Category: হবিগঞ্জ

  • আজমিরীগঞ্জে চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের উপহার বিতরণ

    আজমিরীগঞ্জে চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের উপহার বিতরণ

    হোসাইন আহমেদ মির্জাঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ’র পক্ষ থেকে উপহার স্বরুপ খাবার বিতরণ করা হয়। আজ ২৯ জুন বুধবার সকাল ১০ টা থেকেই উপজেলার বন্যা কবলিত এলাকায় (শিবপাশা ইউনিয়নে) প্রায় ২০০ (দুই শত) প্যাক খাবার বিতরণ করা হয়।

    ইউকে, ইউ. এস. এ. এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত চুনারুঘাটের প্রবাসীদের সহযোগিতায় চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নগদ অনুদান, আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরন, সহ জরুরী মুহূর্তে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে।

    আজমিরীগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট ব্যাবসায়ি জনাব নাসির উদ্দিন চৌধুরীর দিক-নির্দেশনায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদ’র কোষাধ্যক্ষ হোসাইন আহমেদ মির্জা, দপ্তর সম্পাদক এম কে মর্তুজ আলী, কর্মসূচি বিষয়ক সম্পাদক শেখ মোঃ হারুন মিয়া, আব্দুর রহিম সহ স্থানীয় এলাকাবাসী।

    চুনারুঘাট প্রবাসী উন্নয়ন পরিষদের কোষাধ্যক্ষ জনাব হোসাইন আহমেদ মির্জা জানান হবিগঞ্জের যে সমস্ত এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল এলাকায়, রেমিট্যান্স যোদ্ধাদের মাধ্যমে তাদের সহযোগিতা পৌঁছিয়ে দেবেন।

  • বানিয়াচংয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার কারনে রোগীদের দূর্ভোগ

    বানিয়াচংয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার কারনে রোগীদের দূর্ভোগ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে অব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই অসুস্থ রোগী। দীর্ঘ ৩ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অতিরিক্ত গরমে নাজেহাল অবস্থার মধ্যে চরম দূর্ভোগ পোহাচ্ছেন হাসপাতালের ভর্তীকৃত পুরুষ ওয়ার্ডের রোগীরা। তারপরও সরকারি ভাবে চালু করা হয়নি বিকল্প বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্র জেনারেটর।

    বিকল্প বিদ্যুৎ সরবরাহ না হওয়ায় অতিরিক্ত গরমে ঘন্টার পর ঘন্টা রোগীরা ছিলেন অসহনীয় ভোগান্তিতে। গত মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ এবং বিকল্প বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো বলে জানান এক ভুক্তভোগী।

    ভুক্তভোগী রোগীরা জানান, গত সোমবার (২৭ জুন) রাত থেকেই হাসপাতালের বিদ্যুৎ লাইনে ত্রুটির ফলে বিদ্যুতের বেলকিবাজি চালাচ্ছিল বিদ্যুৎ কতৃপক্ষ। তাদের এই বেলকিবাজীর কারনে ঘন্টাব্যাপী বিদ্যুৎ ছিল বন্ধ।

    এমন পরিস্থিতিতে কোনপ্রকার বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করেননি বানিয়াচং হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে গরমের মধ্যে ভোগান্তিতে পড়েন ভর্তীকৃত রোগী ও তাদের সাথে থাকা স্বজনরা।

    পল্লী বিদ্যুৎতের লাইনে সমস্যার কারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু দীর্ঘ তিন ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকার পরও বিকল্প বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হন হাসপাতাল কর্তৃপক্ষ।

    ভর্তি হওয়া রোগীর এক অভিবাবক সেলিম মিয়া বলেন, উনার স্ত্রী পেট ব্যাথা নিয়ে মঙ্গলবার সকাল ১২টায় হাসপাতালে ভর্তি করান। অথচ হাসপাতালে বিদ্যুৎ না থাকায় গরমের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে অবশেষে তার স্ত্রীকে নিয়ে হবিগঞ্জ জেলা শহরে চিকিৎসা করান।

    সেলিম মিয়া আরও বলেন, বর্তমানে হাসপাতালের এমন অব্যবস্থাপনার কারনে স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন নিজেই অসুস্থ রোগী হয়ে পড়েছে। তাই এখানে আর স্ত্রীর চিকিৎসা সেবা নেননি তিনি।

    এদিকে বানিয়াচং পল্লী বিদ্যুৎ বন্ধের বিষয়ে জানতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ডিজি এম মোঃ পারভেজ ভূইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, লাইনে সমস্যা ছিলো এবং মুঠোফোনে অভিযোগ পাওয়ার পরপরই লাইনটি ঠিক করে বিদ্যুৎ সরবরাহ করে দিয়েছেন বলে দাবী তাদের।

    এব্যাপারে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শামীমা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যুৎ লাইনে হয়তো সমস্যা হয়েছে, বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবগত করেছি। হাসপাতালে আমাদের সচল জেনারেটর রয়েছে। তবে কেন বিকল্প বিদ্যুৎ সরবরাহ করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

  • চুনারুঘাটে লালচান্দ চা বাগানে আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন

    চুনারুঘাটে লালচান্দ চা বাগানে আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিকটবর্তী চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী লাল চান্দ চা বাগানে আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্ন কারণে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবী করেছে ইংলেন্ড কোম্পানি ।

    এ ঘটনায় চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ করেছে । বাগান সূত্রে জানা যায় , গত সোমবার দুপুরে আকস্মিক হবিগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সদর দপ্তর শায়েস্তাগঞ্জের অসাধু কর্ম কর্তা – কর্মচারীরা লাল চান্দ চা বাগানে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় । এতে বাগানের চা কারখানায় ১৫ লাখ টাকার চা পাতা ক্ষতি হয় ।

    পল্লী বিদুৎ সমিতির সদর দপ্তর এজিএম সফিউল জিজ্ঞেস করলে , তিনি বলেন , জুন মাস আসছে , বিগত মে মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয় । বাগানের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন জানান , বিগত মে মাসের বিদ্যুৎ বিল জুন মাসে ২৯ জুন পরিশোধের শেষ তারিখ ছিল । কিন্তু পল্লী বিদুৎ সমিতির সদর দপ্তর হতে নোটিশ ছাড়াই সময় শেষ না হতেই গত ২৭ জুন বিদ্যুৎ অফিসের অসাধু কর্মকর্তা – কর্মচারীরা চা বাগানের কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় । এ অবস্থায় চা বাগানের চা শ্রমিকরা বিক্ষুভ করলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তর সিনিয়র ব্যবস্থাপক আলহাজ্ব মোঃ মোতাহের হোসেন ঘটনার খবর পেয়ে ৬ ঘন্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয় ।

  • আজমিরীগঞ্জে জাতীয় পরিচয়পত্র উত্তোলনের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র

    আজমিরীগঞ্জে জাতীয় পরিচয়পত্র উত্তোলনের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় পরিচয়পত্র উত্তোলনের নামে বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় দরিদ্র ও সহজ সরল লোকজনের নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এলাকার একটি প্রতারক চক্র।প্রতিটি পরিচয়পত্র উত্তোলন বাবদ নিচ্ছে তারা ৬ হাজার টাকা করে।

    এক অনুসন্ধানে জানা যায়, আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বাসিন্দা মোঃ ওয়ারিশ মিয়ার পুত্র জুবায়েল মিয়া ও মোঃ নূর মিয়ার পুত্র অনিক মিয়া দেশের বাহিরে অর্থাৎ বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

    এ প্রক্ষিতে পাসপোর্ট করা খুবই জরুরী। পাসপোর্ট করার পূর্ব শর্ত পাসপোর্টের আবেদনকারীকে তাদের আবেদনপত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযোজন করতে হবে।

    এরই ধারাবাহিকতায়, তারা তাদের জাতীয় পরিচয়পত্র উত্তোলন করতে আজমিরীগঞ্জ টান বাজারের মাছবাজার সংলগ্ন পৌর এলাকার সমীপুর গ্রামের বাসিন্দা মৃত নিধু রায়ের পুত্র মিঠু রায়ের মালিকাধীন কম্পিউটারের দোকানে আসে।

    মিঠু রায় এক সপ্তাহের মধ্যে অনলাইনে জাতীয় পরিচয়পত্র উত্তোলন দেয়ার কথা বলে নগদ অর্থ দাবি করে। পর উভয়পক্ষের আলোচনার প্রেক্ষিতে দুটি জাতীয় পরিচয়পত্র বাবদ ১২ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত হয়।

    এরই পরিপ্রেক্ষিতে তারা মিঠুকে ৮হাজার টাকা পরিশোধ করে। পরিচয়পত্র হাতে পাওয়ার পর বাকি ৪ হাজার টাকা পরিশোধের সিদ্ধান্ত হয়। এব্যাপারে ভূক্তভোগী অনিক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে।

    এ ছাড়া সে আরও জানায়, একই ভাবে কাকাইলছেওয়ের ঘরদাইর গ্রামের ২ জনের নিকট থেকে ২ টি ও পৌর এলাকার নগর গ্রামের ঝলক নামে একজনের নিকট থেকে ১টি জাতীয় পরিচয় পত্র বাবদ একই ভাবে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে। এদিকে এক সপ্তাহ অতিবাহিত হলেও তাদেরকে জাতীয় পরিচয়পত্র এনে দিতে পারেনি প্রতারক মিঠু।

    এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসারের সহিত যোগাযোগ করা হলে,উনি মোবাইল রিসিভ করেননি।এভাবেই প্রতারক চক্রটি গ্রামের হতদরিদ্র ও সহজ সরল লোকজনের নিকট হইতে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এব্যাপারে উর্দ্ধতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন উপজেলার ভুক্তভোগীগন।

  • চুনারুঘাট থানা থেকে পালালো আটক চোর

    চুনারুঘাট থানা থেকে পালালো আটক চোর

    হবিগঞ্জের চুনারুঘাট থানা থেকে শাহআলম (২৯) নামে চুরির মামলার আটক হওয়া এক চোর থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮জুন) রাতে সাড়ে ১১ টায় এ ঘটনাটি ঘটে।

    সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ কল্যান সুপার মার্কেটের কপি হাউজে থালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এসময় দোকানের থালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা ও মালামাল নিয়ে যায়। পরে থানা রোডের আশপাশের সিসি ফুটেজে দেখে চুর সনাক্ত করা হয়।

    পরে চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলাম হিমনের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় চুনারুঘাট পৌরশহরে ক্রসরোড থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

    পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন এসআই তরিকুল ইসলাম হিমন। এসময় তার কবল থেকে সুকৌশলে পালিয়ে যায় শাহআলম। পুলিশ তার পিছু নিয়েও ধরতে ব্যর্থ হয়।

    শাহআলম পৌরশহরের চন্দনা এলাকার আব্দুল নুর ওরফে মধু মিয়ার ছেলে। খবর পেয়ে মাধবপুর সার্কেল থানায় উপস্থিত হন। তাকে ধরার জন্য চুনারুঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালালেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ রিপোর্ট লেখাকালে আসামী শাহআলমকে গ্রেফতার করতে অভিযান চলছিল বলে জানায় চুনারুঘাট থানা পুলিশ।

    এব্যাপারে সর্বশেষ জানতে সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদের সাথে মুঠোফোনে রাত ২টা ২৯ মিনিটে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবিষয়ে আপাতত এখন কিছু বলতে পারতেছিনা তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতেছেন এবং এই বিষয়ে পরে জানাবেন বলে জানান।

    শাহআলমের বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির অভিযোগে থানায় মামলা হয়েছে। এঘটনায় চুনারুঘাট উপজেলায় তোলপাড় শুরু হয়েছে।

  • নবীগঞ্জে হিজড়া সম্প্রদায়ের মাঝে প্রশাসনের ত্রান বিতরণ

    নবীগঞ্জে হিজড়া সম্প্রদায়ের মাঝে প্রশাসনের ত্রান বিতরণ

    নবীগঞ্জে হিজড়া সম্প্রদায়ের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান বিতরণ করা হয়েছে৷

    আজ মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস উপস্থিত থেকে উপজেলার ৩০ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) লোকজনদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন৷
    এসময় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বাহুবল প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

    বাহুবল প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

    হবিগঞ্জ জেলার বাহুবল প্রেসক্লাবের নবগঠিত কমিটি-২০২২ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৪টায় বাহুবল উপজেলা কমপ্লেক্সের সভাকক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

    প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ আর হারিছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর আহমদ ইকবাল।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পুরষ্কার প্রাপ্ত সাংবাদিক হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ।

    এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলী ফরহাদ, মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাহুবল প্রেসক্লাবের আজীবন সদস্য শামীম আহমদ, লামাতাশি ইউপি চেয়ারম্যান আ ক ম উস্তার মিয়া তালুকদার, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার, সিনিয়র সহ সভাপতি হাফেজ আব্দুর রকিব,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ,দপ্তর সম্পাদক টিপু সুলতান জাহাঙ্গীর প্রমূখ।

    অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের উদ্যেশে বলেন, ইউএনও অফিস ও থানার দালালী ছেড়ে অনুসন্ধানী সাংবাদিকতা করতে হবে। প্রেসক্লাবের সভাপতি সেক্রেটারীর পরিচয় দিয়ে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রারী অফিস সহ বিভিন্ন সরকারি অফিসে দালালী করা যাবে না। তাদের দাওয়াত পাওয়ার আশায় চামচামি করবেন না। প্রজাতন্ত্রের কর্মকর্তারা কেন আপনাদের দাওয়াত দিবে। তাদের অফিসে বসে চা পান খাওয়া বন্ধ করতে হবে। সব বিভাগের অনুসন্ধানী রিপোর্ট করতে হবে। কোন তথ্য জানতে হলে তথ্য অধিকার আইনে আবেদন করবেন। তথ্য দিতে সংশ্লিষ্ট প্রশাসন বাধ্য।

    বক্তারা আরও বলেন, অনেক সময় দেখবেন কোন পত্রিকা নেই সে একটা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকের পরিচয় দিয়ে প্রশাসনের অফিসে গিয়ে বসে থাকে। তখন তাদের অফিসিয়াল গোপনীয় কাজ করতেও অসুবিধা হয়। এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে কাজ করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান বক্তারা।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিহাব আহমেদ। উল্লেখ্য, গত ২৩ মে এক সাধরণ সভার মধ্য দিয়ে ২ বছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।