Category: হবিগঞ্জ

  • বানিয়াচং‌য়ে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

    বানিয়াচং‌য়ে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

    দি‌লোয়ার হোসাইন: বানিয়াচংয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে বা‌নিয়াচং উপজেলা বিএনপি।

    শ‌নিবার (২৫ জুন) উপজেলার ২নং ও ৫নং এবং ৬ নং ইউনিয়নে বন্যায় দুর্গতদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

    ত্রাণ বিতরণ কা‌লে উপস্থিত ছি‌লেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সি‌নিয়র সহ সভাপ‌তি মোস্তফা আল হাদী, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, সা‌বেক ম‌হিলা ভাইস চেয়ারম্যান তা‌নিয়া খানম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

    ত্রাণ বিতরণকা‌লে ডা.সাখাওয়াত হাসান জীবন ব‌লেন, বন্যার শুরু থেকেই কাজ করে যাচ্ছে বা‌নিয়াচং উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • মাধবপুরে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মাধবপুরে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ৬৮ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল ২৫ জুন ২০২২ ইং তারিখ ৩.৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর পূবালী ব্যাংক লিমিটেড সম্মুখে ঢাকা টু সিলেটগামী পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে ট্রাক ভর্তি বালুর ভিতর রক্ষিত ৬৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মোঃ আব্দুল সালাম (২৮), পিতা- মৃত আব্দুল নূর, সাং- দক্ষিণ সুরমা ও মোঃ আব্দুল কুদ্দুস (৩০), পিতা- মোঃ খোরশেদ আলম, সাং- পরমানন্দপুর (গোয়াছনগর)।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় অবৈধ গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামীদ্বয়কে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাহুবলে পুলিশের আনন্দ র‍্যালী

    পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাহুবলে পুলিশের আনন্দ র‍্যালী

    জুবায়ের আহমেদঃ বাহুবলে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাহুবল মডেল থানা পুলিশের উদ্যোগে এক আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার ২৫ জুন দুপুর ১২টার দিকে বাহুবল মডেল থানা থেকে এই আনন্দ র‍্যালীটি বের করা হয়।

    আনন্দ র‍্যালীতে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খয়ের, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও শ্রমিক নেতা আসকার আলী, বাহুবল মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুর, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস, বাহুবল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, এস আই সমিরণ চন্দ্র দাস সহ থানার অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ।

    আনন্দ র‍্যালীতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ র‍্যালীতে সহযোগিতা করেন মিরপুর সানশাইন মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা।

  • পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বানিয়াচংয়ে পুলিশের আনন্দ শোভাযাত্রা

    পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বানিয়াচংয়ে পুলিশের আনন্দ শোভাযাত্রা

    দি‌লোয়ার হোসাইন: বানিয়াচংয়ে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বানিয়াচং থানা পুলিশের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    (২৫ জুন) শনিবার বিকাল ৩ টায় বাংলাদেশ পুলিশ বানিয়াচং থানার আয়োজনে থানা প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রার অনুষ্ঠিত হয়।

    “আমার টাকায়, আমার সেতু” বাংলাদেশের পদ্মাসেতু শ্লোগানে-শ্লোগানে মুখরিত হয় র‍্যালিটি।

    বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের পরিচালনায় উক্ত আনন্দ শোভাযাত্রাতে অংশগ্রহণ করেন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, উপজেলা সদরের ১নম্বর উত্তর -পূর্ব ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ২নম্বর উত্তর -পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান, ৪নম্বর দক্ষিণ -পশ্চিম ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান, সাংবাদিক আতাউর রহমান মিলন, আনোয়ার হোসেন, শাহ সুমন, শেখ সজীব হাসান, হৃদয় খানসহ থানায় কর্মরত পুলিশবৃন্দ।

  • হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যা দূর্গতদের মাঝে উপজেলা প্রশাসন ও ব্যাকের ত্রান বিতরণ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যা দূর্গতদের মাঝে উপজেলা প্রশাসন ও ব্যাকের ত্রান বিতরণ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যা দূর্গতদের আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করলেন বানিয়াচং উপজেলা প্রশাসন ও ব্র্যাক নেতৃবৃন্দ।

    শনিবার ২৫জুন বানিয়াচংয়ের ৭নং ও ৮নং ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া বন্যা দূর্গতদের ও পানিবন্দী ৫৫০টি পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মা সিংহ,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস,৭নং ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন,৮নং ইউপি চেয়ারম্যান মাসুদ কোরাইশি মক্কি,বানিয়াচং ব্র্যাক প্রতিষ্টানের ম্যানেজার(আইডিপি)ফারুল আক্তার,৭নং ও ৮নং ইউনিয়নের ওয়ার্ডের সকল সদস্য/সদস্যাগন,ব্র্যাকের অন্যান্য কর্মচারিসহ স্হানীয় ইউনিয়ন আওয়ামিলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

    উপজেলা প্রশাসন ও ব্র্যাকের দেওয়া ত্রান সামগ্রীর মধ্যে যা দেওয়া হয়েছে,চাউল,ডাল,তৈল,লবন,মসলা, চিড়া,মুড়ি,গুড়,পানি,মোমবাতি,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও এন্টিসেপটিক সাবান তুলে দেওয়া হয় তাদের হাতে।

    এসময় তারা বন্যা দূর্গত এলাকা গুলোও পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন বলে উপজেলার সিএ ফয়জুর রহমান রুবেল এসব তথ্য প্রদান করে নিশ্চিত করেন।

  • নবীগঞ্জে বন্যার পানিতে ভেসে এলো যুবকের মরদেহ

    নবীগঞ্জে বন্যার পানিতে ভেসে এলো যুবকের মরদেহ

    হবিগঞ্জের নবীগঞ্জে বন্যার পানিতে ভেসে আসল অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ। শনিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ফরিদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বরাক নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

    নবীগঞ্জ থানার (ওসি) মোঃ ডালিম আহমেদ জানান, ধারণা করা হচ্ছে বরাক নদীর মৌলভীবাজার অংশ থেকে মরদেহ ভেসে এসেছে। এখন মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    (ওসি) বলেন, মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

  • আজমিরীগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

    আজমিরীগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

    আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে বন্যার পানিতে ডুবে মেরাজুল নামে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে রসুলপুর গ্রামের বাসিন্দা মোঃ খলিল মিয়ার শিশু পুত্র।

    স্থানীয় সূত্রে জানা যায়, টানাবর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে এলাকার নদ-নদী সমূহের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে অন্যান্য এলাকার মত আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের রসুলপুরেও তলিয়ে যায় নীচু পাড়াগুলো। বানের পানিতে অনেকেরই তলিয়ে গেছে বাড়ির আঙ্গিনা।

    এরই ধারাবাহিকতায়, গতকাল শুক্রবার বিকালে রসুলপুরের গ্রামের বাসিন্দা মোঃ খলিল মিয়ার ঘরে খেলা করছিল শিশুপুত্র মেরাজুল (২)।

    বিকাল অনুমানিক ৩ টায় হঠাৎ করে সকলের অগোচরে আঙ্গিনায় উঠা পানিতে পড়ে যায় শিশু মেরাজুল।

    এদিকে শিশুপুত্র মেরাজুলের পিতা জানায়, দুপুরে খাওয়া দাওয়া শেষে শিশুটির মা তার ছেলেকে ঘুম পাড়িয়ে ঘরের বাহিরে কাজ করতে যায়। কাজ শেষে ঘরে এসে দেখে বাড়ির আঙ্গিনায় বন্যার পানিতে তার ছেলে পড়ে রয়েছে। এ সময় শিশুর মায়ের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুঁটে আসে।

    পরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুপুত্র মেরাজুলকে মৃত ঘোষণা করেন।