Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে  ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার  ঈদ সামগ্রী বিতরণ

    লাখাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার ঈদ সামগ্রী বিতরণ

    হবিগঞ্জের লাখাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার পক্ষ থেকে অসহায় ও হত দরিদ্র ১ শত ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার(৩০ জুন/২২) লাখাই উপজেলার ১ শত ৬০ জন অসহায় ও দরিদ্র পরিবার কে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দীন আহমদ সোহেল, সেক্রেটারি আলহাজ্ব শামছুল হুদা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওঃ আশরাফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সভাপতি কাজল মিয়া, সেক্রেটারি মুহাম্মাদ মুযযাম্মিল হক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ ইসমাইল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব এনামুল হক সহ নেতৃবৃন্দ।

  • আজমিরিগঞ্জে তাসনুভা শামিম ফাউন্ডেশনের ত্রান বিতরণ

    আজমিরিগঞ্জে তাসনুভা শামিম ফাউন্ডেশনের ত্রান বিতরণ

    তাসনুভা শামীম ফাউন্ডেশন এর উদ্দোগে গতকাল বুধবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় শতাধিক বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে৷

    শিবপাশা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে অবস্থানরত সকল বানভাসি ও ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষদেরকে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়৷

    শিবপাশা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী৷ তাসনুভা শামিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজু আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, শিবপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন চৌধুরী, তাসনুভা শামিম ফাউন্ডেশনের সদস্য আব্দুল জলিল, মোঃ ফয়জুর রহমান, শেখ জামাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ৷

    ত্রান বিতরণ অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন তাসনুভা শামিম ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক শরিফ চৌধুরী৷

    উল্লেখ্য,তাসনুভা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আয়ারল্যান্ড প্রবাসী মোঃ শামিম আহমেদ সাগর এর সার্বিক দিকনির্দেশনায় এবং ফাউন্ডেশনের সভাপতি রোটারিয়ান মহসিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ রাজু আলীর নেতৃত্বে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট এর বন্যাদুর্গতদের পাশে দাড়িয়েছে আর্তমানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান তাসনুভা শামিম ফাউন্ডেশন৷

  • বা‌নিয়াচং‌য়ে অ‌নিক ফাউ‌ন্ডেশ‌নের ত্রাণ বিতরণ

    বা‌নিয়াচং‌য়ে অ‌নিক ফাউ‌ন্ডেশ‌নের ত্রাণ বিতরণ

    বা‌নিয়াচংয়ে অ‌নিক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯জুন) সকা‌লে উপজেলার ১নং ইউ‌পির পূর্বগড়, জামালপুর, বড়নগর, হাসানপুর, কামালখানী, ছোটনগর, কাজীমহল্লাসহ বি‌ভিন্ন গ্রা‌মে বন্যা ক্ষ‌তিগ্রস্ত এবং অসহায় দ‌রিদ্র‌ ২৫০ প‌রিবা‌রের মা‌ঝে অনিক ফাউন্ডেশনের উ‌দ্যো‌গে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    ইতালী প্রবাসী ও ক‌মিউ‌নি‌টি লিডার মোহাম্মদ মনু মিয়ার এর অর্থায়নে বন্যার্তদের মাঝে চাল, ডাল, পেয়াজ, সয়াবিন তেল, বিস্কুট সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন অনিক ফাউ‌ন্ডেশ‌নের সাধারণ সম্পাদক ও তরুণ সাংবা‌দিক মুহাম্মদ দি‌লোয়ার হোসাইন।

    এ সময় উপ‌স্থিত ছি‌লেন অ‌নিক ফাউ‌ন্ডেশ‌নের উপ‌দেষ্টা সর্দার আবুল হোসাইন, বি‌শিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান সহ ফাউ‌ন্ডেশ‌নের সকল নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

  • ই-প্রেস হেলথ কেয়ারের সফল চিকিৎসা সেবা প্রদান

    ই-প্রেস হেলথ কেয়ারের সফল চিকিৎসা সেবা প্রদান

    মোঃ হাউশ মিয়াঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন এর বানেশ্বর আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গত দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের খবর পাওয়া গেছে।

    জানা যায় চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে অঙ্গীকারবদ্ধ সংগঠন “ই-প্রেস ক্লাব” এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্যোগে (২৯ জুন বুধবার) সকাল থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন ই প্রেস ক্লাব এর নেতৃবৃন্দ।

    মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর আন্তরিকতা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক মামুন এর সহযোগিতায় ই প্রেস ক্লাব এর নেতৃবৃন্দ এ আয়োজন সফল করতে পেরে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।

    ই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সৈয়দ ফজলুল কবীর বলেন, গরীব ও অসহায়দের পাশে দাড়ানোর জন্য আমরা ই প্রেস হেলথ কেয়ার ইউনিট চালু করেছি। আমাদের এ প্রচেষ্টা আজীবন অব্যাহত থাকবে।

    ই প্রেস হেলথ কেয়ারের আহবায়ক ও মাধবপুর উপজেলার উদ্যোক্তা সাংবাদিক মাসুদ লস্কর বলেন, মানবতার কল্যাণে ই প্রেস হেলথ কেয়ার নিঃস্বার্থ ভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ।

    ই প্রেস হেলথ কেয়ারের সদস্য ও চট্রগ্রাম এর উদ্যোক্তা কর্নফুলি টি,ভির কর্নধার তাওহীদ খান ও সাংবাদিক কামাল মাষ্টার বলেন, অসহায়দের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দিত। আমাদের এ প্রচেষ্টা আজীবন অব্যাহত থাকবে।

    ই প্রেস হেলথ কেয়ারের চিকিৎসা প্রদান কারি ডা,রুকন উদ্দিন উজ্জ্বল বলেন, ই প্রেস হেলথ কেয়ারের সফল আয়োজনে অংশগ্রহণ করে আমি প্রায় দুই শতাধিক রুগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদানে শরিক হতে পেরে আনন্দিত।

    ডা.রুকন উদ্দিন উজ্জ্বল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য ই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ কে ধন্যবাদ প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্হানীয় সাংবাদিক মামুন, সাবানা, কামাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নেতা শেখ মাহফুজ সহ আরও অনেকেই ।

  • নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পশু খামারিরা

    নবীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পশু খামারিরা

    শাহরিয়ার আহমেদ শাওনঃ নবীগঞ্জে পাহাড়ী উজান থেকে নেমে আসা পানি বন্যার সৃষ্টি ঘটে । এতে করে ঘর বাড়ী নদীনালা রাস্তা ঘাট মাঠ ডুবে যায়। এতে আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গরু কে ঠিক ঠাক মতো লালন পালন করতে বেঘাত ঘটে। যার কারনে গরু হাল্কা ও রোগা আকৃতির ওজন কমছে।

    চলমান বন্যায় মৌসমী পশু খামারীরা ও প্রান্তিক কৃষক পড়েছেন ক্ষতির মুখে। এর মধ্যে অনেকে ধার করে আনা টাকা ব্যং থেকে ক্ষ্রদ্র রিন এনে গরু কিনে লালন পালন করছিলেন। ভেবে ছিলেন আসন্ন কোরবানী ঈদে পশু বিক্রি করে দেনা পাওনা পরিশোধ করবেন। কিন্ত ভয়াবহ দুর্যোগ বন্যার কবলে পড়ে দিশেহারা অনেক মানুষ। রিনের চিন্তা মাথায় নিয়ে এখন চিন্তত কৃষক খামারীরা।

    জানাযায় উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জ হাওর অঞ্চল গুলোতে ব্যপক ভাবে বন্যায় প্লাবিত হয়েছে। এতে করে পশু খামাড়ীরা ব্রীজের উপর রাস্তায় খোলা আকাশের নিচে একটু শুকানো জায়গায় গরু রাখছেন।

    মাঠ ঘাট ডুবে যাওয়ায় গরুর খাদ্য সংঘটও দেখা দেয়। এমতা অবস্থায় সামনে কোরবানী ঈদ সামনে রেখে দুশচিন্তা কাটছে না কৃষক ও খামারীদের।

    শেরপুর গ্রামের আনিজ মিয়া প্রতিনিধিকে জানান, কোরবানী ঈদে বিক্রি করার জন্য গতবছর ব্যাংক থেকে লোন নিয়ে গরু কিনে ছিলাম। কিন্ত এবারের বন্যায় ভিটে বাড়ী সব পানির নিচে, গরু ছাগল নিয়ে এখন রাস্তার পাশে দিন কাটাতে হচ্ছে।

    মাসুক মিয়া নামের আরেক খামারী জানান, বন্যার কারনে মানুষ থাকারই জায়গা পাইনি গরু ছাগল নিয়ে পড়েছি বিপাকে। মাঠ ঘাটে পানি, কোনও ধরনের কড় ঘাস নেই, গরুর খাদ্য সংকটের জন্য ওজন কমছে।

  • বানিয়াচংয়ে পুলিশ সুপারের ত্রাণ বিতরণ

    বানিয়াচংয়ে পুলিশ সুপারের ত্রাণ বিতরণ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে অসহান ভানবাসীর মধ্যে পুলিশ সুপারের ত্রান বিতরণ অব্যাহত। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকার বানভাসি অসহায় মানুষদের মধ্যে ত্রান বিতরণ করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

    বুধবার (২৯ জুন) ৬নং কাগাপাশা ইউনিয়নে দুপুর ১২টায় চমকপুর, বাগহাতাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পরিদর্শন করে ৫০০শত পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী তুলে দেন বাংলাদেশের মানবিক এই পুলিশ সদস্যগন।

    এই ত্রান বিতরণ কালে তাকে সহযোগীতা করে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনসহ একদল মানবিক পুলিশবৃন্দ।

    বানিয়াচংয়ে পুলিশ সুপারের ত্রাণ বিতরণ

    এছাড়াও ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশ গ্রহন করেন।

    ত্রাণ বিতরণ শেষে তিনি বন্যা কবলিত হাওড়ের বিভিন্ন গ্রাম পরিদর্শনও বন্যা মোকাবেলায় স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

    উল্লেখ্য, এই মানবিক পুলিশ সুপার এসএম মুরাদ আলী লাখাই, নবীগঞ্জ উপজেলার বন্যার্ত বানভাসির মধ্যে ত্রান বিতরণ করেন।

  • লাখাইয়ে পুলিশ সুপার পক্ষে ত্রান বিতরন

    লাখাইয়ে পুলিশ সুপার পক্ষে ত্রান বিতরন

    লাখাইয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার এসএম মুরাদ আলীর পক্ষে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর, মুড়িয়াউক ও সাতাউক গ্রামের বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।

    বুধবার (২৯ জুন/২২) বিকাল ৩ টার দিকে বন্যাকবলিত গ্রামগুলোর বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।

    ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মুড়িয়াউক বীট পুলিশের বীট অফিসার মিজানুল হক, এসআই ফজলে রাব্বী, এএসআই ইলিয়াছ, সিনিয়র সাংবাদিক এমএ ওয়াহেদ, লাখাই প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়।

    ত্রান বিতরনকালে ১৫০ জনের মাঝে ১৪ রকম খাদ্য সম্বলিত প্যাকেট বিতরন করা হয়।