Category: হবিগঞ্জ

  • হাজী আব্দুস সালামের ইন্তেকালে সর্বমহলের শোকপ্রকাশ

    হাজী আব্দুস সালামের ইন্তেকালে সর্বমহলের শোকপ্রকাশ

    আব্দুর রউফ আশরাফঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক প্রবীণ ওয়ার্ড মেম্বার হাজী আব্দুস সালাম ১৫ মে ২২ রাত ১০. ৪০ মিনিটের সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    তিনি হলদারপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী সালিশি ছিলেন। তিনি রাজনৈতিকদল হিসাবে দীর্ঘদিন বিএনপির ওয়ার্ড ও ইউনিয়নের নিরলস দায়িত্বশীল কর্মী ছিলেন। ৭ নং বড়ইউড়ি ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। জামিয়া হলদারপুর মাদরাসার ম্যানেজিং কমিটির দীর্ঘদিনের সভাপতি ছিলেন।

    জীবনের শেষ প্রান্তে তিনি মুসল্লিয়ান ও ধর্মভীরুদের কাছে একজন নিভৃতচারী আল্লাহভক্ত মুসল্লি ছিলেন। জামিয়া হলদারপুর মাদরাসা, মসজিদের একনিষ্ঠ খাদেম ও দায়েমী মুসল্লি ছিলেন। তাবলীগ জামাতের আমীর ছিলেন।

    তিনি প্রায় বৎসরখানেক পূর্বে তাবলীগ জামাতের নিছবতে চিল্লা লাগাতে যান। চিল্লা থাকাবস্থায় স্ট্রোক করেন। দীর্ঘদিন শয্যাশায়ী অবস্থায় ইন্তেকাল করেন। আমরণ অন্যায় অনৈতিক অনইসলামিক কার্যাকাপের বিরোদ্ধে সোচ্চার ছিলেন।

    সমাজের সর্বত্র তার ভূমিকা প্রশংসনীয়। মরহুম হাজী আব্দুস সালামের ইন্তেকালে এলাকাবাসী শোকে কাতর।

    আজ ১৬ মে দুপুর ২.১৫ মিনিটের সময় জামিয়া হলদারপুর ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অসংখ্য আলেম-উলামা, সমাজসেবক রাজনৈতিক ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়।

    মরহুম হাজী আব্দুস সালামের জানাজায় বক্তব্য রাখেন বানিয়াচং-আজমিরিগঞ্জের এমপি আব্দুল মজিদ খান, বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ আহমদ, বিএনপির উপজেলার সিনিয়র সভাপতি মোস্তফা আল হাদী, বানিয়াচং উপজেলার সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, লুৎফুর রহমান, শায়খুল হাদীস ইমাম উদ্দীন, মোহাম্মদ আফজল, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মাসুদ খান, মাওলানা শিব্বির আহমদ, আব্দুস সালামের ছোট্র ছেলে সোহেল আমীন, হাজী আব্দুস সালামের বড় ছেলে রাজনৈতিক ব্যবসায়ী আলেম রুহুল আমীন ইন্ডিয়া থেকে ভিডিও কনফারেন্স উপস্থিত মুসল্লিয়ানদের উদ্যেশ্যে অভিব্যক্তি পেশ করেন এবং সবার কাছে তার পরিবার ও বাবার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।

    হাজী আব্দুস সালামের ইন্তেকালে বানিয়াচং-আজমিরিগঞ্জের এমপি আব্দুল মজিদ খান শোকপ্রকাশ করেন। এদিকে বানিয়াচং-আজমিরিগঞ্জের বিএনপির নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন তার দলীয় প্রতিনিধির মাধ্যমে শোকবার্তায় শোক প্রকাশ করেন।

    এলাকাবাসীসহ ইউনিয়ন ও উপজেলার বরেণ্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানান।

  • মাধবপুরের চৌমুহনী ইউ/পির উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

    মাধবপুরের চৌমুহনী ইউ/পির উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

    সোমবার (১৬ মে) সকালে ৩ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৯শ ৮০ টাকা বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

    বাজেট ঘোষনা অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সচিব শাহজাহান মিয়া। বাজেট সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী সেলিম,অধ্যক্ষ মোহন মিয়া,সমাজ সেবক আঃ আলীম মীর বাদল এনামুল হক শাহরাজ,ডাঃ মুহাম্মদ আলী,ফজলুর রহমান,ফিরোজ উদ্দিন আহম্মেদ,ফরিদুর রহমান,ছায়েদুর রহমান,সালাহ উদ্দিন ভূইয়া,মীর্জা ইকরাম,জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত শিক্ষক ইদ্রিছ আলী খান ,প্রধান শিক্ষক ফজলুল করিম এরশাদ,ইস্কান্দার মীর্জা ফারুক,বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ডাঃ লাল মিয়া,সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম জুয়েল,খুর্শেদ আলী,চাঁদ সুলতানা চৌধুরী শাবানা, এছাড়াও ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • বানিয়াচংয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

    বানিয়াচংয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

    আকিকুর রহমান রুমনঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।

    সভায় ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খানের উপর প্রতিপক্ষের লোকজনের হামলার বিষয়ে কোন কোন বক্তা নিন্দা জানিয়ে নিন্দা প্রস্তাব করেছেন।

    একই ঘটনায় স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান কে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মনগড়া পোস্ট দেওয়ার কারনে ও নিন্দা জানিয়েছেন বক্তারা।

    ১৬ মে সোমবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
    বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার,অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ,খ্রিস্টান ও আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষন রায়,অধ্যক্ষ স্বপন কুমার দাশ,ইমাম সমিতির সভাপতি মাওঃআতাউর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল,বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ,আরফান উদ্দিন,মঞ্জু কুমার দাশ,এরশাদ আলী,মাসউদ কোরাইশী মক্কী,হাফেজ শামরুল ইসলাম,জয়কুমার দাশ,আহাদ মিয়া,সাদিকুর রহমান,শেখ মিজানুর রহমান,নাসির উদ্দিন চৌধুরী প্রমূখ।

    সভায় ফেব্রুয়ারী ও মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসের আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার বিষয়টি এপ্রিল মাসের রেজুলেশনে আসায় উদ্বেগ জানানো হয়েছে।

    এছাড়া মাদক কারবারি ও জুয়ারীদেরকে আরও কঠোর হস্তে দমন করার জন্য কমিটির সদস্যরা অফিসার ইনচার্জের নিকট জোরালো দাবী জানিয়েছেন।

  • মাধবপুরে অজ্ঞাত নারীর মৃত্যু, পিবিআই’র প্রচেষ্টায় পরিচয় সনাক্ত

    মাধবপুরে অজ্ঞাত নারীর মৃত্যু, পিবিআই’র প্রচেষ্টায় পরিচয় সনাক্ত

    হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনায় আহত অজ্ঞাত নারীর হাসপাতালে মৃত্যু হয়েছে।গতকাল রোববার বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়ন জিন্নতপুর গ্রামের পাশে অজ্ঞাত নামা গাড়ীর ধাক্কায় তিনি আহত হন। অনুমান ৪০ বছর বয়সের সেই মহিলাকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ অজ্ঞান অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।

    পিবিআই,হবিগঞ্জ এ কর্মরত এস আই (নিঃ) আব্দুল আহাদ এর নেতৃত্বে একটি ক্রাইমসিন টিম হবিগঞ্জ সদর হাসপাতালে পৌছে অজ্ঞাতনামা মহিলার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহপূর্বক পরিচয় শনাক্ত করেন।

    সিবিআই সুত্রে জানা যায়, মৃত নারীর নাম সবিতা রানী, পিতা- অনিল চন্দ্র,স্থায়ী ঠিকানা-মৈছাইল, চান্দিনা থানা, কুমিল্লা। বর্তমান ঠিকানা-পূর্ব গোড়ান, ৮নং, খিলগাঁও, ২নং ওয়ার্ড, ঢাকা।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহাম্মদ জানান, সোমবার সকালে নিহতের ছেলে তার লাশ গ্রহণ করেন।

  • বানিয়াচং থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

    বানিয়াচং থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

    হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামী ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

    (১৪ মে) শনিবার দিবাগত রাতে বানিয়াচং থানার রাত্রিকালীন বিশেষ অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশে এসআই অঞ্জন কুমার নাহা, এসআই অমিতাভ দাস তালুকদার, এসআই রাকিব, এসআই মনিরুল ইসলাম, এএসআই খালেক, এসআই মহসিন মিজি এর সংগীয় ফোর্সের সহায়তায় থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী সনজব আখঞ্জি, পিতা-মৃত জাফর আখঞ্জি, গ্রাম-আদমখানি, ডাকাতি মামলার আসামী মাহবুবুর রহমান কুটি মিয়া (৪০), পিতা-মৃত আলতাব হোসেন , গ্রাম- উজিরপুর, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী লাল মোহাম্মদ (৬০), পিতা-মৃত কোরফান উল্লা, ডালিম মিয়া (৩৬), পিতা-আঃ সহিদ, তায়েফ মিয়া (২৫), পিতা-আঃ সহিদ, সর্বগ্রাম-আমিরখানী, সৈদ্যারটুলা গ্রামের দাঙ্গা মামলার ঘটনায় জড়িত মোঃ মাজহারুল ইসলাম অপু (৩৪), পিতা-মৃত সফিকুর রহমান সফিক মিয়া (সৈদারটুলা লম্বাহাটি) এবং ধর্তব্য অপরাধ নিবারণকল্পে আসামী লাল মিয়া (৩৫), পিতা- আঃ সহিদ মিয়া, গ্রাম- হোসেনপুর কে গ্রেপ্তার করা হয়।

    এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের কে কারাগারে পাঠিয়েছেন।

    তিনি আরো বলেন, সকল প্রকার অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে।

  • বক্সিং চ্যাম্পিয়নশীপে বানিয়াচংয়ের আমির উদ্দিনের কৃতিত্ব

    বক্সিং চ্যাম্পিয়নশীপে বানিয়াচংয়ের আমির উদ্দিনের কৃতিত্ব

    দি‌লোয়ার হোসাইন: টপ অব দ্যা বাংলাদেশ সিলেকশন ফর লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশীপ (বক্সিং) কলম্বিয়া ২০২২ টুর্ণামেন্টে হবিগঞ্জ-মৌলভীবাজার জেলার একমাত্র প্রতিযোগী হিসেবে বানিয়াচং উপজেলার আমির উদ্দিন চ্যাম্পিয়ন হয়েছে।

    প্রতিযোগীতায় আমির উদ্দিন ৬১ কেজির ওজন শ্রেনীতে চট্রগ্রামের শহীদুল আলম বারাত‘কে দ্বিতীয় রাউন্ডে ১.৫৩ সেকেন্ডে নক আউট করে চ্যাম্পিয়ন হয়েছে।

    ১৩ মে জেফ এলিনা এন্ড একাডেমী যমুনা ফিউচার পার্কে বাংলাদেশের মোট ২৬ জন প্রতিযোগীকে নিয়ে এই বাছাই পর্ব অনুষ্টিত হয়।

    লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াতে অনুষ্টিত জুন মাসের টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ১১ প্রতিযোগীর অংশগ্রহণ করার কথা রয়েছে। এ জন্য আগামী ২০ মে থেকে চ্যাম্পিয়ন ১১ জন কে নিয়ে বক্সিং ক্যাম্পিং অনুষ্টিত হবে।

    কৃতি বক্সার আমির উদ্দিন বানিয়াচং উপজেলার কাজীমহল্লা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র। সে বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

    আমির উদ্দিন বানিয়াচং উশু একাডেমীর ছাত্র। বানিয়াচং উশু একাডেমীতে উস্তাদ জুয়েল রহমানের তত্ত্ববধানে নিয়মিত প্রশিক্ষণ গ্রহন করে এই কৃতিত্ব অর্জন করেছে।

    এ ব্যাপারে চ্যাম্পিয়ন আমির উদ্দিন জানান, বানিয়াচং ফুটবল ও এ্যাথলেটিক্সের শিক্ষক সাহেদ স্যারের উৎসাহ উদ্দীপনায় আমি জুয়েল স্যারের মাধ্যমে বক্সিংয়ের সাথে জড়িত হই।

    এছাড়াও আমাকে নানানভাবে আর্থিক ও মানসিক শক্তি যুগিয়েছেন আহমদ জুলকারনাইন আহমদ রাজা। আমি উনাদের নিকট কৃতজ্ঞ। আমি আগামীতে এই মাধ্যমে আরও বহুদূর এগিয়ে যেতে চাই।

    এ ব্যাপারে বানিয়াচং উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং উশু ও বক্সিং একাডেমীর পরিচালক উস্তাদ জুয়েল রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ এই মাধ্যমে কাজ করছি। আমার প্রশিক্ষিত ছেলে-মেয়েরা জাতীয় পর্যায়ে হবিগঞ্জ-মৌলভীবাজার জেলার প্রতিনিধিত্ব করছে এ বড় গর্বের বিষয় বানিয়াচং উপজেলার মানুষের জন্য।

    আমি আমির উদ্দিনকে মাত্র কিছুদিন প্রশিক্ষণ দিতে পেরেছি। আরও বেশি সময় পেলে আরও বেশি ভালো করতে পারতো।

  • লাখাইয়ে আল-খিদমাহ রক্তদান সোসাইটির ফ্রি-রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন

    লাখাইয়ে আল-খিদমাহ রক্তদান সোসাইটির ফ্রি-রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন

    লাখাইয়ে আল- খিদমাহ রক্তদান সোসাইটি – হবিগঞ্জের আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী- ২০২২ অনুষ্টিত।

    শনিবার (১৪ মে/২০২২) সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ জেলা ভিত্তিক ফ্রি রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী জেলাধীন উপজেলার লাখাই মুুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজ হলরুমে সোসাইটির সভাপতি কাজী মঈনুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইব্রাহিম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

    বক্তব্য রাখেন বামৈ ইউ/পি চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক।

    ফ্রি- রক্তের গ্রুপ নির্নয়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি তে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

    দিনব্যাপী এ কর্মসূচীর মাধ্যমে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে বলে জানান সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মইনুল ইসলাম।