Category: হবিগঞ্জ

  • জনপ্রিয় নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    জনপ্রিয় নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    জনপ্রিয় নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় হবিগঞ্জ জেলার সকল উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    শনিবার (২১ মে ২০২২) দুপুরে শহরের পুরাতন পৌরসভা রোডে অবস্থিত হোটেল আইয়ুব আলীর কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    হবিগঞ্জ নিউজের সম্পাদক শরিফ চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক আব্দুল হাফিজ ভূইয়ার সঞ্চালনায়
    সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান৷

    জনপ্রিয় নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

     

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ নিউজ এজেন্সির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শামসুর রহমান, হবিগঞ্জ নিউজের বার্তা সম্পাদক মোঃ সিজিল মিয়া, কে এম আবু বকর, সাইফুল ইসলাম মজনু।

    প্রথম ধাপে পরিচিত পর্ব ও প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সম্পাদক শরিফ চৌধুরী। পরবর্তীতে দুপুর ২ ঘটিকায় মধ্যাহ্ন ভোজ শেষে সম্মেলন শুরু হয়। অনুষ্ঠান শেষ হয় বিকাল সাড়ে ৫টায়।

    জনপ্রিয় নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    উপস্থিত প্রতিনিধিদের মধ্যে ছিলেন- দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস ও হবিগঞ্জ নিউজের স্টাফ রিপোর্টার রাহীম আহমেদ, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, ভ্রাম্যমাণ প্রতিনিধি আকিকুর রহমান রুমন, বানিয়াচং উপজেলা প্রতিনিধি জুয়েল রহমান, মোঃ দেলোয়ার হোসেন, লাখাই উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ রিপন, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ শাওন আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রউফ আশরাফ, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন প্রমূখ।

    জনপ্রিয় নিউজ পোর্টাল হবিগঞ্জ নিউজ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

    এসময় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মোঃ ফজলুর রহমান বলেন, “বাংলাদেশে এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন পত্রিকার চাহিদা বেশ জনপ্রিয়৷ তাই বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে হবিগঞ্জ নিউজ তার সফলতা অর্জন করবে এই কামনা করি।”

  • মৌলভীবাজারে পুলিশের গাড়ি দূর্ঘটনায় হবিগঞ্জের এক পুলিশ নিহত

    মৌলভীবাজারে পুলিশের গাড়ি দূর্ঘটনায় হবিগঞ্জের এক পুলিশ নিহত

    আকিকুর রহমান রুমনঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আসামী গ্রেফতার করে থানায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

    নিহত পুলিশ সদস্য সমীরন চন্দ্র দাসের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে। এ ঘটনায় পুলিশের ৩ এসআই, ২ কনস্টেবল ও ৩ আসামী গুরুত্বর আহত হয়েছেন।

    শনিবার সকালে রাজনগর উপজেলার ময়নার দোকান এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

     

    পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাযায়, উপজেলার উত্তরবাগ চা বাগান থেকে রাজনগর থানা পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করেন।

    এসআই সমীরন চন্দ্র দাস
    নিহত এসআই সমীরন চন্দ্র দাসের ফাইল ছবি।

    এসময় তাদের ব্যাবহৃত একটি পিকআপ ভ্যানে করে থানায় ফিরছিলেন তারা। এসময় ঐ এলাকার ময়নার দোকান নামক স্থানে এসে গাড়ীর চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে।

    খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষনা করেন।

    পরে গুরুতর আহত পুলিশের ৩ এসআই, ১ কন্সটেবল ও ১ আসামীকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    এবং অন্য আহত ১ কনস্টেবল ও গ্রেফতারকৃত দুই আসামীকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    এঘটনার খবর পেয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহতদের দেখতে হাসপাতালে যান।

    আহতরা হলেন রাজনগর থানায় কর্মরত পুলিশের এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর।
    কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুক মিয়া।

    এছাড়া আহত গ্রেফতাকৃতরা হচ্ছে কান্ত সাওতাল, লক্ষন সাওতাল ও কুর্মি মইনা।

    এঘটনায় রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, একটি বিশেষ অভিযান শেষে ৩ জন আসামিকে গ্রেফতার করে রাজনগর থানায় ফেরার পথে দূর্ঘটনা ঘটে। এতে আমাদের এক পুলিশ নিহতসহ আরও ৫ পুলিশ সদস্য আহত হয়।

    নিহত পুলিশ সদস্য এসআই সমীরণ চন্দ্র দাসের বাড়িটিও হবিগঞ্জ সদর উপজেলায় বলে নিশ্চিত করেন তিনি।

  • বাহুবলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ১-০ গোলে জয়ী পুটিজুরী

    বাহুবলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ১-০ গোলে জয়ী পুটিজুরী

    জুবায়ের আহমেদ,বাহুবলঃ

    বাহুবল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ্ব-১৭-২০২২) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা(অনুর্ধ্ব-১৭-২০২২) এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

    শুক্রবার ২০ মে বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদের পরিচালনায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। শুক্রবারের ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ২নং পুটিজুরী ইউনিয়ন বনাম ৩নং সাতকাপন ইউনিয়ন,১ঘন্টার ফাইনাল প্রতিযোগিতায় কোন গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে খেলাটি সমাপ্ত করেন রেফারি মোঃ আব্দুল মতিন।খেলায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান,সহকারী কমিশনার ভূমি রুহুল আমিন,অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান, ৩নং সাতকাপন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর, মামুনুর রশীদ সহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
    ২নং পুটিজুরী ইউনিয়নের পক্ষে প্রথম পুরস্কার গ্রহন করেন টিম লিডার লিটন মিয়া মেম্বার ও অন্যান্য নেতৃবৃন্দ। ৩নং সাতকাপন ইউনিয়নের পক্ষে দ্বিতীয় পুরস্কার গ্রহন মোঃ আব্দুল কাশেম সহ অন্যান্য খেলোয়াড় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

  • আজমিরিগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ,দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

    আজমিরিগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ,দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে মধ্যরাতে গুদামজাত করে ট্রাকে পাচার কালে ৪ হাজার ৩’শ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। এসময় অবৈধভাবে সয়াবিন মজুদকারী ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

    অভিযান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আজমিরীগঞ্জ পৌরসভার লালমিয়া বাজারের জামেমসজিদ সংলগ্ন নগর গ্রামের ফয়সল মিয়ার মালিকাধীন একটি গুদামে বিপুল পরিমাণ কার্টুনভর্তি সয়াবিন তেল গুদামজাত করার খবর পায় পুলিশ৷ রাত ১২ টার দিকে মজুদকৃত সয়াবিন তেল অন্যত্র পাচারের উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাকে ( ঢাকা মেট্রো ন-১৭-৭১২৮) ভর্তি করে। গোপনসূত্রে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে সয়াবিন তেল ভর্তি ট্রাকটি আটক করে পুলিশের একটি টিম। পর গুদামের তালা খুলে বিপুল পরিমাণ সয়াবিন তেল ভর্তি কার্টুন দেখতে পায়। খবর পেয়ে সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্হলে ছুঁটে আসেন। এসময় অভিযান চালিয়ে কার্টুনভর্তি ৪ হাজার ৩’শ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়৷ অভিযানকালে আজমিরিগঞ্জ পৌরসভার সমীপুর গ্রামের বাসিন্দা মৃত- নিধু রায়ের পুত্র ব্যবসায়ী সুমন রায় (৩৪) ও নগর গ্রামের দুলাল শুক্লবৈদ্যের পুত্র নেপাল শুক্লবৈদ্য (৩২) কে আটক করে পুলিশ। আটককৃত ওই দুই মজুদদারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার ( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম মানবকন্ঠকে জানান, গোপন তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন, লাল মিয়া বাজার থেকে মজুদকৃত সয়াবিন তেল পাচার করা হচ্ছে। খবর পেয়ে রাতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাজারের একটি গুদাম থেকে সয়াবিন তেল ট্রাকে লোড করার সময় হাতে-নাতে ধরা হয়।
    পরে গোডাউন থেকে ৫ লিটারের ৬৬৫টি বোতল এবং ১ লিটারের ১২৪৮টি বোতল জব্দ করা হয়। পরে সেগুলো ৪ লাখ ৭৩ হাজার ৪০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। এই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

    তিনি বলেন, ‘ব্যবসায়ী সুমন রায় ও
    নেপাল শুক্লবৈদ্যকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন৷

  • বাহুবলে যথাযোগ্য মর্যাদায় ভূমি সেবা সাপ্তাহ পালিত

    বাহুবলে যথাযোগ্য মর্যাদায় ভূমি সেবা সাপ্তাহ পালিত

    জুবায়ের আহমেদঃ বাহুবলে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ভূমি সেবা সাপ্তাহ (২০২২) পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১৯ মে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিনের পরিচালনায় এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

    উক্ত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব হুসেন শাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর, মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ, ভূমি অফিসের প্রদান সহকারী মানিক চন্দ্র কর, শফিকুল ইসলাম, সার্ভেয়ার মোঃ শাহীন মিয়া, ৭ ইউনিয়নের(ভূমি) সহকারী সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    আলোচনা সভায় বক্তারা বলেন জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে ভূমি সেবা সপ্তাহ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ১৯ মে হতে ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। যে জন্য উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপন করা হয়েছে তথ্যকেন্দ্র ও সেবাবুথ- ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়, নিষ্পত্তিকৃত এলএ কেসের ক্ষতিপূরণ প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপি তাৎক্ষণিক সরবরাহ, ডাকযোগে মৌজাম্যাপ প্রেরণ, ভিপি লিজফি আদায়সহ সকল ধরণের ভূমি সেবার জন্য এ সেবাবুথ স্থাপন করা হয়েছে।

  • লাখাইয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২২ শুরু

    লাখাইয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২২ শুরু

    হবিগঞ্জের লাখাইয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২২ শুরু হয়েছে। বৃহস্পতিবার(১৯ মে) হইতে বুধবার(২৫ মে) ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে বৃহস্পতিবার(১৯ মে) উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

    সকাল ১০ ঘটিকায় লাখাই ভূমি কার্যালয় হইতে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।র্যালী পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে এট সন্চালনায় অনুষ্টিত হয়।” বদলে যাচ্ছে দিনকাল,ভূমি সেবা ডিজিটাল ” এ প্রতিপাদ্যকে নিয়ে অনুষ্টিত আলোচনা সেবায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ সাইফুল ইসলাম,গীতা পাঠ করেন গৌতম চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রেহানা আক্তার মজুমদার।

    বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজনুর রহমান,লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান,মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার প্রমুখ।সভায় বক্তাগন বলেন ভূমি ব্যবস্থপনা ডিজিটালাইজড হওয়ায় জনভোগান্তি লাঘব হবে।ভূমি বিষয়ে জটিলতা নিরসনে জনগনের সচেতনতার বিকল্প নেই।তারা আরোও বলেন ভূমি মালিকগন যদি যথানিয়মে সঠিকভাবে দলিল সম্পাদন,সময়মতো ভূমি উন্নয়ন কর প্রদান এবং ভূমির দখল নিশ্চত করতে পারে তাহলেই ভূমি সম্পর্কিত জটিলতা অনেকাংশে দূরীভূত হবে।

  • আজমিরীগঞ্জে বজ্রপাতে নিহত ১ আহত ১

    আজমিরীগঞ্জে বজ্রপাতে নিহত ১ আহত ১

    আজমিরীগঞ্জে বজ্রপাতে বিরাট ভাটিপাড়া গ্রামের সুকুমার সূত্রধরের ছেলে অজিত সূত্রধর(৩৫ ) নিহত হন, এবং আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের মো: আমিন মিয়ার স্ত্রী রিভা আক্তার (২৮) গুরুত্বর আহত হয়েছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে অজিত সূত্রধর তাদের বাসার গরুর খাবারের জন্য বাড়ীর উঠানে খড়
    আনতে গেলে মেঘের তীব্র গর্জনের সাথে বজ্রপাত ঘটে এবং সে ঘটনা স্থলেই জ্ঞান হারিয়ে ফেলে।

    অজ্ঞান অবস্থায় সাথে সাথে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষনা করেন।

    অপর দিকে, গৃহবধু রিভা বৃষ্টির হাত থেকে রান্নার লাকড়ি তুলতে বাড়ির বাহিরে গেলে বজ্রপাতের প্রচন্ড তীব্র আওয়াজে জ্ঞান হারিয়ে ফেলে।অজ্ঞান অবস্থায় দেখে লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।