Category: হবিগঞ্জ

  • পহেলা বৈশাখের প্রতিজ্ঞা হোক অসম্প্রদায়িক বাংলাদেশ – এমপি আবু জাহির

    পহেলা বৈশাখের প্রতিজ্ঞা হোক অসম্প্রদায়িক বাংলাদেশ – এমপি আবু জাহির

    স্বাধীনতার স্বপক্ষের শক্তি যখনই ক্ষমতায় থাকে না, তখনই বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় নিয়ে যাওয়া হয় এবং দেশে জঙ্গি ও উগ্রবাদের আত্মপ্রকাশ ঘটানো হয়। বর্তমান আওয়ামী লীগ সরকার এই দেশকে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন এদেশের মানুষ দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে জীবন যাপন করছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    তিনি পহেলা বৈশাখ সকালে হবিগঞ্জ টেনিস ক্লাবে খেলাঘর আসরের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। একইদিন তিনি বৃন্দাবন সরকারি কলেজের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন।

    এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকার পহেলা বৈশাখকে সার্বজনীন উৎসবে রূপ দিয়েছে। এদিনে সকল শ্রেণিপেশার মানুষ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে স্মরণ করেন। পহেলা বৈশাখের প্রতিজ্ঞা হোক সন্ত্রাস ও জঙ্গীমুক্ত অসম্প্রদায়িক বাংলাদেশ।

    পহেলা বৈশাখের প্রতিজ্ঞা হোক অসম্প্রদায়িক বাংলাদেশ - এমপি আবু জাহির

    বর্ণমালা খেলাঘর আসরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনির সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ ও বৃন্দাবন সরকারি কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বখত চৌধুরী।

    পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সরকারি মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ জাহান আরা খাতুন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়, হবিগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি কবি তাহমিনা বেগম, জাতীয় পরিষদ সদস্য সুধাংশু রায় ও হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপুল রায়।

  • বা‌নিয়াচংয়ে বজ্রপা‌তে ৩ জন নিহত

    বা‌নিয়াচংয়ে বজ্রপা‌তে ৩ জন নিহত

    হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ এ‌প্রিল)সকালে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের এরালিয়া গ্রামের শামসুল মিয়ার ছেলে কৃষক আলমগীর মিয়া, দক্ষিণ পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া বড় বাঁন্দের আব্দুর রহমানের মেয়ে ঝুমা বেগম ও একই ইউনিয়নের তাতাড়ি মহল্লার আক্কেল আলীর ছেলে হোসাইন।

    আজ সকালে বানিয়াচংয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সঙ্গে বজ্রপাত ও হচ্ছিল। এ সময় হাওড়ের ধান কাটার সময় আলমগীর মিয়া, ঘাস কাটতে গিয়ে হুসাইন ও পেঁপে পাড়তে গিয়ে ঝুমা বেগম বজ্রপাতে মারা যান।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে নিহতদের তথ্য জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন হয়ে এলে তাদের পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হবে।

  • লাখাইয়ে  আউশ আবাদে প্রনোদনা পেল ৮০০ কৃষক

    লাখাইয়ে আউশ আবাদে প্রনোদনা পেল ৮০০ কৃষক

    লাখাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঋে ২০২১-২০২২ অর্থ বছরের খরিপ-১ আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃূদ্ধির জন্য প্রনোদনা বিতরনের উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

    মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরবেলা লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোনোদনা বিতরনের উদ্বোধনী অনুষ্টান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।

    উপসহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য এর সন্চালনায় অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কৃষি অফিসার শাকিল খন্দকার। প্রনোদনা ১ বিঘায় কৃষক প্রতি উচ্চ ফলনশীল জাতের আউশ ধানের বীজ ৫ কেজি, ২০ কেজি ডি,এ,পি, ১০ কেজি এম,ও,পি সার বিতরন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেন বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের জীবনমান উন্নয়ন ও উৎপাদন বৃূদ্ধির লক্ষে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। কৃষকদের বীনামূল্যে বীজ ও সার দিয়ে যাচ্ছে।

  • বানিয়াচংয়ে বোরো ধান কাটা উৎসব অনুষ্টিত

    বানিয়াচংয়ে বোরো ধান কাটা উৎসব অনুষ্টিত

    হবিগঞ্জের বানিয়াচংয়ে বোরো ধান কাটা উৎসব অনুষ্টিত হয়েছে।

    ১২ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টায় বানিয়াচংয়ের বোরো হাওর সুনারুতে ধান কাটা উৎসব নমুনা শষ্য কর্তন অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

    উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বানিয়াচংয়ের আয়োজনে অনুষ্টিত সভায় সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

    প্রধান অতিথি হিসেবে ধান কাটা উৎসব ও নমুনা শষ্য কর্তন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

    এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ অফিসার মোঃ আশেক পারভেজ,ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ ও জয়কুমার দাশ,হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী,সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী প্রমূখ।

    বানিয়াচং উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,বানিয়াচংয়ে এখন পর্যন্ত বোরো ধানের মাঠ সুরক্ষিত আছে।

    ইতিমধ্যে বাহিরের জেলার ধান কাটা শ্রমিকরা আসতে শুরু করেছেন যার মধ্যে ২ হাজার জন পৌঁছেছেন, আরও অন্তত ৬ হাজার শ্রমিক আসার কথা রয়েছে।
    এছাড়া কম্বাইন হারভেষ্টার প্রস্তুত রয়েছে ৪০টি। রিপার মেশিন রয়েছে ২০টি। চলতি বোরো মৌসুমে বানিয়াচং উপজেলায় মোট আবাদকৃত জমিরা পরিমাণ ৩৩ হাজার ৭শ ৮৫ হেক্টর। এর মধ্যে গভীর হাওরে (নীচু জমি) আবাদকৃত জমির পরিমাণ ১৭ হাজার ৯শ ৮০ হেক্টর।
    ইতিমধ্যে উপজেলার ১২শ হেক্টর বোরো ধান কর্তন করা হয়েছে। এরমধ্যে গভীর হাওরের বোরো জমি ১ হাজার হেক্টর।

    এই বৎসর সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ২শ ৬৬ মেঃ টন।

    এ ব্যাপারে কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক পাকা ধান কর্তন করার জন্য কৃষকদেরকে তাগিদ দেওয়া হচ্ছে।

    ধান কাটা উৎসব ও নমুনা শষ্য কর্তন অনুষ্টানের প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আমাদের হাওরের বাধগুলো স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক দেখভাল করছেন। আশা করছি এই বৎসর শ্রমিক সংকট ও হবেনা। এবং জেলার মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন করার জন্য বানিয়াচংয়ে যাতে করে আরও বেশি ধান কাটার মেশিন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় সে বিষয় ও আমরা দেখবো। যে কোন প্রয়োজনে আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে সব সময় থাকবো। আর এই নির্দেশনা আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন।

  • লাখাইয়ে এড. আবু জাহির মডেল কলেজে  বিনামূল্যে বই বিতরন উৎসব অনুষ্ঠিত

    লাখাইয়ে এড. আবু জাহির মডেল কলেজে বিনামূল্যে বই বিতরন উৎসব অনুষ্ঠিত

    লাখাইয়ে এডভোকেট আবু জাহির মডেল কলেজের একাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মাঝে কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ এর উদ্যোগে বিনামূল্যে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরবেলা লাখাই উপজেলার মনতৈল গ্রামস্থ এডভোকেট আবু জাহির মডেল কলেজে বই বিতরন উৎসব-২০২২ কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও নিজস্ব অর্থায়নে বই বিতরনের উদ্যোক্তা আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করাব ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ, বুল্লা ইউপি চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম প্রমুখ।

    অনুষ্ঠানে কলেজের ১ম বর্ষের ১৭৪ জন ছাত্র/ছাত্রীর হাতে বই তুলে দেন অতিথিবৃন্দ। বই বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট আবু জাহির বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের একটি রোল মডেল। মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ তেমনি আওয়ামীলীগ এর হাতে দেশ নিরাপদ। তিনি আরোও বলেন আওয়ামীলীগ এর আমলে দেশের উন্নয়ন হয়। তিনি বলেন লাখাইয়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। নতুন নতুন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান নির্মান করা হয়েছে। তিনি এডভোকেট আবু জাহির মডেল কলেজের উন্নয়নে ৫ লক্ষ টাকা এবং শিক্ষকদের কল্যানে ২ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন। তিনি ৪ তলা বিশিষ্ট কলেজের একাডেমিক ভবন নির্মানের আশ্বাস দেন।

    বিশেষ অতিথি আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ তার বক্তব্যে কলেজের শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানান।

  • মাধবপুরে শিয়ালের কামড়ে কলেজ ছাত্র শিশু ও মহিলাসহ আহত ৭

    মাধবপুরে শিয়ালের কামড়ে কলেজ ছাত্র শিশু ও মহিলাসহ আহত ৭

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বেড়েছে শিয়ালের আক্রমণ। উপজেলার বহরা ও আদাঐর ইউনিয়নের ঘিলাতলী ও মৌজপুর এলাকায় শিয়ালের কামড়ে অন্তত ৭ জন আহত হয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পাহাড়ার ব্যবস্থা করেছেন গ্রামবাসী। অনেকেই আবার লাঠি হাতে চলাচল শুরু করেছেন।

    স্থানীয় সুত্রে জানা যায়, শিয়ালের আক্রমণের শিকার হয়েছেন ঘিলাতলী গ্রামের কলেজ ছাত্র রাকিব, আউলিয়াবাদ গ্রামের জামাল মিয়া, মৌজপুর গ্রামের আলমগীরও এক মহিলা শিফা দেব নাথ , এবং রাজনগর গ্রামের তিন শিশু।

    রাজনগর গ্রামের রহিমা বেগম বলেন, বিকালে বাড়ির পাশে শিশু উঠানে বসে খেলা করছিল হঠাৎ একটি শিয়াল এসে শিশু বাচ্চার হাঁটুর নিচে কামড়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে ভ্যাক্সিনেশনের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় বাজার থেকে ১ হাজার ৫৫০ টাকায় কিনে শিশুটিকে পুশ করা হয়। এই শিশু বাচ্চার এখন চিকিৎসাধীন। এলাকার আরও কয়েক জন আহত হয়েছে বলে জানা গেলেও তাদের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।

    ঘিলাতলী গ্রামের দুধ মিয়া বলেন, আমার ছেলে রাকিব সন্ধ্যার পর ইফতার শেষ করে মৌজপুর বাজারে যাওয়ার পথে লবার মোড়া নামক স্হানে শিয়াল তার ছেলের পায়ে কামড়ে দেয় এবং চিৎকার শুনে পথচারী লোকজন এসে তার ছেলেকে উদ্ধার করে। পরে তাকে মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকার কারনে তাকে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।

    এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ বলেন, শিয়াল সাধারণত দুই কারণে মানুষকে আক্রমণ করে। পর্যাপ্ত খাবার না পেলে বা আক্রমণের শিকার হলে এবং র‍্যাবিস ভাইরাসে আক্রান্ত হলে। তিনি আরও বলেন, পাগলা শিয়াল কাউকে কামড়ালে, তাকে আক্রান্ত স্থানটি ভালো করে পরিষ্কার করতে হবে এবং ডাক্তারের কাছে গিয়ে টিকা নিতে হবে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইশতিয়াক আল- মামুন বলেন, আমাদের উপজেলায় কুকুর ও শিয়াল কামড়ানোর ভ্যাকসিন সাপ্লাই নেই এর আগে ছিল আপাতত নেই । তাই এসব রোগীদের আমরা ভ্যাকসিন দিতে পারি না। জেলা সদর হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যাবে বলে পরামর্শ দেই।

  • ইউকেতে ভাইস চেয়ারম্যান আবিদা খাতুনের সাথে চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    ইউকেতে ভাইস চেয়ারম্যান আবিদা খাতুনের সাথে চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    চুনারুঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুনের ইউকেতে আগমন উপলক্ষে চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এতে উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা লিয়াকত চৌধুরী, প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোস্তাক আহমেদ, সহ সভাপতি আব্দুল মুকিত, সহ সাধারণ সম্পাদক, শিহাব তানভির, ও যুব সম্পাদক নোমান মিয়া।

    এ সময় ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং এধারা যেন অব্যাহত থাকে সেই বিষয়ে সবাইকে উদ্ভুদ্ধ করেন।