Category: হবিগঞ্জ

  • চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

    চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

    র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজার জেলার সদর থানাধীন এলাকা থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামী জনাব আলী গ্রেফতার।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি দল ০৩ জুলাই ২০২২ ইং তারিখ মৌলভীবাজার জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার (মামলা নং-৪২ তাং-১৭/০৭/২০২২ খ্রি) এর ০১ নং আসামীকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সুন্দরপুর গ্রামের বাসিন্দা মৃত সুরুজ আলী এর ছেলে মোঃ জনাব আলী (৩৫)।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী নিজের কৃত কর্মের বিষয়টি স্বীকার করে।

    গ্রেফতারকৃত আসামী আরও জানায়, গত ১৪/০৬/২০২২ ইং তারিখ ভিকটিম সিএনজি যোগে বাড়ি ফেরার পথে সু-কৌশলে ধৃত আসামীসহ অন্যান্য আসামীরা সিএনজিতে উঠে। সিএনজি ড্রাইভার ভিকটিমকে ফলের জুস খেতে দিলে ভিকটিম সরল বিশ্বাসে এবং ড্রাইভার পূর্ব পরিচিত হওয়ায় ফলের জুস পান করে।

    ফলের জুস খাওয়ার পর ভিকটিম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে আসামীরা এই সুযোগে সিএনজি খোয়াই নদীর পাশে থামিয়ে ভিকটিমকে নদীর পূর্বপাড়ে নিয়ে যায়।

    পরবর্তীতে আসামীদের মধ্যে এজাহারনামীয় ০৬ নং আসামী জুয়েল মিয়া নাইলনের রশিঁ দ্বারা ভিকটিমের দুই হাত পিছনের দিকে বেঁধে ফেলে এবং এজাহারনামীয় ০২ নং আসামী ভিকটিমের ওড়নার অর্ধেক অংশ ছিড়ে তা দ্বারা ভিকটিমের মুখ বেঁধে ফেলে।

    পরবর্তীতে আসামীরা ভিকটিমকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিম অচেতন হয়ে গেলে আসামীরা ভিকটিমকে নদীর পাড়ে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়।

    পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বানিয়াচংয়ে বন্যার্ত শিক্ষার্থীদের মাঝে কাপড় ও নগদ অর্থ বিতরণ

    বানিয়াচংয়ে বন্যার্ত শিক্ষার্থীদের মাঝে কাপড় ও নগদ অর্থ বিতরণ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যার্ত মাধ্যমিক শিক্ষার্থী ও অভিবাভকদের মাঝে সহপাঠিদের উপহারের কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    ৪ জুলাই সোমবার দুপুর ২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যাবস্থাপনায় ও হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় ১শ ৪০ জন শিক্ষার্থী ও অভিবাভকদের মাঝে কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ‘র সভাপতিত্বে উপহার ও নগদ অর্থ বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান।

    এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুলউল্লা মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, সাধারন সম্পাদক আহসান হাবিব মানিক, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া প্রমূখ।

    হবিগঞ্জ জেলার বানিয়াচং, নবীগঞ্জ ও লাখাই উপজেলা ব্যাতিত অন্যান্য উপজেলায় বন্যা আক্রান্ত না হওয়ার কারণে ওই সমস্ত উপজেলার শিক্ষার্থীগণ তাদের সহপাঠিদের জন্য নিজেদের কাপড় উপহার হিসেবে বন্যা আক্রান্ত উপজেলাগুলোতে পাঠিয়েছে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এই কার্যক্রম এক সপ্তাহব্যাপী চলমান থাকবে।

  • বানিয়াচংয়ে প্রভাষক হত্যা ও অধ্যক্ষ লাঞ্জিতের ঘটনায় মানববন্ধন

    বানিয়াচংয়ে প্রভাষক হত্যা ও অধ্যক্ষ লাঞ্জিতের ঘটনায় মানববন্ধন

    হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষকদের মানববন্ধন অনুষ্টিত। প্রভাষক উৎপল সরকারকে ছাত্র কর্তৃক পিটিয়ে হত্যা ও অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্জিত এবং বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

    বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনটি অনুষ্টিত হয়।

    ৪ জুলাই সোমবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদের সামনের সড়কে অনুষ্টিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী।

    শিক্ষক সঞ্জু দাসের সঞ্চালনায় প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকগণ বক্তব্য রাখেন।

    দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন,শিক্ষক কামরুজ্জামান চৌধুরী,সাবেক প্রধান শিক্ষক বিপুল ভূষন রায়, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, মাদ্রাসা সুপার মোবাশ্বির আহমদ, আহসান হাবিব মানিক, রানা লাল দাশ, আলী রহমান, আসাদুজ্জামান খান, জাকির হোসেন মহসিন, আহমেদ ইমতিয়াজ বশির, দীপু রাণী সরকার, নানু মিয়া, মাহমুদুর রহমান সিজিল, হরিপদ বৈষ্ণব, বদরুল আলম, অঞ্জন দেব, তাবেদুল ইসলাম, মিটন চন্দ্র দাশ, নির্মল আচার্য্য প্রমূখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন বানিয়াচংয়ের গণমাধ্যম কর্মীগন।

  • বানিয়াচংয়ে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

    বানিয়াচংয়ে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

    দি‌লোয়ার হোসাইনঃ বানিয়াচংয়ে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় প‌রিবা‌রের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    সোমবার(৪ জুলাই) বিকালে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এনায়েত হোসেনের উপস্থিতিতে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি মাসুদ মিয়া মিটুন, সাধারণ সম্পাদক আলমগীর রেজা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ সুমন, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান শিশির, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, সিনিয়র সদস্য হাবিবুর রহমান মাসুক, সম্মানিত সদস্য সুজন মিয়া প্রমুখ।

    এসময় উপজেলা সদরের ১, ২ ও ৩ নং ইউনিয়নের প্রায় অর্ধ-শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

  • শায়েস্তাগঞ্জে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটি সভা অনুষ্ঠিত

    শায়েস্তাগঞ্জে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটি সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আশ্রয়ন – ২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভা মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।

    এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জোতিষ রনজন দাশ, ব্রাম্যনডোরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, নুর পুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল খান, উপজেলা পাবলিক লাইব্রেরি সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন তহসিল দার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার দেব রায় সাংবাদিক হামিদুল হক বুলবুল প্রমূখ।

  • শায়েস্তাগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    শায়েস্তাগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে উপজেলা পরিষদে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, পৌর মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।

    সমন্বয় কমিটির সদস্যদের মাঝে বক্তব্য রাখেন ব্রাম্যনডোরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, নুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জোতিষ রনজন দাস, বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার দেব রায়, পাবলিক লাইব্রেরির সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, উপজেলা রিপোর্টাস সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাংবাদিক হামিদুল হক বুলবুল প্রমূখ।

  • হজ পালনে সস্ত্রীক সৌদি আরবে এমপি আবু জাহির

    হজ পালনে সস্ত্রীক সৌদি আরবে এমপি আবু জাহির

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং তাঁর সহধর্মীনি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার পবিত্র হজব্রত পালনের জন্য সৌদিআরবে গিয়েছেন।

    তাঁরা রোববার সন্ধ্যায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদিআরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর ব্যক্তিগত সহকারি সুদীপ দাশ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে, সন্ধ্যায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দাঁড়ানো অবস্থায় এমপি আবু জাহির একটি ছবি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন। এতে তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

    এমপি আবু জাহির এবং আলেয়া আক্তার আগামী ১৮ জুলাই বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটেই দেশে ফিরবেন বলে জানা গেছে।