Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ

    নবীগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ

    নবীগঞ্জ রাজরানী সুভাসীনি বালিকা উচ্চ বিদ্যালয়ের বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রী দেওয়া খাদ্য বিতরণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

    শুক্রবার বিকালে বিকালে ১২নং কালিয়াভাঙ্গা ইউনিয়নের রাজরানী সুভাসীনি বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে প্রধানমন্ত্রীর খাদ্য দেওয়া বন্যাদূর্গতদের মধ্যে বিতরণ করেন।

    এসময় সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, হবিগঞ্জ জেলার দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক, আনিসুজ্জামান চৌধুরীর রতন, আওয়ামীলীগ নেতা সালে আহমেদ, বদরুজ্জামান চৌধুরী স্বাধীন, এছাড়া এলাকার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বন্যার পানিতে বানিয়াচং আজমিরীগঞ্জ সড়কে ভাঙ্গন

    বন্যার পানিতে বানিয়াচং আজমিরীগঞ্জ সড়কে ভাঙ্গন

    মোঃ আশিকুর রহমানঃ বর্তমানে হবিগঞ্জ জেলা সদরের সাথে আজমিরীগঞ্জ উপজেলার যোগাযোগের মাধ্যম হচ্ছে শিবপাশা সড়ক ও বানিয়াচং-আজমিরীগঞ্জ শরিফ উদ্দিন সড়ক। তারমধ্যে শরিফ উদ্দিন সড়কটিতে ভাঙ্গন দেখা দিয়েছে৷

    আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের সি.এন.জি স্টেশনের কাছে ব্রীজের একপাশে আজ (২৪ জুন ২০২২ইং) রোজ: শুক্রবার প্রায় ৩ ঘটিকার সময় বন্যার পানির স্রোত ও ভারী বর্ষণের কারণে রাস্তাটির মধ্যে বড় ধরনের ভাঙ্গণ সৃষ্টি হয়।

    এ সময় দ্রুত খবর পায় বন্যা আশ্রয় কেন্দ্রে টহল দেওয়া পুলিশ টিম ও আজমিরীগঞ্জ থানার অফিসার মোঃ মাসুক আলী। সাথে সাথেই তারা স্থানীয়দের সহযোগিতায় বাঁশ, বস্তা দিয়ে প্রতিরক্ষা বাঁধ তৈরি করে। অনেক চেষ্টার ফলে অর্ধেক রাস্তা ঠিকানো সম্ভব হয়।

    সড়ক ও জনপদ বিভাগের কার্যসহকারী মোঃ কামাল হোসেন জানান, আজ আমরা প্রতিরক্ষা বাঁধ তৈরি করেছি। আগামীকাল বাকি কাজ শেষ করব। যাতে করে আজমিরীগঞ্জ জনসাধারণের জেলা সদরের সাথে যোগাযোগ অব্যাহত থাকে।

  • বন্যা কবলিতদের মাঝে তৈরী খাবার বিতরণ করল জেলা যুবলীগ

    বন্যা কবলিতদের মাঝে তৈরী খাবার বিতরণ করল জেলা যুবলীগ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও যুবলীগ চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিলের আহবানে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ও রিচি ইউনিয়নে পানিবন্দি মানুষদের মাঝে তৈরী খাবার বিতরণ করেছে হবিগঞ্জ জেলা যুবলীগ।

    আজ খাবার বিতরণে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সেলিম। সঞ্চালনায় ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী।

    এ সময় জেলা ও হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বানিয়াচং গাঁজাসহ মহিলা ব্যবসায়ী গ্রেফতার

    বানিয়াচং গাঁজাসহ মহিলা ব্যবসায়ী গ্রেফতার

    হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মহিলা ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মহিলা হলো বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের করচা গ্রামের মোঃ তাজুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)।

    আজ (শক্রবার) মাদক ব্যাবসায়ী মনোয়ারাকে মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানাযায়, বানিয়াচং উপজেলায় মদ, গাজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনর মাদক দ্রব্যের একটি সিন্ডিকেট রয়েছে। আর এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বিভিন্ন পন্থায় এসব মাদক বিক্রি করে আসছিলেন।

    এসব মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর হয়ে তাদের অভিযান পরিচালনা করে মদ, গাজা, ইয়াবাসহ বেশকিছু ব্যাবসায়ীকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু তারপরও থেমে থাকেনি এসব মাদক ব্যাবসায়ীদের মাদক ব্যাবসার কার্যক্রম।

    এরই ধারাবাহিকতায় গতকাল ২৩জুন (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই ফারুক হুসেন, এএসআই রিমন ঘোষসহ একদল পুলিশ বিলাক সোয়া ৪টায় করচা গ্রামের তাজুল ইসলামের ঘরে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে তাজুল ইসলাম স্ত্রী মনোয়ারা বেগম গ্রেফতার করেন।

    এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হুসেন এসবের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতারসহ সকল ধরনের নাগরিক সেবা দিতে পুলিশ তৎপর রয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

  • বানিয়াচংয়ে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

    বানিয়াচংয়ে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যা দূর্গতদের আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রান বিতরণ করলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান।

    বৃহস্পতিবার (২৩ জুন) বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া বন্যাদুর্গত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান করছেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, বানিয়াচং সার্কেল এএসপি পলাশ রঞ্জন দেব, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেন, পিআইও মলয় কুমার দাস, ১৪নং মুরাদপুর ইউপি চেয়ারম্যান শেখ মিজান প্রমুখ।

    আশ্রয়ন কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গতদের পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক অভয় প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

    এ সময় পরম স্নেহে বন্যাদুর্গত প্রত্যেক পরিবারের সাথে কুশলাদি বিনময় করেন এবং স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

  • শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আইন -শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।

    রোববার (২৩জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলা (দায়িত্বপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা এর সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

    বক্তব্য রাখেন পৌর মেয়র এম এফ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আবদুল্লাহ সরদার, রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ সিপিএ-১ ইনচার্জ এর পক্ষে আসাদুজ্জামান, দাউদনগর বাজার ব্যকস সভাপতি মোঃ আতাউর রহমান মাসুক, নুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান, ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাব এর সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, প্রেস ক্লাবের সভাপতি এর পক্ষে সাধারণ সম্পাদক মোঃ মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পক্ষে ইনচার্জ এ এস আই মোঃ কবির মিয়া, রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ হারুন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল্লাহ আল মামুন, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তোফায়েল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক রুমানা আক্তার, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, মেম্বার লাকী আক্তার, ষ্টেশন মাস্টার প্রমূখ।

  • লাখাইয়ে  জেলা প্রশাসক এর বন্যার্তদের  মাঝে ত্রাণসামগ্রী  বিতরণ

    লাখাইয়ে জেলা প্রশাসক এর বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

    হবিগঞ্জের লাখাইয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত এলাকা ও বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী বিতরন করেছেন।

    বুধবার (২২ জুন/২২) লাখাই উপজেলা বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা তিনি সরজমিন পরিদর্শন করেন এবং বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করেন।

    উপজেলার বামৈ ইউনিয়নের কালাউক উচ্চবিদ্যালয়ে স্থাপিত আশ্রয় কেন্দ্রে ত্রান বিতরন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,বামৈ ইউনিয়নের চেয়ারম্যান আজাদুর রহমান ফুরুক সহ সংসলিস্ট কর্মকর্তাগন।