Category: হবিগঞ্জ সদর

  • ষড়যন্ত্রকারীদের পথের কাঁটা শেখ হাসিনা – আবু জাহির

    ষড়যন্ত্রকারীদের পথের কাঁটা শেখ হাসিনা – আবু জাহির

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, “উন্নয়ন কর্মকান্ড দেখে দিশেহারা দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যত বেশি সফল হবেন, চক্রান্ত তত বেশি গভীর হবে। কারণ ষড়যন্ত্রকারীদের পথের কাঁটা শেখ হাসিনা।”

    তিনি আরো বলেন, “বিচক্ষণতা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম। বিচারহীনতার সংস্কৃতি থেকে এদেশের মানুষকে মুক্ত করেছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যুদ্ধাপরাধীদের বিচার তিনি নিশ্চিত করেছেন।”

    শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আবু জাহির বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে।

    দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কোন বিকল্প নেই। তাই প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীকে দক্ষতার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

    শায়েস্তাগঞ্জ পৌর আ’লীগের জনসভা

    তাহলেই আওয়ামী লীগ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে স্বক্ষম হবে।

    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নূরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরোর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, মোহাম্মদ আলী মুন্সী, জায়েদ, মকসুদ আলীসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • হবিগঞ্জে আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত

    হবিগঞ্জে আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত

    হবিগঞ্জে আলা হযরত কনফারেন্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ড. আল্লামা এ.এস. এম বোরহান উদ্দিন বলেছেন, আলা হযরত এমন একজন মনিষী যিনি ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য ছিলেন আশির্বাদ স্বরূপ। যার তীব্রধার লেখনীর মাধ্যমে এই উপ-মহাদেশের মুসলমানগণ বিট্রিশ শাসকদের অত্যাচার ও নিপীড়ন থেকে মুক্তির পথ খোঁজে পেয়েছিল। আলা হযরতের গ্রন্থাবলি অধ্যায়নের অনুরোধ জানিয়ে এই খ্যাতিমান প্রফেসর বলেন, ইংরেজদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে উপ-মহাদেশের মুসলমানগণ যখন সামাজিক অধঃপতনের দিকে এগিয়ে গেলে অর্থনৈতিক অবস্থার পতন ঘটতে শুরু হয়। তখন ইমাম আহমদ রেযা খাঁন (রহ.) তার তীব্রধার লেখনীর মাধ্যমে সামাজিক অবক্ষয় ও অর্থনৈতিক পতন রোধের পন্থা দেখিয়ে দেন উপমহাদেশের মুসলমানদের। তাই সামাজিক অধপতন ও অর্থনৈতিক পতন রোধে আলা হযরতের গ্রন্থাবলি চর্চার বিকল্প নেই।
    গতকাল বিকাল ৪টায় হবিগঞ্জ পৌর টাউন হলে হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দীদ আ’লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন রাহমাতুল্লাহি আলাইহির ১০১ তম পবিত্র ওরস মোবারক উপলক্ষে অনুষ্ঠিত আলা হযরত কনফারেন্সে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। আ’লা হযরতের নিকট মুসলমানরা ঋণী উল্লেখ করে তিনি আরো বলেন, জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় ৭৪টিরও অধিক বিষয়ে দেড়-শতাধিকেরও বেশি গ্রন্থ রচনা করে আ’লা হযরত দুনিয়ার মানুষকে ঋণী করে গেছেন। মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে আ’লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন (র.)’র জীবন দর্শনের ব্যাপক চর্চা ও গবেষণা বিশ্ববাসীর সংকট মুক্তির পাথেয়। তিনি ৬৭ বছরের জীবনে ১০ লক্ষ ৬৫ হাজার ৮৪৩ পৃষ্ঠা লিখে গেছেন, যা বিশ্বের এক অনন্য নজির। আ’লা হযরতকে এক বিস্ময়কর আসাধারণ প্রতিভা উল্লেখ্য করে মিশর আল-আযহার শরিফ সহ প্রাচ্য থেকে পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা দর্শন ও জীবনকর্ম নিয়ে ৩৬টি পি এইচ ডি ডিগ্রী সম্পন্ন হয়েছে ও ২৭ জন গবেষক এম.ফিল ডিগ্রী সম্পন্ন করেছে। আ’লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন (রহ.) ফাউন্ডেশন হবিগঞ্জ’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি। ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা নাছির উদ্দীন ও ইমাম আহমদ রেযা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মুফতি মুজিবুর রহমান আলক্বাদরীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত কনফারেন্সে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা গোলাম মস্তোফা নবীনগরী, মুফতি আবু সাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ, মুফতি বদরুর রেযা সেলিম, মুফতি আব্দুল আলী ক্বাদেরী, মাওলানা সোলাইমান খাঁন রাব্বানী, মাওলানা আজিজুল ইমলাম খাঁন, নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, মাওলানা সাইফুল মোস্তফা, সেলিম, মুফতি ফজলুল হক, মাওলানা জহিরুল ইসলাম, মুফতি মুজিবুর রহমান, মাও. খলিল হাসান রেযা, মাও. মোয়াজ্জেম হোসেন রজভী, মাও. সাইদুর রহমান, মাও. রোকন উদ্দিন আশরাফি, তৈয়বুর রহমান রাসেল আত্তারী, শামিম আহমদ, মুফতি আব্দুল হামিদ ক্বাদেরী, প্রভাষক আহসানুল হক, মাওলানা বেলায়েত উল্লাহ, মাওলানা মঈন উদ্দিন আশরাফি, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা এম,এ জলিল, হাফেজ শফিকুল ইসলাম আল-ক্বাদরী প্রমূখ।

  • যমজ ভাই-বোনসহ একই পরিবারের ৩ শিশু বিষাক্রান্ত

    যমজ ভাই-বোনসহ একই পরিবারের ৩ শিশু বিষাক্রান্ত

    হবিগঞ্জ সদর উপজেলার উচালইল চারিনাও গ্রামে একই পরিবারের ৩ শিশু বিষাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সাথী আক্তার (৬) নামে এক শিশু মারা গেছে। সাথী স্থানীয় ব্রাক স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী। এছাড়াও আশংকা জনক অবস্থায় অপর দুই শিশু তোফাজ্জুল (৮) ও রবিউল ইসলাম (৬) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় এ ঘটনাটি ঘটে। তারা ওই গ্রামের সিরাজুল ইসলামের সন্তান।

    সাথী আক্তারের মা ফাহিমা আক্তার জানান, সন্ধার পর তাদের সন্তানরা ঘরে বসে খেলাধুলা করছিল। এসময় তিনি একটি কাজে অন্যত্র ছিলেন। হঠাৎ তাদের বাড়ির একজন লোক তাদের সন্তানদের বিষয়ে বলেন তারা যেন কি খেয়েছে। শুধু বমি করছে। এসময় তিনি দ্রুত বাড়িতে গিয়ে তাদেরকে মুমূর্ষ অবস্থায় দেখতে পান। পরে তিনি তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে সাথীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত শিশুদের দেখতে হাসপাতালে যাই এবং তাদের তথ্য সংগ্রহ করি। প্রথমিক ভাবে এ ঘটনার কারণ সম্পর্কে কোন কিছু জানা যায়নি। তবে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে’। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হায়দার আলী জানান, ‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে শিশুরা বিষাক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে’। এদিকে, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটিদল হাসপাতালে পৌছে বিভিন্ন তথ্যাদি ও আলামত সংগ্রহ করে।

  • হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে বিএনপির জেলা কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল।

    মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাণিজ্যিক এলাকায় এক পথসভার মাধ্যমে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান।

    গউছের মুক্তির দাবীতে শায়েস্তাগঞ্জে বিক্ষোভ

    বক্তব্য রাখেন- সিনিয়র সহসভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, জি কে ঝলক প্রমুখ।

  • ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

    ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌর শহরের হরিপুর এলাকা থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

    সোমবার (১৪ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

    এসময় তাদের কাছ থেকে ২০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হল, উমেদনগর গ্রামের এনামুর রশদি এনাম (৩৬) ও তার স্ত্রী ফুল বানু (২৮)।

    জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান জানান, এনাম ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত ওই এলাকায় গাজা, ইয়াবাসহ মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তারা বিভিন্ন স্থান থেকে মাদক এনে মাদকসেবীদের কাছে বিক্রি করত।

    হবিগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

    মিজানুর রহমান আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • আবরার হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির সমাবেশ

    আবরার হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির সমাবেশ

    নিজস্ব প্রতিনিধি: আবরার হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়।

    হবিগঞ্জে বিএনপির সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি কে গউছ বলেছেন, পুলিশ ও মিথ্যা মামলা দিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে না। অতীতে কোন স্বৈরশাসকই বন্দুকের নল দিয়ে জনগণের কন্ঠরোধ করতে পারেনি। আজও পারবে না। গণআন্দোলনের মুখেই শেখ হাসিনার পতন নিশ্চিত করা হবে।

    গউছ বলেন, যুবলীগ ঢাকা শহরকে ক্যাসিনো শহরে পরিণত করেছে, ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে। আওয়ামীলীগ নেতারা সারাদেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। জনগনের সম্পদ লুটপাট করে দেশে-বিদেশে বাড়ি-গাড়ির মালিক হচ্ছেন।

    বাড়তি ফি আদায় করলেই প্রতিষ্ঠানপ্রধানসহ সংশ্লিষ্টদের চাকরি যাবে

    জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হকের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম জি মুহিত, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমাস কাজল, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী প্রমুখ।

  • একশত পিস ইয়াবাসহ যুবক আটক

    একশত পিস ইয়াবাসহ যুবক আটক

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের শহরতলীর বড় বহুলা থেকে ১শ পিস ইয়াবাসহ ফয়সল খান (২৭) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

    আটককৃত যুবক ওই গ্রামের মৃত আলা উদ্দিন খানের পুত্র।

    বৃহস্পতিবার রাত ১১ টায় তাকে আটক করা হয়।

    ডিবি পুলিশ জানায়, শহরতলীর বড় বহুলা গ্রামের ফয়সল খান দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

    হবিগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

    গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল রাত ১১ টায় ডিবির এসআই মোজাম্মেল, এসআই আজাদ, এসআই দেবাশীষসহ একদল পুলিশ বড় বহুলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

    ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।