করেছে পুলিশ। সে বানিয়াং উপজেলার সৈয়দপুর গ্রামের গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র।

    সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিন এর নেতৃত্বে পুলিশ মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ১৬ বোতল ভারতীয় মদসহ’ আনোয়ারকে আটক করে।

    মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করেছে পুলিশ। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

  • মাধবপুরে ট্রাকের নিচে চাপা পড়ে সিএনজি চালক নিহত

    মাধবপুরে ট্রাকের নিচে চাপা পড়ে সিএনজি চালক নিহত

    হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের সোনাই নদী ব্রিজের দক্ষিণ পাশে মঙ্গলবার সকালে সিএনজি চালিয়ে যাওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে সিএনজি চালক নিহত হয়েছে। ঢাকা থেকে সিলেটগামী ফল বোঝাই একটি ট্রাক নং ঢাকা মেট্রো -ট 22-3461 মঙ্গলবার সকালে উল্লেখিত স্থান অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকটি উল্টে সিএনজির উপরে পড়ে যায়।

    এতে সিএনজি-অটোরিকশা টি দুমড়ে-মুচড়ে গেলে ভিতরে থাকা সিএনজিচালক আক্তার মিয়া 42 ঘটনাস্থলেই নিহত হয়।

    বিজয়নগর উপজেলা সাতবর্গ ও মাধবপুর এর মধ্যবর্তী স্থানে সোনাই সুনাই নদীর ব্রিজের উপরে দক্ষিণ পাশে এঘটনা ঘটে। নিহত আক্তার মিয়া মাধবপুর উপজেলার পৌর এলাকার 3 নং ওয়ার্ডের মসজিদ বাড়ির জালাল মিয়ার ছেলে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

    খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই মোঃ হেলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

  • বানিয়াচংয়ে আসছেন মন্টি সিনহা

    বানিয়াচংয়ে আসছেন মন্টি সিনহা

    বাংলাদেশ আইডল ২য় রানার আপ ও জি বাংলার সারেগামা পা প্রতিযোগী মন্টি সিনহা ১৬ ডিসেম্বর বানিয়াচং উপজেলার সাংস্কৃতিক প্রোগ্রামে আসবেন।

    এই খবর ছড়িয়ে পড়ায় গানের সমঝদার স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ছে।

    করোনাকালীন সময়ের কারনে ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক জগতকে আবার চাঙ্গা করতে বানিয়াচং উপজেলা প্রশাসন থেকে বিশেষ মনোরঞ্জক সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে।

    ২০২১ সালের বিশেষ তাৎপর্যবহ ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন থেকে ব্যাপক আয়োজনের প্রস্তুতি গ্রহণ চলছে।

    সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি‘র মাধ্যমে দিবসটির সূচনা করা হবে, শহীদ বেদীতে পুস্পস্তবক, জাতীয় পতাকা উত্তেলন, কুচকাওয়াজ, ক্রীড়ানুষ্টান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্টান, হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন, বিশেষ প্রার্থনা, প্রধানমন্ত্রী কর্তৃক শপথ বাক্য পাঠ, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্য অনুষ্টান, সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হবে।

    সাংস্কৃতিক অনুষ্টানে আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ আইডল ২য় রানার আপ ও জি বাংলার সারেগামা পা অনুষ্টানের প্রতিযোগী কন্ঠ শিল্পী মন্টি সিন্হা।

    সাংস্কৃতিক প্রোগ্রামে মন্টি সিন্হার আমন্ত্রিত হয়ে আসার বিষয়টি উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

  • বাহুবলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

    বাহুবলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

    হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া মোড়ে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ট্রাক চালককে সিলেট ও অন্যান্যদেরকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কামাইছড়া পুলিশ ফাঁড়ির অদূরে এ দূর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় শ্রীমঙ্গল থেকে মিরপুরগামী ( ঢাকামেট্রো-ড- ১১-৯০২৫) একটি ট্রাক কামাইছড়া মোড়ে পৌঁছালে হবিগঞ্জ থেকে থেকে ছেড়ে আসা দ্রুতগ্রামী বিরতিহীন বাসের সাথে ( ঢাকামেট্রো-ব ১৪-২৯৪৫) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক চালক বাবলু ৩৫ গুরুতর আহত হন এবং ট্রাকের সম্মুখ অংশ ভেঙে চুরমার হয়ে যায়। আর বিরতিহীন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পল্লী বিদ্যুৎ খুটির সাথে ধাক্কা খায়। এতে চালক আব্দুল কাদির ৫০ আহত হন।

    খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে থানার ওসি মোঃ ইব্রাহিম আহমেদ ও কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম ঘটনাস্থলে ছুটে যান। এসময় ট্রাক চালক বাবলুকে মূমূর্ষাবস্থায় অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশ ভ্যান দিয়ে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    এব্যাপারে সাতগাঁও হাইওয়ে থানার ওসি মোঃ ইব্রাহিম আহমেদ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি,ট্রাক চালক বাবলু মিয়াকে উদ্ধার করে আমাদের ভ্যান দিয়ে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠিয়েছি। কিন্তু হবিগঞ্জ বিরতিহীন বাসের চালক আব্দুল কাদিরকে কোথাও পাওয়া যায়নি। দুটি গাড়ি আমাদের হেফাজতে রয়েছে।