Category: হবিগঞ্জ

  • মানব কল্যাণে কাজ করে চলেছেন লাখাইর ইউএনও শরীফ উদ্দিন

    মানব কল্যাণে কাজ করে চলেছেন লাখাইর ইউএনও শরীফ উদ্দিন

    লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন লাখাইয়ে যোগদানের পর থেকেই তাঁকে একজন কর্তব্য পরায়ন ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসাবে প্রশাসনিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখার পাশাপাশি মানবিক কাজেও তিনি নিরবে নিবৃত্তে কাজ করে আসছেন।

    ইতিমধ্যে তিনি লাখাই উপজেলার অনেক দরিদ্র অসহায় মানুষকে নানাভাবে তাঁর ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সাহায্য সহযোগীতা দিয়ে আসছেন।

    সর্বদা প্রচার বিমুখ মানবিক এ কর্মকর্তা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা করলেও তা প্রকাশ করতে অনিচ্ছুক।

    তাঁর এমন নিরব সহযোগীতার ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ জুন/২২) একজন অসুস্থ অসহায় দরিদ্র মহিলাকে নাম পরিচয় প্রকাশ না করেও সহযোগীতার হাত প্রসারিত করে মানব সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

    এই সহায়তার খাম হাতের ভদ্রমহিলা প্রায়ই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চিকিৎসার কাজে আর্থিক সহায়তার জন্য আসতেন।

    এসে চিকিৎসার জন্য তার প্রায় ৭০ হাজার টাকা ধার হয়েছে এবং আরো চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন মর্মে জানান। এক্ষেত্রে ঔষধের খরচ ও ধার পরিশোধের টাকার জন্য আকূল আবেদন জানান।

    ফলশ্রুতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন তাৎক্ষণিক ব্যক্তিগত উদ্যোগে ঔষধের ব্যবস্থা করেন।
    পরবর্তীতে বিষয়টি নিয়ে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফেসবুকে শেয়ার করলে তার চিকিৎসা বাবত ধার করা টাকার সহায়তা চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা ৭০ হাজার টাকা ব্যবস্থা করেন।

    উল্লেখিত টাকার একটি অংশ ত্রিশ হাজার টাকা আজ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ভুক্তভোগীর হাতে তুলে দেন। এসময় পাওনাধারও উপস্থিত ছিলেন।

    অবশিষ্ট চল্লিশ হাজার টাকা পরবর্তীতে পাওনাদারদের উপস্থিতিতে ভুক্তভোগীর হাতে তুলে দেয়া হবে।

    যারা যারা আর্থিক সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন বিশেষ ভাবে ধন্যবাদ জনিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রেহানা মজুমদার মুক্তিকে।

  • মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

    মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে রাবার ড্যাম ভাঙ্গন ও সোনাই নদীর ব্রীজ হুমকির মুখে ও রাস্তা ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

    আজ (মঙ্গলবার) দুপুরে চৌমুহনী বাজারে সোনাই নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমিতি এবং এলাকাবাসীর উদ্যোগে ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে বারাব ড্যাম পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি মোবারক হোসেন সভাপতিত্বে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডাঃ এনামুল হক সাহারাজ, ফরিদুল রহমান ফরিদ, আব্দুল মালেক, ফিরোজ আহামেদ, আনিছুল আব্দাল শাহ লিটন সহ অনেকেই।

    বক্তারা বলেন , সোনাই নদীর বালু মহালের একটি অংশ ইজারা নিয়ে পুরো সোনাই নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে চৌমুহনী বাবার ড্যামটি ধসে গেছে, সোনাই নদীর উপর ব্রীজটি হুমকির মুখে।

    তাছাড়া বালু পরিবহনের কাজে বড় বড় ট্রাক ব্যবহার করায় রাস্তা গুলো ভেঙ্গে যাচ্ছে। এ ভাবে চলতে থাকলে সোনাই নদীর পাড়ের অনেক বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে যাবে।

  • বানিয়াচংয়ে হাওরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মৃত্যু

    বানিয়াচংয়ে হাওরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মৃত্যু

    হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যাওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

    ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভাটিপড়া এলাকায়।

    এলাকাবাসী ও প্রতক্ষদর্শী সূত্রে জানাযায়,ভাটিপড়া গ্রামের মৃত হরমন দাসের পুত্র গৌড়ী লাল দাস(৪৫)ভোর ৬টার দিকে একা একা নৌকা যোগে বাড়ির পাশের হাওরে যান বেরজাল দিয়ে মাছ ধরতে।

    ভানের পানিতে জাল প্রস্তুত করতে একটি বাঁশ পানির নিচে ধাবিত করার সময় হাওরের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎতের তারের সঙ্গে লেগে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে নৌকা থেকে পড়ে যান। এবং ভানের পানিতে তলিয়ে গিয়ে হারিয়ে যান।

    বানিয়াচংয়ে-হাওরে-বিদ্যুৎ-পৃষ্ঠ-হয়ে-এক-ব্যক্তির-মৃত্যু

    আনুমানিক সকাল ৮টার দিকে স্হানীয় গ্রামবাসী নৌকাটিতে কোন লোকজন দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরে করেন।

    এক পর্যায়ে বিষয়টি বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীকে অবগত করেন এলাকাবাসী।

    তাৎক্ষণিক তিনি বানিয়াচং থানা পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে অবগত করেন।

    হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নিয়ে ঘটনাস্থলে আসেন।

    এদিক থেকে বানিয়াচং থানা পুলিশ ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়।

    এদিকে ডুবুরিরা হাওরের মধ্যে বিভিন্ন দিকে খুঁজাখুঁজি শুরু করেন।
    প্রায় দুই, তিন ঘন্টা পড়ে ভাটিপাড়া এলাকার এক ব্রীজের কাছ থেকে ১১টার দিকে লাশটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়।

    পরে সেখান লাশটি থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন।

    এব্যাপারে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাসের সঙ্গে মুঠোফোনে দুপুর ১টা ১৪মিনিটে যোগাযোগ করা হলে,তিনি জানান নিহত পরিবারের লোকজনের হাতে কিছুক্ষণের ভিতরে তারা নগদ বিশ হাজার (২০,০০০) টাকা দিয়ে আসবেন বলে নিশ্চিত করেন।

    নিহত গৌড়ী লাল দাসের ঘরে স্রী ও চারটি কন্যা সন্তান রয়েছে এবং একটি কন্যা সন্তানকে বিয়ে দিয়েছিলেন তিনি।

    বর্তমানে তার তিন কন্যা ও স্রীর আহাজারিতে আকাশ বাতাস ভাড়ী হয়ে এলাকায় এক শোকের মাতম বইছে বলেও জানান এলাকাবাসী।

  • বানিয়াচংয়ে গরুসহ দুই চোর আটক

    হবিগঞ্জের বানিয়াচংয়ে জনতার হাতে গরুসহ দুই চোর আটক। গরুসহ দুই চোরকে আটক করে জনতা পুলিশ এর হাতে তুলে দিলে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং রবিবার আদালতের মাধ্যমে চোরদেরকে কারাগারে প্রেরন করে থানা পুলিশ।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার ২৫ জুন দিবাগত রাত ১২টা ৫ মিনিটে (২৬ জুন) রাতে এই ঘটনাটি ঘটে।

    উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের জাতুকর্ণ পাড়া গ্রামের শান্তিপাড়া স্কুলের পুরাতন বন্যা আশ্রয় কেন্দ্রে।
    সেখানে আশ্রয় নেওয়া এক পরিবারের টিনের ঘর থেকে টিন কেটে দুটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় দুই কুখ্যাত গরুচোর।

    আটককৃত চোররা হলো বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ভাদাউরি গ্রামের মৃত আব্দুল কদ্দুস মিয়ার পুত্র শাহজাহান মিয়া (২৫) ও একই ইউনিয়নের নাগেরখানা মহল্লার মৃত মুর্শেদ মিয়ার কুখ্যাত ছিনতাইকারী ও চোর রব্বানী মিয়া(২৪)।

    স্হানীয়রা এঘটনাটি বানিয়াচং থানা পুলিশকে অবগত করলে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেনের নেতৃত্বে এসআই মাহমুদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে দুই কুখ্যাত চোরদের গরু উদ্ধারসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে নিয়মিত মামলা রুজু করে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

    অপরদিকে সিলেটের এই চলমান বন্যায় বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই ও ডাকাতি হওয়ার অপরাধ প্রবনতা বৃদ্ধি পাওয়ার আতংকে রয়েছেন অনেকেই।

    অন্যদিকে আবার এই ভয়াবহ বন্যার ত্রান বন্টনের ও ফেস্টুন ব্যাবসার প্রতিযোগীতা চালিয়ে যাচ্ছেন কেউ কেউ এমন আলোচনা সমালোচনা এখন সর্বত্র শোনা যাচ্ছে। এমন আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন বানিয়াচং উপজেলাবাসীও।
    বিভিন্ন ইউনিয়ন থেকে আগতরাও বানিয়াচং উপজেলা থেকে শুরু করে সদরের ভিতরের হাট-বাজার গুলোতে এমন আলাপ আলোচনা লোকমূখে শোনা যাচ্ছে।

    আবার এসব ব্যাবসার স্হান পাচ্ছে বিভিন্ন ধরনের ভার্চুয়াল ইন্টারনেটের ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে। এমন ঘটনার জন্য অনেকে নিন্দা ও ধিক্কার জানিয়েছেন, এই সময়ে যারা সহযোগীতার নামে ঈদ আনন্দে মেতে উঠেছেন সেইসব মানুষ নামের অমানুষদের।

    এদিকে বানিয়াচংয়েও একের পর এক চুরির ঘটনায় ধরাশায়ী হওয়ার সংবাদ শুনে আতঙ্কিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ভানবাসী লোকজন।

    আশ্রয় কেন্দ্রের আশ্রিতরা জানান, তাদের অনেকের বাড়িঘরে রয়েছে মূল্যবান আসবাবপত্র। এমন পরিস্থিতিতে এবং চুরির ঘটনায় তারা হতাশ হয়ে পড়েছেন বলেও জানান।

    উল্লেখ্য, ২০ জুন বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা থেকে সিএনজি অটোরিকশা দিয়ে গরু চুরি করে নিয়ে যায় বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ভাদাউরি মহল্লার আপন দুই ভাইসহ ৪ চোর। কিন্তু আজমিরিগঞ্জে জনতার হাতে গরুসহ আটক হয় এই চোর চক্র। পরে বানিয়াচং থানা পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসে। এবং চোরদেরকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

    এছাড়াও ২৩ জুন ৮নং খাগাউড়া ইউনিয়ন থেকে ৮ কেজি গাজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
    তাকেও মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

    এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, এই বন্যা পরিস্থিতি মোকাবেলা ও অপরাধীদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি সবাইকে সচেতনার সহিত সতর্ক হয়ে তাদেরকে সহযোগীতা করার আহবান জানান।

    এছাড়াও অপরাধীদের গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান।

  • এন.এস.আই এর পক্ষ থেকে বানিয়াচং-আজমিরিগঞ্জে ত্রান বিতরণ

    এন.এস.আই এর পক্ষ থেকে বানিয়াচং-আজমিরিগঞ্জে ত্রান বিতরণ

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এর পক্ষ থেকে হবিগঞ্জে ত্রাণ বিতরণ করছে হবিগঞ্জ জেলা এনএসআই।

    আজ সকাল ১০ টা থেকে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় ৫২০ পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারের জন্য ১৭০০ টাকা মূল্যমানের ত্রাণসামগ্রী দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল-চিঁড়া,বিস্কুট, চানাচুর,ঔষধ,খেজুর,পানি,তেল,ডাল,চাল,লবণ,চিনি জানা যায় একদিনে প্রায় ১০ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করা হবে এনএসআই এর পক্ষ থেকে।

    উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ এনএসআই, হবিগঞ্জ এর সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিরা।

  • লাখাইয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ  পাচার বিরুধী আন্তর্জাতিক  দিবস-২০২২  উদযাপিত

    লাখাইয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরুধী আন্তর্জাতিক দিবস-২০২২ উদযাপিত

    লাখাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর সহযোগীতায় উপজেলায় প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরুধী আন্তর্জাতিক দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন রবিবার (২৬ জুন/২২) বর্ণাঢ্য র্যালী, মানববন্ধন ও আলোচনা সভার আয়েোজন করে।

    উপজেলা প্রাঙ্গনে মানববন্ধন ও র্যালীতে অগ্রভাগে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরবেলা উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত আলেচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) রেহানা মজুমদার, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার প্রমুখ।

  • সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শায়েস্তাগঞ্জের ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল

    সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শায়েস্তাগঞ্জের ব্যবসায়ী সারোয়ার আলম শাকিল

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সারোয়ার আলম শাকিল সহ বন্ধু সমাজ এর উদ্যোগে সিলেটের হাজারো বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শনিবার (২৫ জুন) সারাদিন ব্যাপী সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রংপুর পূর্ব পাড়া, দক্ষিণ ডালার পাড়, রংপুর বস্তি, নয়া গুচ্ছ গ্রাম, টুকের গাঁও সহ বিভিন্ন এলাকায় প্রত্যেক ঘরে ঘরে গিয়ে হাজারো উর্ধ্বে নারী-পুরুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ইউনিলিভার ব্যবস্থাপক মোঃ সাদত চকদার, মোঃ বাহাদুর, মোঃ কিতাব আলী, মোঃ টিপু, মোঃ রুবেল মিয়া, মোঃ রাসেল, আলী হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা ডলি বেগম, প্রমুখ।