Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

    শায়েস্তাগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এ বছর দিবসটি প্রতিপাদ্য বিষয়, ‘Tobocco: Threat to our enbironment’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।

    মঙ্গলবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার।

    অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপদেষ্ঠা শেখ মুজিবুর রহমান, ব্রাহ্মনডোরা ইউপি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সহকারী সার্জন ডাঃ বিশ্বজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান।

    আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা সমাজ সেবা অফিসার মোর্শেদা আক্তার মনি, উপজেলা মৎস কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা তথ্য অফিসার মীর নওরীন শারমীন, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ নুরুল হক।

    এছাড়া উপস্থিত ছিলেন, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ ব্যকস সভাপতি আবুল কাসেম শিবলু, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, পুরান বাজার ব্যকস এর মোঃ শামসুল হক প্রমুখ।

  • সাংবাদিকতায় বসুন্ধরা গুণীজন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন হবিগঞ্জের ফজলে নূর ইসমত

    সাংবাদিকতায় বসুন্ধরা গুণীজন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন হবিগঞ্জের ফজলে নূর ইসমত

    দেশের তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে বসুন্ধরা গুণীজন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ফজলে নূর ইসমত।

    সোমবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক ঝমকালো অনুষ্ঠানে ফজলে নূর ইসমতসহ দেশের ৬৪ জন সাংবাদিকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এতে সভাপতিত্ব করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. গোলাম রহমান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

    এতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, শিল্পী ও ক্রীড়া জগতের তারকারাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    হবিগঞ্জে আদর্শ ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ চৌধুরী ফজলে নূর ইসমতের জন্ম ১৯৫১ সালের ৭ এপ্রিল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামে। ঊনসত্তরের গণ অভ্যুত্থানে হবিগঞ্জে ছাত্ররাজনীতির নেতৃত্ব ছিল তাঁর হাতে।

    ১৯৬৭ সালে দৈনিক সংবাদের হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় পা রাখেন। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে থেকে কাজ করেছেন সিলেটের ঐতিহ্যবাহী যুগভেরী, দেশ বার্তায়।

    ১৯৮০ সালে নিজেই বের করেন হবিগঞ্জ বার্তা। ১৯৮২ সালে হবিগঞ্জের সাপ্তাহিক দৃষ্টিকোণে বার্তা সম্পাদকের দায়ত্ব পালন করেন।

    ১৯৮৪ সালে সাপ্তাহিক স্বদেশ বার্তায় ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেন। ১৯৮৪ সাল থেকে বেশ কয়েক বছর বাংলাদেশ বেতারের হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে সংবাদ প্রেরণ করেন।

    জীবনের শেষ দিকে বেসরকারি উন্নয়ন সংস্থায় যোগ দেন তিনি। এরপর পাঁচ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘শিক্ষকতা’ ও শিশুদের জন্য ‘রংধনু’ নামে দু’টি ম্যাগাজিন সম্পাদনা করেন।

    ১৯৯৬ সালে শিক্ষাবিষয়ক উচ্চতর প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্যে যান এবং সেখানকার রেডিং বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

  • মিডিয়া ছাড়াই শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা

    মিডিয়া ছাড়াই শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা

    সারাদেশে ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষনা সময় ইউনিয়ন পরিষদে সাংবাদিক, সকল শ্রেণীর-পেশার লোক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অন্যান্য জনপ্রতিনিধি কে উন্মুক্ত ভাবে আমন্ত্রণ না জানিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদে ২০২২ – ২৩ অর্থ বছরে ১ কোটি ২৬ লাখ ৬৮ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

    সূত্রে জানা যায়, সোমবার (৩০ মে) সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল খানের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ শাহজাহান এর পরিচালনায় বাজেটের খসরা অনুমোদন ও পরবর্তী চুড়ান্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল খান।

    এ সময় উক্ত বাজেটে বিভিন্ন খাতে ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা এবং উদ্বৃত্ত ৮ লাখ ৫৮ হাজার টাকা।

    বাজেট পেশ করার সময় অনুমান ২০/২৫ জন জনপ্রতিনিধি ও গণ্য মান্য ব্যক্তি বর্গ উম্মুক্ত মতামত ও প্রশ্নোত্তর পর্ব ছিল।

    বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আবদুল্লাহ সরদার।

    ইউপি সচিব মোঃ শাহজাহান কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজেট ঘোষনা উন্মুক্ত কিন্তু সাংবাদিক সহ সকলকে দাওয়াত দিতে অনেক টাকা অপচয় হয়। আবার অনেকের কাছে দাওয়াত পৌছাতে পারেননি  চেয়ারম্যান।

    এ ধরনের ইউপি বাজেট ঘোষনা জেলার অনেক ইউনিয়নে সাংবাদিকদের অবগত না করে জেলা ও উপজেলা প্রশাসনকে গুজামিল দিয়ে বিভিন্ন দপ্তরে খসড়া দাখিল করা হয়।

  • চুনারুঘাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    চুনারুঘাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই মাদক বিরোধী অভিযানসহ বিভিন্ন ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে আসছে।

    এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আজ (২৯ মে ২০২২) সকালে জেলার চুনারুঘাট থানার ৭নং উবাহাটা ইউপির ০৮নং ওয়ার্ডের নতুন ব্রীজ সংলগ্ন হক ফিলিং স্টেশন এলাকা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় দুইজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত ব্যক্তিরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গেরারুক এলাকার বাসিন্দা মৃত নুরুল হুদার ছেলে নুর আবজল আহমেদ রাজীব (২৪) এবং একই থানার ডুলনা এলাকার বাসিন্দা আব্দুল বারিক এর ছেলে আব্দুর রশিদ (৩০)।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা অবৈধ গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

    এবিষয়ে র‌্যাব – ৯ এর মিডিয়া অফিসার আফসান-আল-আলম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।”

    আফসান-আল-আলম আরো বলেন, “পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।”

  • মাধবপুরে কোটি টাকা হাতিয়ে নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

    মাধবপুরে কোটি টাকা হাতিয়ে নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

    মোঃ হাউশ মিয়াঃ হবিগঞ্জের মাধবপুরের ১১নং বাঘাসুরা ইউনিয়নের স্হায়ী বাসিন্দা মোঃ কুদরত আলী ও তার আশে পাশের নিরীহ কৃষকের কাছ থেকে মোটা অংকের টাকার লোভ দেখিয়ে মানুষের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়েছে মোঃ আরিফুল ইসলাম জিয়া নামের এক ব্যক্তি। সেই সাথে জমির পাওনা টাকা পরিশোধ না করে উল্টো মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

    রবিবার সকাল ১০ ঘটিকা সময় আরিফুল ইসলাম জিয়াকে প্রতারক আখ্যা দিয়ে মিথ্যা মামলা থেকে রেহাই পেতে তাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানবন্ধন করেছে ভুক্তভোগী নারী-পুরুষ।

    আজ উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৫নং ওর্য়াডের একটি গুরুত্বপূর্ণ রাস্তায় দাঁড়িয়ে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করেন।

    মানববন্ধনে নানা অভিযোগ করেন ভুক্তভোগী হরিতলা উজিরপুর গ্রামের কুদরত আলী, মোঃ রুস্তম আলী, গিয়াস উদ্দিন, বাবুল মিয়া, জনাব আলী, জামাল মিয়া, ফাতেমা বেগম, ফয়সাল মিয়া সহ আরও অনেকে।

    ভুক্তভোগীরা অবিলম্বে প্রতারক আরিফুল ইসলাম জিয়াকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে।

    জানাগেছে, ২০১০ সালে নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর নতুন বাজারে একটি ছোট্র সারের দোকান ছিলো আরিফুল ইসলাম জিয়ার। সেই দোকানে থেকে এলাকার স্থানীয় প্রভাবশালীদের সাথে নিয়ে চক্র তৈরির মাধ্যমে শুরু করে জমির দালালি। সেই চক্রের খপ্পরে পরে হরিতলা উজিরপুর গ্রামের সহজ সরল কুদরত আলী নামের এক যুবক। তাকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে দলে আনে।

    কুদরতের মাধ্যমে ঐ এলাকার গিয়াশ উদ্দীনের ৫৬ শতক, বাবুলের ২৫৪ শতক, কুদরত আলীর ১০.৫০ শতক প্রচ্চাশ অজুত, অংশ জনাব আলীর ১০.৫০ শতক প্রচ্চাশ অজুত অংশ, ফয়সালের ১৮ শতক, আরো অনেকের পিন্ট পরচা কেটে নিয়ে যায়, যার জমির পরিমাণ ৭০০ শতকের উপরে জাল কাগজ তৈরি করে নিজের নামে জাল দলিল করে কোটি কোটি টাকা জমি বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় জিয়া।

    জমির মালিক কুদরত ও তার আশে পাশের নিরীহ কৃষকের জায়গা জমির বিষয়টি জানলে তাদের জমি বিক্রি করে টাকা ফিরিয়ে দেবে বলে আশা দেয় জিয়া।

    এই বিষয়ে কুদরত আলী জানান, মোঃ আরিফুল ইসলাম জিয়া আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে সবকিছু কেড়ে নিয়ে সর্বহাড়া করে এখন উল্টো মিথ্যে মামলা দিয়ে হয়রানী করছে। তার বাহিনীর হাত থেকে সম্পদ রক্ষা, বিক্রিত জমির ন্যায্য মূল্য ফেরত পাওয়া, অত্যাচার থেকে বাঁচা ও তার সহকারীদের বিচারের দাবীতে আজকে আমরা ভুক্তভোগী ও এলাকাবাসী মিলে মানববন্ধন করেছি।

    কুদরত আলী আরো জানান, অনতিবিলম্বে এই ভূমি দুস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিয়ে অসহায় মানুষদের পাওনা আদায় করে তাদের নিশ্চিত ও জীবন ঝুঁকি মুক্ত করার দাবিতে সরকার ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

  • শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন

    শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রে আগুন

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে।

    রোববার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে সমকালকে জানান মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।

    তিনি জানান, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।

    অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে বা কেউ হতাহত হয়েছেন কি না এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ওসি আব্দুর রাজ্জাক।

  • মাধবপুরে ৫টি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করলেন প্রশাসন

    মাধবপুরে ৫টি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করলেন প্রশাসন

    হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান।

    শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে পৌরসভার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে তিতাস হাসপাতাল-২ (উসমান খান বিল্ডিং) প্রাইম হাসপাতাল, সেবা ডায়াগনষ্টিক, এ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন এবং হক ডায়াগনষ্টিক সেন্টারের কোন বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন ও সাংবাদিক নেতৃবৃন্দ।