Category: হবিগঞ্জ

  • নতুন নেতৃত্ব পাবে হবিগঞ্জ যুবলীগ – সেলিম

    নতুন নেতৃত্ব পাবে হবিগঞ্জ যুবলীগ – সেলিম

    কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকেই হবিগঞ্জ জেলা যুবলীগ নতুন নেতৃত্ব পাবে বলে জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম।

    তিনি বৃহস্পতিবার বিকালে সম্মেলনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে একথা বলেছেন।

    আগামী ৩রা জুন অনুষ্ঠেয় হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের আগমন এবং হবিগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন সফল করতে এই প্রস্তুতি সভার আয়োজন করে জেলা যুবলীগ।

    এ সময় জাহাঙ্গীর কবির নানকের আগমন ও হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন সফল করতে যুবলীগের সকল ইউনিটের নেতাকর্মীকে তাদের দায়িত্ব সম্পর্কে অবগত করেন আতাউর রহমান সেলিম।

    এ ছাড়াও বানিয়াচং উপজেলার দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ রেখাছ মিয়াকে বিজয়ী করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।
    সভাটি সঞ্চালনা করেছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ।

    এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সদস্য ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কেএম আনোয়ার, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, রাব্বী আহমেদ চৌধুরী মাক্কু, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নোমান আহমেদ, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, বাহুবল উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তারা মিয়া, বানিয়াচং উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সজিব, লাখাই উপজেলা যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল প্রমুখ।

  • হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করবে এবং বিশ্বাসঘাতকতা না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত থাকবে তাঁরাই আওয়ামী লীগের নেতৃত্বে আসবে। যারা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তাদেরকে পদে রেখে সম্মেলন না করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জেও ব্যবস্থা নেয়া হয়েছে।

    এমপি আবু জাহির বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহমান ও সভাটি সঞ্চালনা করেছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী শংকর।

    এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, বিএনপি টাকার বিনিময়ে কমিটি উলট-পালট করে। কিন্তু আওয়ামী লীগ টাকার বিনিময়ে কমিটি দেয় না। আওয়ামী লীগের নেতারা কখনও টাকায় বিক্রি হয় না, টাকায় কমিটিও পাওয়া যায় না।

    বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল প্রমুখ।

    এতে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩ জুন হবিগঞ্জ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন সফল করতে নানা সিদ্ধান্ত নেয়া হয়।

  • সাবেক ঠিকাদার নুরুন্নবী মিন্টু আর নেই

    সাবেক ঠিকাদার নুরুন্নবী মিন্টু আর নেই

    হবিগঞ্জ পৌরসভার পুরাতন মুন্সেফী নিবাসী সাবেক ঠিকাদার নুরুন্নবী মিন্টু আর নেই। বুধবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকাস্থ কিডনী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    মরহুমের বড় ছেলে আমেরিকা প্রবাসী নিয়াজ মুহাম্মদ চৌধুরী ও ছোট ছেলে তারুণ্য সোসাইটি হবিগঞ্জ এর সহ সভাপতি ফয়েজ আহমেদ।

    আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভা বাজার জামে মসজিদে প্রথম ও বাদ যোহর শায়েস্তানগর টাউন মডেল মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর শায়েস্তানগর কবরস্থানে তাকে দাফন করা হয়।

    নুরুন্নবী মিন্টু এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খোয়াই সম্পাদক শামীম আহছান, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মর্তুজা ইমতিয়াজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ নিউজের সম্পাদক শরিফ চৌধুরি।

    তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা ধরে রাখার জন্য বর্তমান সরকারের বিকল্প নেই। এজন্য আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতের করতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।

    এমপি আবু জাহির গতকাল বুধবার বেলা ১২টার দিকে হবিগঞ্জ পৌর টাউন হলে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এই নির্দেশনা দেন।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মোত্তালিব ও সভাটি সঞ্চালনা করেছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত।

    বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সহ সভাপতি আক্রাম আলী, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীম, মোঃ আব্দুর রহিমসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

  • বাহুবলে ১৫ একর সরকারি খাস ভূমি উদ্ধার

    বাহুবলে ১৫ একর সরকারি খাস ভূমি উদ্ধার

    জুবায়ের আহমেদঃ বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের হরহরিয়া মৌজায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে অবৈধ দখলদারদের কবল থেকে প্রায় ১৫ একর খাস ভূমি উদ্ধার করা হয়েছে।

    বুধবার ২৫ মে সকাল ১১টা থেকে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার তত্ত্বাবধানে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ উদ্ধার অভিযান পরিচালনা করে ১৫ একর খাস ভূমি উদ্ধার করতে সক্ষম হন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন।

    এসময় অবৈধ দখলদার খালেক মোল্লা ও আব্দুল শহীদকে উচ্ছেদ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল নিশান টানিয়ে দেয়া হয়।

    অভিযানে সহযোগিতা করেন বাহুবল মডেল থানার একদল পুলিশ, অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি অফিসের প্রধান সহকারী মানিক চন্দ্র কর, ইউনিয়ন ভূমি উপসহকারী লুৎফুর রহমান ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

    সরকারি স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন।

  • চুনারুঘাটে ০৯ কেজি গাঁজা উদ্ধার

    চুনারুঘাটে ০৯ কেজি গাঁজা উদ্ধার

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই মাদক বিরোধী অভিযানসহ বিভিন্ন ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৯ কেজি গাঁজা ও একটি সিএনজি’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২৪ মে ২০২২ ইং তারিখ ১১৫০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ৩নং দেওড়গাছ ইউপির ০৪ নং ওয়ার্ডের রহমতাবাদ গ্রামের কচুয়া হইতে আমতলী গামী ডান পাশে পাকা রাস্তার উপর একটি সিএনজি গাড়ি তল্লাশীকালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ০৯ কেজি গাঁজা উদ্ধার পূর্বক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কালিচং এলাকার বাসিন্দা মোঃ আঃ রহমান এর ছেলে মোঃ হারুনুর রশীদ (২৪)।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অবৈধ গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃত মাদক ব্যবসায়ী নিত্যনতুন কৌশল অবলম্বন করে বিভিন্ন যানবাহন যোগে মাদক পরিবহনের কাজ করত। সংগ্রহকৃত গাঁজা ব্যবহার করে এই মাদক ব্যবসায়ী চক্র হবিগঞ্জ সহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করত। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা গোলাম শাহেদ উদ্দিন এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা গোলাম শাহেদ উদ্দিন এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    লাখাইয়ে মুড়িয়াউক গ্রামের বাীরমুক্তিযোদ্ধা গোলাম শাহেদ উদ্দীন ওরপে জিতু মিয়া রবিবার বিকাল ৪ টায় বার্ধক্য জনীত রোগভোগে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্বীয় স্বজন শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী রেখে যান। মুড়িয়াউক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক বাীরমুক্তিযোদ্ধা গোলাম শাহেদ উদ্দীন এর নামাজে জানাজা সোমবার (২৩ মে/২২) সকাল ১০ টায় মুড়িয়াউক দারুল সুন্নাত সামছুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত হয়।জানাজায় সহস্রাধিক মুসল্লীর সমাবেশ ঘটে।

    বাীরমুক্তিযোদ্ধা গোলাম শাহেদ উদ্দীন ওরপে জিতু মাষ্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন। মরহুম বাীরমুক্তিযোদ্ধা গোলাম শাহেদ উদ্দীন এর কফিনে হবিগঞ্জ থেকে আগত ও লাখাই থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীরমুক্তিযোদ্ধা গোলাম শাহেদ উদ্দীন এর মৃত্যুতে বিভিন্ন ব্যাক্তি ও মহল শোকবানী দিয়েছেন। প্রদত্ত শোকবানীতে তারা মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কাকনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    তারা হলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বাীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি মোঃ বাহার উদ্দীন ও সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব লাখাই শাখার আহবায়ক মহিউদ্দিন আহমেদ রিপন, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াহেদ, উপজেলা সাহিত্য পরিষদের পক্ষে সভাপতি মোঃ শাহীনুর রহমান শাহীন মোল্লা।