Category: হবিগঞ্জ

  • বা‌নিয়াচং‌য়ে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

    বা‌নিয়াচং‌য়ে স্বাস্থ্য সামগ্রী বিতরণ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত ১৫ নি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    (১৩ জুন) সোমবার দুপুর টায় উপজেলা পরিষদের (সিএ)ফয়জুর রহমান রুবেলের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে উপজেলা পরিষদের মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকগুলোর প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

    প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন,”শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশরত্ন শেখ হাসিনা স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। জনগনের কল্যাণ সাধনে কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা এবং ঔষধ প্রদান করা হচ্ছে। যার ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।আমি উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

    এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম প্রমুখ।
    এতে উপজেলার কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।

  • হযরত মুহাম্মদ (স.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তি করে করায় মাধবপুরে বিক্ষোভ মিছিল

    হযরত মুহাম্মদ (স.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তি করে করায় মাধবপুরে বিক্ষোভ মিছিল

    মোঃ হাউশ মিয়া, মাধবপুর

    বাংলাদেশ জমাইতে হিযবুল্লাহ সিলেট বিভাগের সভাপতি ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী ১১নং বাঘাসুরা ইউনিয়নের হরিতলা ছাহেলাবাদ মুহিয়্যচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার পীর সাহেব মোঃ আবু কালাম সৈয়দ উবাদুর রহমান বলেছেন, ভারতের বিজেপির দুই নেতা মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও হযরত আয়েশা (রা:) এর শানে অবমাননাকর বক্তব্য দিয়ে বিশ্বের প্রায় ১৫০ কোটি মুসলমানের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছে। তাই অবিলম্বে তাদের দৃন্তান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা:) আমাদের কাছে আমাদের প্রাণের চেয়েও বেশী প্রিয় তাঁর শানে বেয়াদবী আমরা মুসলমানের শরীরে একবিন্দু রক্ত থাকতে কোনো মুসলমান বরদাস্ত করবেনা।

    আজ সোমবার (১৩ জুন) বাংলাদেশ জমাইতে হিযবুল্লাহ মাধবপুর উপজেলা শাখার উদ্দ্যােগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ছালেহাবাদ মাদ্রাসার গেইট থেকে শুরুর কথা থাকলে ও আশপাশের সারা এলাকা থেকে জনস্রোত আসতে থাকায় উপস্থিত সময়ে সমাবেশ স্থল ঢাকা-সিলেট মহাসড়ক, শাহপুর নতুন বাজার বাস স্টপিজ এর দিকে স্থানান্তর করা হয়।

    মিছিল ও প্রতিবাদ সভাটি ছাহেলাবাদ মুহিয়্যসুন্নাত দাখিল মাদ্রাসার পীর সাহেব মোঃ আবু কালাম সৈয়দ উবাইদুর রহমান সাহেবের সভাপতিত্বে অত্র মাদ্রাসার একজন হাফেজ সাহেবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।

    সভায় বক্তব্য রাখেন, ছালেহাবাদ মুহিয়্যসুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসার মুদির মাওলানা মোঃ আলাউদ্দিন , অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আব্দুর রসিদ ছাড়াও বিশিষ্ট মুরুব্বিয়ান ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এলাকার সর্বসাধারণ এতে উপস্হিত ছিলেন।

  • শায়েস্তাগঞ্জ পৌর শহরের দেড় কিলো সড়কের বেহাল দশা

    শায়েস্তাগঞ্জ পৌর শহরের দেড় কিলো সড়কের বেহাল দশা

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ- হবিগঞ্জ সড়কের পৌরসভার দাউদনগর বটগাছ তল এলাকা থেকে ছাওয়ালপীর মাজার শরীফ পর্যন্ত এবং মাছের ঘাট থেকে পশ্চিম লেঞ্জাপাড়া মুখ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়।

    বর্তমানে সড়কটি দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে সড়কটি সংস্কার অথবা পুর্ননির্মানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষ।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী চরনুর আহাম্মেদ প্রকাশিত দাউদনগর মহল্লার এ সড়কটি ১৯৯৮ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভা গঠিত হওয়ার সময়ে করা। মরহুম আব্দুর রাজ্জাক রাজা মিয়া চেয়ারম্যান থাকা কালে উক্ত সড়কটি তৈরি করা হয়।

    এর মধ্যে দাউদনগর বট গাছ সড়ক হতে সৈয়দ হাসান উল্লা (রহঃ) ওরফে সৈয়দ নাছির (রহঃ) প্রকাশ ছাওয়ালপীর বা জিন্দা শিশুপীর মাজার শরীফ পর্যন্ত সড়ক এবং বন্দেগী শাহ সৈয়দ মহিব উল্লাহ (রহঃ) এর গজার মাছের পুকুর হতে ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম লেঞ্জাপাড়া রাস্তার মুখ পর্যন্ত সড়কটি ইটের সলিং বিছানো হয়।

    ২০০৮ সালে সড়কটিতে প্যালাসাইটিং সহ হালকা পিচ ঢালাই দিয়েছেন বর্তমান মেয়র এম এফ আহমেদ অলি। তবে এরপর থেকে সড়কের যেখানে গর্ত হয় সেখানেই হালকা ইট সুরকি ও পিচের ঢালাই দেওয়া হয়।

    সম্প্রতি সড়কটির প্রায় দেড় কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে খানাখন্দ। অনেক জায়গায় পিচ উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। এতে করে ঝুঁকিতে পড়েছে যানবাহন চলাচল।

    স্থানীয় বাসিন্দা প্রবীন মুরুব্বী মোঃ সিপত আলী জানান, নির্বাচনের সময় উন্নত সড়ক করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে ও এখন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও পুকুরের পার্শ্বে গাইড ওয়াল তৈরির কোন উদ্যোগ নেওয়া হয়নি।

    প্রতিদিন হাজার হাজার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, এলাকাসহ বহিরাগত পথচারী এই সড়ক দিয়ে যাতায়াত করে। এাছাড়া অটোরিক্সা টমটম, সিএনজি, প্রাইভেট কার, হাইএক্স, পিকআপ চলাচল করে।

    এ দাউদনগর এলাকায় বন্দেগী শাহ সৈয়দ দাউদ (রহঃ) এর অলৌকিক ক্ষমতায় পুকুরে অসংখ্য গজার মাছ দেখার জন্য ও ছাওয়ালপীর মাজার শরীফ জিয়ারত করার জন্য প্রতিদিন দেশ-বিদেশের শতশত দর্শনার্থী আসছেন এখানে। তবে বেহাল দশা সড়কটি গ্রামের অসুস্থ নারী ও বৃদ্ধসহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্য খুব কষ্ঠ কর হয়ে পড়েছে।

    জানতে চাইলে ৪নং ওয়ার্ডের বর্তমান ৬ বারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ জালাল উদ্দিন মোহন বলেন, প্রাথমিক ভাবে কিছু সংস্কার করার পৌরসভা মেয়রকে প্রস্তার দিয়েছি। আশা করছি বরাদ্দ পেলে উন্নত মানে সড়ক সংস্কার করতে পারবো।

    দাউদনগর এলাকার স্থায়ী বাসিন্দা ও ছাওয়ালপীর মাজার শরীফের উত্তর সূরী বংশধর এবং মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ হামদু মিয়া জানান, ইতিহাস ঐতিহ্যের অন্যতম স্মারক এখানকার বন্দেগী মাছের ঘাট ও ছাওয়ালপীর মাজার শরীফ। পৌর শহরে বাস করি কিন্তু পৌরসভা অন্যান্য সড়ক ও ড্রেন গুলো উন্নত হলে ও দাউদনগর এলাকার ড্রেন ও রাস্তা ঘাটের অবস্থা এতটাই খারাপ যে, নিজেদের কাছে খুব খারাপ লাগে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা এসে যখন কষ্টে পড়েন তখন তাঁরা নানা রকম মন্তব্য করেন। সেটা খুব খারাপ লাগে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ করে পৌরসভা মেয়রের দৃষ্টি দেওয়া দরকার বলে মনে করছি।

    দাউদনগর সড়কটি বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এম এফ আহমেদ অলি বলেন, আগামীতে বরাদ্দ আসলেই অগ্রাধিকার ভিত্তিতে ড্রেন ও সড়কটি সংস্কারে গুরুত্ব দেব। আশা করি এটি একটি ভালো সড়ক হবে।

  • শায়েস্তাগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ কমিটি গঠন

    শায়েস্তাগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ কমিটি গঠন

    তৃণমূল নারীদের নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সদর শায়েস্তাগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।

    শুক্রবার ( ১০ জুন ) বিকালে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম – আহবায়ক মনোয়ারা আলমগীরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের জনন্দিত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল ।

    সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ সরদার , শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস সামাদ ,ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছকির মিয়া , সাংগঠনিক সম্পাদক মেম্বার মোঃ আব্দুল আমিন দুলাল , সুজন চৌধুরী , মেম্বার এখলাছুর রহমান , ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহীন আহমেদ , কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ , সাবেক ছাত্র লীগের নেতা মোঃ সাবাজ আহমেদ প্রমূখ ।

    সভায় বক্তব্য শেষে সকলের সর্ব – সম্মতি ক্রমে লাকী আক্তারকে আহ্বায়ক ও মিনারা খাতুন , নাজমা আক্তার , ফুল বানু – কে যুগ্ম – আহবায়ক করে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয় ।

  • প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে হবিগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

    প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে হবিগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জে যুবলীগের উদ্দোগে বৃহস্পতিবার দুপুরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ হবিগঞ্জ পৌর যুবলীগ এর আহবায়ক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে এবং ১ম যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন খান এর পরিচালনায় মিছিল ও সমাবেশে বক্তারা আগামী দিনে বিএনপি,জামায়াত এর যে কোন দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা কঠোরভাবে দমন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজামান হিরাজ, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,শেখ আনিস আহমেদ, মঈন উদ্দিন চৌধুরী সুমন,মোঃ আলমগীর,শাহ বাহার, জুবায়দুর রহমান নাজু,পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মোহন,আমির উদদীন জিসান,সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ রনি সহ ওয়ার্ড যুবলীগ এবং বিভিন্ন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। শিরিশতলা থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে মিছিলটি চৌধুরী বাজার পয়েন্টে গিয়ো শেষ হয়ে পথসভা করে৷

  • চুনারুঘাটে ডাকাতি মামলার আসামিকে কুপিয়ে হত্যা

    চুনারুঘাটে ডাকাতি মামলার আসামিকে কুপিয়ে হত্যা

    হবিগঞ্জের চুনারুঘাটে একটি ধানক্ষেত থেকে ডাকাতি মামলার আসামীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, প্রতিবেশীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

    বুধবার (৮ জুন) সকালে নিজ বাড়ির পাশে ধানক্ষেত থেকে চুনারুঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত রমজান আলী চুনারুঘাট উপজেলার ধনশ্রী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

    চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রমজান আলীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

    আটককৃতরা হলেন, নিহত রমজান আলীর প্রতিবেশী আব্দুর রহিম (৩০), জুমান মিয়া (২৮), রুমান মিয়া (২২)।

    ওসি বলেন, সকালে স্থানীয়রা রমজান আলীর মরদেহ ধানক্ষেতে পরে থাকতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

  • হবিগঞ্জ লাখাই সড়কে ট্রাক্টর-সিএনজি দূর্ঘটনায় মহিলা নিহত,স্বামী সন্তান আহত

    হবিগঞ্জ লাখাই সড়কে ট্রাক্টর-সিএনজি দূর্ঘটনায় মহিলা নিহত,স্বামী সন্তান আহত

    হবিগঞ্জে সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন।

    এসময় তার স্বামী ও শিশু সন্তানসহ ৩ জন আহত হয়েছেন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের বামকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদা বেগম (২২) সদর উপজেলার মির্জাপুর গ্রামের চান মিয়ার স্ত্রী।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার লাখাই উপজেলার সিংহগ্রামে পিত্রালয় থেকে মাসুদা বেগম তার স্বামী চান মিয়া এবং তাদের ১৯ দিন বয়সী সন্তান মাহিন মিয়াকে ডাক্তার দেখাতে সিএনজি অটোরিকশাযোগে হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওয়ানা হন। বামকান্দি এলাকায় পৌছলে সিএনজি অটোরিকশার চালক বেপরোয়া গতিতে গিয়ে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে মাসুদা ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত তার স্বামী, সন্তান ও অটোরিকশা চালককে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। তার সন্তানের অবস্থাও আশংকাজনক।