Category: হবিগঞ্জ

  • বৃষ্টি ও ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে বানিয়াচংয়ের হাওরাঞ্চল

    বৃষ্টি ও ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে বানিয়াচংয়ের হাওরাঞ্চল

    হবিগঞ্জের বানিয়াচংয়ে এক সপ্তাহ যাবৎ লাগাতার মুষলধারে অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও সিলেট-সুনামগঞ্জের বন্যার পানি ক্রমাগত হাওরে ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে চলছে।

    কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পাড় উপচে ও কৈয়ারঢালার বাধ ভেঙ্গে বোনা আমনের জমি গুলো তলিয়ে গেছে। কুশিয়ারা নদীর তীরে ৫নং দৌলতপুর ইউনিয়নের মাকুর্লি বাজার ইতিমধ্যে তলিয়ে গেছে।

    এছাড়াও এই ইউনিয়নের বেশ কিছু এলাকার লোকজন পানিবন্দী হয়ে পড়ছেন। ১০নং সুবিদপুর ইউনিয়নের আতুঘুড়া দিয়েও হবিগঞ্জের খোয়াই নদীর পানিও ঢুকতে শুরু করেছে। অপরদিকে ১৩নং মন্দরী ইউনিয়নের আগুয়-কাউরাকান্দি রাস্তা ও প্রাথমিক বিদ্যালয় পানিতে তলিয়ে গেছে।

    এমনকি বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ছেন।পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বানিয়াচং উপজেলার অধিকাংশ ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে যাবে বলে মনে করেন সচেতন মহল।

    এদিকে বানিয়াচং উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে দৌলতপুর ইউনিয়নের বন্যার্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া নির্দিষ্ট বন্যা আশ্রয়ন কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে বলেও উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, সার্বিক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে রয়েছে। আশ্রয়ন কেন্দ্রগুলো প্রস্তত রয়েছে। প্রয়োজন হলে বিভিন্ন বিদ্যালয় বন্যার্থদের জন্য খুলে দেওয়া হবে।বন্যার্থদের জন্য পর্যাপ্ত শুকনো খাবারের ব্যাবস্থা রাখা হয়েছে।

  • আজমিরীগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা, ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা

    আজমিরীগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা, ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা

    ফরহাদ চৌধুরীঃ সিলেট ও সুনামগঞ্জের পর এবার বন্যা ভয়াবহ রূপ নিচ্ছে হবিগঞ্জের আজমিরীগঞ্জে। উজানের পাহাড়ি ঢল ও মুষলধারায় বৃষ্টির ফলে কুশিয়ারা-খোয়াই-কালনীসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। হ আজমিরীগঞ্জ ও উপজেলার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যে কিছুস্থানে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

    জানা যায়- গত কয়েকদিনের টানা উজানের পাহাড়ি ঢল ও মুষলধারায় বৃষ্টির ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পিরোজপুর অংশে কালনী-কুশিয়ারা নদীর বাঁধ ডুবে, কৈয়ারঢালা রাস্তা ভেঙে পানি হাওরে প্রবেশ করছে এবং পাহাড়পুর -করচা সড়কে নিকলির ঢালা ভেঙ্গে হাওড়ে পানি প্রবেশ করেছে । এতে বদলপুরের পাহাড়পুর, পিরোজপুর, কাকাইলছেও এবং পৌর এলাকার কয়েকটি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে।

    ইতিমধ্যে আজমিরীগঞ্জ সরকারি কলেজ, মিয়াধন মিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাহাড়পুর কলেজ, কাকাইলছেও মমচাঁন ভুইয়া উচ্চ বিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। বন্যা কবলিত গ্রামের মানুষদের উদ্ধার করে প্রশাসন নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার চেষ্টা করছে।

    এ প্রসঙ্গে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন বলেন, ‘টানা বৃষ্টি ও উজানের ঢলে কুশিয়ারা-কালনী ও খোয়াই নদীর পানি ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। নবীগঞ্জে বাঁধ উপচে পানি প্রবেশ করছে এবং আজমিরীগঞ্জে রাস্তা ভেঙে পানি ডুকছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

    আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী জানান- বিভিন্ন এলাকায় পানি প্রবেশ অব্যাহত রয়েছে, আমরা বন্যা কবলিত মানুষদের নিরাপদে আনার জন্য চেষ্টা করছি, অনেক মানুষকে নৌকা দিয়ে নিরাপদে আনা হয়েছে। মনিটরিং সেল গঠন করা হয়েছে। সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বলা হয়েছে,, কেউ পানি বন্দী হলে তাৎক্ষনিক কাছের স্কুল কলেজে নিরাপদে সরিয়ে আনার জন্য।

  • শায়েস্তাগঞ্জ ঐতিহ্যবাহী দাউদনগর বাজার  ব্যকস সাধারণ সভার সিদ্ধান্তে আগামী ২৪ জুন আহবায়ক কমিটি গঠন

    শায়েস্তাগঞ্জ ঐতিহ্যবাহী দাউদনগর বাজার ব্যকস সাধারণ সভার সিদ্ধান্তে আগামী ২৪ জুন আহবায়ক কমিটি গঠন

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে ঐতিহ্য বাহী দাউদ নগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ( ১৭জুন) রাত সারে ৮টায় ঐতিহ্য বাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে দাউদ নগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান মাসুকের সভাপতিত্বে শতাধিক দাউদ নগর বাজার ব্যবসায়ীকে নিয়ে ব্যকস নির্বাচন গঠন এর বিষয়ের উপর সভায় বক্তব্য রাখেন , বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোঃ নাছির উদ্দীন , ফয়জুল ইসলাম মামুন , হাজী শফিকুল ইসলাম , ফজল উদ্দিন তালুকদার , প্রভাষক মোঃ নুরুল আলম , মোঃ আবুল কালাম , সাইফুল ইসলাম মহালদার , মোঃ দরবেশ আলী , জাহির আহমেদ সোহেল , নওরুজুল ইসলাম চৌধুরী , মঈনুল হাসান রতন প্রমূখ । উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন , শায়েস্তাগঞ্জের মধ্যে এটি পরগনা প্রাচীন তম ঐতিহ্য বাহী দাউদ নগর বাজারটি অনেক পরিচিত ও বহু প্রাচীন ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে । তাই দাউদ নগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি বিলুপ্ত ঘোষণা করে নয়া একটি আহ্বায়ক কমিটি গঠন করা প্রয়োজন এবং হালনাগাদ ভোটার তালিকা করে সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য সকল ব্যবসায়ীরা প্রস্থাব গৃহীত হয় । সভায় সভাপতি মোঃ আতাউর রহমান মাসুক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন , আগামী ২৪ জুন ( শুক্রবার) বিকাল ৪টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আবারো দাউদ নগর বাজার সকল ব্যবসায়ীদেরকে নিয়ে সুন্দর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে । যাহাতে এই নির্বাচনে মাধ্যমে নতুন একটি পূর্ণাঙ্গ কমিটি আসবে । উক্ত তারিখে বাজারের সকল ব্যবসায়ীরা যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি ।

  • নবীগঞ্জে মুষলধারে বৃষ্টিতে  গ্রাম ও হাওর অঞ্চলে বেড়ে চলছে পানি

    নবীগঞ্জে মুষলধারে বৃষ্টিতে গ্রাম ও হাওর অঞ্চলে বেড়ে চলছে পানি

    শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জঃ

    নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম ও হাওর অঞ্চলে মুষলধারে টানা বৃষ্টিতে বেড়ে চলছে পানি। এতে করে কর্মজীবি মানুষদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে । নবীগঞ্জ উপজেলার দীঘলবাঘ ইউনিয়নের কুশিয়ারা ডাউক বেড়িবাঁধ যেকোনও সময় ভেঙ্গে পড়ার আশংঙ্কায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে ।

    টানা বর্ষনে উত্তরা অন্চল সিলেট,সুনামগঞ্জ কোম্পানিগঞ্জ সহ আসে পাশের গ্রাম বন্যায় প্লাবিত হচ্ছে। ঘর বাড়ী রাস্তা ঘাট ডুবে গিয়ে জরার্জীন জীবন যাপন করতে হচ্ছে মানুষদের । এদিকে নবীগন্জ উপজেলায় বন্যার পানি নবীগন্জ হাওর গুলোতে দেখা দিয়েছে। অনেকের বাড়ীর ঘরের উঠানে উঠছে পানি।

    রাস্তা ঘাটও জলাবদ্ধ সৃষ্টি হওয়ায় পানি বেড়েই চলছে।এদিকে নবীগঞ্জ উপজেলা প্রসাশনের উদ্যেগ নেওয়া হয়েছে কার্যকারী উদ্যেগ যেকোনও সময় ভয়াবহ অবস্থা সামাল দিতে আশ্রয় কেন্দ্র প্রস্তুত গ্রহন করতে বলা হয়েছে।

    এছাড়া ত্রান ব্যবস্থা বিশদ্ধ পানি সরবারহ। পানি বিশদ্ধ করন টেবলেট । সুকনা খাবারের ব্যবস্থা সহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় নবীগন্জ উপজেলা ইউএনও শেখ মুহি উদ্দিন সাংবাদিকদের বলেন ভয়াবহ বন্যা সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিপদ গস্ত মানুষদের জন্য জরুরী কল সেবা চালু করা হবে। বান বাসী মানুষদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র নির্ধারণে ব্যবস্থা করা হচ্ছে।
    উপজেলার প্রতি ইউনিয়নে দ্রুত রেসকিউ টিম ও ত্রান প্রদান টিম গঠন করার পরিকল্পনা করা হয়েছে।

  • লাখাইয়ে জাতীয় ফলমেলা-২০২২ এর উদ্ভোধন

    লাখাইয়ে জাতীয় ফলমেলা-২০২২ এর উদ্ভোধন

    হবিগঞ্জের লাখাইয়ে ৩ দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২২ এর উদ্ভোধন করা হয়েছে। “বছরব্যাপী ফলচাষে,অর্থ পুষ্টি দুই আসে এ স্লোগান কে সামনে রেখে জাতীয় ফলমেলা-২০২২ আজ বৃহস্পতিবার দুপুরবেলা লাখাই উপজেলা প্রাঙ্গনে উদ্ভোধন করা হয়েছে।

    লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী ফলমেলা-২০২২ এর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, উদ্ভিদ সংরক্ষকবিদ জ্যোতি রন্জন,উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য,সাইফুল ইসলাম সহ কর্মকর্তাগন। মেলায় প্রায় ৩০ ধরনের দেশীয় মৌসুমী ফলমূল স্থান পায়।এ মেলা আগামী ১৮ জুন পর্যন্ত চলবে।

  • বানিয়াচংয়ে নৌকাকে হারিয়ে মোটরসাইকেলের জয়

    বানিয়াচংয়ে নৌকাকে হারিয়ে মোটরসাইকেলের জয়

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন।

    ১৫ জুন বুধবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্য প্রশাসন থেকে নেওয়া হয়েছিল নিশ্চিদ্র নিরাপত্তার ব্যাবস্থা। ১ প্লাটুন বিজিবি সদস্য, আনসার ভিডিপি ও পুলিশ নিয়োজিত ছিল। এছাড়া র‍্যাবের একটি টহল দল ছিল।

    চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছিলেন। এর মধ্যে একমাত্র আওয়ামী লীগ দলীয় প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান রেখাছ মিয়া। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৭শত ৭০ ভোট। অন্য তিন প্রার্থী ছিলেন স্বতন্ত্র।

    স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৪ শত ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ২ হাজার ২ শত ১৩ ভোট। ইত্তেহাদ মুবিন ভোট পেয়েছেন ৫শ ৫৫ ভোট।

    সংরক্ষিত মহিলা আসনে বিজয়ীরা হলেন, নাহেরা বেগম, দোলেনা বেগম, ছাবেরা খাতুন।

    বিজয়ী সাধারণ ইউপি সদস্যরা হলেন মামুন মিয়া, শাহজাহান মিয়া, বাবলু মিয়া, ছদর আলী, কবির মিয়া, শেখ রেজোয়ান, জাহাঙ্গীর আলম, মাহফুজুর, মতিউর রহমান।

  • মহানবী (সাঃ) কে কটূক্তি করায় নবীগঞ্জে এম্বুলেন্স পরিচালনা কমিটির ব্যতিক্রমি প্রতিবাদ

    মহানবী (সাঃ) কে কটূক্তি করায় নবীগঞ্জে এম্বুলেন্স পরিচালনা কমিটির ব্যতিক্রমি প্রতিবাদ

    সারা বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন মহানবী হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অশালীন বক্তব্যের প্রতিবাদে উত্তাল নবীগঞ্জ ।

    গত কয়েকদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে নবীর শানে ঔদ্ধত্য শব্দ প্রয়োগের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করলেন এম্বুলেন্স পরিচালনা কমিটিবৃন্দ।

    বুধবার (১৫জুন) দুপুরে নবীগঞ্জ শহরে রাজপথে সারিসারি শতাধিক অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে প্রতিবাদ জানান তারা।

    সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল মাইক্রোবাস উপ-কমিটির উদ্যোগে শতাধিক অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও কার গাড়ি নিয়ে সাইরেনের সুর ও বিউগল বাজিয়ে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা।

    দুপুর ১২টার দিকে পরিবহন শ্রমিকরা গাড়িবহর করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সামন থেকে শুরু হয়ে নবীগঞ্জ শহরের থানা পয়েন্ট, শেরপুর রোড হয়ে ফের একই স্থানে গিয়ে মিলিত হয়।

    ব্যতিক্রমী এ বিক্ষোভের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার (রা.) প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেন পরিবহন শ্রমিকরা।