Category: হবিগঞ্জ

  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল

    বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

    শনিবার বিকেল ৩ ঘটিকা সময় উপজেলা সচ্ছতা হররুম কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-সিলেট এশিয়া মহাসড়ক সহ মাধবপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইট সলংগ্র গিয়ে নেতারা একতিত্র হোন।

    এতে ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান এখলাছ, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ্ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,উপজেলা কৃষক লীগ নেতা মোঃ পারবেজ সহ আগত অনেকেই মূল্যবান বক্তব্য রাখেন।

    সমাবেশে এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকি দেয়। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

    এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব
    মোঃ ফারুক পাঠান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
    মোহাম্মদ আবুল কাশেম উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান বলেন, ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়ে খুনিরা বসে নেই। ওই দিন বেঁচে যাওয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। এখন আবার তাকে হত্যার হুমকি দেয়া মানে দেশকে পুনরায় অস্থিতিশীল করে পিছিয়ে দেয়া। আমরা উপজেলা যুবলীগ সহ দলীয় সহযোগী সংঘঠন রাজপথে আছি, এসব হুমকি রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।’

  • নবীগঞ্জে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ষ্টুডেন্ট কাউন্সিল সমপন্ন

    নবীগঞ্জে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ষ্টুডেন্ট কাউন্সিল সমপন্ন

    শাহরিয়ার আহমেদ শাওন,নবীগঞ্জ

    সারাদেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলার সকল প্রাক প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মাধ্যমে ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০২২ সমপন্ন হয়েছে।

    (২ জুন২০২২) বৃহস্পতিবার প্রতিটি স্কুল আঙ্গিনায় পোষ্টারে ছেয়ে গেছে। ক্ষুদে শিক্ষার্থীদের মধ্য থেকে নিয়োগ দেয়া হয়েছে প্রিসাউডিং ও পোলিং অফিসার।

    রয়েছেন পোলিং এজেন্টও। স্কাউট দলের শিশুরা নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন। সকাল ৯ টা থেকে একটানা ভোট চলে দুপুর ১ টা পর্যন্ত।

    উপজেলা শিক্ষা অফিসার জানান, ক্ষুদে শিক্ষার্থীদের কাউন্সিলের মাধ্যমে শিশুরা গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান আহরণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রাইমারী পর্যায়ে সুন্দর প্রক্রিয়াটি চালু করার ফলে শিশুদের মধ্যে ভ্রাতৃত্বের মেলবন্ধন, বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর মনমানসিকতা, ক্ষুদে ডাক্তারদের প্রাথমিক চিকিৎসা দেয়ার অভিজ্ঞতা, বিদ্যালয় আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও নেতৃত্ব দেয়ার কোয়ালিটি তৈরীর সুযোগ হয়েছে। স্টুডেন্ট নির্বাচনের ফলে একটি সুশৃঙ্খল জাতি গঠনে আজকের এই শিশুরা আগামীতে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

  • নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

    হবিগঞ্জের নবীগঞ্জে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রাঘাতে আব্দুল খালিক (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে৷

    বৃহস্পতিবার (২ জুন) বিকেলের দিকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের তেতৈয়াপাড়া গ্রামের মৃত আজমান উল্লাহ’র ছেলে ।

    স্থানীয়রা জানান- বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বিকেলে তেতৈয়াপাড়া গ্রামের আব্দুল খালিক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দীঘিরপাড় এলাকার মাঠে গরু চড়াতে যায়। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল খালিকের। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

    এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন- স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি৷ প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

  • বাহুবলে খালুর ধর্ষণে মাদ্রাসা শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক খালু কারাগারে

    বাহুবলে খালুর ধর্ষণে মাদ্রাসা শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক খালু কারাগারে

    হবিগঞ্জের বাহুবলে খালুর ধর্ষণের শিকার হয়ে এক মাদ্রাসা শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে৷ এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে খালু আব্দুর রউফ(৪৫)কে গ্রেফতার করেছে৷
    ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ইউড়ি গ্রামে।

    পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়,বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া এলাকার বাসিন্দা জনৈক দিনমজুরের কন্যাকে তার মা মারা যাওয়ার পর উপজেলার ছোট বড়ইউড়ি গ্রামে খালার বাড়িতে রেখে মহিলা মাদ্রাসায় লেখাপড়ার জন্য ভর্তি করেন। খালু আব্দুর রউফ তার শালিকার মেয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজ ঘরে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে৷ পরবর্তীতে ওই শিক্ষার্থীকে গৃহবন্দী করে রাখে লম্পট খালু । এক পর্যায়ে শিক্ষার্থীকে তার পরিবারের সাথেও যোগাযোগ বিছিন্ন করে দেয় আব্দুর রউফ।
    এঅবস্থায় ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই ছাত্রীটি৷ যতই দিন গড়াচ্ছিল ততই শিক্ষার্থীর অবস্থা খারাপের দিকে যাচ্ছিলো। গত সপ্তাহ শিক্ষার্থীর বাবা ও তার আত্মীয়স্বজনরা অন্তঃসত্ত্বার খবর পায়। মেয়ের এমন জঘন্যতম ঘটনার খবর পেয়ে দিনমজুর ও অসহায় পিতা বিষয়টি নিরবে তার অন্যান্য আত্মীয় স্বজনের কাছে গিয়ে মিমাংসার চেষ্টা চালান৷ কিন্ত প্রভাবশালী আব্দুর রউফ দিনমজুর ব্যক্তিকে কোন পাত্তাই দেয়নি৷ পরে ছাত্রীটির পিতা বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেন৷

    এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই সমীরণ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে লম্পট খালু আব্দুর রউফকে আটক করে৷ বৃহস্পতিবার দুপুরে আটককৃত আব্দুুর রউফকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে৷

    এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার মানবকন্ঠকে জানান- খালুর ধর্ষণের শিকার হয়ে ওই মাদ্রাসা ছাত্রীটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা৷ আসামী আব্দুর রউফকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত

    ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত

    হবিগঞ্জের লাখাইয়ে সারাদেশের ন্যায় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে স্কুল পর্যায়ে ছাত্র/ছাত্রীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় আনুষ্টিক ভাবে ভোট গ্রহন শুরু হয়।

    বিদ্যালয় সুত্রে জানা যায় ৩য়, চতুর্থ, ও পঞ্চম শ্রেনীর ভোটাররা তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন। এই বিদ্যালয়ের তিন শ্রেনীর ভোটার সংখ্যা ৪শত ১২জন। তন্মধ্যে ভোট কাস্টিং হয়েছে ২শত ৬৬ বাতিল হয়েছে ১৮টি, বৈধ ভোট ২ শত ৪৮ ।

    বেলা ২টা ৩০ মিনিটে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তার হলো নুজহাত শাহীন নোহা, ফাতেমা জান্নাত, নিয়ামুল হক, সাদিয়া আক্তার, নুর আলম।

    নির্বাচন সুষ্ট নির্বাচন হচ্ছে কি না পরিদর্শন করেন লাখাই উপজেলার শিক্ষা কর্মকর্তা মোঃ মজনুর রহমান ও লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সহধর্মিণী। এই নির্বাচনে সকল পদপ্রার্থীগন নির্বাচনী ফলাফলে ক্ষুদে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে।

    বিজয়ী প্রার্থীদের বিজয়ের মালা পরিয়ে দেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের অবিভাবক ও সভাপতি।

  • হবিগঞ্জ পৌরসভার প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জ পৌরসভার প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত

    এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, ‘যেখানেই পৌরসভার স্বার্থ ক্ষুন্ন হবে সেখানেই পৌরসভার স্বার্থ রক্ষায় মেয়র তার পরিষদ নিয়ে এগিয়ে যাবে।’ তিনি বলেন, ‘পৌরসভায় অনেক জমি বেদখল রয়েছে। বেদখল জমিগুলো উদ্ধারে পৌরপরিষদ উদ্যোগ নেবে। আর সে উদ্যোগে দলমত নির্বিশেষে আমরা সহযোগিতা করবো। কোন ব্যক্তি বা মহল পৌরসভার জমি দখল করে নিয়ে যাবে তা’তো হতে পারে না! তাই পৌরসভা তাদের জমিগুলো দখলমুক্ত করে আয়বর্ধক প্রকল্প অব্যাহত রাখবে।’

    তিনি আরো বলেন, ‘ প্রাক বাজেট মতবিনিময় সভায় যে সমস্ত মূল্যবান পরামর্শ উঠে এসেছে সেগুলো আমলে নিয়ে পৌরসভা আগামী অর্থবছরের জন্য সুন্দর একটি বাজেট উপস্থাপন করবে বলে আমাদের প্রত্যাশা।’

    তিনি মঙ্গলবার পৌর টাউন হলে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত প্রাকবাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। হবিগঞ্জ পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরেরর একটি বাস্তবসম্মত, সময়োপযোগী বাজেট প্রনয়নের লক্ষে পৌরএলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা।

    পৌরসভা তাদের জমিগুলো দখলমুক্ত করে আয়বর্ধক প্রকল্প অব্যাহত রাখবে – আবু জাহির এমপি

    মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বর্তমান পরিষদের দায়িত্ব গ্রহনকালে পৌরসভার তহবিলের শোচনীয় অবস্থা তুলে ধরেন। পাশাপাশি একবছরে পৌরসভার শৃংখলা ফিনিয়ে এনে এবং বিভিন্ন উদ্যোগ গ্রহন করে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের চিত্র উপস্থিত অতিথিবৃন্দের সামনে তুলে ধরেন।

    তিনি গত এক বছরে যে সমস্ত রাস্তা, ড্রেন নির্মাণসহ উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে তার চিত্র উপস্থাপন করেন।

    মেয়র আতাউর রহমান সেলিম বলেন ‘হবিগঞ্জ পৌরসভার দীর্ঘদিনের সমস্যা হচ্ছে ডাম্পিং স্পটের অভাব। আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা এডভোকেট মোঃ আবু জাহির এমপির প্রচেষ্টায় এবং হবিগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় হবিগঞ্জ শহরের অদুরে রিচি ইউনিয়নের অন্তর্গত এলাকায় একটি ডাম্পিং স্পট গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। যা এখন বাস্তবায়নের দ্বার প্রান্তে। ইতিমধ্যে রাস্তা নির্মান হয়েছে। সলিংয়ের কাজও শীঘ্রই বাস্তবায়ন হবে। ভারী বৃষ্টিপাতের কারনে নতুন রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই সার্বিক কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে আগামী শুকনো মৌসুমের শুরুতেই বাইপাস সংলগ্ন আবর্জনার স্তুপ অবশ্যই আমরা নতুন ডাম্পিং স্পটে অপসারণ করবো।’

    বিশেষ অতিথি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী পৌরসভার উন্নয়নে মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে বর্তমান পৌরপরিষদের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধিতে কর্মকান্ড আরো জোরদার করার পরামর্শ দেন।

    নতুন ডাম্পিং স্পট বাস্তবায়নের দ্বারপ্রান্তে হবিগঞ্জ পৌরসভা- মেয়র আতাউর রহমান সেলিম

    বিশেষ অতিথি শহীদ উদ্দিন চৌধুরী গত এক বছরে বর্তমান পৌরপরিষদের কর্মকান্ড পর্যালোচনা করে বলেন ‘বড় খাল ও ড্রেনগুলো খনন ও পরিস্কার করার ফলে পৌর এলাকায় দ্রুততম সময়ে বৃষ্টির পানি নিস্কাশিত হয়েছে। কোথাও বড় ধরনের কোন জলাবদ্ধতার সৃষ্টি হয়নি।’ তিনি আগামী বাজেটে নাগরিক সুবিধা ও উন্নয়নে বরাদ্দ বাড়িয়ে পৌরবাসীর জন্য আরো উন্নত পরিবেশ সৃষ্টির পরামর্শ দেন।

    হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে প্রাক-বাজেট মতবিনময় সভায় আরো বক্তব্য রাখেন প্রফেসার ইকরামুল ওয়াদুদ, জাপা নেতা শংকর পাল, বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ চন্দ্র মোদক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক এডভোকেট মোছাব্বির বকুল ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী।

    মতবিনিময় সভয় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ ইলয়াছ বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল বারী আওয়াল, মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামছুল হুদা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান প্রমুখ।

    হবিগঞ্জ পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সংক্ষিপ্ত বিবরনী উপস্থাপন করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়েজ আহমেদ।

    মতবিনিময় সভায় পৌরসভার কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন পান্ন কুমার শীল, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, সাফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান।

     

  • শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা পালিত

    শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা পালিত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০২২ইং অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার পালিত হয়েছে।

    মঙ্গলবার (৩১ মে) সকাল সারে ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০২২ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার।

    অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপদেষ্ঠা শেখ মুজিবুর রহমান, ব্রাহ্মনডোরা ইউপি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সহকারী সার্জন ডাঃ বিশ্বজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান।

    এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা সমাজ সেবা অফিসার মোর্শেদা আক্তার মনি, উপজেলা মৎস কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা তথ্য অফিসার মীর নওরীন শারমীন, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ নুরুল হক।

    আরো উপস্থিত ছিলেন, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ ব্যকস সভাপতি আবুল কাসেম শিবলু, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, পুরান বাজার ব্যকস এর মোঃ শামসুল হক প্রমুখ।