Category: হবিগঞ্জ

  • আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অহবান এমপি আবু জাহিরের

    আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অহবান এমপি আবু জাহিরের

    হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল বিকেলে মাছুলিয়া এলাকায় বাঁধ পরিদর্শন শেষে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন।

    এ সময় এমপি আবু জাহির বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে প্রশাসন নানা প্রস্তুতি গ্রহণ করেছে। জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও সবসময় মানুষের পাশে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখে যাবেন। এরপর সরকারি সহায়তা আরও বাড়বে ইনশাল্লাহ।

    তিনি বলেন, আসুন সকলে মিলে সতর্ক থাকি ও নদীর বাঁধের কোথাও ফাঁটল দেখা দিলে দায়িত্বরতদের জানাই এবং নিজেরা কাজ করি। দুস্কৃতিকারীরা যেন গুজব ছড়াতে না পারে সে ব্যাপারেও চোখ-কান খোলা রাখতে হবে। এ সময় এমপি আবু জাহির বাঁধ রক্ষার জন্য আন্তরিকভাবে কাজ করতে উপস্থিত পানি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের নির্দেশনা দেন।

    এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শাহ নেওয়াজ তালুকদার, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    পরে এমপি আবু জাহির সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। সেখানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    এর আগে এমপি আবু জাহির সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে খোয়াই নদীতে পানি বৃদ্ধির অবস্থা এবং রিচি ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আজ তিনি লাখাই উপজেলার বন্যাদুর্গত এলাকায় যাবেন বলে জানা গেছে।

  • বানিয়াচং ও আজমিরীগঞ্জে “আমরা-স্বজন” এর শুকনো খাবার বিতরন

    বানিয়াচং ও আজমিরীগঞ্জে “আমরা-স্বজন” এর শুকনো খাবার বিতরন

    আলমগীর রেজাঃ হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জে “আমরা স্বজন” সংগঠনের প্রধান সাংবাদিক আকিকুর রহমান রুমন এর নেতৃত্বে বন্যার পানিতে তলিয়ে যাওয়া আশ্রিতদের মাঝে শুকনো খাবার (চিড়া), বিশুদ্ধ পানির বোতল, গুড়, স্যালাইন, দিয়াশলাই ও মোমবাতি বিতরণ করা হয়।

    বানিয়াচং “আমরা স্বজন” সংগঠনের কর্মীবৃন্দ ও মানবিক যুবকদের উপস্থিতিতে এসব আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন ও অসহায় মানুষদের পাশে ত্রান দিয়ে সহযোগীতা করা হয়। এছাড়াও আশ্রিত কেন্দ্রের লোকজনের খবরা খবর নেন তারা।

    আজ (২২জুন ২০২২ইং) সোমবার বেলা আনুমানিক ১২ ঘটিকায় বানিয়াচংয়ের “আমরা স্বজন” প্রধান ও কর্মীবৃন্দ অবস্থান করেন আজমিরীগঞ্জ।

    তারপর তারা বানিয়াচংয়ের মতো করে শুকনো খাবার চিড়া, বিশুদ্ধ পানির বোতল, খাবার স্যালাইন, মোমবাতি, দিয়াশলাই এসব তুলে দেন অসহায়ের মাঝে।

    এর পূর্বে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের জাতুকর্ন ঈদগাহ্ এলাকার সামনে পানিবন্দী অসহায় কিছু মানুষের মধ্যে এসব খাবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।

    পড়ে ১২টা থেকে আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসূখা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানিবন্দী অসহায় লোকজনের ঘরে ঘরে গিয়ে তাদের হাতে হাতে তুলে দেওয়া হয় এসব খাবার।

    এছাড়াও মোহাম্মদ পুর, পাটলীপাড়া, নোয়াখাটি ও সড়কের খাঁটির বন্যায় বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া অসহায় লোকদের হাতে তুলে দেওয়া হয় এই খাবার গুলো।

    এসময় আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একে এম মাসুদ “আমরা-স্বজন” সংগঠনের প্রধান সংগঠক ও সংগঠনের নেতৃবৃন্দ সহ এই উদ্যোগে অংশ নেওয়া সবাইকে অভিনন্দন জানান এবং প্রশংসা করেন।

    অপর দিকে আজমিরীগঞ্জ উপজেলায় সরকারি কলেজ ও বিজয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে জয়নগর, আদর্শ নগর, গাইন হাটির বাসিন্দারা আশ্রয় নেন। সেখানে তারা সবাইকে ত্রাণ প্রদান করে এই “আমরা স্বজন” সংগঠনটি।

    এই সময় উপস্থিত ছিলেন “আমরা-স্বজন” সংগঠনের সাংবাদিক আলমগীর রেজা, হবিগঞ্জ পলিটেকনিক্যাল কলেজের ছাত্র সংগঠন সদস্য ক্রিকেটার মিশু মিয়া, সংগঠন সদস্য তাজুল ইসলাম, ব্যবসায়ী রাসেল মিয়া, স্বাধীন মিয়া, ধন বাসী, এছাড়াও লাইটেস চালক জুয়েল মিয়া।

    এব্যাপারে সংগঠন প্রধান সাংবাদিক আকিকুর রুমনের সাথে আলাপকালে জানাযায়, তিনি এই “আমরা-স্বজন” নামের এই সংগঠনের নাম ধারন করে আজ ১৪ বছর যাবত কাজ করে যাচ্ছেন। গরীব অসহায় মানুষদের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা বিভিন্ন দিকে সহযোগীতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
    হবিগঞ্জ, সিলেট, ঢাকায় গরীব অসহায়দের চিকিৎসা করানো, গরীব ছাত্র ছাত্রীদের লেখাপড়া করার পরিক্ষার ফিস সহ স্কুল ড্রেস সামগ্রী দেওয়া, অসহায় মানুষদেরকে ঘর তৈরী করার টিন, কাঠ, বাঁশ প্রদান করা, রক্তদান করা, পাড়া মহল্লার আরবি শিক্ষা প্রতিষ্টানে কোরান শরিফ বিতরন করা, পবিত্র মাহে রমজান মাসের শুরুর প্রথম রাতে বিভিন্ন পাড়া মহল্লার মসজিদে মসজিদে রাতের আধারে কোরান শরিফ বিতরন করা, এছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্টানের বাৎসরিক অনুষ্ঠানে আর্থিক সহযোগী করা ছাড়াও মানবিক কর্মকান্ড করে আসছেন মিডিয়া ও ক্যামেরার আড়ালে থেকে!

    তাদের এই মহতি উদ্যোগে সুশীল সমাজ আরও সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেন। বিতরনকালীন সময়ে আজমিরীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কনৌজ কান্তি ব্যানার্জী ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কমলা কান্ত কুড়ি উপস্থিতি থেকে সার্বিক সহযোগিতা করেন।

    বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিক রুমন আরও বলেন, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলাবাসী খুবই ভয়াবহতার মধ্যে আছেন, তাই সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক অরাজনৈতিক দলের লোকজনসহ বিভিন্ন মানবিক সংগঠনের নেতৃবৃন্দগন যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী সার্বিকভাবে সহযোগীতা করে ওদের পাশে দাড়ানো প্রয়োজন।

  • লাখাইয়ে বন্যার্তদের মাঝে প্রশাসনের ত্রান সামগ্রী বিতরন

    লাখাইয়ে বন্যার্তদের মাঝে প্রশাসনের ত্রান সামগ্রী বিতরন

    লাখাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান মন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসাবে ত্রান সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরন করা হয়েছে।

    সোমবার (২০ জুন/২২) লাখাইর ১ নম্বর লাখাই ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে ত্রাণসামগ্রী হিসাবে চাল, ডাল, তেল, লবন, মসলা, চিনি এবং শুকনো খাবার হিসেবে চিড়া বিতরন করা হয়।

    ত্রান বিতরন কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এ ত্রান সামগ্রী পাঠিয়েছেন। প্রয়োজন অনুযায়ী ত্রান দেওয়া হবে। ত্রানের কোন সংকট নেই।

    হবিগঞ্জ – লাখাই – শায়েস্তাগঞ্জ এর সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ এর সার্বিক সহযোগীতা ও নির্দশনায় বন্যার্তদের সামগ্রী বিতরন এবং বন্যার্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

    এরপূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন লাখাই ইউনিয়নের বন্যা উপদ্রুত এলাকা সুজনপুর, শিবপুরসহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বন্যাদুর্গতদের সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন।

    এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলী নুর, লাখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরুফ আহমেদ রুপন, সাংবাদিক এমএ ওয়াহেদ সহ স্থানীয় জনপ্রতিনিধিগন।

  • লাখাইয়ে বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে ইউএনও

    লাখাইয়ে বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে ইউএনও

    লাখাইয়ে বন্যা উপদ্রুত এলাকা সরজমিন পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন।

    রবিবার (১৯ জুন ২২) লাখাই উপজেলার বন্যা উপদ্রুত এলাকার বানভাসি মানুষের দূর্দশা সরজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফসার মোঃ শরীফ উদ্দীন।

    তিনি উপজেলার বুল্লা ইউনিয়নের গোপালপুর, নিদানপুর, পশ্চিমবুল্লা, পূর্ববুল্লা, বামৈ ইউিয়নের কাঠিহারা, বামৈ পশ্চিমগ্রাম, বামৈ পূর্বগ্রাম সহ বিভন্ন দূর্গত এলাকা পরিদর্শন করেন এবং বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রায় নেওয়া লোকজনের খোঁজখবর নেন এবং তাদের পানীয়জল এবং টয়লেট সমস্যার তাৎক্ষণিক সমাধন করেন এবং তাদের মাঝে ১ হাজার পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরন এবং তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

    পরিদর্শনকালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ সহ স্থানীয় জনপ্রতিনিধিগন।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন জানান বন্যা দূর্গতদের পাশে কাজ করে যাচ্ছি।আমাদের পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় সচেষ্ট রয়েছি।

  • সিলেটে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছে তাসনুভা শামীম ফাউন্ডেশন

    সিলেটে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছে তাসনুভা শামীম ফাউন্ডেশন

    জুবায়ের আহমেদঃ আর্তমানবতার সেবায় নিয়োজিত হবিগঞ্জের তাসনুভা শামীম ফাউন্ডেশন এর উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ১শত বিশজন বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে।

    রবিবার ১৯ জুন বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পানিতে নিমজ্বিত পরিবারের মধ্যে তাসনুভা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুকনো খাবার তুলে দেয়া হয়।

    খাবারের প্যাকেটে ছিল ছিড়া,চিনি,মুড়ি,বিস্কুট মোমবাতি ও গ্যাসলাইট।ডনিকাল বাংলাদেশী কমিউনিটির নেতা ড.মোহাম্মদ রফিউল্লাহর আর্থিক সহযোগিতায় শতাধিক বন্যাকবলিত মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

    ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাগর আহমদ শামীম মিয়ার নির্দেশে সংগঠনের সভাপতি মহসিন চৌধুরী, সাধারন সম্পাদক সুমন আহমদ রাজু আলীর সঞ্চালনায় শুকনো খাবার বিতরন পোগ্রামে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি মিরপুর ইউনিয়ন পরিষদের তরুণ চেয়ারম্যান শামীম আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক শেখ জয়নাল আবেদীন জামাল, প্রতিনিধি কাজল আহমদ, সমাজকর্মী মডেল আক্তার হোসেন, ফয়সল আহমদ ও রায়হান আহমদ।

    খাবার বিতরণকালে আয়ারল্যান্ড প্রবাসী ড. আব্দুল মুছাব্বির বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

  • বানিয়াচংয়ে বন্যার্ত‌দের জন্য আলেমদের উ‌দ্যো‌গে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে বন্যার্ত‌দের জন্য আলেমদের উ‌দ্যো‌গে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    দি‌লোয়ার হো‌সাইনঃ বানিয়াচংয়ে সি‌লেট সুনামগঞ্জ সহ দে‌শে‌র বি‌ভিন্ন স্থা‌নে বন্যার্ত মানুষের জন্য আলেম উলামাদের উ‌দ্যো‌গে ব্যাপক সংখ্যক মুস‌ল্লি‌দের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৯ জুন) আছরের নামাজের পর দারুল কোরআন মাদ্রাসা মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহ‌ফি‌লে মোনাজাত পরিচালনা করেন বানিয়াচংয়ের প্রবীণ আলেমেদ্বীন আল্লামা আব্দুল বাছিত আজাদ।

    মোনাজা‌তের পূ‌র্বে ভানবা‌সি মানু‌ষের সাহা‌য্যে জন্য আগ্রত মুস‌ল্লি‌দের নিকট থে‌কে অর্থ সংগ্রহ করা হয়।

    মোনাজাত পূ‌র্বে আ‌লোচনা পেশ ক‌রেন শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান, মাওলানা আতাউর রহমান,মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা ম‌শিউর রহমান, মাওলানা গোলাম কাদির,, মাওলানা হাবিবুর রহমান,মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুতিউর রহমান প্রমুখ।

    মোনাজা‌তে বন্যার্ত মানু‌ষের জন্য জন্য মহান আল্লাহর নিকট বি‌শেষ দোয়া করা হয়।

  • বানিয়াচংয়ে দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের বানিয়াচংয়ে আশংকাজনক হারে পানি বৃদ্ধির কারণে ও কিছু কিছু স্থানে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বানিয়াচং উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার(১৯ জুন) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্যার্থদের জন্য বন্যা আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সকল প্রাথমিক বিদ্যালয় গুলোকে বন্যার্থদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,কৃষি কর্মকর্তা এনামুল হোসেন,পিআইও মলয় কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকার,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দে,খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন,বিআরডিভি কর্মকর্তা মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান,আরফান উদ্দিন,আহাদ মিয়া,রেখাছ মিয়া,এরশাদ আলী,সাদিকুর রহমান,শেখ মিজান প্রমুখ।