Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    শায়েস্তাগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    রবিবার (৫ জুন) উপজেলা পরিষদের সভা কক্ষে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আব্দুল্লাহ সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান।

    আরো বক্তব্য রাখেন উপজেলা একডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার, ব্রাহ্মনডোড়া ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, নূরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খাঁন।

    এছাড়া বক্তব্য রাখেন, স্কয়ার কোম্পানির জেনারেল ম্যানেজার বাবুল আব্দুল্লাহ, আর এফ এল এর প্রশাসনিক ম্যানেজার মোঃ সাইফুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী রুস্তম, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ।

    বক্তারা পরিবেশের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য উপস্থিত ইন্ডাসট্রিয়াল এরিয়ার প্রাণ আর এফ এল কোম্পানির ম্যানেজার, স্কয়ার কোম্পানির ম্যানেজার, স্কয়ার কোম্পানির ম্যানেজার সহ সংশ্লিষ্ট এলাকার ইন্ডাস্ট্রির দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের কে বিশেষ নজর কাড়েন।

    বিশেষ করে শায়েস্তাগঞ্জের পরিবেশ দূষণ রোধে সতর্ক দৃষ্টি রাখার জন্য তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করেন।

    পরিবেশ কে উপেক্ষা করেই গড়ে তোলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন, আশপাশের ধানিজমি বিপন্ন হচ্ছে ইন্ডাস্ট্রি গ্রলোর কারণে।

    প্রধান অতিথি বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ প্রতিবেশ ঠিক রেখে নদী-নালার পানি বিশুদ্ধ, বাতাস দূষণমুক্ত রেখে এতদঞ্চলের শিশু-কিশোর আবাল-বৃদ্ধ-বণিতার জীবনমান যেন হুমকির সম্মুখীন না হয় সেদিকে দৃষ্টি নিবদ্ধন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

    পরিবেশের বিষয়ে স্কয়ার ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার বাবুল আব্দুল্লাহ বলেন, আমরা যথাযথ ইটিপিও পরিবেশ রক্ষা করেই পণ্য উৎপাদন করছি। এরপরে যদি কোনরকম ঘাটতি দেখা দেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোনো রকম কুন্ঠাবোধ করবো না।

    আরএফএল এর ম্যানেজার প্রশাসন মোহাম্মদ সাইফুর রহমান বলেন, আমাদের উপরে বারবার বলা হচ্ছে সুতাং নদীর কথা, প্রকৃত পক্ষে আমরা এর সাথে যুক্ত নই, আমরা আমাদের যথাযথ নিয়ম মেনেই পরিবেশ রক্ষা করেই এবং ইটিপি শতভাগ সচল রেখে কর্মসম্পাদন করছি।

    কোন রকম পরিবেশ বিপর্যয় হবে সেটি আমরা কোনভাবেই করবো না। পরিবেশের ব্যাপারে আমরা বরাবরই সজাগ দৃষ্টি রাখছি। শায়েস্তাগঞ্জ শহরের পাশে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, সেখানে পরিবেশ নষ্ট হওয়ার মত তেমন কোনো পণ্য উৎপাদন হচ্ছে না। আশা রাখছি হবেও না।

  • লাখাইয়ে গাঁজা বিক্রির সময় ব্যবসায়ী গ্রেফতার

    লাখাইয়ে গাঁজা বিক্রির সময় ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল আজ (০৫ জুন ২০২২ইং) জেলার লাখাই থানাধীন ০৬ নং বুল্লা ইউনিয়নের বুল্লা বাজার সংলগ্ন ঘাটের সামনের সিড়ির উপরে অভিযান পরিচালনা করে ০১টি স্কুল ব্যাগ ও ০১ টি কাপড়ের ব্যাগের ভিতর হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করে।

    সে সময় ০১ জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বড়াইল এলাকার বাসিন্দা আঃ ছাত্তার এর ছেলে মোঃ লাকছু মিয়া (৩০)।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী অবৈধ গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামীকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ৩ সন্তান প্রসবের পর বানিয়াচংয়ের শিক্ষিকের মৃত্যু

    ৩ সন্তান প্রসবের পর বানিয়াচংয়ের শিক্ষিকের মৃত্যু

    বানিয়াচংয়ে ৩ বাচ্চা প্রসবের পর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকের মৃত্যু হয়েছে। মৃত শিক্ষিকের নাম পলি রাণী দেব (৩০)।

    পলি রাণী দেব বানিয়াচং উপজেলার যাতাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দক্ষিণ যাত্রাপাশা গ্রামের দীপক দেবের স্ত্রী।

    রবিবার (৫জুন) ভোর ৫ টায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন পলি রাণী দেব।

    মৃত্যুর পূর্বে ওই শিক্ষিক সিলেট মা ও শিশু হাসপাতালে ৩ জন মেয়ে সন্তান প্রসব করেন। জন্মের পরপরই একজন মারা যায়। ২ জনকে সিলেট মা ও শিশু হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। পলি রাণী দেবের লিনা রশ্মি দেব নামে ৭ বছরের আরও এক কন্যা সন্তান রয়েছে।

    ৩দিন আগে সিলেটের মা শিশু হাসপাতালে সিজার হওয়ার পর অবস্থার অবনতি ঘটলে রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পলি রাণী দেবকে রেফার্ড করা হয়েছিল।

    শিক্ষিক পলি রাণী দেবের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কিডনি ও জন্ডিসের সমস্যায় ভূগছিলেন। এ দিকে পলি রাণী দেবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষিকের নিথর দেহ দেখে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা চোখের অশ্রু ফেলেছেন।

  • চুনারুঘাটের চাঞ্চল্যকর মহিন্দ্র হত্যার মূল আসামী গ্রেফতার

    চুনারুঘাটের চাঞ্চল্যকর মহিন্দ্র হত্যার মূল আসামী গ্রেফতার

    দীর্ঘ প্রায় ০৩ বছর পর চাঞ্চল্যকর মহিন্দ্র মালাকার (২৫) হত্যা কান্ডের মূল হোতা মধু মিয়া (৩৫) কে হবিগঞ্জ জেলার সদর থানাধীন বড় বহুলা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে চাঞ্চল্যকর মহিন্দ্র মালাকার (২৫) হত্যা কান্ডের মূল হোতা গ্রেফতার।

    গত ০৩ অক্টোরর ২০১৮ ইং তারিখ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ০৮ নং সাটিয়াজুরি ইউপিস্থ খোয়াই নদীর পূর্ব পারে যমুনাঘাট নামক স্থানে খোয়াই নদীর পাড়ে ঢালু জায়গায় মৃত মহিন্দ্র মালাকার (২৫) কে বা কারা মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল।

    এই হত্যাকান্ডে মহিন্দ্র মালাকারের পিতা মনোরঞ্জন মালাকার চুনারুঘাট থানায় (মামলা নং-০৫ তারিখ ০৪ অক্টোবর ২০১৮, ধারা- ৩০২/২০১/৩৪ দঃ বিঃ;১৮৬০) একটি হত্যা মামলা দায়ের করেন।

    দীর্ঘ প্রায় ৩ বছর পার হলেও এই হত্যা কান্ডের কোন রহস্য উদঘাটন করা সম্ভব হচ্ছিল না! অতঃপর র‌্যাব-৯ এর আওতাধীন শ্রীমঙ্গল ক্যাম্প অধিনায়কে এর নির্দেশে পুনরায় ছায়া তদন্ত শুরু হয়।

    একপর্যায়ে হত্যা কান্ডের মূল হোতা মধু মিয়া (৩৫), পিতা- মৃত রশিদ মিয়া, সাং- বড় বহুলা, থানা- সদর, জেলা- হবিগঞ্জকে গোপন সংবাদের মাধ্যমে চিহ্নিত করে। ০৪/০৬/২০২২ তারিখ ২২:৩০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার সদর থানাধীন বড় বহুলা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    মামলাটির ছায়া তদন্তে ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীর নেতৃত্বে এই হত্যাকান্ড সংঘটিত হয় মর্মে স্বীকার করে।

    হত্যার কারণ হিসেবে জানা যায় যে, ঐ যুবতী নারীর সাথে পরকিয়ার জেরে মৃত ভিকটিম এর সহিত কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দ্বারা মাথায় ও শরীরে আঘাত করা হয়। পরবতীতে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে লাশ ফেলে পালিয়ে যায়।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন

    হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন

    মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উপহার এবং এগুলো বাস্তবায়ন করার কারণে এমপি আবু জাহির হবিগঞ্জবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

    তিনি হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

    তিনি বলেন, সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই। ’৭৫ এর হাতিয়ার গর্জে ওঠার স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা যে হত্যার হুমকি দিয়েছেন এর জন্য ক্ষমা না চাইলে দেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে।

    বিএনপি নেতাদের মুখে মানবতার কথা মানায় না। জিয়াউর রহমান ৭৫ সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারীদের পৃষ্টপোষকতা এবং রাষ্ট্রীয়ভাবে খুনীদেরকে পুরস্কৃত করে মানবতাকে হত্যা করেছিলেন। সে সময় মুক্তিযুদ্ধের চেতনাকেও হত্যা করা হয়েছিল।

    তিনি বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করেছে। এখন আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিদেশি বন্ধুরা বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক হয়েছেন।

    হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন

    তারা এর রহস্য জানতে চাইলে আমরা বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ম্যাজিক।

    হানিফ আরও বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকার চায় তাহলে তাদেরকে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে।

    সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।

    এতে বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য ডা. মুশফিক হুসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

    হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এমএ মোতালিব
    হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এমএ মোতালিব।

    কাউন্সিল অধিবেশনে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির নাম ঘোষণা করেন এমপি আবু জাহির।

    পরে জেলা আওয়ামী লীগ আংশিক কমিটি অনুমোদন দিয়ে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদর উপজেলা আওয়ামী লীগকে নির্দেশনা দিয়েছে।

    নতুন কমিটিতে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমএ মোতালিবকে সভাপতি ও মোঃ আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    কমিটির অন্যান্য নেতারা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব সফর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল তালুকদার, মোঃ আব্দুল মোছাব্বির তালুকদার, মোঃ আব্দুল মালেক ইদু, ডাঃ সৈয়দ এসএম আবরার জাবের, মোঃ নূরুল হক তালুকদার, আলহাজ্ব মোঃ নূরুল হক, মোঃ জবেদ আলী মাস্টার, মোঃ রফিক আলী (সাবেক মেম্বার)।

    হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান।
    হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান।

    যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত, মোঃ নূরুজ্জামান চৌধুরী ও সাবেক চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ আব্বাস।

    সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান মোঃ বদরুল করিম দুলাল, সৈয়দ মঈনুল হক আরিফ, মাহবুবুর রহমান হিরো, এডভোকেট ইমরান হোসেন রুবেল এবং সৈয়দ আহমদ আলী শামীম।

    প্রচার সম্পাদক মোঃ আব্দুন নূর জাহির (মেম্বার), দপ্তর সম্পাদক মোঃ আউলাদ হোসেন পাবেল, কৃষি বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী (সাবেক মেম্বার)।

    অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী চিশতি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মতিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল তালুকদার।

    স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মকছুদ আলী জয়ধর, ধর্ম বিষয়ক সম্পাদ মৌলানা মোঃ ফখরুল ইসলাম নজরুল।

  • বানিয়াচংয়ে জনশুমারি ও গৃহগণনাকারী প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে জনশুমারি ও গৃহগণনাকারী প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের গৃহগণনাকারী এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ ৪ জুন থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৭ জুন পর্যন্ত।

    ৪ জুন শনিবার সকাল ৯ টায় বানিয়াচং উপজেলা সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোনাল অফিসার শাহাদাৎ হোসেন।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান খান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃদেলোয়ার হোসেন সাদ্দাম, এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া।

    উপস্থিত ছিলেন আজমল হোসেন খান, কাউছার আহমেদ শিহাব, দেলোয়ার হোসেন, জাভেদ মিয়া, ওবায়দুল হাসান প্রমূখ।

    ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দশ বছর পর্যায়বৃত্তি অনুসরণপূর্বক ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্টিত হবে আগামী ১৫ থেকে ২১ জুন।

    পক্ষকাল ব্যাপী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক দেশ ব্যাপী জনশুমারি ও গৃহগণনা পরিচালিত হবে।

    হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের জন্য ইতিমধ্যে ৬শ ৬৮ জন গননাকারী, ১শ ১৯ জন সুপারভাইজার ও ৮ জন জোনাল অফিসার নিয়োগ করা হয়েছে। ২০২০ সালেই জনবল নিয়োগ করা হয়েছিলো।

    এই সকল জনবলকে ৩০ মে থেকে ধাপে ধাপে ১২ জুন পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করা হবে। দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা সম্পূর্ণভাবে ট্যাবের মাধ্যমে সংগ্রহ করে সুপারভাইজার ও জোনাল অফিসারদের মাধ্যমে প্রেরণ করবেন।

    এই শুমারির মাধ্যমে সঠিক জনসংখ্যা জানার পাশাপাশি শিক্ষার হার, আর্থ-সামাজিক অবস্থা, তথ্য প্রযুক্তিতে অগ্রসর হওয়া, পেশা, গৃহ ও ভূমিহীনদের সংখ্যা, স্যানিটাইজেশনের উন্নতির চিত্র তুলে আনা হবে।

    এই শুমারির মাধ্যমে স্ব-স্ব এলাকার সামগ্রিক বাজেট ও সার্বিক উন্নয়ন করতে এই শুমারির সঠিক তথ্য দেশের স্বার্থে প্রয়োজন বলে জানানো হয়।

    পরিসংখ্যান আইন – ২০১৩ অনুযায়ী সরকারি জরিপ ও শুমারি কাজে সকলেই তথ্য দিতে বাধ্য।

    জনশুমারি ও গৃহগণনার প্রচার প্রচারণার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এইজন্য মসজিদে মসজিদে খুতবার সময় মুসুল্লীদের জানানো, মাইকিং, লিফলেট বিতরণ সহ যাবতীয় প্রচরণার উদ্যোগ নেওয়া হয়েছে।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আমাদের শুমারির কাজ সঠিক ও সুষ্টভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি। একই সাথে আমরা আশাবাদী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আমরা আপনাদের সহযোগিতায় শুমারির কাজ সুষ্টভাবে সম্পন্ন করতে পারবো।

  • সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই -মাহবুবুল আলম হানিফ এমপি

    সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই -মাহবুবুল আলম হানিফ এমপি

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই। ’৭৫ এর হাতিয়ার গর্জে ওঠার স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা যে হত্যার হুমকি দিয়েছেন এর জন্য ক্ষমা না চাইলে দেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে। শনিবার (৪ জুন) বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।

    মাহবুবউল আলম হানিফ এমপি বলেন- বিএনপি নেতাদের মুখে মানবতার কথা মানায় না। জিয়াউর রহমান ৭৫ সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারীদের পৃষ্টপোষকতা এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুরস্কৃত করে মানবতাকে হত্যা করেছিলেন। সে সময় মুক্তিযুদ্ধের চেতনাকেও হত্যা করা হয়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করেছে। এখন আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিদেশি বন্ধুরা বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক হয়েছেন। তারা এর রহস্য জানতে চাইলে আমরা বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ম্যাজিক। হানিফ বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকার চায় তাহলে তাদেরকে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে।

    সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি এবং প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ডা. মুশফিক হুসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।