Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যহত

    শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যহত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি শিক্ষক সংকটে পাঁচ শতাধিক শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরে পাঠদান থেকে ব্যহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের।

    এ শ্রেণি শিক্ষক সংকট বিষয়ে জেলা ও উপজেলা কর্মকর্তাকে অবগত করলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা হয়নি।

    জানা গেছে, ১৯৪৬ সালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুর আহমদ মৌজার ১০৪৯ এসএ দাগের ২৭শতাংশ এ বিদ্যালয়টি। পরে ১৯৭৩ সালে জাতীয় করণ করা হয় এ-গ্রেড।

    বিদ্যালয়টি বহু সুনামধন্য, কিন্তু এ বিদ্যালয় হতে অসংখ্য শিক্ষার্থী সরকারি সচিব, প্রশাসন, শিক্ষক বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকুরী কর্মরত ছিলেন এবং জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন।

    এই বিদ্যালয় সুনাম অর্জনে বর্তমানে ৫৮৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে ৭ জন শ্রেণি শিক্ষক দিয়ে। সুনামের সংঙ্গে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে।

    এই স্কুলের ৫ম শ্রেণি শিক্ষর্থী আরিফ আহমদ বলে, আমাদের শ্রেণি শিক্ষকের দীর্ঘ দিন ধরে সংকট থাকায় সকল শ্রেণি ক্লাস করতে পারছেনা।

    সে আরো বলে, পৌর শহরে অন্যান্য স্কুলে শিক্ষার্থী সংখ্যা কম থাকলেও শ্রেণি শিক্ষক পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এতে আমাদের স্কুলের শিক্ষার্থীদের দিন দিন অনেক ক্ষতি হচ্ছে। শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত শ্রেণি শিক্ষক ব্যবস্থা করে দেওয়া হোক। উক্ত স্কুলে শ্রেণি শিক্ষক দেওয়া হলে শিক্ষা কার্যক্রম আরোগতিশীল হবে।

    প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মেহেরুননাহার প্রতিনিধিকে বলেন, শ্রেণি কক্ষে দীর্ঘ দিন ধরে শিক্ষক সংকট থাকায় স্কুলে ৫৮৬ জন শিক্ষার্থীদের ৭ জন শ্রেণি শিক্ষক দিয়ে ঠিকমত ক্লাস করাতে পারছি না। এ বিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বেশ কয়েকবার অবগত করেছি কিন্তু এখন পর্যন্ত কোন শিক্ষক দেয়া হয়নি।

  • আজমিরীগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইশরাত জাহান

    আজমিরীগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইশরাত জাহান

    হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান আজ আজমিরীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন।

    এসময় তিনি আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজে আশ্রয় গ্রহণ করা বন্যা দুর্গতদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

    এরপর তিনি কাকাইলছেও বাজার পরিদর্শন করেন এবং কাকাইলছেও খাদ্য গুদামে আশ্রিত দুর্গত  পরিবারগুলোর সাথে কুশল বিনিময় করেন।

    এসময় তিনি দ্রুততম সময়ে সেখানে বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

    পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী; সহকারী কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল ইভান, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান এবং অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

  • চুনারুঘাট আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন

    চুনারুঘাট আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন

    এডভোকেট এম আকবর হোসেইন জিতু সভাপতি ও মোঃ আনোয়ার আলীকে সাধারণ সম্পাদক করে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

    আজ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এই কমিটির অনুমোদন দিয়েছেন।

    আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগের দপ্তরে জমা দেওয়ার জন্যও তাঁরা নির্দেশনা দিয়েছেন।

    নয়া কমিটিতে সহ সভাপতির পদ পেয়েছেন মোছাঃ সামছুন্নাহার চৌধুরী, সৈয়দ মোদাব্বির আলী, মোঃ মদরিছ মিয়া মহালদার, মোঃ আব্দুল আউয়াল ছিতু, সুজিত চন্দ্র দেব, মোঃ রজব আলী, মোঃ ওয়াহেদ আলী মাস্টার, মোঃ মুজিবুর রহমান স্বপন ও মোছাঃ আবিদা বেগম।

    যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, মোঃ আব্দুস সামাদ আজাদ, স্বজল কুমার দাশ, মোঃ লুৎফুর রহমান চৌধুরী, কেএম আনোয়ার হোসেন।

    সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক সরকার, মোঃ আবেদ হাসনাত চৌধুরী সনজু, মোঃ মশিউর রহমান চৌধুরী সোয়েব, মোঃ আসাদুর রহমান লিটন ও শ্রী নৃপেন পাল।

    প্রচার সম্পাদক মোঃ হালিমুল রশিদ কাজল, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ শফিউল আলম তালুকদার (মানিক)।

    বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মালেক মাস্টার, শ্রম বিষয়ক সম্পাদক নির্মল চন্দ্র দেব, সম্মানিত সদস্য মোঃ রওশন খান ও আব্দুল আহাদ চৌধুরী মানিক।

  • জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী

    জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী

    উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং প্রবল বর্ষণে সিলেট, সুনামগঞ্জের পর হবিগঞ্জে ও ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে বন্যা। জেলার ভাটি অঞ্চল আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বানিয়াচং, লাখাই উপজেলার বেশ কিছু অঞ্চল ইতিমধ্যেই পানিবন্ধী হয়ে পড়েছে। জেলা প্রশাসনের দিক নির্দেশনায় মাঠে কাজ করছে স্থানীয় প্রশাসন।

    বন্যা কবলিত সব উপজেলার শিক্ষা প্রতিষ্টানকে আশ্রয়ণ কেন্দ্র ঘোষনা করা হযেছে।

    শনিবার (১৮ জুন) হবিগঞ্জের বানিয়াচং, আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন হবিগঞ্জের পুলিশ সুপার মুরাদ আলী।

    পরিদর্শন কালে পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন -হঠাৎ কালনী -কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে আমরা বানিয়াচং, আজমিরীগঞ্জে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছি। ইতিমধ্যে যারা পানি বন্ধী হযেছেন তাদের আশ্রয়ণ কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বন্যা পরিস্থিতি অবনতি হলে আমাদের স্পীড বোর্ট তৈরি রয়েছে মাটে কাজ করবে। বন্যা পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় এ বিষয়ে প্রতিটি থানায় নির্দেশনা দেয়া হয়েছে।

    পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসাইন, আজমিরীগঞ্জ থানার উপ পরিদর্শক জয়ন্ত তালুকদার, সাংবাদিক ইমদাদুল হোসেন,মখলিছ মিয়া, স্বপন বনিক, এনামুল হক মিলাদ, ফরহাদ চৌধুরী প্রমুখ।

  • সাংবাদিক নূরুল হক কবিরের সুস্থতা কামনায় হবিগঞ্জ প্রেসক্লাবের মিলাদ ও দোয়া

    সাংবাদিক নূরুল হক কবিরের সুস্থতা কামনায় হবিগঞ্জ প্রেসক্লাবের মিলাদ ও দোয়া

    হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোঃ নূরুল হক কবিরের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবটির নামাজ ঘরে এই আয়োজন করা হয়।

    এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শোয়েব চৌধুরী, সদস্য শাকীল চৌধুরী, আশরাফুল ইসলাম কোহিনুর, আব্দুল হালীম, প্রদীপ দাশ সাগর, মুজিবুর রহমান, মঈন উদ্দিন আহমেদ, বদরুল আলম, সাইফুর রহমান তারেক, নায়েব হোসাইন, ফাস্ট বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মোঃ শাহ আলম প্রমুখ।

    এ সময় সাংবাদিক মোঃ নূরুল হক কবিরের রোগমুক্তি কামনায় মোনাজাত করেন এবং মিলাদ পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসেন সাইফী।

    ক্যাপশনঃ নূরুল হক কবিরের সুস্থতা কামনায় দোয়া করছেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ

  • রাজনগরে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি আবু জাহির

    রাজনগরে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এমপি আবু জাহির

    হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান রোডে আওলাদ হোসেন জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    গতকাল বাদ জুম্মা প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন।

    এ সময় এমপি আবু জাহির মসজিদটি নির্মাণ সবধরণের সহযোগিতার আশ্বাস দেন এবং সকলকেই যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

    ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন কাজী মো. নাজমুল হোসেন। এ সময় মসজিদের দাতা সদস্য, স্থানীয় সর্দার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • হবিগঞ্জ সদরের লন্ডন প্রবাসীর ব্রিটিশ রাণীর কাছ থেকে বিইএম উপাধি গ্রহন

    হবিগঞ্জ সদরের লন্ডন প্রবাসীর ব্রিটিশ রাণীর কাছ থেকে বিইএম উপাধি গ্রহন

    হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের মৃত আলহাজ্ব আতাউর রহমান ও ছায়মা বেগমের দ্বিতীয় পুত্র সাবেক লেকচারার এবং ব্যাংকার অলিউর রহমান শাহীন করোনাকালীন সময়েদেশ ও জাতীর কল্যানে অসামান্য অবদান রাখায় ব্রিটেনের রানীর ৭০ বৎসর ক্ষমতা আরোহন ও ৯৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে ব্রিটিশ এম্পায়ার মেডাল বিইএম উপাধিতে ভূষিত হয়েছেন।

    অলিউর রহমান শাহীন কোভিড-১৯ স্বাস্থ্য চ্যাম্পিয়ান হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে নিয়মিত মিটিং ও সেমিনারে অংশ গ্রহন করে সরকারের আদেশ ও নিষেধ গুলো সমাজের কাছে পৌছে দিয়েছেন।

    ব্যক্তিগত উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক, গ্লাভস ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন। স্থানীয় ও জাতীয় পত্রিকায় কয়েকবার তার কার্যক্রম প্রকাশিত হয়েছে।

    তিনি লন্ডনের ইজলিংটন কাউন্সিলের অধিনে দুইটি মাধ্যমিক ও দুইটি প্রাথমিক বিদ্যালয়ের গভর্ণর হিসেবে দায়িত্বপালন করে সমাজের শিক্ষার উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

    অলিউর রহমান শাহীন লন্ডনে স্থায়ী ভাবে বসবাসের শুরুতেই নিজ গ্রাম নিজামপুর গ্রামেরনামে বৃটিশ সরকারের অনুমোদিত চ্যারিটি সংস্থা ‘এন.কে ট্রাস্ট ইউ.কে’ প্রতিষ্ঠা করে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের শিক্ষা, স্বাস্থ্য ও গরীব অসহায় মানুষের মুখে হাসিফুটানোর জন্য যথা সাধ্য চেষ্টা করে যাচ্ছেন।

    অলিউর রহমান শাহীন মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেন গন মানুষের মুখে হাসিফুটাতে পারেন সেই জন্য হবিগঞ্জ তথা দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত করেছেন। পাশাপাশি পরিবার, প্রতিবেশি, গ্রামবাসী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

    যাবতীয় সহযোগিতা ওভালবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন মা, বাবা, ভাই, বোন, স্ত্রী সন্তান ও এলাকাবাসী মুরুব্বীয়ানদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও দোয়ার বরকতে আজ দেশের সীমানা পেরিয়ে ব্রিটেন রানীর কাছ থেকে বৃটিশ এম্পায়ার মেডাল উপাধি পেয়ে নিজেকে ধন্য ও মহান আল্লাহ পাকে রশুকরিয়া জ্ঞাপন করছেন।

    সবাইকে ধন্যবাদ জানিয়ে অলিউর রহমান শাহীন বলেন, ‘যাবতীয় সহযোগিতার জন্য যতদিন এই দেহে প্রাণ থাকবে, ততদিন মানুষের কল্যানে যেন কাজ করে যেতে পারি তার জন্য সকলের কাছে দোয়া ও ভালবাসার আবেদন জানাচ্ছি।’

    অলিউর রহমান শাহিন লন্ডনে ইজলিংটন কাউন্সিলে লেবার পাটির কেমপেইন পোরামের দুইবারের নিবাচিত নির্বাহী সদস্য ও কাউন্সিলর কেনডিডিয়েট ছিলেন। তিনি হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইঊ কে, শায়েস্তাগঞ্জ সমিতি ইউ কে, বৃন্দাবন এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে, হবিগঞ্জ ইয়থ এসোসিয়েশন ইউকেসহ আরো অনেক সংগঠনের সাথে জরিত থেকে সমাজ উন্নয়নের কাজ করে যাচেছন।

    তিনি নবিগঞ্জ থানার রাইয়াপুর গ্রামের হবিগঞ্জ আহসানিয়া মিশনের মৃত আবদুল মালিক ও নারগিস খাতুনের প্রথম কণ্যা ইসরাত মালিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে লন্ডনে পারি জমান।