Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জের হানিফ উল্লাহ বাড়ী থেকে বিপুল পরিমান দেশীও অস্ত্র উদ্ধার

    নবীগঞ্জের হানিফ উল্লাহ বাড়ী থেকে বিপুল পরিমান দেশীও অস্ত্র উদ্ধার

    নবীগঞ্জ উপজেলার হানিফ উল্লাহ’র বাড়ী নামক এক প্রভাব শালীর বাড়ী থেকে বিপুল পরিমান দেশীও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

    জানা যায় ২৩ মে সোমবার বিকাল তিনটার সময় নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহান পুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয় ।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ টিম নিয়ে হানিফ উল্লার বাড়ী ও তার সহযোগী একই এলাকার মুজিবুর রহমানের ছেলে আবুল হোসেন (চঞ্চল), খলকু মিয়ার ছেলে সাহেদ মিয়া, গেদা মিয়ার ছেলে রাহিম মিয়া, আবু সাহেদ মিয়ার ছেলে সাজু মিয়া , মুজিবুর রহমানের ছেলে আকবর হোসেনের বাড়ী তল্লাশী করলে বিপুল পরিমান ধারালো অস্ত্র জব্দ করা হয় ।

    এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় ।

    প্রভাবশালী হানিফ মিয়া ও তার সাঙ্গপাঙ্গের ভয়ে এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল।

    পুলিশ এই অভিযান সফল করায় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • লাখাইয়ে  মৌলিক স্বাক্ষরতা  প্রকল্পের  সম্মানী  ভাতা বিতরন  ও আলোচনা সভা অনুষ্টিত

    লাখাইয়ে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের সম্মানী ভাতা বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত

    লাখাইয়ে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের শিক্ষক/ শিক্ষিকা ও সুপার ভাইজারদের দুইমাসের সন্মানী ভাতা বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

    প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) লাখাই উপজেলার শিক্ষক/ শিক্ষিকা ও সুপার ভাইজারদের ২ মাসের সন্মানী ভাতা বিতরন ও আলোচনা সভা সোমবার (২৩ মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, শিক্ষা অফিসার মজনুর রহমান।

    প্রকল্পের লাখাই উপজেলা সমন্বয়কারী মাহমুদুল হাসান এর সন্চালনায় অনুষ্টিত সভায় শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওঃ শাহীনুর রহমান শাহীন মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন প্রগতি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাজ্জাতুল কবির লস্কর।

    বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে,পুলিশ পরিদর্শক( এস,আই) ফজলে রাব্বি পজীপ কর্মকর্তা এ,কে,এম,শাহেদ প্রমুখ।

    সভায় শিক্ষকবৃন্দের হাতে সন্মানী ভাতা তুলে দেন অতিথি বৃন্দ।

  • লাখাইয়ে ন্যাশনাল পোর্টাল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    লাখাইয়ে ন্যাশনাল পোর্টাল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    লাখাইয়ে এটুআই কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়েছে।

    রবিবার (২২ মে) দিনব্যাপী এ প্রশিক্ষণ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ওয়েব পোর্টাল বাস্তবায়ন সংক্রান্ত্র প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচীব) ডঃ দওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।

    প্রশিক্ষণে জুম প্রোগ্রামের মাধ্যমে বিশেষ অতিথি হিসাবে যুক্ত হন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল ইসলাম।

    রিসোর্স পারসন হিসাবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচীব মোঃ দৌলতুজ্জামান খান, উপসচীব ও ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট মোঃ শামছুজ্জামান, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর লাখাই উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুর রহিম।

    প্রধান অতিথি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেবা সহজীকরণসহ তথ্যের অবাধ নিশচয়তা নিশ্চিতে ওয়েব পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তার বক্তব্যে বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছে এবং ন্যাশনাল ওয়েব পোর্টাল তার একটি বৃহৎ প্রমাণ। এর মাধ্যমে সেবাগ্রহীতারা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বসে ইন্টারনেট ব্যবহার করে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পারবেন। তিনি প্রশিক্ষণের সফলতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

    সভাপতি তার বক্তব্যে স্বচ্ছতা, জবাবদিহিতার ও সেবা সহজীকরণের স্বার্থে এবং সরকারের উন্নয়ন কাজের প্রচার প্রচারণা ওয়েব পোর্টালে আপডেট রাখার প্রতি সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের প্রতি গুরুত্বারোপ করেন।

  • ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ শুরু জুনে

    ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ শুরু জুনে

    ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দশ বছর পর্যায়বৃত্তি অনুসরণপূর্বক ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্টিত হবে আগামী ১৫ থেকে ২১ জুন।

    পক্ষকাল ব্যাপী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক দেশ ব্যাপী জনশুমারি ও গৃহগণনা পরিচালিত হবে। এ উপলক্ষ্যে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা বানিয়াচং উপজেলায় গত ১৯ মে অনুষ্টিত হয়েছে।

    হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের জন্য ইতিমধ্যে ৬শ ৬৮ জন গননাকারী,১শ ১৯ জন সুপারভাইজার ও ৮ জন জোনাল অফিসার নিয়োগ করা হয়েছে।

    ২০২০ সালেই জনবল নিয়োগ করা হয়েছিলো। এই সকল জনবলকে ৩০ মে থেকে ধাপে ধাপে ১২ জুন পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করা হবে।

    দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা সম্পূর্ণভাবে ট্যাবের মাধ্যমে সংগ্রহ করে সুপারভাইজার ও জোনাল অফিসারদের মাধ্যমে প্রেরণ করবেন।

    এই শুমারির মাধ্যমে সঠিক জনসংখ্যা জানার পাশাপাশি শিক্ষার হার,আর্থ-সামাজিক অবস্থা,তথ্য প্রযুক্তিতে অগ্রসর হওয়া,পেশা,গৃহ ও ভূমিহীনদের সংখ্যা,স্যানিটাইজেশনের উন্নতির চিত্র তুলে আনা হবে।

    এই শুমারির মাধ্যমে স্ব-স্ব এলাকার সামগ্রিক বাজেট ও সার্বিক উন্নয়ন করতে এই শুমারির সঠিক তথ্য দেশের স্বার্থে প্রয়োজন বলে জানানো হয়। পরিসংখ্যান আইন-২০১৩ অনুযায়ী সরকারি জরিপ ও শুমারি কাজে সকলেই তথ্য দিতে বাধ্য।

    জনশুমারি ও গৃহগণনার প্রচার প্রচারণার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এইজন্য মসজিদে মসজিদে খুতবার সময় মুসুল্লীদের জানানো,মাইকিং,লিফলেট বিতরণ সহ যাবতীয় প্রচরণার উদ্যোগ নেওয়া হয়েছে।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আমাদের শুমারির কাজ সঠিক ও সুষ্টভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।

    একই সাথে আমরা আশাবাদী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আমরা আপনাদের সহযোগিতায় শুমারির কাজ সুষ্টভাবে সম্পন্ন করতে পারবো।

  • বাহুবলের সীমান্তবর্তী রেললাইন থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

    বাহুবলের সীমান্তবর্তী রেললাইন থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

    জুবায়ের আহমেদঃ বাহুবল ও চুনারুঘাট সীমান্তবর্তী রশিদপুর রেললাইন থেকে দু-হাত বিহীন অজ্ঞাত এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার সকাল ৯টার দিকে উপজেলার রশিদপুর রেললাইন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

    সূত্রে জানা যায়, বাহুবল ও চুনারুঘাট সীমান্তবর্তী রশিদপুর রেললাইন এলাকায় রবিবার ২২ মে সকাল প্রায় ৯টার দিকে দু-হাত বিহীন অজ্ঞাত এক তরুণের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

    বিষয়টি তারা লাইন ম্যান মোঃ রুবেল মিয়াকে অবগত করেন। রুবেল মিয়া তাৎক্ষণিক শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে জানান।

    খবর পেয়ে শ্রীমঙ্গল জিআরপি রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে তাদের তত্ত্বাবধানে নিয়ে যায়।

    বিষয়টি নিশ্চিত করেছেন রশিদপুর রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান মোঃ রুবেল মিয়া।

  • শায়েস্তাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    শায়েস্তাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে ই-নামজারী অনলাইনে ও রশিদের মাধ্যমে ভূমি উন্নয়ন কর আদায় এবং র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (২২ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠান আয়োজন করে উপজেলা রাজস্ব প্রশাসন।

    উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ইয়াসিন আরাফাত রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম।

    এ সময় মুখ্য আলোচক বক্তব্য রাখেন ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান আদিল মোঃ জজ মিয়া, নুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউনিয়ন সহকারী ভূমি মোস্তাফিজুর রহমান, নুরপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আজাদ মিয়া।

    এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মোঃ আব্দুল আলিম, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আরিফ উদ্দিন সৈকত প্রমুখ।

    পরে ৩ জন ভূমিহীন ব্যক্তিকে উপজেলার লাদিয়া গ্রামে আশ্রয়ন প্রকল্পে পাকা ঘর থালা-চাবিসহ প্রদান করা হয় এবং জেলা শ্রেষ্ঠ শায়েস্তাগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে মোঃ সিরাজুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • চা-বাগানের আইনশৃংখলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    চা-বাগানের আইনশৃংখলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আজ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর চন্ডিছড়া চা-বাগানে চা-বাগানের আইনশৃংখলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ন্যাশনাল টি-কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

    এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, পুলিশ কমিশনার, হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাহমুদুল হাসান, ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের এমডি জিয়াউল আহসান, চা সাংসদের চেয়ারম্যান মোঃ শাহ আলম, ফিনলে টি কোঃ লিঃ এর সিইও তাহসিন আহমেদ, ডানকান ব্রাদার্স কোঃ লিঃ সিইও মুস্তাফিজুর রহমান, ছন্ডিছড়া চা-বাগানের ম্যানেজার মুরাদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসীন আল মুরাদ, চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ ও মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

    উক্ত সভায় আলোচকবৃন্দ চা বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং এর সম্ভাব্য সমাধান নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।

    এরপর ন্যাশনাল টি-কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান শেখ কবির হোসেন প্রিন্ট ও প্রেস মিডিয়ার সদস্যদের সাথে মতবিনিময় করেন।