Category: হবিগঞ্জ

  • মাধবপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের  আত্মহত্যা

    মাধবপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা

    হৃদয় এস এম শাহ্-আলমঃ

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বহরা গ্রামের মোঃজয়নাল আবেদীন(৫০) গতরাত্রে ১১ ঘটিকা হতে ভোররাত ৫:৩০ ঘটিকার মধ্যে নিজ বসতবাড়ির বসতঘরের পূর্ব পাশে পেয়ারা গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা দেখতে পাই স্বজনরা।

    পরিবার সূত্রে ২৩ জুন ২২ জানা যায় যে,অনুমান ১১ ঘটিকার সময় নিজ বসত ঘরে ভোররাতে ফজরের নামাজের সময় স্ত্রী স্বামী ভিকটিম জয়নাল আবেদীনকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি করিয়া দেখে বসত ঘরের পূর্ব পাশে পেয়ারা গাছের ডালের সাথে রশিদিয়া গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করিয়াছে।

    এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান যে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ ফাঁড়ির একদল পুলিশ যান এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বানিয়াচংয়ে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ  গ্রেপ্তার ৪

    বানিয়াচংয়ে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

    হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে গভীর রাতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা পয়সাসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার গভীর রাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় ১৫নং পৈলারকান্দী বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম সহ একদল পুলিশ রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে উক্ত আসামীদের গ্রেফতার করেন।

    এবিষয়ে জানতে গতকাল রাত ২২জুন ১২টা ৪৩মিনিটে ফাঁড়ি ইনচার্জের মুঠোফোনে যোগাযোগ করা হলে ৪মিনিট ৫৯সেকেন্ডের আলাপকালে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

    গ্রেফতারকৃত আসামীরা হলো ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি গ্রামের মোঃ নজরুল ইসলাম (৪০) পিতা-মৃত ধন মিয়া, মোঃ তোতা মিয়া (৪৫)পিতা-মোঃ আব্দুর রহমান উভয়সাং-কুমড়ী, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ।

    মোঃ আবুল কাশেম (৫০) পিতা-মৃত ছিরু মিয়া, আজমান মিয়া (৪০) পিতা-মৃত হিরা মিয়া, উভয়সাং-কদমচাল, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জ। জুয়া খেলার নগদ অর্থ ও তাসসহ তাদের গ্রেপ্তার করা হয়।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন বাবুল মিয়ার ঘরে একটি চক্র জুয়াখেলা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল।

    গতকাল তার ঘরে অভিযান পরিচালনা করে ওদেরকে গ্রেফতার করার পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এলাকাবাসী।

    এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, সকল প্রকার অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে।

  • আজমিরীগঞ্জে আশ্রয় কেন্দ্রে মানবেতর  জীবন-যাপন  করছে বানবাসীরা

    আজমিরীগঞ্জে আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন-যাপন করছে বানবাসীরা

    আশিকুর রহমান, আজমিরীগঞ্জঃ

    আজমিরীগঞ্জে দিন দিন বন্যা অবনতির কারণে আশ্রয় কেন্দ্রে ও পানিবন্দী হয়ে পড়েছে দুর্গতরা। একবেলা রান্না করে তিন বেলা খেয়ে থাকতে হয় তাদের ।

    সরজমিনে গিয়ে দেখা যায়, আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট বাঁশহাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুর্গতরা আশ্রয় নিলে দিন দিন পানি বৃদ্ধি পাওয়ার কারণে রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রটি। পারাপারের জন্য নেই কোন সাঁকো।

    তাদের সাথে কথা বলতে গেলে কষ্টে কান্না স্বরে বলে রান্নার জন্য গ্যাস নেই আর লাকরি দিয়ে রান্না করা স্কুল কর্তৃপক্ষের নিষেধ। একবার রান্না করলে তিন বেলা খাই। এদের মধ্যে মাসকুদ মিয়া বলেন, স্থানীয় প্রতিনিধিরা এসে খোঁজ খবর নেয় কেউ কোন সাহায্য করে না। একটি বাঁশের সাঁকো পর্যন্ত তৈরী করে দেয় না। শুধু মুখে শান্তনা দেয়। ১৩ কেজি চাল-ডাল পেয়ছি। আর কিছুই পাইনি। রাজনৈতিক, সামাজিক অঙ্গ সংগঠনের কাছে বন্যা দুর্গতদের আকুল আবেদন তাদের প্রতি যেন সবার সুদৃষ্টি হয়।

  • বা‌নিয়াচং‌য়ে বন্যায় ক্ষ‌তিগ্রস্ত প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণ বিতরণ

    বা‌নিয়াচং‌য়ে বন্যায় ক্ষ‌তিগ্রস্ত প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণ বিতরণ

    দি‌লোয়ার হোসাইন, বা‌নিয়াচং :

    বা‌নিয়াচং‌য়ে বন্যায় ক্ষ‌তিগ্রস্ত প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণ বিতরণ ক‌রে‌ছেন বা‌নিয়াচং আজমিরীগ‌ঞ্জের সংসদ সদস্য এড‌ভো‌কেট আবদুল ম‌জিদ খান ।

    বুধবার (২২জুন) ৫নং দৌলতপুর ও ৬নং কাগাপাশা ইউ‌নিয়‌নের ক্ষ‌তিগ্রস্ত বন্যার্থ মানু‌ষের মা‌ঝে বি‌ভিন্ন বন্যা আশ্রয়কেন্দ্র ও ঘরবা‌ড়ি‌তে ত্রাণ বিতরণ ক‌রেন। ত্রাণ সামগ্রী বিতরণ কালে এম‌পি ম‌জিদ খান বলেন, সরকারি ত্রাণ নিতে কেউ লজ্জা পাবেন না। এটা ভিক্ষা নয়। জনগণের টাকায় রাষ্ট্রীয় শস্য ভাণ্ডার আপনার অধিকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার। পর্যাপ্ত ত্রান রয়েছে। কেউ না খেয়ে থাকবে না। আপনারা সাময়িক কষ্টে আছেন। আমি চেষ্টা করছি তাড়াতাড়ি আপনাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের তালিকা প্রনোয়ন করা হবে। তালিকা অনুযায়ী তাদের সহোযোগিতা করা হবে।

    ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব পদ্মাসন সিংহ, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস সহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ‌দি‌কে একই দিন ১নং উত্তর পূর্ব ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মিজানুর রহমান খান অত্র ইউ‌পির গন্ধবপুর ও সুন্দলপুরে পা‌নিবন্দি ও ক্ষ‌তিগ্রস্ত প‌রিবা‌রের মা‌ঝে ত্রাণ বিতরণ ক‌রেন।

    তাছাড়া সামা‌জিক সংগঠ‌ন হ্যা‌লো অক্সি‌জেন , আ‌লোর দিশারী ব্লাড আইকন সহ বি‌ভিন্ন সংগঠন পক্ষ থে‌কে বন্যার্ত‌দের মা‌ঝে ত্রাণ বিতরণ করা হয়।

  • মাছ ধরতে গিয়ে প্রাণ গেলো তারা মিয়ার

    মাছ ধরতে গিয়ে প্রাণ গেলো তারা মিয়ার

    ফরহাদ চৌধুরী, আজমিরীগঞ্জ, হবিগঞ্জঃ

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের জমি গোয়াল গাঁও (বাজার হাটি) গ্রামের বাসিন্দা মৃত মমিন মিয়ার ছেলে তারা মিয়া (৫০) পেশায় দিনমজুর। স্ত্রী, চার ছেলে, এক মেয়ে নিয়ে তার সংসার। দিনমজুরির পাশাপাশি আশেপাশের খাল নদীতে মাছ শিকার করে সেই মাছ বিক্রির টাকায় সংসার সামলাতেন তিনি।

    সম্প্রতি সিলেট সুনামগঞ্জের পর বন্যায় হবিগঞ্জের উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশী আক্রান্ত হয় ভাঁটি বাংলার রাজধানীখ্যাত আজমিরীগঞ্জ উপজেলা।

    বন্যায় বাঁধ,সড়ক ভেঙ্গে প্লাবিত হয় উপজেলার পাঁচটি ইউনিয়ন সহএকটি পৌরসভার প্রায় ৮০ ভাগ এলাকা ।

    সদর উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় কাকাইলছেও, বদলপুর ইউনিয়ন সহ বেশ কটি এলাকার। তার মধ্যে আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কের কালনীপাড়া, সৌলরী, গাজীপুর এর বিভিন্ন অংশে সড়ক ভেঙ্গে প্রবল বেগে বিগত তিনদিন ধরে হাওড়ে প্রবেশ করছে নদীর পানি।

    মঙ্গলবার (২১ই জুন) বিকালে কাকাইলছেও বাজার সংলগ্ন গাজীপুর ভাঙ্গা সড়কের বানের পানিতে মাছ ধরতে গিয়ে প্রবল স্রোতের পানিতে ডুবে যান তারা মিয়া। স্হানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন পানি থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কাকাইলছেও বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিবুর রহমান জানান-তারা মিয়া দিন মজুরির পাশাপাশি প্রায়ই মাছ ধরে বিক্রি করতেন। মঙ্গলবার বিকালে তারা মিয়া মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যান। আজমিরিগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • আজমিরীগঞ্জে পৌরসভার পক্ষ থেকে পৌর আশ্রয়ণকেন্দ্র গুলোতে ত্রাণ বিতরণ শুরু

    আজমিরীগঞ্জে পৌরসভার পক্ষ থেকে পৌর আশ্রয়ণকেন্দ্র গুলোতে ত্রাণ বিতরণ শুরু

    ফরহাদ চৌধুরী, আজমিরীগঞ্জ, হবিগঞ্জঃ

    সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার পাঁচটি আশ্রয়ণ কেন্দ্রে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা শুরু হয়েছে।

    মঙ্গলবার (২১ জুন) বিকাল চারটায় পৌরসভার আজমিরীগঞ্জ মিয়াধন মিয়া মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ণ কেন্দ্রে এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা সালেহা সুমী।

    প্রথমদিনের ত্রাণ বিতরণে মিয়াধন মিয়া মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে অবস্থানরত ১০৬ টি এবং আজমিরীগঞ্জ এ্যমালগেটেড বীর চরণ (এএবিসি) সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে ৩৩টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    যার মধ্যে রয়েছে ২০ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম সুজি,৫০০ গ্রাম পেয়াজ,৫০০ গ্রাম চিনি,১ প্যাকেট বিস্কুট, ১টি বড় মোমবাতি এবং টর্চলাইট যুক্ত একটি লাইটার৷

    ত্রাণ বিতরণ কালে পৌর কর্তৃপক্ষের সাথে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম, এল জি ই ডির উপ-সহকারী প্রকৌশলী মোসাদ্দেকুল ইসলাম, কাউন্সিলর স্বপন বনিক, জ্যোতিষ কুড়ি, জেবিনা আক্তার এল জি ইডির সার্ভেয়ার আপেল মাহমুদ মেহেদী, প্রমুখ।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা সালেহা সুমী জানান, পৌরসভার পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে। আমরা পৌরসভার সব ক’টি আশ্রয়ণকেন্দ্রে যতগুলো পরিবার রয়েছে সবার কাছে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিবো।

  • লাখাইয়ে  বন্যার্থ ও আশ্রয়  কেন্দ্রের  শরনার্থীদের মাঝে ত্রান সামগ্রী  বিতরণ

    লাখাইয়ে বন্যার্থ ও আশ্রয় কেন্দ্রের শরনার্থীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

    লাখাইয়ে পানিবন্দি ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।

    মঙ্গলবার (২১ জুন/২২) লাখাইয়ে বুল্লা, বামৈ, করাব ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র বিভিন্ন গ্রামের পানিবন্দিদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।

    হবিগন্জ – লাখাই – শায়েস্তাগঞ্জ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি লাখাই’র বুল্লা, সিংহগ্রাম বালিকা উচ্চবিদ্যালয় , গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যার্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপসহ আরও অনেকে।

    এদিকে করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ এর নেতৃত্বে করাব ইউনিয়নের গুনিপুর, আগাপুর, হরিনাকোনা গ্রামের পানিবন্দিদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন, এস,আই সদরুল হাসান খান ও স্থানীয় মেম্বার সফিক মিয়া প্রমুখ।