Category: হবিগঞ্জ

  • লাখাইর বুল্লাবাজার চৌরাস্তার সংযোগ সড়কের  ঢালু কমিয়ে পূনঃনির্মানের উদ্যোগ

    লাখাইর বুল্লাবাজার চৌরাস্তার সংযোগ সড়কের ঢালু কমিয়ে পূনঃনির্মানের উদ্যোগ

    হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা বাজার অংশে ব্রীজ নির্মানের ফলে বাজারের চৌরাস্তার অংশটুকু অপেক্ষাকৃত উচুঁ হয়ে যায়, যার ফলশ্রুতিতে চৌরাস্তার দুপাশের সংযোগ সড়কের সাথে মূল সড়কের ঢালের পরিমানও পূর্বেকার তুলনায় বেড়ে যায়। এতে বাজারে আগমন ও বহির্গমনে বাজারে আগত ক্রেতা – বিক্রেতা এবং এ রাস্তায় চলাচলকারী পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সড়কের স্লোব বেড়ে যাওয়ায় বাজারের পথ দিয়ে পন্য পরিবহন ও ক্রেতাসাধারণ এর প্রায়শঃ ছোট-বড় দূর্ঘটনার সন্মুখীন হতে হচ্ছে।

    এ অবস্থা থেকে উত্তোরনে হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খোয়াই ও অনলাইন সংবাদ মাধ্যম শায়েস্তাগন্জ ডটকমএ একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তৃপক্ষের গোছরীভূত হয় এবং তারা নড়েচড়ে বসে।

    এদিকে বাজারের চৌরাস্তার এ বেহাল অবস্থায় বাজারের ব্যাবসায়ীরা এবং বুল্লা ইউপি চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, ব্যবসায়ী মাসুকুর রহমান মাসুক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরাও সোচ্চার হয়ে উঠে। তারা সংশ্লিষ্ঠদের নিকট আবেদন- নিবেদন জানায়।

    অবশেষে বুল্লাবাজার ব্যবসায়ী, ক্রেতাসাধারণ এবং এতদঞ্চলের বিরাট জনগোষ্ঠীর চলাচলের জন্য জনগুরুত্বপূর্ন বুল্লাবাজার চৌরাস্তার ঢাল কমিয়ে পূনঃনির্মানের উদ্যোগ গ্রহন করে সড়ক ও জনপথ বিভাগ। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বুল্লাবাজার চৌরাস্তার দক্ষিন পাশে ও উত্তর পাশের ঢালে ইতিমধ্যে মূল সড়কের সাথে সামঞ্জস্য রেখে বালি ও ইটের খোয়া ফেলা হয়েছে।এতে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করছে।

  • ভূমিহীনদের ঘর ও নাগুড়া ফার্ম পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার

    ভূমিহীনদের ঘর ও নাগুড়া ফার্ম পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার

    প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ক’ শ্রেনীর পরিবারের জন্য নির্মিত বানিয়াচং বড় সড়কে ১শ ৫০ টি ঘর পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার।

    ২৪ এপ্রিল রবিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী’র উপহারের ঘর পরিদর্শনে যান সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। পরবর্তীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নাগুড়া ফার্ম পরিদর্শন করেছেন।

    এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।

    বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, পিআইও মলয় কুমার দাস, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।

    ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন করে বিভাগীয় কমিশনার সন্তোষ প্রকাশ করেন।

    ঘরের কাজের মান ভালো হওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন।

    ধান গবেষণা ইনস্টিটিউটে উপস্থিত হয়ে বিভাগীয় কমিশনার কর্মরত বিজ্ঞানী ও সংশ্লিষ্টদের কে নতুন নতুন ধানের জাত নিয়ে আরও বেশি গবেষণা করা ও উদ্ভাবনের জন্য তাগিদ দেন।

    এ সময় সংশ্লিস্ট বিজ্ঞানীরা প্রতিষ্ঠানটির বিভিন্ন গৌরবময় দিকগুলো তুলে ধরে তাদের সাফল্যের বিস্তারিত জানান অতিথিদেরকে।

  • শায়েস্তাগঞ্জে সাড়ে চার হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

    শায়েস্তাগঞ্জে সাড়ে চার হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

    শায়েস্তাগঞ্জ পৌরসভার বাসিন্দা ৪ হাজার ৬২১ জন নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ৪৬ টন ২২১ কেজি চাল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি প্রধান অতিথি হিসাবে এই চাল বিতরণের উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে এমপি আবু জাহির নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশবাসী উপকৃত হয়েছেন কি না জানতে চাইলে উপস্থিত উপকারভোগীরা চিৎকার করে জানান তাঁরা উপকৃত হয়েছেন।

    তিনি উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত নারী-পুরুষ হাত তুলে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেবেন বলে অঙ্গীকার করেন।

    চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এমএফ আহমেদ অলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার সকল কাউন্সিলর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দা ৪ হাজার ৬২১ জন নারী-পুরুষের প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফের চাল দেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিটি ওয়ার্ডের নাগরিকদের মাঝে আলাদা বুথ থেকে এ উপহার বন্টন করা হয়।

  • লাখাইয়ে উপজেলা প্রশাসনের প্রেস কনফারেন্স

    লাখাইয়ে উপজেলা প্রশাসনের প্রেস কনফারেন্স

    মহিউদ্দিন আহমেদ রিপনঃ প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছে ২৫ দরিদ্র ভূমিহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন উপলক্ষে উদ্ভোধনী অনুষ্ঠানের সার্বিক বিষয়ে অবহিতকরনে প্রেস কনফারেন্স অনুষ্টিত।

    রবিবার (২৪ এপ্রিল) দুপুরবেলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

    এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল্লাহ আমিন,পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

    সাংবাদিক সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং কালে বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রম চলমান। আগামী ২৬ এপ্রিল ২০২২ রোজ মঙ্গলবার ৩য় পর্যায়ের গৃহসমুহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন প্রান্ত থেকে দুপুর ১১ টায় এ অনুষ্টান শুরু হবে।

    তিনি আরোও জানান ৩য় পর্যায়ে লাখাইয়ে ২৫টি পরিবার জমি ও গৃহ পাচ্ছে। ইতিপূর্বে লাখাইয়ে ৮৪টি পরিবার গৃহ ও জমি বরাদ্দ পায়।

  • শায়েস্তাগঞ্জ প্রশাসনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    শায়েস্তাগঞ্জ প্রশাসনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে ২৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় সারাদেশ একযোগে জেলা ও উপজেলা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের সাথে রবিবার (২৪ এপ্রিল) বিকাল ০৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত চলতি দায়িত্বে) এবং হবিগঞ্জ সদর উপজেলা ও শায়েস্তাগঞ্জ উপজেলা (ভূমি) সহকারী কমিশনার মোঃ ইয়াছিন আরাফাত রানা সভাপতিত্বে গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবদুর রশীদ তালুকদার ইকবাল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান।

    এ সময় উপজেলা গণমাধ্যম কর্মীদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী রুস্তম, সাধারণ সম্পাদক মোঃ মঈদুল হাসান রতন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুল কাদির প্রমূখ।

  • বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

    দি‌লোয়ার হোসাইনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী (২৬ এপ্রিল) মঙ্গলবার জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্ধোধন উপলক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

    (২৪ এপ্রিল) রবিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। প্রেসব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হতদরিদ্র ও গৃহহীন পরিবারকে চিহ্নিত করে প্রকৃত সুবিধাবঞ্চিতদের প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক তাপস হোম, নুরুল ইসলাম প্রমুখ।

    এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান, সাংবাদিক শাহ সুমন, শেখ আক্তার হোসেন আলহাদী, শেখ সুজন উল্লা, হৃদয় খান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • বানিয়াচংয়ে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

    বানিয়াচংয়ে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

    আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে দরিদ্র প্রতিবন্ধী ও পিছিয়েপড়া জনগোষ্টীর লোকদের মাঝে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

    ২৪ এপ্রিল রবিবার বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্টানিকভাবে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়।

    সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ‘র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান।

    বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, পিআইও মলয় দাস, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

    প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচীর আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে ২য় কিস্তিতে প্রাপ্ত ১০টি বাইসাইকেল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর রবিদাস সম্প্রদায়ের ১০জন শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে।

    এ সময় উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ৮জন নারী-শিশু-বৃদ্ধ প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করা হয়।