Category: হবিগঞ্জ

  • বন্যার্ত মানুষের পাশে দাঁড়াল হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা

    বন্যার্ত মানুষের পাশে দাঁড়াল হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা

    হবিগঞ্জের লাখাই উপজেলায় বন্যা দুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা ক্রীড়া সংস্থা। প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, তেল, সেমাই, গুরোদুধ, বিস্কুট, সুজি ও সাবানসহ ১০ রকমের পণ্যের একটি করে প্যাকেট দেওয়া হয়েছে।

    বুধবার দুপুরে লাখাই উপজেলা পরিষদের হলরুম, লাখাই সরকারি মুক্তিযোদ্ধা কলেজ ও বামৈ সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্রে এই ত্রাণ বিতরণ করা হয়।

    ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইশরাত জাহান। সার্বিক পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম।

    ক্রীড়া সংস্থা জানায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেট বিভাগজুড়েই ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় জেলা ক্রীড়া সংস্থাও ত্রাণ বিতরণ করেছে। তাদের এই কার্যক্রম অব্যাগত থাকবে।

    ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী সাহেদ, সদস্য মাকসুদুর রহমান উজ্জ্বল, সাইদুর রহমান, ফজলে এলাহী ফরহাদ, কামাল উদ্দিন, তুষার তালুকদার প্রমুখ।

  • লাখাইয়ে  বিনামূল্যে সার বীজ বিতরনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ইশরাত  জাহান

    লাখাইয়ে বিনামূল্যে সার বীজ বিতরনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান

    লাখাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা( বীজ ও রাসায়নিক সার) বিতরন এর উদ্বোধন করা হয়েছে।

    বুধবার (৬ জুলাই /২২) দুপুর ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর সন্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগন্জ জেলা প্রশাসনের জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার শাকিল খন্দকার।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার শফিকুল ইসলাম, পুুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) চম্পক দাম।উদ্বোধনী বক্তৃতায় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন কৃষককূল এ দেশের প্রান।তাদের উজ্জীবিত করতে বর্তমান সরকার প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রেখেছে।

    বিনামূল্যে বীজ সার প্রদান সহ বিভিন্নধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে। সরকার বন্যায় কৃষকদের পাশে থেকে সহযোগীতা করে যাচ্ছে।বন্যাকবলিত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পূনর্বাসনে সহযোগীতা অব্যাহত থাকবে।পরে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয় বর্ধক (আই জি এ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার চেক বিতরন করেন।

  • বানিয়াচংয়ে সড়ক দূর্ঘটনায় টমটম চালক নিহত

    বানিয়াচংয়ে সড়ক দূর্ঘটনায় টমটম চালক নিহত

    হবিগঞ্জের বানিয়াচংয়ে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানীর কার্ভাড ভ্যান চাপায় টমটম চালক নিহত হয়েছে।

    নিহত টমটম চালকের নাম মোঃ পায়েল (২৫)। সে আজমিরীগঞ্জ উপজেলার নগর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র।

    বুধবার সকালে এই দূর্ঘটনাটি ঘটেছে। বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়,হবিগঞ্জ- বানিয়াচং সড়কের ভাটিপাড়া নামক রাস্তার মোড়ে বানিয়াচং গামী কার্ভাড ভ্যানের সাথে হবিগঞ্জ গামী টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দূর্ঘটনাস্থলেই টমটম চালক নিহত হয়।

    টমটমে থাকা দু‘জন আরোহী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার চিরাইল গ্রামের কালন মিয়া(২৮) ও মোহাম্মদ তাহের মিয়া(২৯) আহত হন। আহতদেরকে থানা পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ ক্রা হয়। জানা যায়, কার্ভাড ভ্যান চালক পালিয়ে গেছে। তবে কার্ভাড ভ্যানটি আটক করা হয়েছে।

    ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, টমটম চালক ঘটনাস্থলেই মারা গেছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

  • শায়েস্তাগঞ্জে চা-নাস্তা বিক্রি সুবাদে মিনি সিনেমা হল

    শায়েস্তাগঞ্জে চা-নাস্তা বিক্রি সুবাদে মিনি সিনেমা হল

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পৌর শহরে অলি-গলিতে চায়ের দোকানে চা- নাস্তা বিক্রি পাশাপাশি ডিস এবং অশালীন সিডি মাধ্যমে মিনি সিনেমা হল চলছে প্রতিদিন।

    সিডি দেখার জন্য কিশোর থেকে বয়স্ক পুরুষরা বসতে দেখা যায়। কিন্তু প্রতিবাদ করার কেউ নেই।

    পৌরশহরে যে-সব স্থানে এমন দোখান রয়েছে তাহল, দাউদনগর বাজার, বাল্লা রেল গেইট, পুরানবাজার পুরানব্রীজ সংলগ্ন সহ বিভিন্ন স্থানে।

    এ ব্যাপারে প্রশাসন দৃষ্টি দেওয়া খুবই প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

  • হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

    হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

    গতকাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর ও দীঘিরপার গ্রামে ২টি সরকারি আশ্রয়ণ প্রকল্পের গৃহহীন ও ভূমিহীন বন্যাকবলিত ২৪ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক, পবিস মনিটরিং ও ব্যাবস্থাপনা পরিচালন (পূর্বাঞ্চল) ফকির শরীফ আহমেদ, তত্ত্বাধায়ক প্রকৌশলী সিলেট জোন বিপ্লব বান্টা, নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ আলীবর্দী খান সুজন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নোমান হোসাইন, ডিজিএম (কারিগরী) মামুন মোল্লা, এজিএম-সদস্যসেবা মোঃ শামিউল আশরাফ, ইনাতগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মোঃ মুস্তাফিজুর রহমানসহ ইনাতগঞ্জ সাব জোনাল অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

  • বানিয়াচংয়ে কেন্দ্রীয় জ‌মিয়‌তের উ‌দ্যো‌গে বানভা‌সি‌দের মা‌ঝে নগদ অর্থ বিতরণ

    বানিয়াচংয়ে কেন্দ্রীয় জ‌মিয়‌তের উ‌দ্যো‌গে বানভা‌সি‌দের মা‌ঝে নগদ অর্থ বিতরণ

    দি‌লোয়ার হোসাইন: বা‌নিয়াচং‌য়ে কেন্দ্রীয় জ‌মিয়‌তে উলামায়ে ইসলা‌মের উ‌দ্যো‌গে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসিদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রায় দেড় শতা‌ধিক পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার (৫ জুলাই) কেন্দ্রীয় জ‌মিয়‌তের সহ সভাপ‌তি শায়খুল হা‌দিস আল্লামা আব্দুর রব ইউসুফী, সহ – সভাপ‌তি শায়খুল হাদীস আল্লামা আব্দুল কদ্দুস কাসিমী ও মহস‌চিব শায়খুল হাদীস আল্লামা হাফিজ মঞ্জুরুল ইসলাম আফেন্দীর উপস্থিতিতে দিনভর বা‌নিয়াচং উপজেলা সদরের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ঘুরে ঘুরে ওই সকল অসহায় পরিবারের লোকদের হাতে নগদ অর্থ পৌঁছে দেয়া হয়।

    এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতা‌দের উপ‌স্থি‌তি‌তে আজমিরীগঞ্জ উপ‌জেলায়ও প্রায় অর্ধশতা‌ধিক বানভা‌সি প‌রিবা‌রের মা‌ঝে নগদ অর্থ প্রদান করা হ‌য়ে‌ছে।

    এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সভাপতি মাওলানা শায়খ মুখলিছুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা মসিউর রহমান, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান যকশ্বরী, আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলাউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মুফতী মুবাশ্বির আহমদ, মাওলানা আবুল কাসেম, জেলা ছাত্র জ‌মিয়‌তের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান আহমদ উসমানী, যুব জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি হাফিজ শহিদুল ইসলাম, হবিগঞ্জ পৌর শাখার আহ্বায়ক মাওলানা আবুল হাসান প্রমূখ।

    নগদ অর্থ বিতরণকালে কেন্দ্রীয় জ‌মিয়‌তের মহাস‌চিব আল্লামা হাফিজ মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, বা‌নিয়াচং আজ‌মিরীগঞ্জ উপ‌জেলা বন্যার কারণে অনেক এলাকা প্লাবিত হয়ে গেছে। অনেক পরিবার বন্যা আশ্রয় কেন্দ্রসহ স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এই দূর্সময়ে অসহায়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্ট।

    এসময় তিনি অসহায় বানভাসিদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।

  • লাখাইয়ে দেশী মাছ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    লাখাইয়ে দেশী মাছ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    লাখাইয়ে দেশী প্রজাতির মৎস্য সংরক্ষণ ও মা মাছ এবং পোনামাছ নিধন বন্ধে ভাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

    মঙ্গলবার (৫ জুলাই /২২) লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফ উদ্দীন এর নেতৃত্বে উপজেলার লাখাই ও বামৈ ইউনিয়নের আমানউল্লাহ পুর গ্রামের আশেপাশে সহ হাওরাঞ্চলে অভিযান চালিয়ে ৩ টি বেড়জাল, ৩০ টি চায়না দোয়ারী জাল এবং ২ টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক দৈর্ঘ্য ১৫০০০ মিটার।

    একদিকে নিষিদ্ধ ও অবৈধ জাল ফেলে মা ও পোনামাছ নিধনে জড়িত থাকার অপরাধের ৩ টি মামলায় ২ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত জালগুলো যথানিয়মে আগুনে পুড়িয়ে ফেলা হয়।