Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে কৃষক দলকে বিনামূল্যে কৃষি যন্ত্র বিতরণ

    লাখাইয়ে কৃষক দলকে বিনামূল্যে কৃষি যন্ত্র বিতরণ

    হবিগঞ্জের লাখাইয়ে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষিতে যান্ত্রিকীকরনের লক্ষে কৃষক দলকে পি,টি,ও,এস যন্ত্র বিতরণ করা হয়েছে।

    আজ বুধবার ১৫ জুন বিকালে লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এর মাধ্যমে লাখাইয়ে তেলজাতীয় ফসল উৎপাদন প্রকল্পের আওতায় এ প্রকল্পাধীন কৃষক দলের মধ্য থেকে বাছাইকৃত দল পূর্বসিংহগ্রাম তেলজাতীয় ফসল উৎপাদন দলকে একটি পি,টি,ও,এস যন্ত্র বিনামূল্যে প্রদান করা হয়।

    কৃষি যন্ত্র হস্তান্তর কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য,সাইফুল ইসলাম সহ কর্মকর্তাগন এবং কৃষক দলের সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুছ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন এবং কৃষক দলের সদস্যবৃন্দ।

  • বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় হবিগঞ্জের উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব ২য়

    বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় হবিগঞ্জের উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব ২য়

    ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে সিলেট বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় হবিগঞ্জ জেলার একমাত্র কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা উন্নয়ন মূলক প্রতিষ্ঠান উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব সিলেট বিভাগের মধ্যে ২য় স্থান অর্জন করেছে।

    পাশাপাশি হবিগঞ্জ জেলার তিনটি প্রতিষ্ঠান কৃতিত্ব অর্জন করেছে। এই কৃতিত্বের জন্য জেলা প্রশাসক ও উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ইশরাত জাহান উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবকে অভিনন্দন ও শুভকামনা জানান।

    ‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২২ এর উদ্বোধন হয়েছে।

    গত মঙ্গলবার (১৪ জুন) সকালে সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২২ এর উদ্বোধন করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার, সিলেট মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ প্রমুখ।

    সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, মাধ্যমিক শিক্ষা অদিপ্তর সিলেটের পরিচালক আব্দুল মান্নান সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজনের উপর গুরুত্বারোপ করে বলেন, “বিজ্ঞানের বিষ্ময়কর আবিষ্কার এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো জনসাধারণ ও শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করে তুলতে হবে।”

    স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে বলেন, “আমাদের সন্তানদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি এর অতিরিক্ত ব্যবহারের বিষয়ে সচেতন থাকতে হবে।”

    বক্তব্য শেষে, বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন অন্যান্য অতিথিদের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এ অংশ নেওয়া ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন।

    মেলায় মোট ৩২টা স্টল ছিল যা সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুলের স্টল।

    উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ। বিষেশ অতিথি হিসেবে সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার, সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।

    এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, ছাত্র ছাত্রী, শিক্ষক ও দর্শনার্থীদের একাংশ প্রমূখ।

    উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা থেকে জেলা পর্যায়ের কুইজ ও প্রকল্প উপস্থাপনে বিজয়ীরা বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করে।

    উক্ত অনুষ্ঠানে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের দুটি শাখা ক্লাব অংশ গ্রহণ করে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব (হবিগঞ্জ সদর) উপজেলা এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব (শায়েস্তাগঞ্জ উপজেলা)। উক্ত অনুষ্ঠানে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের (হবিগঞ্জ সদর) উপজেলা বিজয় অর্জন করে।

    এ ছাড়াও দলীয় কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি। জুনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনে ২য় স্থান অধিকার করেছে বিয়াম ল্যাবরেটরী স্কুল, সিনিয়র গ্রুপের প্রকল্প উপস্থাপনে ৩য় স্থান অধিকার করেছে সুফিয়া মতিন মহিলা কলেজ।

    সিলেট বিভাগে হবিগঞ্জের নাম উজ্জ্বল করায় উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবকে হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

    উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, “এই কৃতিত্বের সবই হবিগঞ্জের। আমরা হবিগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত এবং হবিগঞ্জ জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে যাওয়ার জন। পাশাপাশি জেলার সকলে প্রতি উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ দোয়া ও সহযোগিতা কামনা করছি।

  • মুড়ারবন্দ দরবারের মোতাওয়াল্লীর পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান

    মুড়ারবন্দ দরবারের মোতাওয়াল্লীর পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান

    সিলেট বিভাগীয় কমিশনার কর্তৃক স্বাক্ষরিত আদেশে হবিগঞ্জ জেলা কার্যালয়ে প্রধান ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার ভূষিত হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহানকে সম্মাননা স্মারক প্রদান করেন চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) সহ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ (সফি)।

    ১৪ জুন (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কক্ষে এ সম্মাননা স্মারক হাতে তুলে দেন। সম্মাননা স্মারক প্রদানের সময় উভয় পাশে ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে ঐতিহ্যবাহী দাউদনগর মধ্য হাবেলীর বাসিন্দা এবং সৈয়দ হাসান উল্লাহ (রহঃ) ওরফে সৈয়দ নাসির প্রকাশ ‘ছাওয়াল পীর’ মাজার শরীফের নায়েব মোতাওয়াল্লী ও শায়েস্তাগঞ্জ উপজেলার অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রচড়ি হাবেলীর সৈয়দ সায়েম রেজা।

    জানা যায়, হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান পেশাগত জ্ঞান, দক্ষতা, নির্ভরযোগ্যতা, কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও প্রতিষ্ঠানের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীলতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে সিলেট বিভাগের মধ্যে জেলা কার্যালয়ে প্রধান হিসেবে শ্রদ্ধাচার পুরস্কার প্রাপ্ত মনোনীত হলেন তিনি।

    ২০২১ সালে ৬ মার্চ ইশরাত জাহান হবিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি ২২ তম বিসিএস ক্যাডার হিসেবে উত্তীর্ণ হন। সুখী সমৃদ্ধ সোনার বাংলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে ২০১৭ সালে ৬ এপ্রিল থেকে জাতীয় শ্রদ্ধাচার পুরস্কার প্রদান শুরু হয়। এই প্রথম হবিগঞ্জ জেলায় জেলা প্রশাসক হিসেবে তিনিই পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার।

  • লাখাইয়ে ” ডি নথি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ভোধন

    লাখাইয়ে ” ডি নথি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ভোধন

    হবিগঞ্জের লাখাইয়ে উপজেলায় পপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তিনদিনব্যাপী কর্মশালার উদ্ভোধন করা হয়েছে।

    আজ মঙ্গলবার ১৪ জুন উপজেলায় সম্মেলন কক্ষে দুপুর২ ঘটিকায় কর্মশালার শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন।

    এতে উপজেলার বিভিন্ন দপ্তররে কর্মকর্তাগন অংশ নেন।এদের মধ্যে কৃষি অফিসার শাকিল খন্দকার মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, শিক্ষা অফিসার মজনুর রহমান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম কুমার রায়,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে,ভ্যাটেরিনারি সার্জন শাহাদাত হোসেন সহ কর্মকর্তাগন।

    প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুর রহিম।

  • রাসূল সাঃ এর অবমাননার প্রতিবাদে বৃন্দাবন সরকারি কলেজে বিক্ষোভ

    রাসূল সাঃ এর অবমাননার প্রতিবাদে বৃন্দাবন সরকারি কলেজে বিক্ষোভ

    ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ(সঃ) এর ব্যাপারে “তথাকথিত বিজেপি পার্টি” র মুখপাত্র নুপুর শর্মা এবং একই দলের নেতা নবীন জিন্দাল যে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ “বৃন্দাবন সরকারি কলেজ” এর সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সম্পন্ন হয়েছে।

    আপামর ছাত্রসমাজের একটাই দাবি যারা আমাদের পৃথিবীর সকল মানবের একমাত্র আদর্শ, বিশ্বনবী(সঃ) এর ব্যাপারে কঠিন দুঃসাহস দেখিয়ে যারা এরকম মন্তব্য করেছে তাদেরকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সর্বোচ্ছ শাস্তি মৃত্যুদন্ড দিয়ে গোটা পৃথিবীতে নজির স্থাপন করতে হবে।

    এর সাথে যেন বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে জাতীয় সংসদ এ এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত করে প্রদান করার উদাত্ত আহবান জানায় সাধারণ ছাত্রসমাজ!!

    এতে সকল শিক্ষার্থীদের উপিস্থিতি ছিল চোখে পড়ার মতো।
    বিশেষ করে কলেজের মাস্টার্সে অধ্যয়নরত গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আফজাল, ইংরেজী বিভাগে অধ্যয়নরত হুসাইন আহমদ, বাংলা বিভাগে অধ্যয়নরত আব্দুল ওয়াদুদ চৌধুরী,  মোঃ মোফাজ্জল হোসেন ইমন,
    ব্যবস্থাপনা বিভাগে অধ্যায়নরতমোঃ মোফাজ্জল হোসেন ইমন , ফিজিক্স বিভাগের সুলতান শেখ,
    ইতিহাস বিভাগের সোহাগ মিয়া, বোটানি বিভাগের আশরাফুল ইসলাম, ব্যাবস্থাপনা বিভাগের সাকিব আহমেদসহ প্রমুখ।

    অনার্স এর প্রথম,দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সাদ্দাম হুসাইন শুভ, ইসলামের ইতিহাস বিভাগের রবিউল হাসান আলাউল, পদার্থবিজ্ঞান বিভাগের আশরাফুল ইসলাম সুজন সহ অসংখ্য শিক্ষার্থীবৃন্দ।

  • দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বা‌নিয়াচং‌য়ে বিএনপির বিক্ষোভ

    দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বা‌নিয়াচং‌য়ে বিএনপির বিক্ষোভ

    দি‌লোয়ার হোসাইন: তেল ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে হ‌বিগ‌ঞ্জের বা‌নিয়াচং‌য়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    সোমবার (১৩ জুন) বিকেলে বা‌নিয়াচং উপ‌জেলা বিএনপির আয়োজ‌নে উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি ম‌জিবুর হোসাইন মারুফ ও সাধারণ সম্পাদক ন‌কিব ফজ‌লে র‌কিব মাখনের নেতৃত্বে বড় বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেটি বাজা‌রের বিভিন্ন মোড় প্রদ‌ক্ষিণ ক‌রে সাব‌রে‌জিস্টার অ‌ফিস সাম‌নে এসে শেষ হয়।

    সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপ‌জেলা বিএন‌পির সা‌বেক আহ্বায়ক লুৎফুর রহমান ,সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জা‌হির হোসাইন,সাংগঠ‌নিক খা‌লেদ মিয়া,১নং ইউ‌নিয়ন বিএন‌পির সি‌নিয়র সহ সভাপ‌তি কামরুজ্জামান কাজল, ‌বিএন‌পি নেতা মোশারফ হোসাইন খেলু সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের প্রতিবাদ জানিয়ে সরকার বিভিন্ন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপ‌জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সু‌হেল আহ‌মেদ , বিএন‌পি নেতা সা‌দিক আহ‌মেদ, আলী হো‌সেন, ফজ‌লে এলা‌হি যাদু,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার শো‌য়েম, কাউসার আহমদ, সাইফুল ইসলাম টিপু,ওয়া‌হিদুল মুরাদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • লাখাইয়ে মোহাম্মদ ( সঃ) কে  কটুক্তির  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

    লাখাইয়ে মোহাম্মদ ( সঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

    লাখাইয়ে তৌহিদী জনতার উদ্যোগে স্থানীয় বুুল্লাবাজারে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) কে বিজেপি নেতৃবৃন্দ কর্তৃক কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্টিত হয়েছে।

    সোমবার (১৩ জুন/২২) বাদ আসর স্থানীয় বুল্লাবাজার জামে মসজিদ ও সিংহগ্রাম জামে মসজিদ এবং আশেপাশের গ্রামগুলোর তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বুল্লাবাজার এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রীজের উপর এক পথসভায় মিলিত হয়।

    মিছিল পরবর্তী পথসভা মাওঃ সুহাইল আহমদ এর সভাপতিত্বে ও কাজী মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন মাওঃ আমিনুল হক,আলহাজ্ব মাও আমিমূল এহসান মাসুম,মাওঃ মোতাছিম বিল্লাহ প্রমূখ। সভায় বক্তাগন মহানবীকে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কটুক্তিকারীদের ফাঁসির দাবী জানান।কটুক্তিকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।