Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

    হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

    হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
    নিহত কিশোর হলো বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দত্তপাড়া মহল্লার আরকান মিয়ার পুত্র রামীম (১২) মিয়া।

    পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৭ জুন(মঙ্গলবার) ২০২২ইং দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে হালকা বৃষ্টিপাত হয় এবং বৃষ্টি শেষ হওয়ার পর রামীম মিয়া ঘর থেকে হয়ে বাড়ির সামনে মাঠের পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এসময় হঠাৎ বিকট আকারে একটি বজ্রপাত হয়।
    এই বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে রামীম।

    পড়ে এলাকাবাসী ও বাড়ির লোকজন অঞ্জান অবস্থায় রামীমকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ডাক্তারগন রামীমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন।

    তাৎক্ষণিক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রামীমকে মৃত ঘোষণা করেন।

  • মাধবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

    মাধবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

    হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় ৯টি গ্রুপে ভাগ করে মতামত নেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক,সহকারী কমিশার ভুমি মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন, ওসি আব্দুর রাজ্জাক।

    কর্মশালায় সরকারী কর্মকর্তা, শিক্ষক,মুক্তিযোদ্ধা, সাংবাদিক ,জনপ্রতিনিধি,ইমাম, পুলিশ,বিজিবি,সহ বিভিন্ন শ্রেণী পেশার আমন্ত্রিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

  • সিলেটের আলোচিত কিশোর গ্যাং জিসান গ্রুপের ০২ সদস্য গ্রেফতার

    সিলেটের আলোচিত কিশোর গ্যাং জিসান গ্রুপের ০২ সদস্য গ্রেফতার

    র‌্যাব-৯ এর অভিযানে এসএমপি-সিলেট এর শাহ্পরান (রহঃ) থানাধীন এলাকা থেকে কিশোর গ্যাং জিসান গ্রুপ এর ০২ সদস্যকে গ্রেফতার করেছে।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৬ জুন ২০২২ ইং তারিখ সদর ক্যাম্পের একটি দল এসএমপি-সিলেট এর শাহ্পরান (রহঃ) থানাধীন এলাকা থেকে সিএনজি ছিনতাই কালে ০২ জন কিশোর গ্যাং এর সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃত ব্যক্তিরা এসএমপি-সিলেট এর শাহ্পরান (রহঃ) থানার আটগাঁও খেওয়া এলাকার বাসিন্দা হায়দর মিয়ার ছেলে হৃদয় আহমদ (১৯) ও একই থানার টিকরপাড়া এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন এর ছেলে হিমেল আহমেদ (১৯)।

    উল্লেখ্য, সিলেট শহরে দীর্ঘদিন যাবৎ কিশোর গ্যাং জিসান গ্রুপ তাদের বিভিন্ন সদস্যদের দ্বারা বিভিন্ন অপকর্ম যেমন: চুরি,ছিনতাই, মারামারি ইত্যাদি করে আসছিল। এই গ্রুপ কে নেতৃত্ব দেয় জিসান নামের এক ব্যক্তি।

    এরই ধারাবাহিকতায় গত ০৬ জুন আসামীরা গোলাপগঞ্জ থানাধীন বাঘা পরগোনা বাজারে যাওয়ার কথা বলে গাড়িতে উঠে। পরবর্তীতে পীরের বাজার এলাকায় পৌঁছালে সেখানে সিএনজি থেকে নেমে চারজন কিশোর গ্যাং এর সদস্য ষ্টীলের একটি চাকু বাহির করে সিএনজি ড্রাইভার এর সাথে থাকা একটি মোবাইল ফোন এবং নগদ ৫০০/- টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

    পরবর্তীতে র‌্যাব-৯ এর একটি গোয়েন্দা দল তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এই গ্রুপের মূল হোতা জিসান সহ অন্যান্যদের গ্রেফতারের জন্য কার্যক্রম চলমান রয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা নিজেদের কৃত কর্মের বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীরা আরও জানায়, তারা জিসান গ্রুপের ছত্রছায়ায় এই ধরনের অপকর্ম করে আসছে।

    পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির শাহ্পরান (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

    মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

    হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির মতো দুঃসাহস যারা দেখিয়েছে, তাদেরকে রাজপথে মোকাবেলা করা হবে। যারা এরকম স্পর্ধা দেখিয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। ভবিষ্যতে এরকম যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা রাজপথে দাতভাঙা জবাব দেব।

    মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

    সোমবার (৬জুন) দুপুরে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।

    এসময় তিনি আরো বলেন, আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করব। এসময় বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতাকর্মীদেরও সদা সজাগ থাকার আহ্বান জানান তিনি।

    মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি’র নেতাকর্মী কর্তৃক হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে প্রবল বৃষ্টি উপেক্ষা করেই হবিগঞ্জ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভহবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্তজা আলীর সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে বৃষ্টিকে উপেক্ষা করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় শিরিষতলায় গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

  • শায়েস্তাগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    শায়েস্তাগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্ব প্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

    সোমবার (৬ জুন) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলা (ভূমি) সহকারী কমিশনার ইয়াসিন আরাফাত রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সহকারী সার্জন ডাঃ বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।

    উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোর্শেদা আক্তার, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ থানা (তদন্ত) ওসি মোঃ মোর্শেদ আলম, উপজেলা মৎস্য বীজ খামার উৎপাদন ব্যবস্থাপক অশোক কুমার, শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন প্রমুখ।

    প্রধান অতিথি বলেন, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে গণ আন্দোলন যুবকদের মাদকের এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব।

    তিনি আরও বলেন এই মাদক থেকে যুব সমাজকে ফেরাতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। এই কর্মশালা ও আলোচনা বিশেষ অতিথি এবং প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে ছিলেন উপজেলা (ভূমি) সহকারী কমিশনার মোঃ ইয়াসিন আরাফাত রানা।

    উক্ত কর্মশালায় উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, কলেজের অধ্যক্ষ, থানা পুলিশ প্রশাসন, গণ মাধ্যম প্রেসক্লাবের সভাপতি ও জনপ্রতিনিধি চেয়ারম্যানসহ ৩০জন ভুক্ত উপকারভোগীদের নিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণনয়ের লক্ষে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

  • বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সহ সাংগঠনিক হলেন সিলেটের উশু আনোয়ার

    বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সহ সাংগঠনিক হলেন সিলেটের উশু আনোয়ার

    বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন পেলেন আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন।

    শনিবার (৪ জুন) বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ মনোনয়ন দেওয়া হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির এক সভার সিদ্ধান্ত মোতাবেক আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন-কে সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হলো। আমরা আশা করি আপনার দক্ষতা ও সুদৃঢ় নেতৃত্ব মুজিব আদর্শ বিকাশে আরো সহায়ক হবে।

    এদিকে মো. আনোয়ার হোসেন বলেন, এ অর্জন শুধু আমার নয়। এ অর্জন সারা সিলেটবাসীর। আজকে আমাকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যে পদে মনোনীত করা হয়েছে আমি এর জন্য সকলের প্রতি কৃতজ্ঞ। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি যাবো ইনশাআল্লাহ।

  • পরিবেশের ভারসাম্য রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে – আবু জাহির

    পরিবেশের ভারসাম্য রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে – আবু জাহির

    পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    আজ সকাল ১১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে পরিবেশ অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশনের পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই অহবান জানান।

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধের লক্ষ্যে আলোচনার আয়োজন করে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন। দু’টি অনুষ্ঠানে নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    দুইটি আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এবং স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান ও হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান।

    এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ ও কবি তাহমিনা বেগম গিনি।