Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ হাই স্কুল ‘১৪ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

    হবিগঞ্জ হাই স্কুল ‘১৪ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

    প্রতি বছরের ন্যায় এবছরও ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ এর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ এর ২০১৪ সালের এস.এস.সি ব্যাচের ছাত্রদের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    উল্লেখ্য যে, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৬ষ্ট শ্রেণি থেকে ১০ম শ্রেণি (এস.এস.সি) পর্যন্ত শুধুমাত্র বালক এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে বালক/বালিকা উভয়দেরকে পাঠদান করা হয়।

    স্কুলের এস.এস.সি ব্যাচ ২০১৪ এর উদ্যোগে প্রতিবছর ধারাবাহিকভাবে ইফতার মাহফিল এর আয়োজন করা হলেও বিগত ২ বছর যাবৎ করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় কোভিড-১৯ এর বিধিনিষেধ এর কারনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়নি। তবে কোভিড-১৯ এর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে ২০২০ ও ২০২১ ইং সালে গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে ছিল হবিগঞ্জ হাই স্কুল ‘১৪ ব্যাচ। এই ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন সময়ে বাস্তবায়িত নানামুখী কর্মকান্ডও ছিল প্রসংশনীয়।

    কোভিড পরিস্থিতিতে হবিগঞ্জ হাই স্কুল ‘১৪ ব্যচের ত্রান বিতরন, খাদ্য সামগ্রী বিতরন, সুরক্ষা সামগ্রী বিতরন ইত্যাদি কর্মকান্ড সম্পন্ন হয়েছে। যা সচেতন সমাজ-মহল ও সচেতন নাগরিকবৃন্দের কাছে ভূয়সী প্রসংশনীয় কর্মকান্ড হিসেবে আখ্যায়িত হয়েছে।

    ‘১৪ ব্যাচের ইফতার মাহফিল শনিবার (৩০ এপ্রিল, ২০২২ ইং) শহরের সুনামধন্য রেস্টুরেন্ট ও ফুড-ইভেন্ট অর্গানাইজার কিচেন ২০ (Kitchen 20) রেস্টুরেন্ট, বদিউজ্জামান সড়ক ক্রস রোড (সওদাগর জামে মসজিদ, হবিগঞ্জ সংলগ্ন), হবিগঞ্জ এ অনুষ্ঠিত হয়েছে।

    ‘১৪ ব্যাচের প্রাক্তন ছাত্র ও ইফতার মাহফিল ২০২২ ইং এর আহ্বায়ক কে. এম. আবু বকর এর আহবানে এবং সিয়াম উল ছুরত প্রিন্স ও আব্দুল মোসাদ্দেক এর ব্যবস্থাপনায় ইফতার মাহফিল সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

    উক্ত ইফতার মাহফিলে ‘১৪ ব্যাচের ছাত্র কুতুব উদ্দিন, মনিরুল ইসলাম মনির, সাইফুল ইসলাম সাগর, মেহেদী হাসান বাপ্পী, এহিয়া হাসান চোধুরী, হাফিজুর রশিদ সানি, মাহমুদুল হাসান আরিফ, তানভীরুল হক, দেবাশীশ কিশোর চৌধুরী সাগর, দুর্জয় রায় চৌধুরী, প্রান্ত চৌধুরী, রাহাত হাসান, রাসেল মিয়া, মিনহাদ আহমেদ, মোঃ সোহেল, রিফাত, আফিকুল, সামাদ, সাদ, মালেক, সামছুল,জিয়া, উস্তার, গৌতম, আসাদ, অপু, মিঠু রায়, মাসুদ, এনামুল, নুর উদ্দিন, দীপংকর, সমীর, সুজয় কর, জয় রায়, মিটু রায়, সঞ্জয়, প্রনয়, সৌরভ, রাহুল, মাসুম বিল্লাহ, রিমন প্রমুখ উপস্থিত ছিল।

    ইফতার মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সকলকে মিষ্টিমুখ করানো হয়। আলোচনা সভায় সিয়াম উল সুরত প্রিন্স ও সৈরভ রায় বক্তব্য রাখেন। তারা প্রতি বছর ভ্রাতৃত্ব মজবুত ও দূরত্ব দূর করে সকলকে একত্রিত করে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও একতা বজায় রাখার আহবান জানান।

    পরিশেষে কে. এম. আবু বকর এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

  • বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ২৮ এপ্রিল বৃহস্পতিবার বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ইউএনও পদ্মাসন সিংহ, জেলা আওয়ামী লীগ নেতা এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল,অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা এডঃ চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, রেজাউল মোহিত খান,হবিগঞ্জ কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজা,জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজ্জিমুল হক চৌধুরী, আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাহজাহান মিয়া, ভোরের কাগজ হবিগঞ্জ জেলা প্রতিনিধি এডঃ শফিকুর রহমান চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি,উপজেলা যুবলীগ সভাপতি রেখাছ মিয়া,সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, কৃষকলীগ সভাপতি কামাল উদ্দিন লাল,সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর সহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ এলাকাবাসী ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

  • কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ইফতার বিতরণ করেছে মাধবপুর উপজেলা যুবলীগ

    কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ইফতার বিতরণ করেছে মাধবপুর উপজেলা যুবলীগ

    বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশনায় মাধবপুর উপজেলা যুবলীগের উদ্যোগে, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা গেইট সংলগ্ন পথচারী, গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

    এ সময় উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব মোঃ ফারুক পাঠান বলেন, পবিত্র মাহে রমজানের ২৬তম দিনে পথচারী সকল রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

    রহমত, বরকত, নাজাতের মাস রমজান। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের মোক্ষম সুযোগ মাহে রমজান। মাধবপুর উপজেলা যুবলীগ মাহে রমজানে সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। রমজান উপলক্ষে প্রতি বছর এই ধরনের ইফতার বিতরণ অব্যাহত থাকবে।

    এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম , সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান কুতুব,স্বাস্থ্য ও কর্মস্থান বিষয়ক সম্পাদক মোঃ শাহে নেওয়াজ শানু সহ প্রমূখ।

  • কুশিয়ারা নদী থেকে  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  ১ ব্যাক্তিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

    কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যাক্তিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ কালনী কুশিয়ারা নদী থেকে প্রায় দীর্ঘ দিন যাবত বালুখেকো চক্র অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছে। আজমিরীগঞ্জ উপজেলা মডেল মসজিদের প্রাক্বলনে ১৬ টাকা ফুট বালুমহাল থেকে কিনে আনার কথা থাকলে, বালুখেকো চক্র কালনী কুশিয়ারা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ৬ টাকা ফুট ধরে বালু মডেল মসজিদের গাইড ওয়ালের ভিতর পাইপের মাধ্যমে বালু আনলোড করে।

    আজমিরীগঞ্জের প্রভাবশালী মহলের দুটি বালু খেকো চক্র বিদ্যমান।একটি চক্র মডেল মসজিদের নাম ভাঙ্গিয়ে বালু উত্তোলন করছে। আরেকটি চক্র রাজনৈতিক অপব্যবহার করে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করছ।আজমিরীগঞ্জ উপজেলা সংলগ্ন একটি পুকুরে পকেট সিস্টেম করে বালু উত্তোলন করছে।এতে করে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে।

    ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে ফসলি জমি, বাজারের ভিট সহ বিলীন হওয়ার পথে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার আনুমানিক বেলা ৩ ঘটিকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

    আজমিরীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে ড্রেজিং মেশিনের মাধ্যমে মাটি উত্তোলন করায় মোঃ কবির (২৩) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আরও দুই জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা কালীন সময় এস আই প্রদীপ দাশের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করেন।

    উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, জনস্বার্থে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত আছে এবং থাকবে।

  • মাধবপুরে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

    মাধবপুরে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

    হবিগঞ্জের মাধবপুরে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৭ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার উপজেলার বহড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের দুলাল মিয়ার বসতঘর থেকে তার কন্যা বন্যা আক্তার (১৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

    ইন্সপেক্টর উত্তম কুমার জানান এটা ক্লিয়ার আত্মহত্যা এতে কোন সন্দেহ নাই তবে কেন আত্মহত্যা করল এটা তদন্তের বিষয়। লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বন্যা আক্তার স্থানীয় মনতলা উচ্চ বিদ্যালযয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী।

    বন্যার বাবা দুলাল মিয়া জানান তার মেয়েকে প্রতিবেশী সাবেক এক মেম্বার এর ছেলে প্রায়ই ডিস্টার্ব করত মোবাইলে মেসেজ দিতে এবং ফোনে অশ্লীল ভাষার উত্যক্ত করত।

  • মাধবপুরে নবজাতকের লাশ উদ্ধার

    মাধবপুরে নবজাতকের লাশ উদ্ধার

    মাধবপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার সকাল এগারোটায় মাধবপুর-মনতলা সড়ক এর সেউলিয়া ব্রিজের পাশে থেকে মাধবপুর থানার উপ-পরিদর্শক এসআই শামসুল আরেফিন একটি কার্টুনে রাখা সদ্য নবজাতক এ কন্যা সন্তানের লাশ উদ্ধার করেন।

    এসআই শামসুল আরেফিন জানান এ কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা যায় বলে পুলিশের ধারণা। পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশপাশের বেসরকারি হাসপাতালগুলোতে খবর নিয়ে দেখছে এবং গোপন ভাবে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

    পুলিশ আরো জানায় এটি কোন বিদেশী স্ত্রীর পরকিয়া প্রেমের ফসল নতুবা কোন প্রেমিক জুটির অবৈধ পাপের ফসল হইতে পারে।

  • আজমিরীগঞ্জ থানার নবাগত ওসি’র সহিত সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময়

    আজমিরীগঞ্জ থানার নবাগত ওসি’র সহিত সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময়

    আজমিরীগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সহিত গতকাল সোমবার রাত ৯ টায় স্থানীয় সাংবাদিকগণ এক মতবিনিময় সভায় অংশ নেন।

    উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজার নেতৃত্বে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক যথাক্রমে, বি,কে ব্যানার্জী, আমিনুল ইসলাম, মোসাব্বির, মোজাহিদ মিয়া, শিহাব উদ্দিন, আলমগীর মিয়া, মিজানুর রহমান, মিজান, কনৌজ কান্তি ব্যানার্জী, মতিউর রহমান, পলাশ মিয়া, মনসাদ পর্দাইন উপস্থিত ছিলেন।

    নবাগত অফিসার ইনচার্জ মাসুক আলী আজমিরীগঞ্জ পৌরসদর সহ ৫ ইউনিয়নের আইন শৃঙ্খলা অবনতির কারণ, নেশাখোর, নেশাদ্রব্য বিক্রেতা, জুয়া ও জুয়ারি এ ছাড়া সুদখোরদের ব্যাপারে খোঁজ-খবর নেন।

    উল্লেখ্য গত ২৩ এপ্রিল শনিবার হবিগঞ্জ সদর থানা নিজ কর্মস্থল থেকে আজমিরীগঞ্জ থানায় নূতন কর্মস্থলে যোগদান করেন। উনি মৌলভীবাজার জেলার কুলাউড়ার বাসিন্দা।